Kitab

আল মুজাম্মিল (বস্ত্রাচ্ছাদিত)

Chapter 73, 20 verses

  • বয়ান ফাউন্ডেশন
  • সমকালীন বাংলা
  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন

হে চাদর আবৃত!

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,

মুহিউদ্দীন খান

হে বস্ত্রাবৃত!

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহাল্ মুয্যাম্মিলু।

বয়ান ফাউন্ডেশন

রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া।

সমকালীন বাংলা

রাতে দাঁড়াও, কিছু অংশ ব্যতীত,

মুহিউদ্দীন খান

রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে;

বাংলা উচ্চারণ

কুমিল্লাইলা ইল্লা-ক্বলীলান্

বয়ান ফাউন্ডেশন

রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম।

সমকালীন বাংলা

রাতের অর্ধেক বা কিছুকম।

মুহিউদ্দীন খান

অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম

বাংলা উচ্চারণ

নিছ্ফাহূ য় আওয়িন্কুছ্ মিন্হু ক্বলীলা-।

বয়ান ফাউন্ডেশন

অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর।

সমকালীন বাংলা

অথবা তার উপর কিছু বাড়াও; এবং কুরআন আবৃত্তি কর পরিমিতভাবে।

মুহিউদ্দীন খান

অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।

বাংলা উচ্চারণ

আওযিদ্ 'আলাইহি অরত্তিলিল্ কুরআ-না র্তাতীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমার প্রতি এক অতিভারী বাণী নাযিল করছি।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আমরা শীঘ্র তোমার উপর এক গুরুভার বাণী অর্পণ করবো।

মুহিউদ্দীন খান

আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।

বাংলা উচ্চারণ

ইন্না-সানুল্ক্বী 'আলাইকা ক্বওলান্ ছাক্বীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় রাত-জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী।

সমকালীন বাংলা

নিশ্চয়ই রাতের জাগরণ অধিক কার্যকর এবং বক্তব্যে অধিক সঠিক।

মুহিউদ্দীন খান

নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।

বাংলা উচ্চারণ

ইন্না না-শিয়াতাল লাইলি হিইয়া আশাদ্দু ওয়াতয়াঁও অআক্বওয়ামু ক্বীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।

সমকালীন বাংলা

নিশ্চয়ই দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ ব্যস্ততা।

মুহিউদ্দীন খান

নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।

বাংলা উচ্চারণ

ইন্না-লাকা ফিন্নাহা-রি সাব্হান্ ত্বোয়াওয়ীলা-।

বয়ান ফাউন্ডেশন

আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।

সমকালীন বাংলা

এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ কর, এবং তাঁর প্রতি একাগ্র হও সম্পূর্ণভাবে।

মুহিউদ্দীন খান

আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।

বাংলা উচ্চারণ

অয্কুরিস্ মা রব্বিকা অতাবাত্তাল্ ইলাইহি তাব্তীলা-।

বয়ান ফাউন্ডেশন

তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ কর।

সমকালীন বাংলা

পূর্ব ও পশ্চিমের প্রতিপালক; তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তাঁকেই অভিভাবক হিসেবে গ্রহণ কর।

মুহিউদ্দীন খান

তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে।

বাংলা উচ্চারণ

রব্বুল্ মাশ্রিক্বি অল্মাগ্রিবি লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফাত্তাখিয্হু অক্বীলা-।

বয়ান ফাউন্ডেশন

আর তারা যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চল।

সমকালীন বাংলা

এবং তারা যা বলে তার প্রতি ধৈর্য ধারণ কর, এবং তাদের থেকে সুন্দরভাবে দূরে সরে যাও।

মুহিউদ্দীন খান

কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।

বাংলা উচ্চারণ

ওয়ার্ছ্বি 'আলা-মা-ইয়াকুলূনা ওয়াহজুর হুম্ হায্রন্ জ্বামীলা-।

বয়ান ফাউন্ডেশন

আর ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও।

সমকালীন বাংলা

এবং আমাকে ও বিত্তশালী অস্বীকারকারীদের ছেড়ে দাও, এবং তাদেরকে অল্প সময় অবকাশ দাও।

Note
অস্বীকারকারীদের =কাফিরদের
মুহিউদ্দীন খান

বিত্ত - বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।

বাংলা উচ্চারণ

অর্যানী অল্মুকায্যিবীনা উলিন্ না'মাতি অমাহ্হিল্হুম্ ক্বলীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে শৃঙ্খলসমূহ ও জাহিম,

Note

জাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:


  • جَهَنَّم (Jahannam)
  • الْجَحِيم (Al-Jaḥīm)
  • سَقَر (Saqar)
  • لَظَى (Laẓā)
  • الْحُطَمَة (Al-Ḥuṭamah)
  • السَّعِير (As-Saʿīr)
  • الْهَاوِيَة (Al-Hāwiyah)

মুহিউদ্দীন খান

নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।

বাংলা উচ্চারণ

ইন্না-লাদাইনা য় আন্কা-লাঁও অজ্বাহীমাঁ- ।

বয়ান ফাউন্ডেশন

ও কাঁটাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

সমকালীন বাংলা

এবং গলায় আটকে যায় এমন খাদ্য, এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

মুহিউদ্দীন খান

গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

বাংলা উচ্চারণ

অত্বোয়া'আ-মান্ যা-গুছ্ছোয়াতিঁও অ'আযা-বান্ আলীমা-।

বয়ান ফাউন্ডেশন

যেদিন যমীন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে।

সমকালীন বাংলা

যেদিন পৃথিবী ও পর্বতমালা কম্পিত হবে, এবং পর্বতমালা হয়ে যাবে বালুর স্তুপ।

মুহিউদ্দীন খান

যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তুপ।

বাংলা উচ্চারণ

ইয়াওমা র্তাজুফুল্ র্আদু অল্জ্বিবা-লু অকা-নাতিল্ জ্বিবা-লু কাছীবাম্ মাহীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমাদের জন্য স্বাক্ষীস্বরূপ তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি যেমনিভাবে ফির‘আউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আমরা তোমাদের কাছে একজন রসূল প্রেরণ করেছি, তোমাদের উপর সাক্ষ্যদানকারী হিসেবে, যেমন আমরা ফিরআউনের কাছে একজন রসূল প্রেরণ করেছিলাম।

মুহিউদ্দীন খান

আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।

বাংলা উচ্চারণ

ইন্না য় র্আসাল্ না য় ইলাইকুম্ রসূলান্ শা-হিদান্ 'আলাইকুম্ কামা য় র্আসাল্না য় ইলা- র্ফি'আ'উনা রসূলা-।

বয়ান ফাউন্ডেশন

কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করল। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম।

সমকালীন বাংলা

অতঃপর ফিরআউন সেই রসূলকে অমান্য করেছিল; ফলে আমরা তাকে কঠোরভাবে পাকড়াও করেছিলাম।

মুহিউদ্দীন খান

অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।

বাংলা উচ্চারণ

ফা'আছোয়া- র্ফি'আউর্নু রসূলা ফাআখয্না-হু আখ্যাঁও অবীলা-।

বয়ান ফাউন্ডেশন

অতএব তোমরা যদি কর, তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করবে।

সমকালীন বাংলা

অতএব যদি তোমরা অবিশ্বাস কর তবে কীভাবে নিজেদের রক্ষা করবে সেই দিন থেকে, যা শিশুদের বৃদ্ধ করে দেবে?

মুহিউদ্দীন খান

অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দিব বৃদ্ধ?

বাংলা উচ্চারণ

ফাকাইফা তাত্তাকুনা ইন্ কাফারতুম্ ইয়াওমাইঁ ইয়াজ্ব 'আলুল্ ওয়িল্দা-না শীবা-।

বয়ান ফাউন্ডেশন

যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত।

সমকালীন বাংলা

আকাশ বিদীর্ণ হবে; তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবেই।

মুহিউদ্দীন খান

সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

বাংলা উচ্চারণ

নিস্ সামা-য়ু মুন্ফাত্বিরুম্ বিহ্ কা-না ওয়া'দুহূ মাফ্'ঊলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় এ এক উপদেশ। অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক।

সমকালীন বাংলা

নিশ্চয়ই এটি একটি উপদেশ; অতএব যে ইচ্ছা করে, সে তার প্রতিপালকের দিকে পথ গ্রহণ করুক।

মুহিউদ্দীন খান

এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।

বাংলা উচ্চারণ

ইন্না হা-যিহী তায্ কিরতুন্ ফামান্ শা-য়া ত্তাখাযা ইলা-রব্বিহী সাবীলা-।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাক এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা করতে সক্ষম হবে না। তাই তিনি তোমা

সমকালীন বাংলা

নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন যে তুমি রাতের দুই-তৃতীয়াংশের কিছু কম, অথবা তার অর্ধেক, অথবা তার এক-তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো; এবং তোমার সাথে থাকা একদলও। আর রাত ও দিনকে পরিমাপ করেন। তিনি জানেন যে তোমরা তা গণনা করে রাখতে পারবে না, তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব কুরআনের যতটুকু সহজ হয়, ততটুকু আবৃত্তি করো। তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কেউ কেউ পৃথিবীতে বিচরণ করবে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে, এবং অন্যরা আল্লাহর পথে যুদ্ধ করবে। অতএব এর যতটুকু সহজ হয়, ততটুকু আবৃত্তি করো; এবং প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য যে কল্যাণই অগ্রে পাঠাও না কেন, তা আল্লাহর কাছে পাবে—উত্তমতর এবং প্রতিদানে অধিক মহান। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে - বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় ক্ষমাশীল, দয়ালু।

বাংলা উচ্চারণ

ইন্না রব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদ্না-মিন্ ছুলুছায়িল্লাইলি অনিছ্ফাহূ অ ছুলুছাহূ অত্বোয়া-য়িফাতুম্ মিনাল্লাযীনা মা'আক্ অল্লা-হু ইয়ুক্বদ্দিরুল্ লাইলা অন্নাহার্- 'আলিমা আল্লান্ তুহ্ছূহু ফাতা-বা 'আলাইকুম্ ফাকরায়ূ মা-তাইয়াস্সারা মিনাল্ কুরআ-ন্ 'আলিমা আন্ সাইয়াকূনু মিন্কুম্ র্মাদ্বোয়া অআ-খরূনা ইয়াদ্ব্রিবূনা ফিল্ র্আদ্বি ইয়াব্তাগূনা মিন্ ফাদ্ব্লিল্লা-হি অআ-খরূনা ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিল্লা-হি ফাক্ব্রায়ূ মা-তাইয়াস্সার মিন্হু অআক্বীমুছ্ ছলা-তা অআ-তুয্ যাকা-তা অআকরিদ্বুল্লা-হা র্কাদ্বোয়ান্ হাসানা- অমা-তুক্বাদ্দিমূ লিআন্ফুসিকুম্ মিন্ খইরিন্ তাজ্বিদূহু 'ইন্দাল্লা-হি হুওয়া খইরঁও অআ'জোয়ামা আজর- অস্তাগ্ফিরুল্লা-হ্ ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme