Kitab

আল মুজাদালা (বিতর্ক)

Chapter 58, 22 verses

  • আবদুস শহীদ নাসিম
  • বাংলা উচ্চারণ
  • Arabic, with marks
  • ইসলামিক ফাউন্ডেশন
About this chapter


মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২২, রুকু সংখ্যা: ০৩

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-০৪যিহারের বিধান। ০৫-০৬নাস্তিকদের জন্য রয়েছে অপমানকর আযাব। ০৭-১৩মজলিসে একান্তে কথা বলার বিধান। মজলিসে বসার বিধান। ১৪-২২কাদের প্রতি আল্লাহর গজব? মুমিনরা আল্লাহর শত্রুদের বন্ধু বানায়না নিকট আত্মীয় হলেও।
আবদুস শহীদ নাসিম

শুনেছেন সেই নারীর কথা, যে তার স্বামীর বিষয়ে বিতর্ক করছে তোমার সাথে এবং শেকায়েত (অভিযোগ, ফরিয়াদ) করছে আল্লাহর কাছে। তোমাদের কথোপকথন শুনেছেন। সব শুনেন, সব দেখেন।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ক্বদ্ সামি'আল্লা-হু ক্বওলাল্লাতী তুজ্বা-দিলুকা ফী যাওজ্বিহা- অতাশ্তাকী য় ইলাল্লা-হি 'অল্লা-হু ইয়াস্মা'উ তাহা- য়ুরাকুমা- ইন্নাল্লা-হা সামী'উম্ বার্ছী

Arabic, with marks

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ

ইসলামিক ফাউন্ডেশন

‌ অবশ্যই শুনিয়াছেন সেই নারীর কথা, যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করিতেছে এবং ‌র নিকটও ফরিয়াদ করিতেছে। ‌ তোমাদের কথোপকথন শোনেন, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

আবদুস শহীদ নাসিম

তোমাদের যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীরা তাদের মা নয়। তাদের মা তো তারাই যারা তাদের জন্ম দিয়েছে। (যারা যিহার করে) তারা একটি অন্যায়, অসংগত ও অসত্য কথাই বলে। নিশ্চয়ই দয়াময় ক্ষমাশীল।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়ুজোয়া-হিরূনা মিন্কুম্ মিন্ নিসা-য়িহিম্ মা-হুন্না উম্মাহা-তিহিম্ ইন্ উম্মাহা-তুহুম্ ইল্লা ল্লা-য়ী অলাদ্নাহুম্ অইন্নাহুম্ লাইয়াকুলূনা মুন্কারাম্ মিনাল্ ক্বওলি অযূর- অইন্নাল্লা-হা লা 'আফুওয়্যুন্ গর্ফূ।

Arabic, with marks

الَّذِينَ يُظَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتِهِمْ ۖ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا ۚ وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে যিহার করে, তাহারা জানিয়া রাখুক - তাহাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন, যাহারা তাহাদেরকে জন্মদান করে কেবল তাহারাই তাহাদের মাতা; উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয়ই ‌ পাপ মোচনকারী ও ক্ষমাশীল।

আবদুস শহীদ নাসিম

যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে, তারপর নিজেদের বক্তব্য প্রত্যাহার করে নেয়, তাদের জন্যে বিধান হলো, তারা পরস্পরকে স্পর্শ করার আগে একটি দাসমুক্ত করবে। এভাবেই তোমাদের উপদেশ দেয়া হলো। তোমরা যা করো সে বিষয়ে খবর রাখেন।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইয়ুজোয়া-হিরূনা মিন্ নিসা-য়িহিম্ ছুম্মা ইয়া'ঊদূনা লিমা- ক্ব-লূ ফাতাহ্রীরু রক্ববাতিম্ মিন্ ক্বব্লি আইঁ ইয়াতামা-স্ সা- যা-লিকুম্ তূ'আজূনা বিহ্ অল্লা-হু বিমা-তা'মালূনা খার্বী।

Arabic, with marks

وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ۚ ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে যিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে, তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে, ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে। তোমরা যাহা কর ‌ তাহার খবর রাখেন।

আবদুস শহীদ নাসিম

এই সামর্থ্য যার নেই, পরস্পরকে স্পর্শ করার আগে সে অবিরাম দুই মাস সিয়াম পালন করবে (রোযা রাখবে)। যে এটা করতেও অসমর্থ হবে, সে ষাটজন মিসকিনকে (অভাবীকে) খাবার খাওয়াবে। এ বিধান দেয়া হলো, যেনো তোমরা ও তাঁর রসূলের প্রতি ঈমান রাখো, এটাই আল্লাহর বিধান। আল্লাহর বিধান অমান্যকারীদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

ফামাল্লাম্ ইয়াজ্বিদ্ ফাছিয়া-মু শাহ্রাইনি মুতাতা- বি'আইনি মিন্ ক্বব্লি আইঁ ইয়াতামা-স্ সা-ফামাল্লাম্ ইয়াস্তাত্বি' ফাইত'আ-মু সিত্তীনা মিস্কীনা- যা-লিকা লিতুমিনূ বিল্লা-হি অরাসূলিহ্ অতিল্কা হুদূ'দুল্লা-হি অলিল্কা-ফিরীনা 'আযা-বুন্ আলীম্।

Arabic, with marks

فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا ۖ فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ۚ ذَٰلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۗ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ

ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু যাহার এ সামর্থ্য থাকিবে না, একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে ; যে তাহাতেও অসমর্থ, সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াইবে; ইহা এইজন্য যে, তোমরা যেন ‌ ও তাঁহার রাসূলে বিশ্বাস স্থাপন কর। এইগুলি ‌র নির্ধারিত বিধান; কাফিরদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি।

আবদুস শহীদ নাসিম

যারা ও তাঁর রসূলের বিরোধিতা করে, তাদের অপদস্থ করা হবে, যেমন অপদস্থ করা হয়েছে তাদের আগের লোকদের। আমরা তো সুস্পষ্ট আয়াত নাযিল করেছি। অমান্যকারীদের জন্যে রয়েছে অপমানকর আযাব।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়ুহা-দ্দূ নাল্লা-হা অরসূলাহূ কুবিতূ কামা-কুবিতাল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অক্বদ্ আন্যাল্না য় আ-ইয়া-তিম্ বাইয়্যিনা-ত্ অলিল্কা-ফিরীনা 'আযা-বুম্ মুহীন্।

Arabic, with marks

إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ كُبِتُوا كَمَا كُبِتَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَقَدْ أَنزَلْنَا آيَاتٍ بَيِّنَاتٍ ۚ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ‌ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহাদেরকে অপদস্থ করা হইবে যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদেরকে; আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি; কাফিরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি -

আবদুস শহীদ নাসিম

যেদিন তাদের সবাইকে পুনরুত্থিত করবেন, সেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের অবহিত করবেন। তার (তাদের কৃতকর্মের) হিসাব রেখেছেন, কিন্তু তারা তা ভুলে গেছে। প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াব্'আ ছুহুমু ল্লা-হু জ্বামী 'আন্ ফাইয়ুনাব্বিয়ুহুম্ বিমা-'আমিলূ আহ্ছোয়া-হুল্লা-হু অনাসূহ্ অল্লা-হু 'আলা-কুল্লি শাইয়িন্ শাহীদ্।

Arabic, with marks

يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا ۚ أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন, যেদিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদেরকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত; ‌ উহার হিসাব রাখিয়াছেন, আর উহারা তাহা বিস্মৃত হইয়াছে। ‌ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।

আবদুস শহীদ নাসিম

তুমি কি দেখোনা যে, জানেন মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে? তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলাপরামর্শ হয়না যেখানে চতুর্থজন হিসেবে তিনি উপস্থিত থাকেননা। পাঁচ ব্যক্তির মধ্যেও হয়না, যেখানে ষষ্ঠজন হিসেবে তিনি হাজির থাকেন না। তারা এর চাইতে কম হোক কিংবা বেশি, তিনি তাদের সাথেই থাকেন যেখানেই তারা থাকুক। তারপর কিয়ামতের দিন তিনি তাদের অবহিত করবেন - তারা কী করেছিল? নিশ্চয়ই প্রতিটি বিষয়ে জ্ঞানী।

বাংলা উচ্চারণ

আলাম্ তারা আন্নাল্লা-হা ইয়া'লামু মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ মা- ইয়াকূনু মিন্ নাজওয়া-ছালা-ছাতিন্ ইল্লা-হুওয়া রা-বি'উহুম্ অলা-খম্সাতিন্ ইল্লা-হুওয়া সা-দিসুহুম্ অলা য় আদ্না-মিন্ যা-লিকা অলা য় আক্ছার ইল্লা-হুওয়া মা'আহুম্ আইনা মা-কা-নূ ছুম্মা ইয়ুনাব্বিয়ুহুম্ বিমা- 'আমিলূ ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ ইন্নাল্লা-হা বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।

Arabic, with marks

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ مَا يَكُونُ مِن نَّجْوَىٰ ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَىٰ مِن ذَٰلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا ۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ ۚ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি লক্ষ্য কর না, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে ‌ তাহা জানেন? তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থ জন হিসাবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে ষষ্ঠ জন হিসাবে তিনি উপস্থিত থাকেন না। উহারা এতদপেক্ষা কম হউক বা বেশি হউক তিনি তো তাহাদের সঙ্গেই আছেন, উহারা যেখানেই থাকুক না কেন। অতঃপর উহারা যাহা করে, তিনি উহাদেরকে কিয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন। নিশ্চয়ই ‌ র্সববিষয়ে সম্যক অবগত।

আবদুস শহীদ নাসিম

তুমি কি তাদের প্রতি লক্ষ্য করছো না, যাদের গোপন সলাপরামর্শ করতে নিষেধ করা হয়েছিল; কিন্তু নিষেধ করার পরও তারা সেটার পুনরাবৃত্তি করে এবং পাপ কাজ, সীমালংঘন ও রসূলের বিরুদ্ধাচরণের জন্যে গোপন সলাপরামর্শ করে? তারা যখন তোমার কাছে আসে, এমন ভাষায় তোমাকে অভিবাদন করে, যে ভাষায় তোমাকে অভিবাদন করেননি। তারা মনে মনে বলে: ‘আমরা যা বলি, তার জন্যে আমাদের শাস্তি দেন না কেন?’ তাদের জন্যে জাহান্নামই যথেষ্ট। তাতেই তারা দগ্ধ হবে, আর সেটা কতো যে নিকৃষ্ট আবাস!

বাংলা উচ্চারণ

আলাম্ তারা ইলাল্ লাযীনা নুহূ 'আনিন্ নাজ্ব ওয়া ছুম্মা ইয়া'ঊদূনা লিমা-নুহূ 'আন্হু অইয়াতানা-জ্বাওনা বিল্ইছ্মি অল্'ঊদ্ওয়া-নি অমা'ছিয়ার্তি রসূলি অইযা- জ্বা-য়ূকা হাইইয়াওকা বিমা-লাম্ ইয়ুহাইয়্যিকা বিহিল্লা-হু অইয়াকুলূনা ফী য় আন্ফুসিহিম্ লাওলা ইয়ু'আয্যিবুনাল্লা-হু বিমা- নাকুল্ হাস্বুহুম্ জ্বাহান্নামু ইয়াছ্লাওনাহা-ফাবি”সাল্ মার্ছী।

Arabic, with marks

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُوا عَنِ النَّجْوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا عَنْهُ وَيَتَنَاجَوْنَ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ ۚ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا ۖ فَبِئْسَ الْمَصِيرُ

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি তাহাদেরকে লক্ষ্য কর না, যাহাদেরকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল? অতঃপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমালংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্দ্বারা ‌ তোমাকে অভিবাদন করেন নাই। উহারা মনে মনে বলে, ‘আমরা যাহা বলি তাহার জন্য ‌ আমাদেরকে শাস্তি দেন না কেন?’ জাহান্নামই উহাদের জন্য যথেষ্ট, যেখানে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট সেই আবাস!

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা যখন গোপন পরামর্শ করো, সেটা যেনো পাপালাপ, সীমালংঘন এবং রসূলের বিরুদ্ধাচরণের জন্যে না হয়। তোমরা গোপন পরামর্শ করলে তা করবে কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের উদ্দেশ্যে। তোমরা সেই আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদের হাশর করা হবে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল লাযীনা আ-মানূ য় ইযা-তানা জ্বাইতুম্ ফালা-তাতানা-জ্বাও বিল্ইছ্মি অল্'উদ্ওয়া-নি অমা'ছিয়ার্তি রসূলি অতানা-জ্বাও বির্ল্বিরি অত্তাক্ব ওয়া- অত্তাক্ব ল্লা-হাল্লাযী য় ইলাইহি তুহ্শারূন্।

Arabic, with marks

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচরণ, সীমালংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। তোমরা কল্যাণকর কাজ ও তাক্ওয়া অবলম্বনের পরামর্শ করিও, এবং ভয় কর ‌কে যাঁহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে।

আবদুস শহীদ নাসিম

গোপন সলাপরামর্শ হয় শয়তানের প্ররোচণায় মুমিনদের মনে কষ্ট দেয়ার জন্যে। আল্লাহর ইচ্ছা ছাড়া সে তাদের সামান্যতম ক্ষতি করতেও সক্ষম নয়। মুমিনরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করুক।

বাংলা উচ্চারণ

ইন্নামান্ নাজওয়া-মিনাশ্ শাইত্বোয়া-নি লিইয়াহ্যুনাল্ লাযীনা আ-মানূ অলাইসা বিদ্বোয়া -র্ রিহিম্ শাইয়ান্ ইল্লা-বিইয্নিল্লা-হ্ অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল্ মু'মিনূন্।

Arabic, with marks

إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

ইসলামিক ফাউন্ডেশন

শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মু’মিনদেরকে দুঃখ দেওয়ার জন্য। তবে ‌র ইচ্ছা ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মু’মিনদের কর্তব্য ‌র উপর নির্ভর করা।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমাদের যখন বলা হয়: মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা (অপরের জন্য) স্থান করে দিও, তাহলে আল্লাহ্ও তোমাদের জন্যে প্রশস্ত করে দেবেন। আর যখন তোমাদের বলা হয়: ‘উঠে যাও’, তখন তোমরা উঠে যেয়ো। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবেন। তোমরা যা করো, সে বিষয়ে অবহিত।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহা ল্লাযীনা আ-মানূ য় ইযা-ক্বীলা লাকুম্ তাফাস্সাহূ ফিল্ মাজ্বা-লিসি ফাফ্সাহূ ইয়াফ্সাহিল্লা-হু লাকুম্ অইযা-ক্বীলান্ শুযূ ফান্শুযূ ইর্য়াফাই' ল্লা-হুল্ লাযীনা আ-মানূ মিন্কুম্ অল্লাযীনা ঊতুল্ 'ইল্মা দারাজ্বা-ত্ অল্লা-হু বিমা-তা'মালূনা খর্বী।

Arabic, with marks

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! যখন তোমাদেরকে বলা হয়, মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও, তখন তোমরা স্থান করিয়া দিও, ‌ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন এবং যখন বলা হয়, ‘উঠিয়া যাও’, তোমরা উঠিয়া যাইও। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে ‌ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন; তোমরা যাহা কর ‌ সে সম্পর্কে সবিশেষ অবহিত।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা রসূলের সাথে চুপে চুপে কথা বলতে চাইলে তার আগে হাদিয়া প্রদান করবে। এটা উত্তম এবং পবিত্র। যদি তা করতে তোমরা সমর্থ না হও, তবে ক্ষমাশীল, দয়াময়।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ য় ইযা -না- জ্বাইতুর্মু রাসূলা ফাক্বাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়া-কুম্ ছদাক্বাহ্ যা-লিকা খইরুল্লাকুম্ অ আত্বর্ হা ফাইল্লাম্ তাজ্বিদূ ফাইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

Arabic, with marks

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ۚ ذَٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَأَطْهَرُ ۚ فَإِن لَّمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলিতে চাহিলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক ; যদি তাহাতে অক্ষম হও, ‌ ক্ষমাশীল, পরম দয়ালু।

আবদুস শহীদ নাসিম

তোমরা কি চুপে চুপে কথা বলার আগে হাদিয়া প্রদানকে কষ্টকর মনে করো? যদি তোমরা হাদিয়া না দাও, তোমাদের ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তোমরা কায়েম করো, যাকাত প্রদান করো এবং ও তাঁর রসূলের আনুগত্য করো। তোমরা যা করো, সে বিষয়ে খবর রাখেন।

বাংলা উচ্চারণ

আ আশ্ফাক্ব তুম্ আন্ তুক্বাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়া- কুম্ ছদাক্ব-ত্ ফাইয্ লাম্ তাফ্'আলূ অতা-বাল্লা-হু 'আলাইকুম্ ফাআক্বীমুছ্ ছলা-তা অআ-তুয্ যাকা-তা অআত্বী 'উল্লা-হা অ রাসূলাহ্ অল্লা-হু খবীরুম্ বিমা-তা'মালূন্।

Arabic, with marks

أَأَشْفَقْتُمْ أَن تُقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَاتٍ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا وَتَابَ اللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা কি চুপে চুপে কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে কর! যখন তোমরা সাদাকা দিতে পারিলে না, আর ‌ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন, তখন তোমরা কায়েম কর, যাকাত প্রদান কর এবং ‌ ও তাঁহার রাসূলের আনুগত্য কর। তোমরা যাহা কর ‌ তাহা সম্যক অবগত।

আবদুস শহীদ নাসিম

তুমি কি তাদের প্রতি লক্ষ্য করোনি, যারা সেই সম্প্রদায়ের সাথে (মুনাফিকদের সাথে) বন্ধুতা করে, যাদের প্রতি ক্ষুব্ধ। তারা তোমাদের লোক নয়, তোমরাও তাদের লোক নও। তারা জেনে শুনে মিথ্যা হলফ করে।

বাংলা উচ্চারণ

আলাম্ তারা ইলাল্ লাযীনা তাওয়াল্লাও ক্বওমান্ গদ্বিবাল্ লা-হু 'আলাইহিম্ মা-হুম্ মিন্কুম্ অলা-মিন্হুম্ অইয়াহ্লিফূনা 'আলাল্ কাযিবি অহুম্ ইয়া'লামূন্।

Arabic, with marks

۞ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِم مَّا هُم مِّنكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য কর নাই যাহারা, ‌ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তাহাদের সঙ্গে বন্ধুত্ব করে ? উহারা তোমাদের দলভুক্ত নয়, তাহাদের দলভুক্তও নয় এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে।

আবদুস শহীদ নাসিম

তাদের জন্যে প্রস্ত্তত রেখেছেন কঠোর আযাব। তারা যা করে তা চরম নিকৃষ্ট।

বাংলা উচ্চারণ

আ'আদ্দা ল্লা-হু লাহুম্ 'আযা-বান্ শাদীদা- ইন্নাহুম্ সা-য়া মা-কা-নূ ইয়া'মালূন।

Arabic, with marks

أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا ۖ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ

ইসলামিক ফাউন্ডেশন

‌ উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন কঠিন শাস্তি। উহারা যাহা করে তাহা কত মন্দ !

আবদুস শহীদ নাসিম

তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। সুতরাং তাদের জন্যে রয়েছে অপমানকর আযাব।

বাংলা উচ্চারণ

ইত্তাখাযূ য় আইমা-নাহুম্ জুন্নাতান্ ফাছোয়াদ্দু'আন্ সাবীলিল্লা -হি ফালাহুম্ 'আযা-বুম্ মুহীন্।

Arabic, with marks

اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ

ইসলামিক ফাউন্ডেশন

উহারা উহাদের শপথগুলিকে ঢালস্বরূপ ব্যবহার করে, আর উহারা ‌র পথ হইতে নিবৃত্ত করে; অতএব উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

আবদুস শহীদ নাসিম

তাদের ধন - সম্পদ এবং সন্তান - সন্ততি আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজেই আসবেনা। তারা হবে আগুনের অধিবাসী, সেখানেই থাকবে তারা চিরকাল।

বাংলা উচ্চারণ

লান্ তুগ্নিয়া 'আন্হুম্ আম্ওয়া-লুহুম্ অলা য় আওলাদুহুম্ মিনাল্লা-হি শাইয়া- উলা-য়িকা আছ্হা-বুন্ নার্- হুম্ ফীহা-খ-লিদূন্।

Arabic, with marks

لَّن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُم مِّنَ اللَّهِ شَيْئًا ۚ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

ইসলামিক ফাউন্ডেশন

‌র শাস্তির মুকাবিলায় উহাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি উহাদের কোন কাজে আসিবে না; উহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে।

আবদুস শহীদ নাসিম

যেদিন তাদের সবাইকে পুনরুত্থিত করবেন, সেদিনও তারা আল্লাহর সাথে ঠিক সে রকম হলফই করবে, যে রকম হলফ করে তোমাদের সাথে। তারা মনে করে তারা গুরুত্বপূর্ণ কিছুর উপর রয়েছে। জেনে রাখো, আসলে তারা মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াব্'আছুহুমু ল্লা-হু জ্বামী'আন্ ফাইয়াহ্লিফূনা লাহূ কামা-ইয়াহ্লিফূনা লাকুম্ অইয়াহসাবূনা আন্নাহুম্ 'আলা শাইয়িন্ আলা য় ইন্নাহুম্ হুমুল্ কা-যিবূন্

Arabic, with marks

يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيَحْلِفُونَ لَهُ كَمَا يَحْلِفُونَ لَكُمْ ۖ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَىٰ شَيْءٍ ۚ أَلَا إِنَّهُمْ هُمُ الْكَاذِبُونَ

ইসলামিক ফাউন্ডেশন

যে দিন ‌ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা ‌র নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে, ইহাতে উহারা ভাল কিছুর উপর রহিয়াছে। সাবধান! উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী।

আবদুস শহীদ নাসিম

শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে আছে। ফলে সে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর যিকির। মূলত তারা হলো শয়তানের দল। আর জেনে রাখো, শয়তানের দল অবশ্যি ক্ষতিগ্রস্ত হবে।

বাংলা উচ্চারণ

ইস্তাহ্ওয়াযা 'আলাইহিমুশ্ শাইত্বোয়া-নু ফাআন্সা-হুম্ যিক্রল্লা-হ্ উলা-য়িকা হিয্বুশ্ শাইত্বোয়া-ন্ 'আলা য় ইন্না হিয্বাশ্ শাইত্বোয়া-নি হুমুল্ খা-সিরূন্।

Arabic, with marks

اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللَّهِ ۚ أُولَٰئِكَ حِزْبُ الشَّيْطَانِ ۚ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ

ইসলামিক ফাউন্ডেশন

শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে ; ফলে উহাদেরকে ভুলাইয়া দিয়াছে ‌র স্মরণ। উহারা শয়তানের দল। সাবধান ! শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত।

আবদুস শহীদ নাসিম

যারা ও তাঁর রসূলের বিরোধিতা করে, তারাই হবে লাঞ্ছিতদের অন্তরভুক্ত।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়ুহা-দ্দূনাল্লা-হা অরসূলাহূ য় উলা-য়িকা ফিল্ আযাল্লীন্।

Arabic, with marks

إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَٰئِكَ فِي الْأَذَلِّينَ

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ‌ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচারণ করে, তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।

আবদুস শহীদ নাসিম

লিখে রেখেছেন, আমি অবশ্যি বিজয়ী হবো এবং আমার রসূলরাও। নিশ্চয়ই শক্তিধর, পরাক্রমশালী।

বাংলা উচ্চারণ

কাতাবাল্লা-হু লাআগ্লিবান্না আনা অরুসুলী ইন্নাল্লা-হা ক্বাও ওয়িইয়ুন্ 'আযীয্।

Arabic, with marks

كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي ۚ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ

ইসলামিক ফাউন্ডেশন

‌ সিদ্ধান্ত করিয়াছেন, আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসূলগণও। নিশ্চয়ই ‌ শক্তিমান, পরাক্রমশালী।

আবদুস শহীদ নাসিম

যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তুমি তাদের কাউকেও এমন পাবেনা, যে ও তাঁর রসূলের বিরোধিতাকারীর সাথে বন্ধুতা ও ভালোবাসা রাখে, বিরোধিতাকারীরা তাদের বাবা - মা, ছেলে - মেয়ে, ভাই - বোন এবং আত্মীয় - স্বজন হলেও। এদের অন্তরে লিখে দিয়েছেন ঈমান এবং তাদের সাহায্য করেছেন তাঁর পক্ষ থেকে রূহ (অহির জ্ঞান, কুরআন) দিয়ে। তিনি তাদের দাখিল করবেন জান্নাতে, যার নিচে দিয়ে বহমান থাকবে নদ নদী নহর, চিরকাল থাকবে তারা সেখানে। তাদের প্রতি রাজি হয়ে গেছেন এবং তারাও তাঁর প্রতি রাজি হয়েছে। এরাই আল্লাহর দল। আর জেনে রাখো, আল্লাহর দলই হবে সফল।

বাংলা উচ্চারণ

লা-তাজ্বিদু ক্বওমাইঁ ইয়ু”মিনূনা বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-খিরি ইয়ুওয়া-দুনা মান্ হা-দ্দাল্লা-হা অরাসূলাহূ অলাও কা-নূ য় আ-বা-য়াহুম্ আও আব্না-য়াহুম্ আও ইখ্ওয়া-নাহুম্ আও আশীরতাহুম্ উলা-য়িকা কাতাবা ফী কুলূ বিহিমুল্ ঈমা-না অ আইয়্যাদাহুম্ বিরূহিম্ মিন্হু অ ইয়ুদ্খিলুহুম্ জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা- রদ্বিয়াল্লা-হু আ'ন্হুম্ অ রাদ্বূ 'আন্হু উলা-য়িকা হিয্বুল্লা-হ্ আলা য় ইন্না হিয্বাল্লা-হি হুমুল্ মুফ্লিহূন্

Arabic, with marks

لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

ইসলামিক ফাউন্ডেশন

তুমি পাইবে না ‌ ও আখিরাতে এমন কোন সম্প্রদায়, যাহারা ভালবাসে ‌ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচারীদেরকে - হউক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতি - গোত্র। ইহাদের অন্তরে ‌ সুদৃঢ় করিয়াছেন ঈমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাঁহার পক্ষ হইতে রূহ্ দ্বারা। তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত; সেখানে ইহারা স্থায়ী হইবে ; ‌ ইহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাঁহার প্রতি সন্তুষ্ট, ইহারাই ‌র দল। জানিয়া রাখ, ‌র দলই হইবে।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme