আল ইনফিতার (ফেটে যাওয়া) , choose another chapter
আল ইনফিতার (ফেটে যাওয়া)
Chapter 82, 19 verses
আবদুস শহীদ নাসিম
Arabic
Arabic, with marks
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কিয়ামতের দৃশ্য।
০৬-১২মানুষকে তার মহান স্রষ্টার ব্যাপারে কিসে প্রতারিত করছে। মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্যে ফেরেশতা নিযুক্ত করা আছে।
১৩-১৯পুণ্যবানরা থাকবে মহা অনুগ্রহরাজির মধ্যে। পাপিষ্ঠরা থাকবে জাহান্নামে। সেদিনকার নিরংকুশ কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে।
আবদুস শহীদ নাসিম
১ যখন ফেটে যাবে আকাশ,
Arabic
١ بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্।
আবদুস শহীদ নাসিম
২ যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে নক্ষত্ররাজি,
Arabic
٢ وإذا الكواكب انتثرت
Arabic, with marks
٢ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ছিটকে পড়বে,
বাংলা উচ্চারণ
২ অইযাল্ কাওয়া- কিবুন্ তাছারত্।
আবদুস শহীদ নাসিম
৩ যখন ফাটিয়ে ফেলা হবে সমুদ্রগুলো,
Arabic
٣ وإذا البحار فجرت
Arabic, with marks
٣ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
সমকালীন বাংলা
৩
এবং যখন সমুদ্রসমূহ উত্তাল করে দেওয়া হবে,
বাংলা উচ্চারণ
৩ অইযাল্ বিহা-রু ফুজজ্বিরাত্।
আবদুস শহীদ নাসিম
৪ এবং যখন খুলে দেয়া হবে কবরগুলো,
Arabic
٤ وإذا القبور بعثرت
Arabic, with marks
٤ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
সমকালীন বাংলা
৪
এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে,
বাংলা উচ্চারণ
৪ অইযাল্ কুবূরু বু'ছিরত্।
আবদুস শহীদ নাসিম
৫ তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে, সে কী পাঠিয়েছে সামনের জন্যে, আর কী রেখে এসেছে পেছনে?
Arabic
٥ علمت نفس ما قدمت وأخرت
Arabic, with marks
٥ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
সমকালীন বাংলা
৫ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে এসেছে,
বাংলা উচ্চারণ
৫ 'আলিমাত্ নাফ্সুম্ মা-ক্বদ্দামাত্ ওয়াআখ্খারত্
আবদুস শহীদ নাসিম
৬ হে মানুষ! কোন্ জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে তোমার মহান প্রভুর ব্যাপারে?
Arabic
٦ يا أيها الإنسان ما غرك بربك الكريم
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
সমকালীন বাংলা
৬ হে মানুষ! কী তোমাকে তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করেছে?
বাংলা উচ্চারণ
৬ ইয়া য় আইয়্যুহাল্ ইন্সা-নু মা-র্গরকা বিরব্বিকাল্ কারীমিল্।
আবদুস শহীদ নাসিম
৭ যিনি সৃষ্টি করেছেন তোমাকে, পূর্ণাংগভাবে সাজিয়েছেন, অতপর গড়ে তুলেছেন সুষম করে?
Arabic
٧ الذي خلقك فسواك فعدلك
Arabic, with marks
٧ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
সমকালীন বাংলা
৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন এবং সামঞ্জস্যপূর্ণ করেছেন,
বাংলা উচ্চারণ
৭ আল্লাযী খলাক্বকা ফাসাওয়া-কা ফা'আদালাকা
আবদুস শহীদ নাসিম
৮ এবং যে সুরত - আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন তোমাকে।
Arabic
٨ في أي صورة ما شاء ركبك
Arabic, with marks
٨ فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
সমকালীন বাংলা
৮ তিনি তোমাকে যে আকৃতিতে ইচ্ছা, তাতেই গঠন করেছেন,
বাংলা উচ্চারণ
৮ ফী য় আইয়ি ছূরতিম্ মা-শা-য়া রাক্কাবাক্।
আবদুস শহীদ নাসিম
৯ না, কখনো নয়, বরং তোমরা শেষ বিচার ও প্রতিদানকেই (শাস্তি আর পুরস্কারকেই) অস্বীকার করছো।
Arabic
٩ كلا بل تكذبون بالدين
Arabic, with marks
٩ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
সমকালীন বাংলা
৯ কখনোই নয়! বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা বলো,
বাংলা উচ্চারণ
৯ কাল্লা- বাল্ তুকায্যিবূনা বিদ্দীনি
আবদুস শহীদ নাসিম
১০ জেনে রাখো, অবশ্যি তোমাদের উপর নিযুক্ত রয়েছে পরিদর্শক।
Arabic
١٠ وإن عليكم لحافظين
Arabic, with marks
١٠ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
সমকালীন বাংলা
১০ আর নিশ্চয়ই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক রয়েছে,
বাংলা উচ্চারণ
১০ অ ইন্না 'আলাইকুম্ লাহা-ফিজীনা
আবদুস শহীদ নাসিম
১১ তারা হলো মর্যাদাবান নিবন্ধনকারী (recorder)।
Arabic, with marks
١١ كِرَامًا كَاتِبِينَ
সমকালীন বাংলা
১১ সম্মানিত লিপিকারগণ,
বাংলা উচ্চারণ
১১ কির-মান্ কা-তিবীনা।
আবদুস শহীদ নাসিম
১২ তারা জানে তোমরা যা - ই করো।
Arabic
١٢ يعلمون ما تفعلون
Arabic, with marks
١٢ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
সমকালীন বাংলা
১২ তারা জানে তোমরা যা করো,
বাংলা উচ্চারণ
১২ ইয়া'লামূনা মা-তাফ্'আলূন্।
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই সৎ - সত্যপন্থী লোকেরা (সেদিন) থাকবে ভোগ - বিলাসে।
Arabic
١٣ إن الأبرار لفي نعيم
Arabic, with marks
١٣ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা থাকবে পরম সুখে,
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাল্ আব্র-র লাফী নাঈ'ম্।
আবদুস শহীদ নাসিম
১৪ আর সীমালংঘনকারী - পাপিষ্ঠরা থাকবে জাহিমে।
Arabic
١٤ وإن الفجار لفي جحيم
Arabic, with marks
١٤ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
সমকালীন বাংলা
১৪ আর নিশ্চয়ই পাপাচারীরা থাকবে জাহিমে,
বাংলা উচ্চারণ
১৪ অইন্নাল্ ফুজজ্বা- র লাফী জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
১৫ তারা প্রবেশ করবে তাতে প্রতিদান দিবসে।
Arabic
١٥ يصلونها يوم الدين
Arabic, with marks
١٥ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
সমকালীন বাংলা
১৫ তারা তাতে প্রবেশ করবে প্রতিদান দিবসে,
বাংলা উচ্চারণ
১৫ ইয়াছ্লাওনাহা-ইয়াওমাদ্দীন্।
আবদুস শহীদ নাসিম
১৬ সেখান থেকে গর - হাজির থাকার কোনো সুযোগ তাদের থাকবে না।
Arabic
١٦ وما هم عنها بغائبين
Arabic, with marks
١٦ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
সমকালীন বাংলা
১৬ এবং তারা তা থেকে অনুপস্থিত থাকবে না,
বাংলা উচ্চারণ
১৬ অমা-হুম্ 'আন্হা- বিগ-য়িবীন্
আবদুস শহীদ নাসিম
১৭ তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
Arabic
١٧ وما أدراك ما يوم الدين
Arabic, with marks
١٧ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
সমকালীন বাংলা
১৭ এবং কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
বাংলা উচ্চারণ
১৭ অমা য় আদ্র-কা মা- ইয়াওমুদ্দীনি
আবদুস শহীদ নাসিম
১৮ আবার বলছি তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
Arabic
١٨ ثم ما أدراك ما يوم الدين
Arabic, with marks
١٨ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
সমকালীন বাংলা
১৮ অতঃপর কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
বাংলা উচ্চারণ
১৮ ছুম্মা মা য় আদ্র-কা মা-ইয়াওমুদদীন্-।
আবদুস শহীদ নাসিম
১৯ এটা সেই দিন, যেদিন কোনো ব্যক্তির অপর ব্যক্তির জন্যে কিছু করার কোনো ক্ষমতা থাকবেনা। সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে।
Arabic
١٩ يوم لا تملك نفس لنفس شيئا ۖ والأمر يومئذ لله
Arabic, with marks
١٩ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
সমকালীন বাংলা
১৯ সেদিন কোনো প্রাণ অন্য কোনো প্রাণের জন্য কিছুই করতে সক্ষম হবে না; এবং সেদিন সকল কর্তৃত্ব আল্লাহর।
বাংলা উচ্চারণ
১৯ ইয়াওমা লা-তাম্লিকু নাফ্সুল্ লিনাফ্সিন্ শাইয়া- অল্ আম্রু ইয়াওমায়িযিলিল্লা-হ্-।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report