আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র) , choose another chapter
আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)
Chapter 85, 22 verses
আবদুস শহীদ নাসিম
Arabic
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১১মুমিনদের নির্যাতনের জন্যে যারা গর্ত খুঁড়েছিল তাদের জন্যে রয়েছে ধ্বংস। মুমিনদের জন্যে রয়েছে মহাসাফল্য।
১২-২২আললাহ্র পাকড়াও বড় কঠোর, তিনি মহান আরশের মালিক। ফেরাউন ও সামুদ জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। কাফিররা কুরআনকে প্রত্যাখ্যান করছে অথচ আল্লাহ্ তাদের পরিবেষ্টন করে রেখেছেন।
আবদুস শহীদ নাসিম
১ শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
Arabic
١ بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি যা-তিল্ বুরূজ্বি
মুহিউদ্দীন খান
১ শপথ গ্রহ - নক্ষত্র শোভিত আকাশের,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
আবদুস শহীদ নাসিম
২ শপথ ওয়াদাকৃত দিনটির।
বাংলা উচ্চারণ
২ অল্ইয়াওমিল্ মাও'ঊদি।
মুহিউদ্দীন খান
২ এবং প্রতিশ্রুত দিবসের,
সমকালীন বাংলা
২ এবং প্রতিশ্রুত দিনের,
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
বাংলা উচ্চারণ
৩ অশা-হিদিঁও অমাশ্হূদ্।
মুহিউদ্দীন খান
৩ এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
সমকালীন বাংলা
৩
এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
আবদুস শহীদ নাসিম
৪ ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
Arabic
٤ قتل أصحاب الأخدود
বাংলা উচ্চারণ
৪ কুতিলা আছ্হা-বুল্ উখ্দূদি।
মুহিউদ্দীন খান
৪ অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
সমকালীন বাংলা
৪ ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,
আবদুস শহীদ নাসিম
৫ জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
Arabic
٥ النار ذات الوقود
বাংলা উচ্চারণ
৫ আন্না-রি যা-তিল্ অকুদি
মুহিউদ্দীন খান
৫ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
সমকালীন বাংলা
৫ জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,
আবদুস শহীদ নাসিম
৬ তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
Arabic
٦ إذ هم عليها قعود
বাংলা উচ্চারণ
৬ ইয্হুম্ 'আলাইহা-কুঊ'দুঁও।
মুহিউদ্দীন খান
৬ যখন তারা তার কিনারায় বসেছিল।
সমকালীন বাংলা
৬ যখন তারা তার চারপাশে বসেছিল,
আবদুস শহীদ নাসিম
৭ এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
Arabic
٧ وهم على ما يفعلون بالمؤمنين شهود
বাংলা উচ্চারণ
৭ অহুম্ 'আলা-মা-ইয়াফ্'আলূনা বিল্মুমিনীনা শুহূদ্।
মুহিউদ্দীন খান
৭ এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
সমকালীন বাংলা
৭ এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,
আবদুস শহীদ নাসিম
৮ তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
Arabic
٨ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد
বাংলা উচ্চারণ
৮ অমা-নাক্বমূ মিন্হুম্ ইল্লা য় আইঁ ইয়ুমিনূ বিল্লা-হিল্ 'আযীযিল্ হামীদি।
মুহিউদ্দীন খান
৮ তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
সমকালীন বাংলা
৮ এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,
আবদুস শহীদ নাসিম
৯ যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর আল্লাহ সব কিছুর সাক্ষী।
Arabic
٩ الذي له ملك السماوات والأرض ۚ والله على كل شيء شهيد
বাংলা উচ্চারণ
৯ ল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব অল্লা-হু 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।
মুহিউদ্দীন খান
৯ যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
সমকালীন বাংলা
৯ যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং আল্লাহ সবকিছুর ওপর সাক্ষী,
আবদুস শহীদ নাসিম
১০ যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
Arabic
١٠ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق
বাংলা উচ্চারণ
১০ ইন্নাল্লাযীনা ফাতানুল্ মুমিনীনা অল্মুমিনা-তি ছুম্মা লাম্ ইয়াতূবূ ফালাহুম্ 'আযা-বু জ্বাহান্নামাঅলাহুম্ 'আযা-বুল্ হারীক্ব্।
মুহিউদ্দীন খান
১০ যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
সমকালীন বাংলা
১০ নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,
আবদুস শহীদ নাসিম
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
Arabic
١١ إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ۚ ذلك الفوز الكبير
বাংলা উচ্চারণ
১১ ইন্নাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- যা-লিকাল্ ফাওযুল্ কার্বী।
মুহিউদ্দীন খান
১১ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,
আবদুস শহীদ নাসিম
১২ নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
Arabic
١٢ إن بطش ربك لشديد
বাংলা উচ্চারণ
১২ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ্।
মুহিউদ্দীন খান
১২ নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
Arabic
١٣ إنه هو يبدئ ويعيد
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ হুওয়া ইয়ুব্দিয়ু অইয়ু'ঈদ্।
মুহিউদ্দীন খান
১৩ তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,
আবদুস শহীদ নাসিম
১৪ এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
Arabic
١٤ وهو الغفور الودود
বাংলা উচ্চারণ
১৪ অহুওয়াল্ গফূরুল্ ওয়াদূদু
মুহিউদ্দীন খান
১৪ তিনি ক্ষমাশীল, প্রেমময়;
সমকালীন বাংলা
১৪ এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,
আবদুস শহীদ নাসিম
১৫ মহিমান্বিত আরশের অধিপতি।
Arabic
١٥ ذو العرش المجيد
বাংলা উচ্চারণ
১৫ যুল্ 'র্আশিল্ মাজ্বীদু
মুহিউদ্দীন খান
১৫ মহান আরশের অধিকারী।
সমকালীন বাংলা
১৫ আরশের অধিকারী, মহিমান্বিত,
আবদুস শহীদ নাসিম
১৬ তিনি (যখন) যা চান তাই করেন।
বাংলা উচ্চারণ
১৬ ফা'আ'লুল্ লিমা- ইয়ুরীদ্।
মুহিউদ্দীন খান
১৬ তিনি যা চান, তাই করেন।
সমকালীন বাংলা
১৬ তিনি যা ইচ্ছা করেন, তা করেন,
আবদুস শহীদ নাসিম
১৭ তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
Arabic
١٧ هل أتاك حديث الجنود
বাংলা উচ্চারণ
১৭ হাল্ আতা-কা হাদীছুল্ জুনূ দি
মুহিউদ্দীন খান
১৭ আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
সমকালীন বাংলা
১৭ তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?
আবদুস শহীদ নাসিম
১৮ ফেরাউন এবং সামুদের?
বাংলা উচ্চারণ
১৮ র্ফি'আউনা অছামূদ্।
মুহিউদ্দীন খান
১৮ ফেরাউনের এবং সামুদের?
সমকালীন বাংলা
১৮ ফেরাউন ও সামূদের?
আবদুস শহীদ নাসিম
১৯ কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
Arabic
١٩ بل الذين كفروا في تكذيب
বাংলা উচ্চারণ
১৯ বালিল্লাযীনা কাফারূ ফী তাক্যীবিঁও
মুহিউদ্দীন খান
১৯ বরং যারা কাফের , তারা মিথ্যারোপে রত আছে।
সমকালীন বাংলা
১৯ তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,
আবদুস শহীদ নাসিম
২০ আর আল্লাহ পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
Arabic
٢٠ والله من ورائهم محيط
বাংলা উচ্চারণ
২০ অল্লা-হু মিওঁ অরা য় য়িহিম্ মুহীত্ব্।
মুহিউদ্দীন খান
২০ আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
সমকালীন বাংলা
২০ আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন,
আবদুস শহীদ নাসিম
২১ (তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
Arabic
٢١ بل هو قرآن مجيد
বাংলা উচ্চারণ
২১ বাল্ হুওয়া কুরআ-নুম্ মাজ্বীদুন্
মুহিউদ্দীন খান
২১ বরং এটা মহান কোরআন,
সমকালীন বাংলা
২১ বরং এটি মহিমান্বিত কুরআন,
আবদুস শহীদ নাসিম
২২ লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।
বাংলা উচ্চারণ
২২ ফী লাওহিম্ মাহ্ফূজ্
মুহিউদ্দীন খান
২২ লওহে মাহফুযে লিপিবদ্ধ।
সমকালীন বাংলা
২২ সংরক্ষিত ফলকে।
Note
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report