আল নছর (সাহায্য)
Chapter 110, 3 verses
-
বয়ান ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়,
বয়ান ফাউন্ডেশন
আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
সমকালীন বাংলা
এবং তুমি দলে দলে মানুষদের আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,
বয়ান ফাউন্ডেশন
তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
সমকালীন বাংলা
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করবে এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে; নিশ্চয়ই তিনি তাওবা গ্রহণকারী।