আন নজম (নক্ষত্র) , choose another chapter
আন নজম (নক্ষত্র)
Chapter 53, 62 verses
আবদুস শহীদ নাসিম
Arabic
Pickthall
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৬২, রুকু সংখ্যা: ০৩
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৮মুহাম্মদ সা.-এর রিসালাতের সত্যতা।
১৯-২৫শিরকের অসারতা।
২৬-৩২আখিরাতে অবিশ্বাস এক বিরাট অজ্ঞতা। আখিরাত অনুষ্ঠিত হবে ভালো ও মন্দ কাজের প্রতিফল দেয়ার জন্য। যারা কবিরা গুণাহ্ থেকে বিরত থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা।
৩৩-৫৫মূসা ও ইবরাহিমের কিতাবে যে উপদেশ ছিলো।
৫৬-৬২রিসালাতে মুহাম্মদীর সত্যতা।
আবদুস শহীদ নাসিম
১ শপথ নক্ষত্রের, যখন তারা অস্তমিত হয়,
Arabic
١ بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By the Star when it setteth,
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
আবদুস শহীদ নাসিম
২ তোমাদের সাথি বিপথগামীও হয়নি, বিভ্রান্তও হয়নি।
Arabic
٢ ما ضل صاحبكم وما غوى
Pickthall
2 Your comrade erreth not, nor is deceived;
ইসলামিক ফাউন্ডেশন
২ তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
Arabic, with marks
٢ مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
আবদুস শহীদ নাসিম
৩ সে নিজের খেয়াল খুশি মতো কথা বলেনা।
Arabic
٣ وما ينطق عن الهوى
Pickthall
3 Nor doth he speak of (his own) desire.
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং সে মনগড়া কথাও বলে না।
Arabic, with marks
٣ وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
আবদুস শহীদ নাসিম
৪ সে যা বলে তা তো অহি, যা তার কাছে পাঠানো হয়।
Arabic
٤ إن هو إلا وحي يوحى
Pickthall
4 It is naught save an inspiration that is inspired,
ইসলামিক ফাউন্ডেশন
৪ ইহা তো ওহী, যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়,
Arabic, with marks
٤ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
আবদুস শহীদ নাসিম
৫ তাকে (এ কুরআন) শিক্ষা দেয় এক শক্তিধর
Pickthall
5 Which one of mighty powers hath taught him,
ইসলামিক ফাউন্ডেশন
৫ তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী,
Arabic, with marks
٥ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
আবদুস শহীদ নাসিম
৬ প্রজ্ঞাবান (জিবরিল)। নিজের আকৃতিতে সে স্থির হয়েছিল,
Pickthall
6 One vigorous; and he grew clear to view
ইসলামিক ফাউন্ডেশন
৬ প্রজ্ঞাসম্পন্ন, সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল,
Arabic, with marks
٦ ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
আবদুস শহীদ নাসিম
৭ তখন সে ছিলো উপর দিগন্তে,
Arabic
٧ وهو بالأفق الأعلى
Pickthall
7 When he was on the uppermost horizon.
ইসলামিক ফাউন্ডেশন
৭ তখন সে ঊর্ধ্বদিগন্তে,
Arabic, with marks
٧ وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৮ তারপর সে তার কাছে আসে এবং অতি কাছে,
Pickthall
8 Then he drew nigh and came down
ইসলামিক ফাউন্ডেশন
৮ অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী,
Arabic, with marks
٨ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৯ ফলে তাদের মাঝখানে ব্যবধান বাকি থাকে মাত্র দুই ধনুকের ব্যবধান অথবা তার চাইতেও কম।
Arabic
٩ فكان قاب قوسين أو أدنى
Pickthall
9 Till he was (distant) two bows' length or even nearer,
ইসলামিক ফাউন্ডেশন
৯ ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল অথবা উহারও কম।
Arabic, with marks
٩ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
আবদুস শহীদ নাসিম
১০ তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি অহি করেন (জিবরিলের মাধ্যমে) যা অহি করার।
Arabic
١٠ فأوحى إلى عبده ما أوحى
Pickthall
10 And He revealed unto His slave that which He revealed.
ইসলামিক ফাউন্ডেশন
১০ তখন আল্লাহ্ তাঁহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন।
Arabic, with marks
١٠ فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
আবদুস শহীদ নাসিম
১১ হৃদয় যা দেখেছে, সে তা ভুল করেনি।
Arabic
١١ ما كذب الفؤاد ما رأى
Pickthall
11 The heart lied not (in seeing) what it saw.
ইসলামিক ফাউন্ডেশন
১১ যাহা সে দেখিয়াছে, তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই;
Arabic, with marks
١١ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
আবদুস শহীদ নাসিম
১২ সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সাথে বিতর্ক করবে?
Arabic
١٢ أفتمارونه على ما يرى
Pickthall
12 Will ye then dispute with him concerning what he seeth ?
ইসলামিক ফাউন্ডেশন
১২ সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে?
Arabic, with marks
١٢ أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই সে তাকে পরেও একবার দেখেছিল
Arabic
١٣ ولقد رآه نزلة أخرى
Pickthall
13 And verily he saw him yet another time
ইসলামিক ফাউন্ডেশন
১৩ নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল
Arabic, with marks
١٣ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
আবদুস শহীদ নাসিম
১৪ সিদরাতুল মুনতাহার কাছে।
Arabic
١٤ عند سدرة المنتهى
Pickthall
14 By the lote - tree of the utmost boundary,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট,
Arabic, with marks
١٤ عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
আবদুস শহীদ নাসিম
১৫ তার কাছেই রয়েছে জান্নাতুল মা’ওয়া।
Arabic
١٥ عندها جنة المأوى
Pickthall
15 Nigh unto which is the Garden of Abode.
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যাহার নিকট অবস্থিত বাসোদ্যান।
Arabic, with marks
١٥ عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
আবদুস শহীদ নাসিম
১৬ যখন সে সিদরাটি (কুল গাছটি) যা দিয়ে ঢাকার তা দিয়ে আচ্ছাদিত ছিলো।
Arabic
١٦ إذ يغشى السدرة ما يغشى
Pickthall
16 When that which shroudeth did enshroud the lote - tree,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যখন বৃক্ষটি, যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত,
Arabic, with marks
١٦ إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
আবদুস শহীদ নাসিম
১৭ তার নজর বিভ্রম ঘটেনি এবং সে বিচ্যুতও হয়নি।
Arabic
١٧ ما زاغ البصر وما طغى
Pickthall
17 The eye turned not aside nor yet was overbold.
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তাহার দৃষ্টিবিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই।
Arabic, with marks
١٧ مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
আবদুস শহীদ নাসিম
১৮ সে তো তার প্রভুর শ্রেষ্ঠ নিদর্শনাবলি দেখেছে।
Arabic
١٨ لقد رأى من آيات ربه الكبرى
Pickthall
18 Verily he saw one of the greater revelations of his Lord.
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছিল;
Arabic, with marks
١٨ لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
আবদুস শহীদ নাসিম
১৯ তোমরা কি লাত ও উযযার বিষয়টি ভেবে দেখেছো?
Arabic
١٩ أفرأيتم اللات والعزى
Pickthall
19 Have ye thought upon Al - Lat and Al - 'Uzza
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তোমরা কি ভাবিয়া দেখিয়াছ ‘লাত’ ও ‘উয্যা’ সম্বন্ধে
Arabic, with marks
١٩ أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
আবদুস শহীদ নাসিম
২০ আর তৃতীয় আরেকটি মানাতের বিষয়টি?
Arabic
٢٠ ومناة الثالثة الأخرى
Pickthall
20 And Manat, the third, the other ?
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
Arabic, with marks
٢٠ وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
আবদুস শহীদ নাসিম
২১ তবে কি তোমাদের জন্যে পুত্র সন্তান আর আল্লাহর জন্যে কন্যা সন্তান?
Arabic
٢١ ألكم الذكر وله الأنثى
Pickthall
21 Are yours the males and His the females ?
ইসলামিক ফাউন্ডেশন
২১ তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহ্ র জন্য কন্যা সন্তান ?
Arabic, with marks
٢١ أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
২২ এ ধরণের ভাগ তো সম্পূর্ণ অন্যায়।
Arabic
٢٢ تلك إذا قسمة ضيزى
Pickthall
22 That indeed were an unfair division!
ইসলামিক ফাউন্ডেশন
২২ এই প্রকার বণ্টন তো অসংগত।
Arabic, with marks
٢٢ تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
আবদুস শহীদ নাসিম
২৩ তোমাদের এগুলো তো কতোগুলো নামমাত্র, তোমরা এবং তোমাদের পূর্ব পুরুষরা এসব নাম দিয়েছো। আল্লাহ্ তো এগুলোর সমর্থনে কোনো প্রমাণ নাযিল করেননি। তোমরা তো অনুমান এবং কামনা - বাসনারই অনুসরণ করো। অথচ এদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াত এসেছে।
Arabic
٢٣ إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان ۚ إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ۖ ولقد جاءهم من ربهم الهدى
Pickthall
23 They are but names which ye have named, ye and your fathers, for which Allah hath revealed no warrant. They follow but a guess and that which (they) themselves desire. And now the guidance from their Lord hath come unto them.
ইসলামিক ফাউন্ডেশন
২৩ এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ, যাহার সমর্থনে আল্লাহ্ কোন দলীল প্রেরণ করেন নাই। তাহারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথনির্দেশ আসিয়াছে।
Arabic, with marks
٢٣ إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
আবদুস শহীদ নাসিম
২৪ নাকি মানুষ যা চায়, তাই পায়?
Arabic
٢٤ أم للإنسان ما تمنى
Pickthall
24 Or shall man have what he coveteth ?
ইসলামিক ফাউন্ডেশন
২৪ মানুষ যাহা চায় তাহাই কি সে পায়?
Arabic, with marks
٢٤ أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
আবদুস শহীদ নাসিম
২৫ প্রকৃতপক্ষে, ইহকাল এবং আখিরাত সবই আল্লাহর।
Arabic
٢٥ فلله الآخرة والأولى
Pickthall
25 But unto Allah belongeth the after (life), and the former.
ইসলামিক ফাউন্ডেশন
২৫ বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহ্ রই।
Arabic, with marks
٢٥ فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
আবদুস শহীদ নাসিম
২৬ মহাকাশে কতো যে ফেরেশতা রয়েছে, তাদের শাফায়াতে কিছুমাত্র লাভ হবেনা, তবে আল্লাহ্ যদি অনুমতি দেন তারপর, এবং তিনি যার জন্যে অনুমতি দেন, আর তিনি যার প্রতি সন্তুষ্ট হন।
Arabic
٢٦ ۞ وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى
Pickthall
26 And how many angels are in the heavens whose intercession availeth naught save after Allah giveth leave to whom He chooseth and accepteth.
ইসলামিক ফাউন্ডেশন
২৬ আকাশে কত ফিরিশ্তা রহিয়াছে ; উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহ্ র অনুমতির পর ; যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট।
Arabic, with marks
٢٦ ۞ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
আবদুস শহীদ নাসিম
২৭ নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা, তারাই ফেরেশতাদের নারীবাচক নাম দিয়ে থাকে।
Arabic
٢٧ إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى
Pickthall
27 Lo! it is those who disbelieve in the Hereafter who name the angels with the names of females.
ইসলামিক ফাউন্ডেশন
২৭ যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিশ্তাদেরকে;
Arabic, with marks
٢٧ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
২৮ অথচ এ ব্যাপারে তাদের কোনো এলেমই নেই। তারা তো কেবল অনুমানের পিছে ছুটে। কিন্তু অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজেই লাগেনা।
Arabic
٢٨ وما لهم به من علم ۖ إن يتبعون إلا الظن ۖ وإن الظن لا يغني من الحق شيئا
Pickthall
28 And they have no knowledge thereof. They follow but a guess, and lo! a guess can never take the place of the truth.
ইসলামিক ফাউন্ডেশন
২৮ অথচ এই বিষয়ে উহাদের কোন জ্ঞান নাই, উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে; কিন্তু সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নাই।
Arabic, with marks
٢٨ وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
আবদুস শহীদ নাসিম
২৯ সুতরাং যে আমার যিকির থেকে বিমুখ, তাকে উপেক্ষা করে চলো। সে তো দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই কামনা করেনা।
Arabic
٢٩ فأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا
Pickthall
29 Then withdraw (O Muhammad) from him who fleeth from Our remembrance and desireth but the life of the world.
ইসলামিক ফাউন্ডেশন
২৯ অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চল; সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে।
Arabic, with marks
٢٩ فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
আবদুস শহীদ নাসিম
৩০ তাদের জ্ঞানের দৌড় এ পর্যন্তই শেষ। তোমার প্রভু ভালো করেই জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি তাকেও ভালো করেই জানেন, যে সঠিক পথের অনুসারী।
Arabic
٣٠ ذلك مبلغهم من العلم ۚ إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى
Pickthall
30 Such is their sum of knowledge. Lo! thy Lord is Best Aware of him who strayeth, and He is Best Aware of him whom goeth right.
ইসলামিক ফাউন্ডেশন
৩০ উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভাল জানেন কে তাঁহার পথ হইতে বিচ্যুত, তিনিই ভাল জানেন কে সৎপথপ্রাপ্ত।
Arabic, with marks
٣٠ ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
আবদুস শহীদ নাসিম
৩১ মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে করে যারা বদ আমল করে তাদের মন্দ প্রতিফল দিয়ে দেন, আর যারা নেক আমল করে, তাদের শুভ প্রতিফল দান করেন।
Arabic
٣١ ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى
Pickthall
31 And unto Allah belongeth whatsoever is in the heavens and whatsoever is in the earth, that He may reward those who do evil with that which they have done, and reward those who do good with goodness.
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহ্ রই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার।
Arabic, with marks
٣١ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
আবদুস শহীদ নাসিম
৩২ যারা কবিরা গুনাহ্ এবং ফাহেশা কাজ থেকে বিরত থাকে, যদিও ছোট খাটো গুনাহ্ হয়েই থাকে, তোমার প্রভু (তাদের ব্যাপারে) উদার ক্ষমাশীল। তিনি তোমাদের সম্পর্কে অবগত আছেন, যখন তিনি তোমাদের সৃষ্টি করেছিলেন মাটি থেকে এবং যখন তোমরা মায়ের গর্ভে ছিলে ভ্রুণ হিসেবে। সুতরাং তোমরা নিজেদেরকে শুদ্ধতার সার্টিফিকেট দিওনা। তিনি ভালো করেই জানেন কে বেশি মুত্তাকি ?
Arabic
٣٢ الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم ۚ إن ربك واسع المغفرة ۚ هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم ۖ فلا تزكوا أنفسكم ۖ هو أعلم بمن اتقى
Pickthall
32 Those who avoid enormities of sin and abominations, save the unwilled offences - (for them) lo! thy Lord is of vast mercy. He is Best Aware of you (from the time) when He created you from the earth, and when ye were hidden in the bellies of your mothers. Therefor ascribe not purity unto yourselves. He is Best Aware of him who wardeth off (evil).
ইসলামিক ফাউন্ডেশন
৩২ উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাট অপরাধ করিলেও। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম ; আল্লাহ্ তোমাদের সম্পর্কে সম্যক অবগত - যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।
Arabic, with marks
٣٢ الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৩ তুমি কি ঐ ব্যক্তিকে দেখেছো, যে মুখ ফিরিয়ে নেয় (ইসলাম থেকে)?
Arabic
٣٣ أفرأيت الذي تولى
Pickthall
33 Didst thou (O Muhammad) observe him who turned away,
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয়;
Arabic, with marks
٣٣ أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৪ যে সামান্যই দান করে এবং পরে (তাও) বন্ধ করে দেয়?
Arabic
٣٤ وأعطى قليلا وأكدى
Pickthall
34 And gave a little, then was grudging ?
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়?
Arabic, with marks
٣٤ وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৫ তার কাছে কি গায়েবের জ্ঞান আছে এবং সে কি সব দেখতে পায়?
Arabic
٣٥ أعنده علم الغيب فهو يرى
Pickthall
35 Hath he knowledge of the Unseen so that he seeth ?
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?
Arabic, with marks
٣٥ أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৬ তাকে কি অবহিত করা হয়নি যা রয়েছে মূসার কিতাবে?
Arabic
٣٦ أم لم ينبأ بما في صحف موسى
Pickthall
36 Or hath he not had news of what is in the books of Moses
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ তাহাকে কি অবগত করা হয় নাই যাহা আছে মূসার কিতাবে,
Arabic, with marks
٣٦ أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৭ এবং ইবরাহিমের কিতাবে, যে পূর্ণ করেছিল তার কর্তব্য?
Arabic
٣٧ وإبراهيم الذي وفى
Pickthall
37 And Abraham who paid his debt:
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ এবং ইব্রাহীমের কিতাবে, যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব?
Arabic, with marks
٣٧ وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৮ (সেসব কিতাবে রয়েছে:) কোনো বোঝা বহনকারী অপরের (পাপের) বোঝা বহন করবে না।
Arabic
٣٨ ألا تزر وازرة وزر أخرى
Pickthall
38 That no laden one shall bear another's load,
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ উহা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না,
Arabic, with marks
٣٨ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৯ মানুষ তাই পাবে, যা সে চেষ্টা করবে।
Arabic
٣٩ وأن ليس للإنسان إلا ما سعى
Pickthall
39 And that man hath only that for which he maketh effort,
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে,
Arabic, with marks
٣٩ وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
আবদুস শহীদ নাসিম
৪০ এবং শীঘ্রি তাকে দেখানো হবে তার প্রচেষ্টা,
Arabic
٤٠ وأن سعيه سوف يرى
Pickthall
40 And that his effort will be seen.
ইসলামিক ফাউন্ডেশন
৪০ আর এই যে, তাহার কর্ম অচিরেই দেখান হইবে -
Arabic, with marks
٤٠ وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
আবদুস শহীদ নাসিম
৪১ তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল,
Arabic
٤١ ثم يجزاه الجزاء الأوفى
Pickthall
41 And afterward he will be repaid for it with fullest payment;
ইসলামিক ফাউন্ডেশন
৪১ অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান,
Arabic, with marks
٤١ ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ
আবদুস শহীদ নাসিম
৪২ (সেসব কিতাবে) আরো রয়েছে যে, সব কিছুর সমাপ্তি হবে তোমার প্রভুর কাছে গিয়েই।
Arabic
٤٢ وأن إلى ربك المنتهى
Pickthall
42 And that thy Lord, He is the goal;
ইসলামিক ফাউন্ডেশন
৪২ আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট,
Arabic, with marks
٤٢ وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৩ তিনিই হাসাবেন এবং তিনিই কাঁদাবেন।
Arabic
٤٣ وأنه هو أضحك وأبكى
Pickthall
43 And that He it is who maketh laugh, and maketh weep,
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান,
Arabic, with marks
٤٣ وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৪ তিনিই মউত ঘটান এবং তিনিই হায়াত দান করেন
Arabic
٤٤ وأنه هو أمات وأحيا
Pickthall
44 And that He it is Who giveth death and giveth life;
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,
Arabic, with marks
٤٤ وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا
আবদুস শহীদ নাসিম
৪৫ তিনিই সৃষ্টি করেন পুরুষ ও নারীর জোড়া
Arabic
٤٥ وأنه خلق الزوجين الذكر والأنثى
Pickthall
45 And that He createth the two spouses, the male and the female,
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল - পুরুষ ও নারী
Arabic, with marks
٤٥ وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৬ নোতফা (শুক্র বিন্দু) থেকে যখন বীর্যপাত করা হয়।
Arabic
٤٦ من نطفة إذا تمنى
Pickthall
46 From a drop (of seed) when it is poured forth;
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়,
Arabic, with marks
٤٦ مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৭ পুনরুত্থান ঘটানোর দায়িত্বও তাঁরই।
Arabic
٤٧ وأن عليه النشأة الأخرى
Pickthall
47 And that He hath ordained the second bringing forth;
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ আর এই যে, পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাঁহারই,
Arabic, with marks
٤٧ وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৮ তিনিই অভাবমুক্ত করেন এবং দান করেন প্রাচুর্য।
Arabic
٤٨ وأنه هو أغنى وأقنى
Pickthall
48 And that He it is Who enricheth and contenteth;
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন,
Arabic, with marks
٤٨ وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৪৯ তিনিই প্রভু শে’রা নক্ষত্রের।
Arabic
٤٩ وأنه هو رب الشعرى
Pickthall
49 And that He it is Who is the Lord of Sirius;
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ আর এই যে, তিনি শি‘রা নক্ষত্রের মালিক।
Arabic, with marks
٤٩ وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
আবদুস শহীদ নাসিম
৫০ তিনিই হালাক (ধ্বংস) করেছিলেন প্রথম আদকে,
Arabic
٥٠ وأنه أهلك عادا الأولى
Pickthall
50 And that He destroyed the former (tribe of) A'ad,
ইসলামিক ফাউন্ডেশন
৫০ আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন
Arabic, with marks
٥٠ وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
আবদুস শহীদ নাসিম
৫১ সামুদ জাতিকেও - যাদের একজনকেও বাকি রাখেননি।
Pickthall
51 And (the tribe of) Thamud He spared not;
ইসলামিক ফাউন্ডেশন
৫১ এবং সামূদ সম্প্রদায়কেও; কাহাকেও তিনি বাকি রাখেন নাই
Arabic, with marks
٥١ وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
আবদুস শহীদ নাসিম
৫২ এর আগে (ধ্বংস করেছিলেন) নূহের জাতিকেও। এরা সবাই ছিলো বড় যালিম আর চরম বিদ্রোহী।
Arabic
٥٢ وقوم نوح من قبل ۖ إنهم كانوا هم أظلم وأطغى
Pickthall
52 And the folk of Noah aforetime, Lo! they were more unjust and more rebellious;
ইসলামিক ফাউন্ডেশন
৫২ আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য।
Arabic, with marks
٥٢ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
আবদুস শহীদ নাসিম
৫৩ এছাড়াও (সেসব কিতাবে) রয়েছে যে, তিনি ধ্বংস করে দিয়েছিলেন উল্টে দেয়া জনপদকেও (লুতের জাতির শহরকে),
Pickthall
53 And Al - Mu'tafikah He destroyed
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন,
Arabic, with marks
٥٣ وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
আবদুস শহীদ নাসিম
৫৪ তারপর তাদের আচ্ছন্ন করে নিয়েছিল - আচ্ছন্নকারী আযাব।
Pickthall
54 So that there covered them that which did cover.
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ উহাকে আচ্ছন্ন করিল কী সর্বগ্রাসী শাস্তি!
Arabic, with marks
٥٤ فَغَشَّاهَا مَا غَشَّىٰ
আবদুস শহীদ নাসিম
৫৫ এখন বলো, তোমার প্রভুর কোন্ নিয়ামত সম্পর্কে সন্দেহ করবে?
Arabic
٥٥ فبأي آلاء ربك تتمارى
Pickthall
55 Concerning which then, of the bounties of thy Lord, canst thou dispute ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ তবে তুমি তোমার প্রতিপালকের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে?
Arabic, with marks
٥٥ فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
আবদুস শহীদ নাসিম
৫৬ এ নবীও একজন সতর্ককারী অতীতের সতর্ককারীদের মতোই।
Arabic
٥٦ هذا نذير من النذر الأولى
Pickthall
56 This is a warner of the warners of old.
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী।
Arabic, with marks
٥٦ هَٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
আবদুস শহীদ নাসিম
৫৭ কিয়ামত সন্নিকটে,
Pickthall
57 The threatened Hour is nigh.
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ কিয়ামত আসন্ন,
Arabic, with marks
٥٧ أَزِفَتِ الْآزِفَةُ
আবদুস শহীদ নাসিম
৫৮ আল্লাহ্ ছাড়া কেউই তা উন্মুক্ত করতে সক্ষম নয়।
Arabic
٥٨ ليس لها من دون الله كاشفة
Pickthall
58 None beside Allah can disclose it.
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ আল্লাহ্ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়।
Arabic, with marks
٥٨ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
আবদুস শহীদ নাসিম
৫৯ তোমরা কি এই বাণীর (কুরআনের) ব্যাপারে বিস্ময়বোধ করছো?
Arabic
٥٩ أفمن هذا الحديث تعجبون
Pickthall
59 Marvel ye then at this statement,
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ!
Arabic, with marks
٥٩ أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
আবদুস শহীদ নাসিম
৬০ হাসাহাসি করছো? অথচ কাঁদছো না?
Arabic
٦٠ وتضحكون ولا تبكون
Pickthall
60 And laugh and not weep,
ইসলামিক ফাউন্ডেশন
৬০ এবং হাসিঠাট্টা করিতেছ! ক্রন্দন করিতেছ না?
Arabic, with marks
٦٠ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
আবদুস শহীদ নাসিম
৬১ আসলে তোমরা গাফিল।
Pickthall
61 While ye amuse yourselves ?
ইসলামিক ফাউন্ডেশন
৬১ তোমরা তো উদাসীন,
Arabic, with marks
٦١ وَأَنتُمْ سَامِدُونَ
আবদুস শহীদ নাসিম
৬২ অতএব, তোমরা সাজদা করো আল্লাহকে এবং ইবাদত করো কেবল তাঁরই। (সাজদা)
Arabic
٦٢ فاسجدوا لله واعبدوا ۩
Pickthall
62 Rather prostrate yourselves before Allah and serve Him.
ইসলামিক ফাউন্ডেশন
৬২ অতএব আল্লাহ্ কে সিজ্দা কর এবং তাঁহারই ‘ইবাদত কর।
Arabic, with marks
٦٢ فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report