আল তাকাসূর (অতিরিক্ত সম্পদ লাভের প্রতিযোগিতা)
Chapter 102, 8 verses
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;
তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।
তারপর সেদিন অবশ্যই তোমরা নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।