কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,
আল বুরূজ (বিশাল নক্ষত্র)
Chapter 85, 22 verses
আর ওয়াদাকৃত দিনের কসম,
আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,
ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,
(যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।
যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।
আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।
আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।
নিশ্চয় যারা পুরুষ ও নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।
নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।
নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।
নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।
আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।
আরশের অধিপতি, মহান।
তিনি তা-ই করেন যা চান ।
তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?
ফির‘আউন ও সামূদের।
বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।
আর তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।
বরং তা সম্মানিত কুরআন।
সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।