আল লাইল (রাত) , choose another chapter
আল লাইল (রাত)
Chapter 92, 21 verses
আবদুস শহীদ নাসিম
Pickthall
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
Word by word
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-২১আল্লাহ্ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের কর্মও ভালো-মন্দ দুই প্রকার। সত্যপন্থীদের সত্যপথে চলা সহজ, বাতিলপন্থীদের কঠিন পথে চলা সহজ। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তা থেকে রক্ষা পাবে কেবল মুত্তাকিরা।
আবদুস শহীদ নাসিম
১ রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By the night enshrouding
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে,
Word by word
١ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
আবদুস শহীদ নাসিম
২ দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
Pickthall
2 And the day resplendent
বাংলা উচ্চারণ
২ অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-।
সমকালীন বাংলা
২ এবংদিনের, যখন তা আলো কিত হয় ,
Word by word
٢ وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩ এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
Pickthall
3 And Him Who hath created male and female,
বাংলা উচ্চারণ
৩ অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-।
সমকালীন বাংলা
৩ এবং যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন,
Word by word
٣ وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
আবদুস শহীদ নাসিম
৪ নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
Pickthall
4 Lo! your effort is dispersed (toward divers ends).
বাংলা উচ্চারণ
৪ ইন্না সা'ইয়াকুম্ লাশাত্তা-।
সমকালীন বাংলা
৪ নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের,
Word by word
٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
আবদুস শহীদ নাসিম
৫ তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
Pickthall
5 As for him who giveth and is dutiful (toward Allah)
বাংলা উচ্চারণ
৫ ফাআম্মা মান্ আ'ত্বোয়া-অত্তাক্ব-।
সমকালীন বাংলা
৫ অতএব, যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে,
Word by word
٥ فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
আবদুস শহীদ নাসিম
৬ আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
Pickthall
6 And believeth in goodness;
বাংলা উচ্চারণ
৬ অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-।
সমকালীন বাংলা
৬ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
Word by word
٦ وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৭ আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
Pickthall
7 Surely We will ease his way unto the state of ease.
বাংলা উচ্চারণ
৭ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-।
সমকালীন বাংলা
৭ তাকে আমরা সহজ পথের জন্য সহজ করে দেবো,
Word by word
٧ فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
Pickthall
8 But as for him who hoardeth and deemeth himself independent,
বাংলা উচ্চারণ
৮ অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-।
সমকালীন বাংলা
৮ আর যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
Word by word
٨ وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৯ আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
Pickthall
9 And disbelieveth in goodness;
বাংলা উচ্চারণ
৯ অ কায্যাবা বিল্হুস্না-।
সমকালীন বাংলা
৯ এবং উত্তম বিষয়কে অস্বীকার করে,
Word by word
٩ وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
আবদুস শহীদ নাসিম
১০ আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
Pickthall
10 Surely We will ease his way unto adversity.
বাংলা উচ্চারণ
১০ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ 'উসরা।
সমকালীন বাংলা
১০ তাকে আমরা কঠিন পথের জন্য সহজ করে দেবো,
Word by word
١٠ فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
আবদুস শহীদ নাসিম
১১ তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
Pickthall
11 His riches will not save him when he perisheth.
বাংলা উচ্চারণ
১১ অমা-ইয়ুগ্নী 'আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-।
সমকালীন বাংলা
১১ এবং যখন সে পতিত হবে, তার সম্পদ তার কাজে আসবে না,
Word by word
١١ وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
আবদুস শহীদ নাসিম
১২ সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
Pickthall
12 Lo! Ours it is (to give) the guidance
বাংলা উচ্চারণ
১২ ইন্না 'আলাইনা- লাল্হুদা-।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথনির্দেশ দেওয়া,
Word by word
١٢ إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
আবদুস শহীদ নাসিম
১৩ আর আমরাই তো মালিক আখিরাত এবং ইহকালের।
Pickthall
13 And lo! unto Us belong the latter portion and the former.
বাংলা উচ্চারণ
১৩ অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-।
সমকালীন বাংলা
১৩ এবং নিশ্চয়ই আমাদেরই রয়েছে পরকাল ও ইহকাল,
Word by word
١٣ وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ
আবদুস শহীদ নাসিম
১৪ তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
Pickthall
14 Therefor have I warned you of the flaming Fire
বাংলা উচ্চারণ
১৪ ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-।
সমকালীন বাংলা
১৪ অতএব আমি তোমাদেরকে এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছি,
Word by word
١٤ فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৫ তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
Pickthall
15 Which only the most wretched must endure,
বাংলা উচ্চারণ
১৫ লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব।
সমকালীন বাংলা
১৫ তাতে অতি হতভাগ্য ছাড়া কেউ প্রবেশ করবে না;
Word by word
١٥ لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
আবদুস শহীদ নাসিম
১৬ যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
Pickthall
16 He who denieth and turneth away.
বাংলা উচ্চারণ
১৬ ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-।
সমকালীন বাংলা
১৬ যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়;
Word by word
١٦ ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৭ আর তা থেকে দূরে রাখা হবে অতীব মুত্তাকি (সদা সতর্ক) ব্যক্তিকে,
Pickthall
17 Far removed from it will be the righteous
বাংলা উচ্চারণ
১৭ অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব।
সমকালীন বাংলা
১৭
এবং তা থেকে দূরে রাখা হবে সে, যে সর্বাধিক তাকওয়াবান,
Word by word
١٧ وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
আবদুস শহীদ নাসিম
১৮ যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
Pickthall
18 Who giveth his wealth that he may grow (in goodness).
বাংলা উচ্চারণ
১৮ আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-।
সমকালীন বাংলা
১৮
যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
Word by word
١٨ ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৯ তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
Pickthall
19 And none hath with him any favour for reward,
বাংলা উচ্চারণ
১৯ অমা-লিআহাদিন্ 'ইন্দাহূ মিন্ নি'মাতিন্ তুজযা য়।
সমকালীন বাংলা
১৯ এবং কারও প্রতি কোনো প্রতিদান প্রত্যাশা করে না,
Word by word
١٩ وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ
আবদুস শহীদ নাসিম
২০ বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
Pickthall
20 Except as seeking (to fulfil) the purpose of his Lord Most High.
বাংলা উচ্চারণ
২০ ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ 'আলা-।
সমকালীন বাংলা
২০ কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য,
Word by word
٢٠ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
আবদুস শহীদ নাসিম
২১ আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।
Pickthall
21 He verily will be content.
বাংলা উচ্চারণ
২১ অলাসাওফা ইর্য়াদ্বোয়া-।
সমকালীন বাংলা
২১ এবং নিশ্চয়ই তিনি শীঘ্রই সন্তুষ্ট হবেন।
Word by word
٢١ وَلَسَوْفَ يَرْضَىٰ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report