Kitab

আর রূম (রোম সাম্রাজ্য)

Chapter 30, 60 verses

  • আবদুস শহীদ নাসিম
  • Shakir
About this chapter


মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৬০, রুকু সংখ্যা: ০৬

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-০৬ :রোম সাম্রাজ্যের পরাজয় এবং বিজয় সম্পর্কে ভবিষ্যতবাণী। ০৭-১৯তাওহীদ ও আখিরাতের পক্ষে যুক্তি। ২০-২৯মানুষের জন্যে আল্লাহর বিভিন্ন অনুগ্রহের বিবরণ এবং সেগুলো আল্লাহর একত্বের নিদর্শন। ৩০-৪০উপদেশ, নসিহত। শিরকের খন্ডণ। ৪১-৬০পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবার কারণ মানুষের মন্দকর্ম। মানুষের মুক্তির উপায় এক আল্লাহর আনুগত্য। পুনরুত্থানের পক্ষে যুক্তি। কুরআনে সব বিষয়ের উপদেশ দেয়া হয়েছে।
আবদুস শহীদ নাসিম

আলিফ লাম মিম।

Shakir

Alif Lam Mim.

আবদুস শহীদ নাসিম

রোমানরা পরাজিত হয়েছে

Shakir

The Romans are vanquished,

আবদুস শহীদ নাসিম

নিকটবর্তী ভূ - খন্ডে, তবে তারা তাদের পরাজয়ের পর অচিরেই আবার বিজয়ী হবে

Shakir

In a near land, and they, after being vanquished, shall overcome,

আবদুস শহীদ নাসিম

কয়েক (তিন থেকে নয়) বছরের মধ্যেই। সব বিষয়ে ফায়সালার এখতিয়ার আল্লাহরই ইতোপূর্বেও এবং পরেও। সেদিন মুমিনরা হবে উৎফুল্ল।

Shakir

Within a few years. Allah's is the command before and after; and on that day the believers shall rejoice,

আবদুস শহীদ নাসিম

নিজ সাহায্যে যাকে ইচ্ছা সাহায্য করেন। তিনি মহাশক্তিধর, পরম করুণাময়।

Shakir

With the help of Allah; He helps whom He pleases; and He is the Mighty, the Merciful;

আবদুস শহীদ নাসিম

এটা আল্লাহর ওয়াদা। খেলাফ করেননা তাঁর ওয়াদা। তবে, অধিকাংশ মানুষই জানেনা।

Shakir

(This is) Allah's promise! Allah will not fail His promise, but most people do not know.

আবদুস শহীদ নাসিম

তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটাই জানে, আর সম্পর্কে তারা একেবারেই গাফিল - অজ্ঞ।

Shakir

They know the outward of this world's life, but of the hereafter they are absolutely heedless.

আবদুস শহীদ নাসিম

তারা কি নিজেদের মনে মনে ভেবে দেখেনা, মহাকাশ, এই পৃথিবী আর এ দুয়ের মাঝখানে যা কিছু আছে এসবই সৃষ্টি করেছেন সত্য ও বাস্তবতার নিরিখে এবং নির্দিষ্ট সময়ের জন্যে? অনেক মানুষই তাদের প্রভুর সাক্ষাত লাভের বিষয়ে অবিশ্বাসী।

Shakir

Do they not reflect within themselves: Allah did not create the heavens and the earth and what is between them two but with truth, and (for) an appointed term? And most surely most of the people are deniers of the meeting of their Lord.

আবদুস শহীদ নাসিম

তারা কি পৃথিবী পরিভ্রমণ করে দেখেনা, তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল? শক্তিতে তারা ছিলো এদের চাইতে দুর্ধর্ষ। তারা জমিন চাষ করতো এবং তা আবাদ করতো এদের আবাদ করার চাইতে অধিক রকম। তাদের কাছে এসেছিল তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে। তাদের প্রতি যুলুমকারী নন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে।

Shakir

Have they not travelled in the earth and seen how was the end of those before them? They were stronger than these in prowess, and dug up the earth, and built on it in greater abundance than these have built on it, and there came to them their apostles with clear arguments; so it was not beseeming for Allah that He should deal with them unjustly, but they dealt unjustly with their own souls.

আবদুস শহীদ নাসিম

তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দই হয়েছিল, কারণ তারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াত এবং তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল।

Shakir

Then evil was the end of those who did evil, because they

আবদুস শহীদ নাসিম

আল্লাহ্ই সূচনা করেন সৃষ্টির, তারপর তিনি পুন:সৃষ্টি করেন, তারপর তোমাদের ফিরিয়ে নেয়া হবে তাঁরই কাছে।

Shakir

Allah originates the creation, then reproduces it, then to Him you shall be brought back.

আবদুস শহীদ নাসিম

আর যেদিন কায়েম হবে কিয়ামত, সেদিন হতাশ - হতবাক হয়ে পড়বে অপরাধীরা।

Shakir

And at the time when the hour shall come the guilty shall be in despair.

আবদুস শহীদ নাসিম

সেদিন তাদের (মনগড়া) দেবদেবীরা তাদের জন্যে সুপারিশকারী হবেনা এবং তারা তাদের দেবদেবীদের সেদিন প্রত্যাখ্যান করবে।

Shakir

And they shall not have any intercessors from among their gods they have joined with Allah, and they shall be deniers of their associate - gods.

আবদুস শহীদ নাসিম

যেদিন কিয়ামত হবে সেদিন সব মানুষ বিভক্ত হয়ে পড়বে।

Shakir

And at the time when the hour shall come, at that time they shall become separated one from the other.

আবদুস শহীদ নাসিম

তবে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ্ করবে, তারা থাকবে জান্নাতে আনন্দে উৎফুল্লে।

Shakir

Then as to those who believed and did good, they shall be made happy in a garden.

আবদুস শহীদ নাসিম

আর যারা কুফুরি করবে এবং প্রত্যাখ্যান করবে আমাদের আয়াত ও আখিরাতের সাক্ষাত, তাদেরই হাজির রাখা হবে আযাবে।

Shakir

And as to those who disbelieved and rejected Our communications and the meeting of the hereafter, these shall be brought over to the chastisement.

আবদুস শহীদ নাসিম

সুতরাং সকাল ও সন্ধ্যায় তোমরা ‘সুবহানাল্লাহ’ (আল্লাহর তসবিহ্) ঘোষণা করো।

Shakir

Therefore glory be to Allah when you enter upon the time of the evening and when you enter upon the time of the morning.

আবদুস শহীদ নাসিম

সমস্ত প্রশংসা তাঁরই মহাবিশ্বে এবং পৃথিবীতে, আর (সুবহানাল্লাহ ঘোষণা করো) অপরাহ্নে ও যুহরের সময়ও।

Shakir

And to Him belongs praise in the heavens and the earth, and at nightfall and when you are at midday.

আবদুস শহীদ নাসিম

তিনি বের করেন মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে। মরে শুকিয়ে যাবার পর তিনিই জমিনকে জীবিত করেন, আর এভাবেই তোমাদের বের করে আনা হবে (মাটির নীচে থেকে)।

Shakir

He brings forth the living from the dead and brings forth the dead from the living, and gives life to the earth after its death, and thus shall you be brought forth.

আবদুস শহীদ নাসিম

তাঁর একটি নিদর্শন হলো, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর এখন তোমরা সেই মানুষই ছড়িয়ে পড়েছো সবখানে।

Shakir

And one of His signs is that He created you from dust, then lo! you are mortals (who) scatter.

আবদুস শহীদ নাসিম

তাঁর আরেকটি নিদর্শন হলো, তিনি তোমাদের থেকেই সৃষ্টি করেছেন তোমাদের জন্যে জুড়ি (স্বামী - স্ত্রী), যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। এ উদ্দেশ্যে তিনি তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন বন্ধুতা - ভালবাসা এবং দয়া - অনুকম্পা। এতে রয়েছে অনেক নিদর্শন চিন্তাশীল লোকদের জন্যে।

Shakir

And one of His signs is that He created mates for you from yourselves that you may find rest in them, and He put between you love and compassion; most surely there are signs in this for a people who reflect.

আবদুস শহীদ নাসিম

তাঁর আরেকটি নিদর্শন হলো মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। এতেও রয়েছে অনেক নিদর্শন জ্ঞানী লোকদের জন্যে।

Shakir

And one of His signs is the creation of the heavens and the earth and the diversity of your tongues and colors; most surely there are signs in this for the learned.

আবদুস শহীদ নাসিম

তাঁর আরো একটি নিদর্শন হলো রাত এবং দিনের বেলায় তোমাদের ঘুম আর আল্লাহর অনুগ্রহ থেকে তোমাদের (জীবিকা) অন্বেষণ। এতেও রয়েছে অনেক নিদর্শন মনোযোগী লোকদের জন্য।

Shakir

And one of His signs is your sleeping and your seeking of His grace by night and (by) day; most surely there are signs in this for a people who would hear.

আবদুস শহীদ নাসিম

তাঁর নিদর্শনাবলির মধ্যে আরো রয়েছে, তিনি তোমাদের দেখান বিদ্যুতের চমকানি, তাতে থাকে তোমাদের ভয় এবং আশা, তারপর তিনি নাযিল করেন আসমান থেকে পানি আর তা দিয়ে জীবিত করেন মরা জমিন। নিশ্চয়ই এতে রয়েছে অনেক নিদর্শন বুঝ - বুদ্ধি সম্পন্ন লোকদের জন্যে।

Shakir

And one of His signs is that He shows you the lightning for fear and for hope, and sends down water from the clouds then gives life therewith to the earth after its death; most surely there are signs in this for a people who understand

আবদুস শহীদ নাসিম

তাঁর নিদর্শনাবলির মধ্যে আরো রয়েছে, তাঁর নির্দেশেই কায়েম রয়েছে আসমান ও জমিন। তারপর যখন তোমাদের জমিন থেকে উঠে আসার জন্যে ডাক দেবেন একটিমাত্র ডাক, তখন তোমরা সাথে সাথে উঠে আসবে।

Shakir

And one of His signs is that the heaven and the earth subsist by His command, then when He calls you with a (single) call from out of the earth, lo! you come forth.

আবদুস শহীদ নাসিম

মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। প্রত্যেকেই তাঁর প্রতি বিনত।

Shakir

And His is whosoever is in the heavens and the earth; all are obedient to Him.

আবদুস শহীদ নাসিম

তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন, তারপর পুনরায় সৃষ্টি করবেন এবং সেটা হবে তাঁর জন্যে একেবারেই সহজ। মহাকাশ এবং পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা কেবল তাঁর। তিনি মহাশক্তিধর, মহাবিজ্ঞানী।

Shakir

And He it is Who originates the creation, then reproduces it, and it is easy to Him; and His are the most exalted attributes in the heavens and the earth, and He is the Mighty, the Wise.

আবদুস শহীদ নাসিম

তিনি তোমাদের জন্যে তোমাদের নিজেদের থেকেই একটি দৃষ্টান্ত পেশ করছেন: তোমাদেরকে আমরা যে রিযিক দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস - দাসীদের কেউ কি তাতে অংশীদার? এবং তোমরা এই অংশীদারিত্বের ব্যাপারে কি সমান অধিকারী? তোমরা কি তাদেরকে সে রকম ভয় করো যে রকম তোমাদের পরস্পরকে ভয় করো? এভাবেই আমরা আয়াত বর্ণনা করি তফসিলসহ সমুঝদার লোকদের জন্যে।

Shakir

He sets forth to you a parable relating to yourselves: Have you among those whom your right hands possess partners in what We have given you for sustenance, so that with respect to it you are alike; you fear them as you fear each other? Thus do We make the communications distinct for a people who understand.

আবদুস শহীদ নাসিম

বরং যালিমরা না জেনে শুনে তাদের খেয়াল খুশিরই অনুগামী হয়ে চলছে। যাকে বিপথগামী করে দেন, কে তাকে সঠিক পথে চালাবে? আর তাদের জন্যে কোনো সাহায্যকারীই থাকবেনা।

Shakir

Nay! those who are unjust follow their low desires without any knowledge; so who can guide him whom Allah makes err? And they shall have no helpers.

আবদুস শহীদ নাসিম

তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের জন্যে কায়েম করো। আল্লাহর ফিতরতের (প্রকৃতির) উপর প্রতিষ্ঠিত হও, যে ফিতরতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি - প্রকৃতির কোনো পরিবর্তন হয়না। এটাই সঠিক সুষম দীন। তবে অধিকাংশ মানুষই জানেনা।

Shakir

Then set your face upright for religion in the right state - - the nature made by Allah in which He has made men; there is no altering of Allah's creation; that is the right religion, but most people do not know - -

আবদুস শহীদ নাসিম

বিনীত হৃদয়ে তাঁর অভিমুখী হও এবং তাঁকে ভয় করো, কায়েম করো আর মুশরিকদের অন্তরভুক্ত হয়োনা।

Shakir

Turning to Him, and be careful of (your duty to) Him and keep up prayer and be not of the polytheists

আবদুস শহীদ নাসিম

যারা নিজেদের দীনের মধ্যে বিভিন্ন মত সৃষ্টি করেছে, তারা বিভিন্ন দলে - উপদলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মত নিয়ে উৎফুল্ল।

Shakir

Of those who divided their religion and became seas every sect rejoicing in what they had with them

আবদুস শহীদ নাসিম

মানুষকে যখন দুঃখ - দুর্দশা স্পর্শ করে, তখন তারা তাদের প্রভুকে ডাকে তাঁর প্রতি বিনীত হয়ে। আবার যখন তিনি তাদেরকে তাঁর অনুগ্রহের কিছু স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের প্রভুর সাথে শিরক করতে থাকে,

Shakir

And when harm afflicts men, they call upon their Lord, turning to Him, then when He makes them taste of mercy from Him, lo! some of them begin to associate (others) with their Lord,

আবদুস শহীদ নাসিম

তাদেরকে আমরা যা দিয়েছি তার প্রতি কুফুরি করার জন্যে। সুতরাং ভোগ বিলাস করে নাও, শীঘ্রি তোমরা জানতে পারবে (এর পরিণতি)।

Shakir

So as to be ungrateful for what We have given them; but enjoy yourselves (for a while), for you shall soon come to know.

আবদুস শহীদ নাসিম

নাকি আমরা তাদের কাছে কোনো সনদ পাঠিয়েছি এবং সেটি আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে তাদের পক্ষে কথা বলে?

Shakir

Or, have We sent down upon them an authority so that it speaks of that which they associate with Him?

আবদুস শহীদ নাসিম

যখনই আমরা মানুষকে আমাদের অনুগ্রহের কিছু স্বাদ আস্বাদন করাই, তখন তারা উৎফুল্ল হয়ে উঠে। আবার তাদেরকে যখন কোনো দুঃখ - দুর্দশা স্পর্শ করে তাদের কৃতকর্মের কারণে, তখন তারা হয়ে পড়ে নিরাশ।

Shakir

And when We make people taste of mercy they rejoice in it, and if an evil befall them for what their hands have already wrought, lo! they are in despair.

আবদুস শহীদ নাসিম

তারা কি দেখেনা, যার জন্যে ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং (যাকে ইচ্ছা) সীমিত করে দেন? এতেও বিশ্বাসীদের জন্যে রয়েছে অনেক নিদর্শন।

Shakir

Do they not see that Allah makes ample provision for whom He pleases, or straitens? Most surely there are signs in this for a people who believe.

আবদুস শহীদ নাসিম

অতএব, আত্মীয়দের দিয়ে দাও তাদের হক এবং মিসকিন (অভাবী) আর পথিকদেরকেও। এটাই কল্যাণকর সেইসব লোকদের জন্যে যারা এরাদা করে আল্লাহর সন্তুষ্টি লাভের, আর তারাই হবে সফলতা অর্জনকারী।

Shakir

Then give to the near of kin his due, and to the needy and the wayfarer; this is best for those who desire Allah's pleasure, and these it is who are .

আবদুস শহীদ নাসিম

মানুষের অর্থ - সম্পদে বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে তোমরা যে সূদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা অর্থ - সম্পদ বৃদ্ধি করেনা। তবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে যাকাত দিয়ে থাকো, তাই বৃদ্ধি পায় এবং তারাই বৃদ্ধিকারী।

Shakir

And whatever you lay out as usury, so that it may increase in the property of men, it shall not increase with Allah; and whatever you give in charity, desiring Allah's pleasure - - it is these (persons) that shall get manifold.

আবদুস শহীদ নাসিম

, তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের রিযিক দিয়েছেন, তারপর তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর তোমাদের পুনরায় জীবিত করবেন। তোমরা যাদেরকে আল্লাহর শরিকদার বানিয়েছো, তাদের কেউ কি এসবের কিছু করতে পারে? তারা যাদেরকে আল্লাহর শরিক বানায়, তা থেকে পবিত্র, মহান।

Shakir

Allah is He Who created you, then gave you sustenance, then He causes you to die, then brings you to life. Is there any of your associate - gods who does aught of it? Glory be to Him, and exalted be He above what they associate (with Him).

আবদুস শহীদ নাসিম

বিপর্যয় ছড়িয়ে পড়েছে স্থলে ও সমুদ্রে মানুষের কর্মফলে, এরি মাধ্যমে তাদের কোনো কোনো কাজের শাস্তি তাদের আস্বাদন করান, যাতে করে তারা ফিরে আসে।

Shakir

Corruption has appeared in the land and the sea on account of what the hands of men have wrought, that He may make them taste a part of that which they have done, so that they may return.

আবদুস শহীদ নাসিম

বলো: পৃথিবীতে ভ্রমণ করে দেখো, তোমাদের আগেকার লোকদের কী পরিণতি হয়েছিল? তাদের অধিকাংশই ছিলো মুশরিক।

Shakir

Say: Travel in the land, then see how was the end of those before; most of them were polytheists.

আবদুস শহীদ নাসিম

তুমি নিজেকে কায়েম করো সঠিক সুষম দীনের উপর সেই দিনটি আসার আগেই, আল্লাহর পক্ষ থেকে যে দিনটির আগমন কেউই রুখতে পারবেনা। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।

Shakir

Then turn thy face straight to the right religion before there come from Allah the day which cannot be averted; on that day they shall become separated.

আবদুস শহীদ নাসিম

যে কুফুরি করে, তারই উপর পড়বে কুফুরির শাস্তি। আর যারা আমলে সালেহ্ করে তারা নিজেদের জন্যেই রচনা করে সুখশয্যা।

Shakir

Whoever disbelieves, he shall be responsible for his disbelief, and whoever does good, they prepare (good) for their own souls,

আবদুস শহীদ নাসিম

যাতে করে, যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। নিশ্চয়ই কাফিরদের পছন্দ করেন না।

Shakir

That He may reward those who believe and do good out of His grace; surely He does not love the unbelievers.

আবদুস শহীদ নাসিম

তাঁর নিদর্শনাবলির একটি হলো, তোমাদেরকে সুসংবাদ দেয়ার জন্যে এবং তোমাদেরকে তাঁর রহমত থেকে আস্বাদন করানোর জন্যে তিনি বাতাস পাঠান, এছাড়া তাঁর নির্দেশ অনুযায়ী যেনো নৌযানগুলো চলাচল করে এবং তোমরা যেনো শোকর আদায় করতে পারো।

Shakir

And one of His signs is that He sends forth the winds bearing good news, and that He may make your taste of His mercy, and that the ships may run by His command, and that you may seek of His grace, and that you may be grateful.

আবদুস শহীদ নাসিম

তোমার আগে আমরা বহু রসূল পাঠিয়েছি তাদের নিজ নিজ কওমের কাছে। তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল। তারপর আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম। আর মুমিনদের সাহায্য করা আমাদের দায়িত্ব।

Shakir

And certainly We sent before you apostles to their people, so they came to them with clear arguments, then We gave the punishment to those who were guilty; and helping the believers is ever incumbent on Us.

আবদুস শহীদ নাসিম

আল্লাহ্ই বাতাস পাঠান, তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে চলে, তারপর তিনি এগুলোকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন। পরে এগুলো খন্ড খন্ড করেন এবং তুমি দেখতে পাও সেগুলো থেকে বেরিয়ে আসে বারিধারা, তখন তাঁর বান্দাদের মধ্যে যাদের ইচ্ছে তা পৌঁছে দেন, তখন তারা হয়ে উঠে চরম আনন্দিত।

Shakir

Allah is he Who sends forth the winds so they raise a cloud, then He spreads it forth in the sky as He pleases, and He breaks it up so that you see the rain coming forth from inside it; then when He causes it to fall upon whom He pleases of His servants, lo! they are joyful

আবদুস শহীদ নাসিম

যদিও ইতোপূর্বে বৃষ্টি নাযিলের আগে তারা ছিলো হতাশ।

Shakir

Though they were before this, before it was sent down upon them, confounded in sure despair.

আবদুস শহীদ নাসিম

অতএব আল্লাহর রহমতের প্রভাব সম্পর্কে চিন্তা করো, তিনি কিভাবে জমিনকে মরে (শুকিয়ে) যাবার পর আবার জীবিত করেন। এভাবেই তিনি মৃতদের জীবিত করবেন। তিনি প্রতিটি বিষয়ে শক্তিমান।

Shakir

Look then at the signs of Allah's mercy, how He gives life to the earth after its death, most surely He will raise the dead to life; and He has power over all things.

আবদুস শহীদ নাসিম

আমরা যদি এমন বাতাস পাঠাই যার ফলস্বরূপ তারা দেখে শস্য হলুদ বর্ণ ধারণ করেছে, তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে।

Shakir

And if We send a wind and they see it to be yellow, they would after that certainly continue to disbelieve

আবদুস শহীদ নাসিম

তুমি মৃতকে শুনাতে পারবেনা, বধিরকেও পারবেনা তোমার আহবান শুনাতে, যেহেতু তারা মুখ ফিরিয়ে চলে যায়।

Shakir

For surely you cannot, make the dead to hear and you cannot make the deaf to hear the call, when they turn back and

আবদুস শহীদ নাসিম

তুমি অন্ধদের সঠিক পথে আনতে পারবেনা তাদের বিপথগামিতা থেকে। তুমি তো শুনাতে পারবে তাদেরকেই, যারা ঈমান আনে আমাদের আয়াতের প্রতি, তারপর আত্মসমর্পণ করে দেয়।

Shakir

Nor can you lead away the blind out of their error. You cannot make to hear any but those who believe in Our communications so they shall submit.

আবদুস শহীদ নাসিম

, তিনিই তোমাদের সৃষ্টি করেন দুর্বল অবস্থায়। তারপর দুর্বলতার পরে দেন শক্তি। শক্তির পর পুনরায় দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান।

Shakir

Allah is He Who created you from a state of weakness then He gave strength after weakness, then ordained weakness and hoary hair after strength; He creates what He pleases, and He is the Knowing, the Powerful.

আবদুস শহীদ নাসিম

যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে: তারা ঘণ্টাখানেকের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা (দুনিয়ার জীবনেও) হতো সত্যভ্রষ্ট।

Shakir

And at the time when the hour shall come, the guilty shall swear (that) they did not tarry but an hour; thus are they ever turned away.

আবদুস শহীদ নাসিম

যাদেরকে এলেম এবং ঈমান দেয়া হয়েছে, তারা বলবে: তোমরা আল্লাহর রেকর্ড অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছো। আজ সেই পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা ছিলে অজ্ঞ।

Shakir

And those who are given knowledge and faith will say: Certainly you tarried according to the ordinance of Allah till the day of resurrection, so this is the day of resurrection, but you did not know.

আবদুস শহীদ নাসিম

সেদিন যালিমদের ওজর আপত্তি কোনো কাজে আসবেনা এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভেরও সুযোগ দেয়া হবেনা।

Shakir

But on that day their excuse shall not profit those who were unjust, nor shall they be regarded with goodwill.

আবদুস শহীদ নাসিম

আমরা মানুষের জন্যে এ কুরআনে সব ধরনের দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি তাদের সামনে কোনো নিদর্শন হাজিরও করো, কাফিররা অবশ্যি বলবে: ‘তোমরা মিথ্যা বাতিল নিয়ে এসেছো।’

Shakir

And certainly We have set forth for men every kind of example in this Quran; and if you should bring them a communication, those who disbelieve would certainly say: You are naught but false claimants.

আবদুস শহীদ নাসিম

এভাবেই অজ্ঞ লোকদের অন্তরে সীলমোহর মেরে দেন।

Shakir

Thus does Allah set a seal on the hearts of those who do not know.

আবদুস শহীদ নাসিম

অতএব, সবর অবলম্বন করো, অবশ্যি আল্লাহর ওয়াদা সত্য। যারা একীন রাখেনা, তারা যেনো তোমাকে (আহবান জানানোর কাজ থেকে) টলাতে না পারে।

Shakir

Therefore be patient; surely the promise of Allah is true and let not those who have no certainty hold you in light estimation.

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme