আল আ’লা (মহান) , choose another chapter
আল আ’লা (মহান)
Chapter 87, 19 verses
আবদুস শহীদ নাসিম
Pickthall
ইসলামিক ফাউন্ডেশন
Arabic
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৯যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তার গোপন ও প্রকাশ্য সবই জানেন। উপদেশ দিতে থাকো, যদি উপদেশ কাজে লাগে। যে আত্মোন্নয়ন করে সেই সফল। মানুষ দুনিয়ার প্রতি গুরুত্ব দেয়, অথচ আখিরাতই চিরস্থায়ী।
আবদুস শহীদ নাসিম
১ তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের,
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. Praise the name of thy Lord the Most High,
ইসলামিক ফাউন্ডেশন
১ তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
Arabic
١ بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সাব্বিহিস্মা রব্বিকাল্ আ'লা।
আবদুস শহীদ নাসিম
২ যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন,
Pickthall
2 Who createth, then disposeth;
ইসলামিক ফাউন্ডেশন
২ যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
বাংলা উচ্চারণ
২ আল্লাযী খলাক্ব ফাসাওয়্যা-।
আবদুস শহীদ নাসিম
৩ যিনি সামঞ্জ্যপূর্ণ অনুপাত নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন।
Pickthall
3 Who measureth, then guideth;
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
বাংলা উচ্চারণ
৩ অল্লাযী ক্বদ্দার ফাহাদা-।
আবদুস শহীদ নাসিম
৪ এবং যিনি (জমিন থেকে) বের করে আনেন উদ্ভিদ।
Pickthall
4 Who bringeth forth the pasturage,
ইসলামিক ফাউন্ডেশন
৪ এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
Arabic
٤ والذي أخرج المرعى
বাংলা উচ্চারণ
৪ অল্লাযী য় আখ্রজ্বাল্ র্মা'আ-।
আবদুস শহীদ নাসিম
৫ তারপর সেগুলোকে পরিণত করেন কালো আবর্জনায়।
Pickthall
5 Then turneth it to russet stubble.
ইসলামিক ফাউন্ডেশন
৫ পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
বাংলা উচ্চারণ
৫ ফাজ্বা'আলাহূ গুছা-য়ান্ আহ্ওয়া-।
আবদুস শহীদ নাসিম
৬ আমরা তোমাকে পড়িয়ে দেবো (কুরআন), তারপর তুমি আর তা ভুলবেনা।
Pickthall
6 We shall make thee read (O Muhammad) so that thou shalt not forget
ইসলামিক ফাউন্ডেশন
৬ নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
বাংলা উচ্চারণ
৬ সানুকরিয়ুকা ফালা-তান্সা য়
আবদুস শহীদ নাসিম
৭ তবে আল্লাহ যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু।
Pickthall
7 Save that which Allah willeth. Lo! He knoweth the disclosed and that which still is hidden;
ইসলামিক ফাউন্ডেশন
৭ আল্লাহ্ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
Arabic
٧ إلا ما شاء الله ۚ إنه يعلم الجهر وما يخفى
বাংলা উচ্চারণ
৭ ইল্লা-মা-শা-য়াল্লা-হ্ ইন্নাহূ ইয়া'লামুল্ জ্বাহ্র অমা- ইয়াখ্ফা-।
আবদুস শহীদ নাসিম
৮ আমরা তোমার জন্যে সহজ পথকে সহজ করে দেবো।
Pickthall
8 And We shall ease thy way unto the state of ease.
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
বাংলা উচ্চারণ
৮ অনুইয়াস্সিরুকা লিল্ইয়ুস্র-।
আবদুস শহীদ নাসিম
৯ তাই তুমি (মানুষকে) উপদেশ দিতে থাকো, যদি উপদেশ তাদের উপকারে আসে।
Pickthall
9 Therefor remind (men), for of use is the reminder.
ইসলামিক ফাউন্ডেশন
৯ উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
Arabic
٩ فذكر إن نفعت الذكرى
বাংলা উচ্চারণ
৯ ফাযার্ক্কি ইন্ নাফা'আতিয্ যিক্র-।
আবদুস শহীদ নাসিম
১০ ঐ ব্যক্তি অবশ্যি উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে (আল্লাহকে)।
Pickthall
10 He will heed who feareth,
ইসলামিক ফাউন্ডেশন
১০ যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
বাংলা উচ্চারণ
১০ সাইয়ায্যাক্কারু মাইঁ ইয়াখ্শা-
আবদুস শহীদ নাসিম
১১ আর তা উপেক্ষা করবে ঐ ব্যক্তি, যে বড়ই দুর্ভাগা,
Pickthall
11 But the most hapless will flout it,
ইসলামিক ফাউন্ডেশন
১১ আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
Arabic
١١ ويتجنبها الأشقى
বাংলা উচ্চারণ
১১ অইয়াতাজ্বান্নাবুহাল্ আশ্ক্বা
আবদুস শহীদ নাসিম
১২ যে প্রবেশ করবে সাংঘাতিক আগুনে।
Pickthall
12 He who will be flung to the great Fire
ইসলামিক ফাউন্ডেশন
১২ যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
Arabic
١٢ الذي يصلى النار الكبرى
বাংলা উচ্চারণ
১২ ল্লাযী ইয়াছ্লা ন্না-রল্ কুব্র-।
আবদুস শহীদ নাসিম
১৩ অতপর সেখানে সে মরবেওনা, বাঁচবেওনা।
Pickthall
13 Wherein he will neither die nor live.
ইসলামিক ফাউন্ডেশন
১৩ অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
Arabic
١٣ ثم لا يموت فيها ولا يحيى
বাংলা উচ্চারণ
১৩ ছুম্মা লা-ইয়ামূতু ফীহা-অলা-ইয়াহ্ইয়া-।
আবদুস শহীদ নাসিম
১৪ নিশ্চয়ই সাফল্য অর্জন করবে ঐ ব্যক্তি, যে তাযকিয়া করবে,
Pickthall
14 He is successful who groweth,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
Arabic
١٤ قد أفلح من تزكى
বাংলা উচ্চারণ
১৪ ক্বদ্ আফ্লাহা মান্ তাযাক্কা-।
আবদুস শহীদ নাসিম
১৫ এবং তার প্রভুর নাম যিকির (উচ্চারণ, আলোচনা, স্মরণ) করবে, আর আদায় করবে সালাত ।
Pickthall
15 And remembereth the name of his Lord, so prayeth,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
Arabic
١٥ وذكر اسم ربه فصلى
বাংলা উচ্চারণ
১৫ অযাকারস্মা রব্বিহী ফাছোয়াল্লা-।
আবদুস শহীদ নাসিম
১৬ কিন্তু তোমরা প্রাধান্য দিয়ে চলছো দুনিয়ার হায়াতকে।
Pickthall
16 But ye prefer the life of the world
ইসলামিক ফাউন্ডেশন
১৬ কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
Arabic
١٦ بل تؤثرون الحياة الدنيا
বাংলা উচ্চারণ
১৬ বাল্ তুছিরূনাল্ হা-ইয়া-তাদ্দুন্ইয়া-।
আবদুস শহীদ নাসিম
১৭ অথচ আখিরাত ( - এর হায়াতই) হবে উত্তম এবং তা বাকি (স্থায়ী) থাকবে চিরকাল।
Pickthall
17 Although the Hereafter is better and more lasting.
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
Arabic
١٧ والآخرة خير وأبقى
বাংলা উচ্চারণ
১৭ অল্ আ-খিরতু খাইরুঁও ওয়া আব্ক্ব- ।
আবদুস শহীদ নাসিম
১৮ নিশ্চয়ই এই উপদেশ পূর্বের সহিফাগুলোতেও (কিতাবগুলোতেও) রয়েছে,
Pickthall
18 Lo! This is in the former scrolls.
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
Arabic
١٨ إن هذا لفي الصحف الأولى
বাংলা উচ্চারণ
১৮ ইন্না হা-যা-লাফিছ্ ছুহুফিল্ ঊলা-।
আবদুস শহীদ নাসিম
১৯ ইবরাহিম এবং মূসার সহিফায়।
Pickthall
19 The Books of Abraham and Moses.
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ইব্রাহীম ও মূসার গ্রন্থে।
Arabic
١٩ صحف إبراهيم وموسى
বাংলা উচ্চারণ
১৯ ছুহুফি ইব্রা-হীমা অমূসা-।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report