আল ওয়াকিয়া (ঘটনা) , choose another chapter
আল ওয়াকিয়া (ঘটনা)
Chapter 56, 96 verses
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
Pickthall
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৯৬, রুকু সংখ্যা: ০৩
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১০কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। তখন মানুষ তিনভাগে বিভক্ত হবে: ১. সৌভাগ্যবান মানুষ, ২. দুর্ভাগা মানুষ, ৩. ভালো কাজে অগ্রগামী মানব দল অর্থাৎ সাবিকিন মুকাররাবিন।
১১-২৬সাবিকিন হবে কারা? সাবিকিন-এর (ভালো কাজে অগ্রগামী লোকদের) অনন্ত পুরস্কারের বিবরণ। সাবিকিনরা আল্লাহর নৈকট্য লাভকারী।
২৭-৪০সৌভাগ্যবান লোকদের পুরস্কারের বিবরণ। সৌভাগ্যবান লোক হবে কারা?
৪১-৫৬দুর্ভাগা লোক হবে কারা? দুর্ভাগাদের পরকালীন কঠিন শাস্তির বিবরণ।
৫৭-৭৪পুনরুত্থানের পক্ষে অকাট্য যুক্তি।
৭৫-৮৭কুরআন আল্লাহর মর্যাদাবান কিতাব। এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামি।
৮৮-৯৬মুকাররাবিন এবং সৌভাগ্যবানদের শুভ পরিণতি। আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি।
আবদুস শহীদ নাসিম
১ যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু।
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. When the event befalleth -
ইসলামিক ফাউন্ডেশন
১ যখন কিয়ামত ঘটিবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
আবদুস শহীদ নাসিম
২ তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না।
বাংলা উচ্চারণ
২ লাইসা লিঅক'আতিহা-কা-যিবাহ্।
Pickthall
2 There is no denying that it will befall -
ইসলামিক ফাউন্ডেশন
২ ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না।
Arabic, with marks
٢ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
আবদুস শহীদ নাসিম
৩ সেটা কাউকে নামাবে নিচে, কাউকেও উঠাবে উপরে।
বাংলা উচ্চারণ
৩ খ-ফি দ্বোয়ার্তু র-ফি'আহ।
Pickthall
3 Abasing (some), exalting (others);
ইসলামিক ফাউন্ডেশন
৩ ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সম্মুন্নত ;
Arabic, with marks
٣ خَافِضَةٌ رَّافِعَةٌ
আবদুস শহীদ নাসিম
৪ যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকম।
বাংলা উচ্চারণ
৪ ইযা- রুজ্জ্বাতিল্ র্আদু রজ্জ্বান্।
Pickthall
4 When the earth is shaken with a shock
ইসলামিক ফাউন্ডেশন
৪ যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী,
Arabic, with marks
٤ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
আবদুস শহীদ নাসিম
৫ যখন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত,
বাংলা উচ্চারণ
৫ অবুস্সাতিল্ জ্বিবা-লু বাস্সা-।
Pickthall
5 And the hills are ground to powder
ইসলামিক ফাউন্ডেশন
৫ এবং পর্বতমালা চূর্ণ - বিচূর্ণ হইয়া পড়িবে,
Arabic, with marks
٥ وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
আবদুস শহীদ নাসিম
৬ ফলে সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো।
বাংলা উচ্চারণ
৬ ফাকা-নাত্ হাবা-য়াম্ মুম্বাছ্ছাঁও।
Pickthall
6 So that they become a scattered dust,
ইসলামিক ফাউন্ডেশন
৬ ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়;
Arabic, with marks
٦ فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
আবদুস শহীদ নাসিম
৭ তখন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন ভাগে।
বাংলা উচ্চারণ
৭ অকুন্তুম্আয্ওয়া-জ্বান্ ছালা-ছাহ্।
Pickthall
7 And ye will be three kinds:
ইসলামিক ফাউন্ডেশন
৭ এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে -
Arabic, with marks
٧ وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
আবদুস শহীদ নাসিম
৮ একটি হবে ডানদিকের দল। কী যে ভাগ্যবান হবে ডানদিকের দল!
বাংলা উচ্চারণ
৮ ফাআছ্হা-বুল্ মাইমানাতি মা য় আছ্হা-বুল্ মাইমানাহ্।
Pickthall
8 (First) those on the right hand; what of those on the right hand ?
ইসলামিক ফাউন্ডেশন
৮ ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
Arabic, with marks
٨ فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
আবদুস শহীদ নাসিম
৯ একটি হবে বামদিকের দল। কী যে দুর্ভাগা হবে বামদিকের দল!
বাংলা উচ্চারণ
৯ অআছ্হা-বুল্ মাশ্য়ামাতি মা য় আছ্হা-বুল্ মাশ্য়ামাহ্।
Pickthall
9 And (then) those on the left hand; what of those on the left hand ?
ইসলামিক ফাউন্ডেশন
৯ এবং বাম দিকের দল; কত হতভাগ্য বাম দিকের দল!
Arabic, with marks
٩ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
আবদুস শহীদ নাসিম
১০ আরেকটি হবে অগ্রগামী দল। তারা তো থাকবে অগ্রগামীই।
বাংলা উচ্চারণ
১০ অস্সা-বিকু নাস্ সা-বিকুন।
Pickthall
10 And the foremost in the race, the foremost in the race:
ইসলামিক ফাউন্ডেশন
১০ আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী,
Arabic, with marks
١٠ وَالسَّابِقُونَ السَّابِقُونَ
আবদুস শহীদ নাসিম
১১ তারা হবে সান্নিধ্য প্রাপ্ত,
বাংলা উচ্চারণ
১১ উলা-য়িকাল্ মুর্ক্বরাবূন্।
Pickthall
11 Those are they who will be brought nigh
ইসলামিক ফাউন্ডেশন
১১ উহারাই নৈকট্যপ্রাপ্ত -
Arabic, with marks
١١ أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
আবদুস শহীদ নাসিম
১২ থাকবে জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
বাংলা উচ্চারণ
১২ ফী জ্বান্না-তিন্ না'ঈম্।
Pickthall
12 In gardens of delight;
ইসলামিক ফাউন্ডেশন
১২ নিয়ামতপূর্ণ উদ্যানে;
Arabic, with marks
١٢ فِي جَنَّاتِ النَّعِيمِ
আবদুস শহীদ নাসিম
১৩ তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
বাংলা উচ্চারণ
১৩ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীন।
Pickthall
13 A multitude of those of old
ইসলামিক ফাউন্ডেশন
১৩ বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে;
Arabic, with marks
١٣ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
আবদুস শহীদ নাসিম
১৪ স্বল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
বাংলা উচ্চারণ
১৪ অক্বালীলুম্ মিনাল্ আ-খিরীন্।
Pickthall
14 And a few of those of later time.
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং অল্পসংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে।
Arabic, with marks
١٤ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
আবদুস শহীদ নাসিম
১৫ তারা থাকবে সোনা ও মনিমুক্তা খচিত আসনে।
বাংলা উচ্চারণ
১৫ 'আলা- সুরুরিম্ মাওদ্বূনাতিম্।
Pickthall
15 On lined couches,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ স্বর্ণখচিত আসনে
Arabic, with marks
١٥ عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
আবদুস শহীদ নাসিম
১৬ তাতে তারা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে।
বাংলা উচ্চারণ
১৬ মুত্তাকিয়ীনা 'আলাইহা-মুতাক্ব-বিলীন্।
Pickthall
16 Reclining therein face to face.
ইসলামিক ফাউন্ডেশন
১৬ উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া।
Arabic, with marks
١٦ مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
আবদুস শহীদ নাসিম
১৭ তাদের (সেবায়) তাওয়াফ করতে থাকবে চির বালকেরা,
বাংলা উচ্চারণ
১৭ ইয়াতুফু 'আলাইহিম্ ওয়িল্দা-নুম্ মুখাল্লাদূন।
Pickthall
17 There wait on them immortal youths
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির - কিশোরেরা
Arabic, with marks
١٧ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
আবদুস শহীদ নাসিম
১৮ পানপাত্র, কুঁজা এবং বহমান ঝর্ণা থেকে নেয়া সুরার পাত্র নিয়ে।
বাংলা উচ্চারণ
১৮ বিআক্ওয়া-বিঁও অআবা-রীক্বা অকাসিম্ মিম্ মা'ঈনিল্।
Pickthall
18 With bowls and ewers and a cup from a pure spring
ইসলামিক ফাউন্ডেশন
১৮ পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ - নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া।
Arabic, with marks
١٨ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
আবদুস শহীদ নাসিম
১৯ সেই সুরা পানে তাদের মাথাব্যথাও হবেনা এবং তারা জ্ঞান হারিয়ে মাতালও হবেনা।
বাংলা উচ্চারণ
১৯ লা-ইয়ুছোয়াদ্দা'ঊনা 'আন্হা-অলা- ইয়ুন্যিফূন।
Pickthall
19 Wherefrom they get no aching of the head nor any madness,
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সেই সুরা পানে তাহাদের শিরঃপীড়া হইবে না, তাহারা জ্ঞানহারাও হইবে না -
Arabic, with marks
١٩ لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
আবদুস শহীদ নাসিম
২০ থাকবে বিপুল ফলফলারি বেছে বেছে পছন্দসইটি গ্রহণ করার,
বাংলা উচ্চারণ
২০ অফা-কিহাতিম্ মিম্মা-ইয়াতাখাইয়্যারূন।
Pickthall
20 And fruit that they prefer
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং তাহাদের পসন্দমত ফলমূল,
Arabic, with marks
٢٠ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
আবদুস শহীদ নাসিম
২১ থাকবে পাখির গোশ্ত যেটা তাদের মন চাইবে,
বাংলা উচ্চারণ
২১ অলাহ্মি ত্বোয়াইরিম্ মিম্মা-ইয়াশ্তাহূন।
Pickthall
21 And flesh of fowls that they desire.
ইসলামিক ফাউন্ডেশন
২১ আর তাহাদের ঈপ্সিত পাখির গোশ্ত লইয়া,
Arabic, with marks
٢١ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
আবদুস শহীদ নাসিম
২২ থাকবে আয়তলোচনা হুর (সুন্দরী নারীকুল)
বাংলা উচ্চারণ
২২ অহূরুন্ 'ঈনুন্।
Pickthall
22 And (there are) fair ones with wide, lovely eyes,
ইসলামিক ফাউন্ডেশন
২২ আর তাহাদের জন্য থাকিবে আয়তলোচনা হূর,
Arabic, with marks
٢٢ وَحُورٌ عِينٌ
আবদুস শহীদ নাসিম
২৩ (ঝিনুকের মধ্যে) লুকানো মুক্তার মতো,
বাংলা উচ্চারণ
২৩ কাআম্ছা-লিল্ লুলুয়িল্ মাক্নূন্ ।
Pickthall
23 Like unto hidden pearls,
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সুরক্ষিত মুক্তাসদৃশ,
Arabic, with marks
٢٣ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
আবদুস শহীদ নাসিম
২৪ তাদের আমলের প্রতিদান হিসেবে।
বাংলা উচ্চারণ
২৪ জ্বাযা-য়াম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।
Pickthall
24 Reward for what they used to do.
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তাহাদের কর্মের পুরস্কারস্বরূপ।
Arabic, with marks
٢٤ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
আবদুস শহীদ নাসিম
২৫ তারা সেখানে শুনবেনা কোনো অর্থহীন কথা কিংবা পাপালাপ।
বাংলা উচ্চারণ
২৫ লা-ইয়াস্মাঊ'না ফীহা-লাগ্ওয়াঁও অলা-তাছীমান্।
Pickthall
25 There hear they no vain speaking nor recrimination
ইসলামিক ফাউন্ডেশন
২৫ সেখানে তাহারা শুনিবে না কোন অসার অথবা পাপবাক্য,
Arabic, with marks
٢٥ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
আবদুস শহীদ নাসিম
২৬ শুনবে কেবল সালাম আর সালাম।
বাংলা উচ্চারণ
২৬ ইল্লা-ক্বীলান্ সালা-মান্ সালা-মা-।
Pickthall
26 (Naught) but the saying: Peace, (and again) Peace.
ইসলামিক ফাউন্ডেশন
২৬ ‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
Arabic, with marks
٢٦ إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
আবদুস শহীদ নাসিম
২৭ আর ডানদিকের দল, কী যে ভাগ্যবান ডানদিকের দল!
বাংলা উচ্চারণ
২৭ অআছ্হা-বুল্ ইয়ামীনি মা য় আছ্হা-বুল্ ইয়ামীন্।
Pickthall
27 And those on the right hand; what of those on the right hand ?
ইসলামিক ফাউন্ডেশন
২৭ আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল!
Arabic, with marks
٢٧ وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
আবদুস শহীদ নাসিম
২৮ তারা থাকবে কাঁটাবিহীন কুল বাগানে,
বাংলা উচ্চারণ
২৮ ফী সিদ্রিম্ মাখ্দ্বুদিঁও।
Pickthall
28 Among thornless lote - trees
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ,
Arabic, with marks
٢٨ فِي سِدْرٍ مَّخْضُودٍ
আবদুস শহীদ নাসিম
২৯ কাঁদিভরা কলার বাগানে,
বাংলা উচ্চারণ
২৯ অত্বোয়াল্হিম্ মান্দ্বুদিঁও।
Pickthall
29 And clustered plantains,
ইসলামিক ফাউন্ডেশন
২৯ কাঁদি ভরা কদলী বৃক্ষ,
Arabic, with marks
٢٩ وَطَلْحٍ مَّنضُودٍ
আবদুস শহীদ নাসিম
৩০ বিস্তীর্ণ ছায়ার মাঝে,
বাংলা উচ্চারণ
৩০ অজিল্লিম্ মামদূদিঁও।
Pickthall
30 And spreading shade,
ইসলামিক ফাউন্ডেশন
৩০ সম্প্রসারিত ছায়া,
Arabic, with marks
٣٠ وَظِلٍّ مَّمْدُودٍ
আবদুস শহীদ নাসিম
৩১ সদা বহমান পানির মধ্যে,
বাংলা উচ্চারণ
৩১ অমা-য়িম্ মাস্কূবিঁও।
Pickthall
31 And water gushing,
ইসলামিক ফাউন্ডেশন
৩১ সদা প্রবহমান পানি,
Arabic, with marks
٣١ وَمَاءٍ مَّسْكُوبٍ
আবদুস শহীদ নাসিম
৩২ এবং বিপুল ফলমূলের মাঝে,
বাংলা উচ্চারণ
৩২ অ ফা- কিহাতিন্ কাছীরাতিল্।
Pickthall
32 And fruit in plenty
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ও প্রচুর ফলমূল,
Arabic, with marks
٣٢ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
আবদুস শহীদ নাসিম
৩৩ যা কখনো শেষও হবেনা, নিষিদ্ধও হবেনা।
বাংলা উচ্চারণ
৩৩ লা-মাকতুআতিঁও অলা-মাম্নূ'আতিঁও ।
Pickthall
33 Neither out of reach nor yet forbidden,
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না।
Arabic, with marks
٣٣ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
আবদুস শহীদ নাসিম
৩৪ তারা থাকবে উঁচু উঁচু শয্যায়,
বাংলা উচ্চারণ
৩৪ অফুরুশিম্ মারফূ'আহ্।
Pickthall
34 And raised couches;
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ আর সমুচ্চ শয্যাসমূহ;
Arabic, with marks
٣٤ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
আবদুস শহীদ নাসিম
৩৫ আমরা তাদের (পৃথিবীর জান্নাতি স্ত্রীদের) সৃষ্টি করবো অপরূপ সৃষ্টিতে,
বাংলা উচ্চারণ
৩৫ ইন্না য় আন্শানা-হুন্না ইন্শা-য়ান্।
Pickthall
35 Lo! We have created them a (new) creation
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষরূপে -
Arabic, with marks
٣٥ إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
আবদুস শহীদ নাসিম
৩৬ তাদের বানিয়ে দেবো কুমারী,
বাংলা উচ্চারণ
৩৬ ফাজ্বা'আল্না-হুন্না আব্কা-রন্।
Pickthall
36 And made them virgins,
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ উহাদেরকে করিয়াছি কুমারী,
Arabic, with marks
٣٦ فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
আবদুস শহীদ নাসিম
৩৭ স্বামীগত প্রাণ এবং সমবয়স্কা,
বাংলা উচ্চারণ
৩৭ উ'রুবান্ আত্র-বাল্
Pickthall
37 Lovers, friends,
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সোহাগিনী ও সমবয়স্কা,
Arabic, with marks
٣٧ عُرُبًا أَتْرَابًا
আবদুস শহীদ নাসিম
৩৮ ডানদিকের লোকদের জন্যে।
বাংলা উচ্চারণ
৩৮ লিআছ্হা-বিল্ ইয়ামীন্।
Pickthall
38 For those on the right hand;
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ ডানদিকের লোকদের জন্য।
Arabic, with marks
٣٨ لِّأَصْحَابِ الْيَمِينِ
আবদুস শহীদ নাসিম
৩৯ তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের থেকে,
বাংলা উচ্চারণ
৩৯ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীনা।
Pickthall
39 A multitude of those of old
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে,
Arabic, with marks
٣٩ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
আবদুস শহীদ নাসিম
৪০ এবং অনেকেই হবে পরবর্তী লোকদের থেকে।
বাংলা উচ্চারণ
৪০ অছুল্লাতুম্ মিনাল্ আ-খিরীন্।
Pickthall
40 And a multitude of those of later time.
ইসলামিক ফাউন্ডেশন
৪০ এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে।
Arabic, with marks
٤٠ وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
আবদুস শহীদ নাসিম
৪১ আর বামদিকের লোকেরা, কী যে হতভাগ্য বামদিকের লোকেরা!
বাংলা উচ্চারণ
৪১ অআছ্হা-বুশ্ শিমা- লি মা য় আছ্হা-বুশ্ শিমা-ল্।
Pickthall
41 And those on the left hand: What of those on the left hand ?
ইসলামিক ফাউন্ডেশন
৪১ আর বামদিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
Arabic, with marks
٤١ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
আবদুস শহীদ নাসিম
৪২ তারা থাকবে প্রচন্ড গরম বাতাস আর টগবগে ফুটন্ত গরম পানির মধ্যে,
বাংলা উচ্চারণ
৪২ ফী সামূমিঁও অহামীমিঁও।
Pickthall
42 In scorching wind and scalding water
ইসলামিক ফাউন্ডেশন
৪২ উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
Arabic, with marks
٤٢ فِي سَمُومٍ وَحَمِيمٍ
আবদুস শহীদ নাসিম
৪৩ থাকবে কালো ধুঁয়ার ছায়ায়,
বাংলা উচ্চারণ
৪৩ অজিল্লিম্ মিঁ ইয়াহ্মূমিল্।
Pickthall
43 And shadow of black smoke,
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়,
Arabic, with marks
٤٣ وَظِلٍّ مِّن يَحْمُومٍ
আবদুস শহীদ নাসিম
৪৪ তা ঠান্ডাও হবেনা, আরামদায়কও হবেনা।
বাংলা উচ্চারণ
৪৪ লা-বা-রিদিঁও অলা-কারীম্।
Pickthall
44 Neither cool nor refreshing.
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ যাহা শীতল নয়, আরামদায়কও নয়।
Arabic, with marks
٤٤ لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
আবদুস শহীদ নাসিম
৪৫ ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা তো মত্ত ছিলো ভোগ বিলাসে
বাংলা উচ্চারণ
৪৫ ইন্নাহুম্ ক্বা-নূ ক্বব্লা যা-লিকা মুত্রাফীন্।
Pickthall
45 Lo! heretofore they were effete with luxury
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ - বিলাসে
Arabic, with marks
٤٥ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
আবদুস শহীদ নাসিম
৪৬ এবং তারা অবিরাম লিপ্ত ছিলো গুরুতর পাপ কাজে।
বাংলা উচ্চারণ
৪৬ অকা-নূ ইয়ুর্ছিরূ-না 'আলাল্ হিন্ছিল্ 'আজীম্।
Pickthall
46 And used to persist in the awful sin.
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।
Arabic, with marks
٤٦ وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
আবদুস শহীদ নাসিম
৪৭ তারা বলতো: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে?
বাংলা উচ্চারণ
৪৭ অ কা-নূ ইয়াকু লূনা আইযা-মিত্না-অকুন্না-তুরা-বাঁও অই'জোয়া-মান্ য়াইন্না-লামাব্ঊছূনা।
Pickthall
47 And they used to say: When we are dead and have become dust and bones, shall we then, forsooth, be raised again,
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ আর উহারা বলিত, ‘মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা?
Arabic, with marks
٤٧ وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
আবদুস শহীদ নাসিম
৪৮ আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
বাংলা উচ্চারণ
৪৮ আ ওয়া আ-বা-য়ু নাল্ আওয়ালূন্।
Pickthall
48 And also our forefathers ?
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ ‘এবং আমাদের পূর্বপুরুষগণও?’
Arabic, with marks
٤٨ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
আবদুস শহীদ নাসিম
৪৯ বলো: পূর্বের এবং পরের সবাইকে,
বাংলা উচ্চারণ
৪৯ কুল্ ইন্নাল্ আউয়্যালীনা অল্আ-খিরীনা
Pickthall
49 Say (unto them, O Muhammad): Lo! those of old and those of later time
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ বল, ‘অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ -
Arabic, with marks
٤٩ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
আবদুস শহীদ নাসিম
৫০ একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে,
বাংলা উচ্চারণ
৫০ লামাজ্ব্ মূ'ঊ না ইলা-মীক্ব-তি ইয়াওমিম্ মা'লূম্।
Pickthall
50 Will all be brought together to the tryst of an appointed day.
ইসলামিক ফাউন্ডেশন
৫০ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
Arabic, with marks
٥٠ لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
আবদুস শহীদ নাসিম
৫১ তারপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
বাংলা উচ্চারণ
৫১ ছুম্মা ইন্নাকুম্ আইয়ুহাদ্দোয়া-ল্লূনাল্ মুকায্যিবূন।
Pickthall
51 Then lo! ye, the erring, the deniers,
ইসলামিক ফাউন্ডেশন
৫১ অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
Arabic, with marks
٥١ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
আবদুস শহীদ নাসিম
৫২ তোমরা অবশ্যি খাবে যাক্কুম গাছ থেকে,
বাংলা উচ্চারণ
৫২ লাআ-কিলূনা মিন্ শাজ্বারিম্ মিন্ যাককুমিন্
Pickthall
52 Ye verily will eat of a tree called Zaqqum
ইসলামিক ফাউন্ডেশন
৫২ তোমরা অবশ্যই আহার করিবে যাক্কূম বৃক্ষ হইতে,
Arabic, with marks
٥٢ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
আবদুস শহীদ নাসিম
৫৩ এবং তা দিয়ে পূর্ণ করবে তোমাদের উদর!
বাংলা উচ্চারণ
৫৩ ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্ ।
Pickthall
53 And will fill your bellies therewith;
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে,
Arabic, with marks
٥٣ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
আবদুস শহীদ নাসিম
৫৪ তার উপর পান করবে টগবগে ফুটন্ত গরম পানি।
বাংলা উচ্চারণ
৫৪ ফাশা-রিবূনা 'আলাইহি মিনাল্ হামীম্।
Pickthall
54 And thereon ye will drink of boiling water,
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি -
Arabic, with marks
٥٤ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
আবদুস শহীদ নাসিম
৫৫ আর তা তোমরা পান করবে তৃষার্ত উটের মতো।
বাংলা উচ্চারণ
৫৫ ফাশা-রিবূনা র্শুবাল্ হীম্।
Pickthall
55 Drinking even as the camel drinketh.
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
Arabic, with marks
٥٥ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
আবদুস শহীদ নাসিম
৫৬ প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
বাংলা উচ্চারণ
৫৬ হা-যা-নুযুলুহুম্ ইয়াওমাদ্দীন্।
Pickthall
56 This will be their welcome on the Day of Judgment.
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন।
Arabic, with marks
٥٦ هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
আবদুস শহীদ নাসিম
৫৭ আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, কেন তোমরা তা স্বীকার করছো না?
বাংলা উচ্চারণ
৫৭ নাহ্নু খলাকনা-কুম্ ফালাওলা তুছোয়াদ্দিক্বূন্।
Pickthall
57 We created you. Will ye then admit the truth ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ আমিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না?
Arabic, with marks
٥٧ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
আবদুস শহীদ নাসিম
৫৮ তোমরা যে বীর্যপাত করো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
বাংলা উচ্চারণ
৫৮ আফারায়াইতুম্ মা তুম্নূন্।
Pickthall
58 Have ye seen that which ye emit ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
Arabic, with marks
٥٨ أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
আবদুস শহীদ নাসিম
৫৯ তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
বাংলা উচ্চারণ
৫৯ আআন্তুম্ তাখ্লুকু নাহূ য় আম্ নাহ্নুল 'খ-লিকুন্ ।
Pickthall
59 Do ye create it or are We the Creator ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ উহা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
Arabic, with marks
٥٩ أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
আবদুস শহীদ নাসিম
৬০ আমরা তোমাদের জন্যে নির্ধারণ করে রেখেছি মউত এবং আমরা অক্ষম নই
বাংলা উচ্চারণ
৬০ নাহ্নু ক্বার্দ্দানা-বাইনাকুমুল্ মাওতা অমা-নাহ্নু বিমাস্বূক্বীন।
Pickthall
60 We mete out death among you, and We are not to be outrun,
ইসলামিক ফাউন্ডেশন
৬০ আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই -
Arabic, with marks
٦٠ نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
আবদুস শহীদ নাসিম
৬১ তোমাদের বদল করে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্যদের নিয়ে আসতে এবং তোমাদের এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না।
বাংলা উচ্চারণ
৬১ 'আলা য় আন্ নুবাদ্দিলা আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ ফীমা-লা-তা'লামূন্।
Pickthall
61 That We may transfigure you and make you what ye know not.
ইসলামিক ফাউন্ডেশন
৬১ তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জান না।
Arabic, with marks
٦١ عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
আবদুস শহীদ নাসিম
৬২ তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো। তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করোনা?
বাংলা উচ্চারণ
৬২ অলাক্বদ্ 'আলিম্তুমুন্ নাশ্য়াতাল্ ঊলা-ফালাওলা- তাযাক্কারূন্।
Pickthall
62 And verily ye know the first creation. Why, then, do ye not reflect ?
ইসলামিক ফাউন্ডেশন
৬২ তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
Arabic, with marks
٦٢ وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৬৩ তোমরা যে (ক্ষেত খামারে) বীজ বপন করে আসো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
বাংলা উচ্চারণ
৬৩ আফারায়াইতুম্ মা-তাহারুছূন্।
Pickthall
63 Have ye seen that which ye cultivate ?
ইসলামিক ফাউন্ডেশন
৬৩ তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি?
Arabic, with marks
٦٣ أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
আবদুস শহীদ নাসিম
৬৪ সেটি অংকুরিত করো কি তোমরা, নাকি আমরাই অংকুর সৃষ্টিকারী?
বাংলা উচ্চারণ
৬৪ আআন্তুম্ তায্রঊ'নাহূ য় আম্ নাহ্নুয্ যা-রিঊ'ন্।
Pickthall
64 Is it ye who foster it, or are We the Fosterer ?
ইসলামিক ফাউন্ডেশন
৬৪ তোমরা কি উহাকে অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
Arabic, with marks
٦٤ أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
আবদুস শহীদ নাসিম
৬৫ আমরা ইচ্ছা করলে তা খড় কুটায় পরিণত করে দিতে পারি, তাতে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে (এবং বলবে:)
বাংলা উচ্চারণ
৬৫ লাও নাশা-য়ু লাজ্বা'আল্না-হু হুত্বোয়া-মান্ ফাজোয়াল্তুম্ তাফাক্কাহূন্।
Pickthall
65 If We willed, We verily could make it chaff, then would ye cease not to exclaim:
ইসলামিক ফাউন্ডেশন
৬৫ আমি ইচ্ছা করিলে ইহাকে খড় - কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা;
Arabic, with marks
٦٥ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
আবদুস শহীদ নাসিম
৬৬ ‘‘আমরা তো দেউলিয়া হয়ে পড়েছি।
বাংলা উচ্চারণ
৬৬ ইন্না-লামুগ্রমূন্।
Pickthall
66 Lo! we are laden with debt!
ইসলামিক ফাউন্ডেশন
৬৬ ‘আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি’,
Arabic, with marks
٦٦ إِنَّا لَمُغْرَمُونَ
আবদুস শহীদ নাসিম
৬৭ বরং আমরা বঞ্চিত হয়ে গেছি।’’
বাংলা উচ্চারণ
৬৭ বাল্ নাহ্নু মাহ্রূমূন্।
Pickthall
67 Nay, but we are deprived!
ইসলামিক ফাউন্ডেশন
৬৭ বরং ‘আমরা হৃতসর্বস্ব হইয়া পড়িয়াছি।’
Arabic, with marks
٦٧ بَلْ نَحْنُ مَحْرُومُونَ
আবদুস শহীদ নাসিম
৬৮ তোমরা যে পানি পান করো সে বিষয়ে ভেবে দেখেছো কি?
বাংলা উচ্চারণ
৬৮ আফারয়াইতুমুল্ মা-য়াল্ লাযী তাশ্রবূন্।
Pickthall
68 Have ye observed the water which ye drink ?
ইসলামিক ফাউন্ডেশন
৬৮ তোমরা যে পানি পান কর তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ?
Arabic, with marks
٦٨ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
আবদুস শহীদ নাসিম
৬৯ মেঘ থেকে তা কি তোমরা নাযিল করো, নাকি আমরা নামিয়ে আনি?
বাংলা উচ্চারণ
৬৯ আআন্তুম্ আন্ যাল্তুমূহু মিনাল্ মুয্নি আম্ নাহ্নুল্ মুন্যিলূন্।
Pickthall
69 Is it ye who shed it from the raincloud, or are We the Shedder ?
ইসলামিক ফাউন্ডেশন
৬৯ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আন, না আমি উহা বর্ষণ করি?
Arabic, with marks
٦٩ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
আবদুস শহীদ নাসিম
৭০ আমরা ইচ্ছা করলে তা লোনা লবণাক্ত রেখে দিতে পারি, তবু কেন তোমরা শোকর আদায় করোনা?
বাংলা উচ্চারণ
৭০ লাও নাশা-য়ু জ্বা'আল্না-হু উজ্বা-জ্বান্ ফালাওলা- তাশ্কুরূ ন্।
Pickthall
70 If We willed We verily could make it bitter. Why then, give ye not thanks ?
ইসলামিক ফাউন্ডেশন
৭০ আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
Arabic, with marks
٧٠ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আবদুস শহীদ নাসিম
৭১ তোমরা যে আগুন জ্বালাও, তার প্রতি লক্ষ্য করে দেখেছো কি?
বাংলা উচ্চারণ
৭১ আফারয়াইতুমু ন্না-র ল্লাতী তূরূন্।
Pickthall
71 Have ye observed the fire which ye strike out;
ইসলামিক ফাউন্ডেশন
৭১ তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি?
Arabic, with marks
٧١ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
আবদুস শহীদ নাসিম
৭২ তোমরাই কি তার জ্বালানি সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
বাংলা উচ্চারণ
৭২ আ-আন্তুম্ আন্শাতুম্ শাজ্বারতাহা য় আম্ নাহ্নুল্ মুন্শিয়ূন্।
Pickthall
72 Was it ye who made the tree thereof to grow, or were We the grower ?
ইসলামিক ফাউন্ডেশন
৭২ তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
Arabic, with marks
٧٢ أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
আবদুস শহীদ নাসিম
৭৩ আমরা এটাকে করেছি একটি নিদর্শন এবং মরুচারীদের জন্যে অতীব প্রয়োজনীয়।
বাংলা উচ্চারণ
৭৩ নাহ্নু জ্বা'আল্না-হা তায্কিরতাঁও অমাতা-'আল্ লিল্মুকওয়ীন্।
Pickthall
73 We, even We, appointed it a memorial and a comfort for the dwellers in the wilderness.
ইসলামিক ফাউন্ডেশন
৭৩ আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
Arabic, with marks
٧٣ نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
আবদুস শহীদ নাসিম
৭৪ অতএব তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে তসবিহ করো।
বাংলা উচ্চারণ
৭৪ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
Pickthall
74 Therefor (O Muhammad), praise the name of thy Lord, the Tremendous.
ইসলামিক ফাউন্ডেশন
৭৪ সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
Arabic, with marks
٧٤ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
আবদুস শহীদ নাসিম
৭৫ আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের,
বাংলা উচ্চারণ
৭৫ ফালা য় উক্বসিমু বিমাওয়া-ক্বি'ইন্ নুজুমি।
Pickthall
75 Nay, I swear by the places of the stars -
ইসলামিক ফাউন্ডেশন
৭৫ আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের,
Arabic, with marks
٧٥ ۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
আবদুস শহীদ নাসিম
৭৬ অবশ্যি এটা একটা বড় শপথ, যদি তোমরা এর গুরুত্ব বুঝতে!
বাংলা উচ্চারণ
৭৬ অইন্নাহূ লাক্বাসামু ল্লাও তা'লামূনা 'আজীম।
Pickthall
76 And lo! that verily is a tremendous oath, if ye but knew -
ইসলামিক ফাউন্ডেশন
৭৬ অবশ্যই ইহা এক মহাশপথ, যদি তোমরা জানিতে -
Arabic, with marks
٧٦ وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
আবদুস শহীদ নাসিম
৭৭ নিশ্চয়ই এটি একটি সম্মানিত কুরআন।
বাংলা উচ্চারণ
৭৭ ইন্নাহূ লা কুর আ-নুন্ কারীমুন্।
Pickthall
77 That (this) is indeed a noble Qur'an
ইসলামিক ফাউন্ডেশন
৭৭ নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন,
Arabic, with marks
٧٧ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
আবদুস শহীদ নাসিম
৭৮ এটি রয়েছে সুরক্ষিত কিতাবে (উম্মুল কিতাবে)।
বাংলা উচ্চারণ
৭৮ ফী কিতা-বিম্ মাক্নূনিল্।
Pickthall
78 In a Book kept hidden
ইসলামিক ফাউন্ডেশন
৭৮ যাহা আছে সুরক্ষিত কিতাবে।
Arabic, with marks
٧٨ فِي كِتَابٍ مَّكْنُونٍ
আবদুস শহীদ নাসিম
৭৯ পবিত্ররা (ফেরেশতারা) ছাড়া কেউ এটি স্পর্শ করেনা (নবীর কাছে বহন করে আনেনা)।
বাংলা উচ্চারণ
৭৯ লা ইয়া স্সুহূ য় ইল্লাল্ মুত্বোয়াহ্ হারূন্।
Pickthall
79 Which none toucheth save the purified,
ইসলামিক ফাউন্ডেশন
৭৯ যাহারা পূত - পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না।
Arabic, with marks
٧٩ لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
আবদুস শহীদ নাসিম
৮০ এটি নাযিল হচ্ছে রাববুল আলামিনের পক্ষ থেকে।
বাংলা উচ্চারণ
৮০ তান্যীলুম্ র্মি রব্বিল্ 'আ-লামী ন্।
Pickthall
80 A revelation from the Lord of the Worlds.
ইসলামিক ফাউন্ডেশন
৮০ ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
Arabic, with marks
٨٠ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
আবদুস শহীদ নাসিম
৮১ এই মহাবাণীকে তোমরা তুচ্ছ মনে করছো?
বাংলা উচ্চারণ
৮১ আফাবিহা-যাল্ হাদীছি আন্তুম্ মুদ্হিনূনা।
Pickthall
81 Is it this Statement that ye scorn,
ইসলামিক ফাউন্ডেশন
৮১ তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে?
Arabic, with marks
٨١ أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
আবদুস শহীদ নাসিম
৮২ আর মিথ্যা বলে প্রত্যাখ্যান করাকেই কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের উপজীব্য?
বাংলা উচ্চারণ
৮২ অতাজ্ব 'আলূনা রিয্ক্বকুম্ আন্নাকুম্ তুকায্যিবূন্।
Pickthall
82 And make denial thereof your livelihood ?
ইসলামিক ফাউন্ডেশন
৮২ এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ !
Arabic, with marks
٨٢ وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
আবদুস শহীদ নাসিম
৮৩ যখন তোমাদের প্রাণ এসে পড়বে কণ্ঠনালীতে,
বাংলা উচ্চারণ
৮৩ ফালাওলা য় ইযা-বালাগতিল্ হুল্ক্বুম্।
Pickthall
83 Why, then, when (the soul) cometh up to the throat (of the dying)
ইসলামিক ফাউন্ডেশন
৮৩ পরন্তু কেন নয় - প্রাণ যখন কণ্ঠাগত হয়
Arabic, with marks
٨٣ فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
আবদুস শহীদ নাসিম
৮৪ তখন তোমরা তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে,
বাংলা উচ্চারণ
৮৪ অআন্তুম্ হীনায়িযিন্ তান্জুরূনা।
Pickthall
84 And ye are at that moment looking
ইসলামিক ফাউন্ডেশন
৮৪ এবং তখন তোমরা তাকাইয়া থাক,
Arabic, with marks
٨٤ وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
আবদুস শহীদ নাসিম
৮৫ আর আমরা তোমাদের চাইতেও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
বাংলা উচ্চারণ
৮৫ অনাহ্নু আকরাবু ইলাইহি মিন্কুম্ অলা-কিল্লা-তুব্ছিরূন্।
Pickthall
85 - And We are nearer unto him than ye are, but ye see not -
ইসলামিক ফাউন্ডেশন
৮৫ আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
Arabic, with marks
٨٥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
আবদুস শহীদ নাসিম
৮৬ তোমরা যদি পুনরুত্থান ও প্রতিদান দিবসকে মেনে না নাও,
বাংলা উচ্চারণ
৮৬ ফালাওলা য় ইন্ কুন্তুম্ গইর মাদীনীন।
Pickthall
86 Why then, if ye are not in bondage (unto Us),
ইসলামিক ফাউন্ডেশন
৮৬ তোমরা যদি কর্তৃত্বাধীন না হও!
Arabic, with marks
٨٦ فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
আবদুস শহীদ নাসিম
৮৭ তবে তোমরা তা (জীবন) ফিরাও না কেন তোমরা সত্যবাদী হয়ে থাকলে?
বাংলা উচ্চারণ
৮৭ র্তাজ্বি'ঊনাহা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
Pickthall
87 Do ye not force it back, if ye are truthful ?
ইসলামিক ফাউন্ডেশন
৮৭ তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও।
Arabic, with marks
٨٧ تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
আবদুস শহীদ নাসিম
৮৮ সে যদি সান্নিধ্যপ্রাপ্তদের একজন হয়,
বাংলা উচ্চারণ
৮৮ ফা আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুর্ক্বারবীন।
Pickthall
88 Thus if he is of those brought nigh,
ইসলামিক ফাউন্ডেশন
৮৮ যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,
Arabic, with marks
٨٨ فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
আবদুস শহীদ নাসিম
৮৯ তবে তখন তার জন্যে থাকবে সুরভিত এবং ফুলেল উদ্যান আর জান্নাতুন নায়ীম (নিয়ামতে ভরা জান্নাত)।
বাংলা উচ্চারণ
৮৯ ফারওহুঁও অরইহা-নুঁও অজ্বান্নাতু না'ঈম্।
Pickthall
89 Then breath of life, and plenty, and a Garden of delight.
ইসলামিক ফাউন্ডেশন
৮৯ তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান;
Arabic, with marks
٨٩ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
আবদুস শহীদ নাসিম
৯০ আর সে যদি হয় ডানদিকের লোকদের একজন,
বাংলা উচ্চারণ
৯০ অ আম্মা য় ইন্ কা-না মিন্ আছ্হা-বিল্ ইয়ামীন।
Pickthall
90 And if he is of those on the right hand,
ইসলামিক ফাউন্ডেশন
৯০ আর যদি সে ডানদিকের একজন হয়,
Arabic, with marks
٩٠ وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
আবদুস শহীদ নাসিম
৯১ তাহলে তাকে বলা হবে: ‘হে ডান পাশবর্তী! তোমার প্রতি সালাম।’
বাংলা উচ্চারণ
৯১ ফাসালা-মুল্ লাকা মিন্ আছহা-বিল্ ইয়ামীন্।
Pickthall
91 Then (the greeting) "Peace be unto thee" from those on the right hand.
ইসলামিক ফাউন্ডেশন
৯১ তবে তাহাকে বলা হইবে, ‘হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।’
Arabic, with marks
٩١ فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
আবদুস শহীদ নাসিম
৯২ আর সে যদি হয় বিভ্রান্ত মিথ্যাবাদীদের একজন,
বাংলা উচ্চারণ
৯২ অ আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুকায্যিবীনাদ্ব্ দ্বোয়া-ল্লীন।
Pickthall
92 But if he is of the rejecters, the erring,
ইসলামিক ফাউন্ডেশন
৯২ কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়,
Arabic, with marks
٩٢ وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
আবদুস শহীদ নাসিম
৯৩ তাহলে তার আতিথ্য হবে টগবগে ফুটন্ত গরম পানি,
বাংলা উচ্চারণ
৯৩ ফা নুযুলুম্ মিন্ হামীমিঁও।
Pickthall
93 Then the welcome will be boiling water
ইসলামিক ফাউন্ডেশন
৯৩ তবে রহিয়াছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা,
Arabic, with marks
٩٣ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
আবদুস শহীদ নাসিম
৯৪ আর জাহান্নামের দহন।
বাংলা উচ্চারণ
৯৪ অ তাছ্লিয়াতু জ্বাহীম্।
Pickthall
94 And roasting at hell - fire.
ইসলামিক ফাউন্ডেশন
৯৪ এবং দহন জাহান্নামের;
Arabic, with marks
٩٤ وَتَصْلِيَةُ جَحِيمٍ
আবদুস শহীদ নাসিম
৯৫ এ এক নিশ্চিত সত্য বিষয়।
বাংলা উচ্চারণ
৯৫ ইন্না হা-যা-লাহুওয়া হাককুল্ ইয়াক্বীন্।
Pickthall
95 Lo! this is certain truth.
ইসলামিক ফাউন্ডেশন
৯৫ ইহা তো ধ্রুব সত্য।
Arabic, with marks
٩٥ إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
আবদুস শহীদ নাসিম
৯৬ অতএব, তুমি তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের।
বাংলা উচ্চারণ
৯৬ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
Pickthall
96 Therefor (O Muhammad) praise the name of thy Lord, the Tremendous.
ইসলামিক ফাউন্ডেশন
৯৬ অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
Arabic, with marks
٩٦ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report