আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা)
Chapter 107, 7 verses
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
অতএব সেই আদায়কারীদের জন্য দুর্ভোগ,
যারা নিজদের সালাতে অমনোযোগী,
যারা লোক দেখানোর জন্য তা করে,
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। *ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।