আয়াতআলোচ্য বিষয়
০১-০৫সুস্পষ্ট প্রমাণ আসার পর আহলে কিতাবরা সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
০৬আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফুরি করবে, তারা সৃষ্টির অধম।
০৭-০৮যারা ঈমান আনবে এবং আমলে সালেহ্ করবে তারাই সৃষ্টির সেরা।
আবদুস শহীদ নাসিম
আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।
Arabic
بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যারা অবিশ্বাস করেছিল আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্যে, তারা বিচ্ছিন্ন হয়নি যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে,
তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।
Arabic
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ۚ وذلك دين القيمة
সমকালীন বাংলা
এবং তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল শুধু এই যে, তারা আল্লাহর ইবাদত করবে তাঁর জন্য একনিষ্ঠ হয়ে, ধর্মকে তাঁর জন্য খাঁটি রেখে, এবং পালন করবে এবং যাকাত দেবে—এটাই সঠিক ধর্ম,
তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।
Arabic
جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ۖ رضي الله عنهم ورضوا عنه ۚ ذلك لمن خشي ربه
সমকালীন বাংলা
তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত, যার নিচে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে, তাদের প্রতি সন্তুষ্ট, এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট; এটা তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে।