Kitab

আল ফাতিহা

Chapter 1, 7 verses

  • আবদুস শহীদ নাসিম
  • Transliteration
  • Pickthall
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৭, রুকু সংখ্যা: ০১ প্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা আল ফাতিহা অহি নাযিলের প্রাথমিককালে অবতীর্ণ হয়। এ সূরাটিই প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাযিল হয়। এর আগে নাযিল হয় কেবল কিছু বিচ্ছিন্ন আয়াত। সূরা ফাতিহার কয়েকটি নাম এই সূরাটি ‘আল ফাতিহা’ নামেই পরিচিত। তবে হাদিসে আরো কয়েকটি নাম উল্লেখ হয়েছে। যেমন : এক : ফাতিহাতুল কিতাব। অর্থ : আল কিতাব বা আল কুরআনের মুখবন্ধ, ভূমিকা। দুই : উম্মুল কিতাব। অর্থ : আল কিতাব বা আল কুরআনের মূল বা মূল ভিত্তি। তিন : উম্মুল কুরআন। অর্থ: আল কুরআনের ভিত্তি বা মূল। চার : আস্ সাব্উল মাছানি। অর্থ: বার বার পঠিত সাত (আয়াত)। পাঁচ : আল কুরআনুল আযিম। অর্থ: মহাপঠিত, মহাপাঠ্য, শ্রেষ্ঠ পাঠ। ছয় : সূরাতুল হামদ। অর্থ: আল্লাহ তায়ালার প্রশংসার সূরা। সাত : সূরাতুস্ সালাত। অর্থ: সালাতে পাঠ্য সূরা। এই সূরার আলোচ্যসূচি আয়াতআলোচ্য বিষয় ০১-০৪আল্লাহর মহোত্তম গুণাবলির বর্ণনা। ০৫আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কিসের ? ০৬-০৭আল্লাহর কাছে মানুষের সর্বোত্তম প্রার্থনা (কী হওয়া উচিত?)
আবদুস শহীদ নাসিম

পরম করুণাময় পরম দয়াবান আল্লাহর নামে ।

Transliteration

Bismi Allahi alrrahmani alrraheemi

Pickthall

In the name of Allah, the Beneficent, the Merciful.

আবদুস শহীদ নাসিম

সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর, যিনি রাববুল আলামিন (গোটা সৃষ্টি জগতের রব)।

Transliteration

Alhamdu lillahi rabbi alAAalameena

Pickthall

Praise be to Allah, Lord of the Worlds,

আবদুস শহীদ নাসিম

যিনি রহমান ও রহিম (পরম করুণাময়, পরম দয়াবান),

Transliteration

Alrrahmani alrraheemi

Pickthall

The Beneficent, the Merciful.

আবদুস শহীদ নাসিম

(যিনি) প্রতিফল দিবসের মালিক।

Transliteration

Maliki yawmi alddeeni

Pickthall

Master of the Day of Judgment,

আবদুস শহীদ নাসিম

আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই।

Transliteration

Iyyaka naAAbudu waiyyaka nastaAAeenu

Pickthall

Thee (alone) we worship; Thee (alone) we ask for help.

আবদুস শহীদ নাসিম

তুমি আমাদের হিদায়াত করো (পরিচালিত করো) সিরাতুল মুস্তাকিমের (সরল, সোজা, সঠিক পথের) দিকে।

Transliteration

Ihdina alssirata almustaqeema

Pickthall

Show us the straight path,

আবদুস শহীদ নাসিম

তাদের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তাদের পথে নয়, যারা তোমার গজবে (ক্রোধে) পড়েছে। আর তাদের পথেও নয়, যারা হয়ে গেছে পথভ্রষ্ট।

Transliteration

Sirata allatheena anAAamta AAalayhim ghayri almaghdoobi AAalayhim wala alddalleena

Pickthall

The path of those whom Thou hast favoured; Not the (path) of those who earn Thine anger nor of those who go astray.

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme