কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
আল গাশিয়াহ (আচ্ছন্নকারী)
Chapter 88, 26 verses
সেদিন অনেক চেহারা হবে অবনত।
কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
তাদের প্রচেষ্টায় পরিতৃপ্ত,
সুউচ্চ জান্নাতে।
সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।
সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
আর প্রস্তুত পানপাত্রসমূহ।
আর সারি সারি বালিশসমূহ।
আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।
তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং করে,
ফলে তাকে কঠোর আযাব দেবেন।
নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।