আশ্ শোয়ারা (কবি) , choose another chapter
আশ্ শোয়ারা (কবি)
Chapter 26, 227 verses
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
About this chapter
মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২২৭, রুকু সংখ্যা: ১১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৯লোকেরা কুরআনের প্রতি ঈমান আনছেনা বলে নবীর পেরেশানি।
১০-৬৮ফিরাউনের কাছে মূসা আ.-এর দাওয়াত এবং মূসার সাথে ফিরাউনের দ্বন্দে জড়িয়ে পড়ার ইতিহাস।
৬৯-১০৪ইবরাহিম আ. কর্তৃক নিজ পিতা ও জাতির কাছে তাওহীদের দাওয়াত দান এবং তাদের প্রতি তাঁর উপদেশ।
১০৫-১২২নূহ আ.-এর দাওয়াত এবং তাঁর সাথে তাঁর জাতির সংঘাত।
১২৩-১৪০আদ জাতির কাছে হুদ আ.-এর দাওয়াত। আদ জাতির দাওয়াত প্রত্যাখ্যান এবং তাদের ধ্বংস।
১৪১-১৫৯সামুদ জাতির কাছে সালেহ্ আ.-এর দাওয়াত। সামুদ জাতির হঠকারিতা ও ধ্বংস।
১৬০-১৭৫লুত আ.-এর জাতির কাছে তাঁর দাওয়াত। তাদের অবাধ্যতা ও তাদের ধ্বংসের ইতিহাস।
১৭৬-১৯১আইকাবাসীর কাছে শুয়াইব আ.-এর দাওয়াত, শুয়াইবকে তাদের প্রত্যাখ্যান ও তাদের ধ্বংস।
১৯২-২১২কুরআন অকাট্যভাবে রাব্বুল আলামিনের কিতাব। কুরআনের ব্যাপারে প্রত্যাখ্যানকারীদের অভিযোগের জবাব।
২১৩-২২৭নবীর প্রতি শিরকের ব্যাপারে সতর্কবাণী। নিকট আত্মীয়দের দাওয়াত দানের নির্দেশ। অনুসারীদের প্রতি দয়া পরবশ হওয়ার নির্দেশ। কবিদের আদর্শহীনতা। ঈমানদার কবিরাই সঠিক পথে থাকতে পারে।
আবদুস শহীদ নাসিম
১ তোয়া সিন মিম।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ত্বোয়া-সী-ম্মী-ম্।
মুহিউদ্দীন খান
১ ত্বা, সীন, মীম।
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ta-Sin-Mim. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings.]
আবদুস শহীদ নাসিম
২ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
বাংলা উচ্চারণ
২ তিল্কা আ-ইয়া-তুল্ কিতা-বিল্ মুবীন্।
মুহিউদ্দীন খান
২ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Hilali & Muhsin Khan
2 These are the Verses of the manifest Book [(this Qur'an), which was promised by Allah in the Taurat (Torah) and the Injeel (Gospel), makes things clear].
আবদুস শহীদ নাসিম
৩ তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো মনের দুঃখে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেবে।
বাংলা উচ্চারণ
৩ লা'আল্লাকা বা-খি'উন্ নাফ্সাকা আল্লা-ইয়াকূনূ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
৩ তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
Hilali & Muhsin Khan
3 It may be that you (O Muhammad صلى الله عليه وسلم) are going to kill yourself with grief, that they do not become believers [in your Risalah (Messengership) i.e. in your Message of Islamic Monotheism].
আবদুস শহীদ নাসিম
৪ আমরা চাইলে আসমান থেকে তাদের জন্যে একটি নিদর্শন নাযিল করতাম, তখন সেটার প্রতি তাদের গর্দান নুইয়ে পড়তো।
বাংলা উচ্চারণ
৪ ইন্ নাশা নুনায্যিল্ 'আলাইহিম্ মিনাস্ সামা-য়ি আ-ইয়াতান্ ফাজোয়াল্লাত্ 'আনা-কুহুম্ লাহা-খ-দ্বি'ঈন্।
মুহিউদ্দীন খান
৪ আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
Hilali & Muhsin Khan
4 If We will, We could send down to them from the heaven a sign, to which they would bend their necks in humility.
আবদুস শহীদ নাসিম
৫ যখনই তাদের কাছে রহমানের পক্ষ থেকে নতুন কোনো যিকির (উপদেশ বার্তা) আসে, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
বাংলা উচ্চারণ
৫ অমা-ইয়াতীহিম্ মিন্ যিক্রিম্ মির্না রহ্মা-নি মুহ্দাছিন্ ইল্লা-কা-নূ 'আন্হু মু'রিদ্বীন্।
মুহিউদ্দীন খান
৫ যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
Hilali & Muhsin Khan
5 And never comes there unto them a Reminder as a recent revelation from the Most Gracious (Allah), but they turn away therefrom.
আবদুস শহীদ নাসিম
৬ তারা তো অস্বীকার করেছে। সুতরাং তারা যা নিয়ে বিদ্রূপ করছে তার প্রকৃত খবর তাদের কাছে অচিরেই এসে পড়বে।
বাংলা উচ্চারণ
৬ ফাক্বদ্ কায্যাবূ ফাসাইয়াতী হিম্ আম্বা-য়ু মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
মুহিউদ্দীন খান
৬ অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা - বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
Hilali & Muhsin Khan
6 So they have indeed denied (the truth - this Qur'an), then the news of what they mocked at will come to them.
আবদুস শহীদ নাসিম
৭ তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনা? আমরা তাতে সব ধরনের কতো যে উত্তম উদ্ভিদ উৎপন্ন করেছি!
বাংলা উচ্চারণ
৭ আওয়ালাম্ ইয়ারাও ইলাল্ র্আদ্বি কাম্ আম্বাত্না-ফীহা-মিন্ কুল্লি যাওজ্বিন্ কারীম্।
মুহিউদ্দীন খান
৭ তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ - বস্তু কত উদগত করেছি।
Hilali & Muhsin Khan
7 Do they not observe the earth - how much of every good kind We cause to grow therein?
আবদুস শহীদ নাসিম
৮ অবশ্যি এতে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
বাংলা উচ্চারণ
৮ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা- কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
8 Verily, in this is an Ayah (proof or sign), yet most of them (polytheists, pagans who do not believe in Resurrection) are not believers.
আবদুস শহীদ নাসিম
৯ নিশ্চয়ই তোমার প্রভু মহাপরাক্রমশালী, পরম দরয়াবান।
বাংলা উচ্চারণ
৯ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
৯ আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
9 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১০ স্মরণ করো, তোমার প্রভু মূসাকে ডেকে বলেছিলেন, তুমি যালিম কওমের কাছে যাও,
বাংলা উচ্চারণ
১০ অ ইয্ না-দা- রব্বুকা মূসা য় আনিতিল্ ক্বওমাজ্ জোয়া-লিমী ন্।
মুহিউদ্দীন খান
১০ যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
Hilali & Muhsin Khan
10 And (remember) when your Lord called Musa (Moses) (saying): "Go to the people who are Zalimun (polytheists and wrong-doers) -
আবদুস শহীদ নাসিম
১১ ফেরাউনের কওমের কাছে। তাদের বলো: ‘তারা কি সতর্ক হবেনা?’
বাংলা উচ্চারণ
১১ ক্বওমা র্ফি'আউন্ আলা-ইয়াত্তাকুন্ ।
মুহিউদ্দীন খান
১১ ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
Hilali & Muhsin Khan
11 "The people of Fir'aun (Pharaoh): Will they not fear Allah and become righteous?"
আবদুস শহীদ নাসিম
১২ তখন মূসা বললো: ‘‘আমার প্রভু! আমার আশংকা হয়, তারা আমাকে প্রত্যাখ্যান করবে।
বাংলা উচ্চারণ
১২ ক্ব-লা রব্বি ইন্নী য় আখ-ফু আইঁ ইয়ুকায্যিবূন্।
মুহিউদ্দীন খান
১২ সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
Hilali & Muhsin Khan
12 He said: "My Lord! Verily, I fear that they will belie me,
আবদুস শহীদ নাসিম
১৩ আমার মন ছোট হয়ে আসছে আর আমার যবানও সঞ্চালিত হচ্ছে না, সুতরাং তুমি হারূণকে রিসালাত দান করো।
বাংলা উচ্চারণ
১৩ অ ইয়াদ্বীকু ছোয়াদ্রী অলা-ইয়ান্ত্বোয়ালিকু লিসা-নী ফার্আসিল্ ইলা-হা-রূন্।
মুহিউদ্দীন খান
১৩ এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
Hilali & Muhsin Khan
13 "And my breast straitens, and my tongue expresses not well. So send for Harun (Aaron) (to come along with me).
আবদুস শহীদ নাসিম
১৪ আমার বিরুদ্ধে তাদের একটা অভিযোগও আছে, তাই আমি আশংকা করছি তারা আমাকে হত্যা করবে।’’
বাংলা উচ্চারণ
১৪ অলাহুম্ 'আলাইয়্যা যাম্বুন্ ফাআখা-ফু আইঁ ইয়াকতুলূন্।
মুহিউদ্দীন খান
১৪ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
Hilali & Muhsin Khan
14 "And they have a charge of crime against me, and I fear they will kill me."
আবদুস শহীদ নাসিম
১৫ আল্লাহ্ বললেন: ‘কখনো নয়। সুতরাং তোমরা দু’জনই যাও আমাদের নিদর্শনসমূহ নিয়ে, আমরাও তোমাদের সাথে থাকবো, সব শুনবো।’
বাংলা উচ্চারণ
১৫ ক্ব-লা ক্বাল্লা-ফায্হাবা-বিআ-ইয়া-তিনা য় ইন্না-মা'আকুম্ মুস্তামি'ঊন্।
মুহিউদ্দীন খান
১৫ আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
Hilali & Muhsin Khan
15 (Allah) said: "Nay! Go you both with Our Signs. Verily We shall be with you, listening.
আবদুস শহীদ নাসিম
১৬ তোমরা ফেরাউনের কাছে যাও, তাকে বলো: ‘‘আমরা রাব্বুল আলামিনের রসূল।
বাংলা উচ্চারণ
১৬ ফাতিয়া-র্ফি'আউনা ফাকুলা য় ইন্না-রাসূলু রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৬ অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
Hilali & Muhsin Khan
16 "And go both of you to Fir'aun (Pharaoh), and say: 'We are the Messengers of the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
আবদুস শহীদ নাসিম
১৭ তুমি বনি ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।’’
বাংলা উচ্চারণ
১৭ আন্ র্আসিল্ মা'আনা-বানী য় ইসর-ঈল্।
মুহিউদ্দীন খান
১৭ যাতে তুমি বনী - ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
Hilali & Muhsin Khan
17 "So allow the Children of Israel to go with us.' "
আবদুস শহীদ নাসিম
১৮ ফেরাউন বললো: ‘‘আমরা কি শৈশবে তোমাকে আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে কাটিয়েছো।
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লা আলাম্ নুরব্বিকা ফীনা অলীদাঁও অলাবিছ্তা ফীনা-মিন্ 'উমুরিকা সিনীন্।
মুহিউদ্দীন খান
১৮ ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন - পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
Hilali & Muhsin Khan
18 [Fir'aun (Pharaoh)] said [to Musa (Moses)]: "Did we not bring you up among us as a child? And you did dwell many years of your life with us.
আবদুস শহীদ নাসিম
১৯ আর তুমি তোমার একটা কর্ম করেছিলে। তুমি এক অকৃতজ্ঞ।’’
বাংলা উচ্চারণ
১৯ অ ফা'আল্তা ফা'লাতাকাল্ লাতী ফা'আল্তা অ আন্তা মিনাল্ কা-ফিরীন্।
মুহিউদ্দীন খান
১৯ তুমি সেই - তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
Hilali & Muhsin Khan
19 "And you did your deed, which you did (i.e. the crime of killing a man) while you were one of the ingrates."
আবদুস শহীদ নাসিম
২০ মূসা বললো: ‘‘আমি তো সে কাজটি করেছিলাম তখন, যখন আমি ছিলাম জ্ঞানহীন।
বাংলা উচ্চারণ
২০ ক্বা-লা ফা'আল্তুহা য় ইযাঁও অ আনা মিনাদ্ব্ দ্বোয়া-ল্লীন্।
মুহিউদ্দীন খান
২০ মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
Hilali & Muhsin Khan
20 Musa (Moses) said: "I did it then, when I was ignorant (as regards my Lord and His Message).
আবদুস শহীদ নাসিম
২১ তখন তো আমি তোমাদের ভয়ে পালিয়ে চলে গিয়েছিলাম। তারপর আমার প্রভু আমাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেন এবং আমাকে রসূলদের একজন মনোনীত করেন।
বাংলা উচ্চারণ
২১ ফাফার্রতু মিন্কুম্ লাম্মা -খিফ্তুকুম্ ফাওয়াহাবা লী রব্বী হুক্মাঁও অজ্বা'আলানী মিনাল্ র্মুসালীন্।
মুহিউদ্দীন খান
২১ অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
Hilali & Muhsin Khan
21 "So I fled from you when I feared you. But my Lord has granted me Hukm (i.e. religious knowledge, right judgement of the affairs and Prophethood), and made me one of the Messengers.
আবদুস শহীদ নাসিম
২২ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করেছো, তার কারণ তো হলো, তুমি বনি ইসরাঈলকে দাসে পরিণত করে রেখেছো।’’
বাংলা উচ্চারণ
২২ অতিল্কা নি'মাতুন্ তামুন্নুহা-'আলাইয়্যা আন্ 'আব্বাত্তা বানী য় ইসর-ঈল্।
মুহিউদ্দীন খান
২২ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী - ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
Hilali & Muhsin Khan
22 "And this is the past favour with which you reproach me: that you have enslaved the Children of Israel."
আবদুস শহীদ নাসিম
২৩ ফেরাউন বললো: ‘রাব্বুল আলামিন কে?’
বাংলা উচ্চারণ
২৩ ক্ব-লা র্ফি'আউনু অমা-রব্বুল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
২৩ ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
Hilali & Muhsin Khan
23 Fir'aun (Pharaoh) said: "And what is the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists)?"
আবদুস শহীদ নাসিম
২৪ মূসা বললো: ‘তিনি হলেন মালিক মহাকাশ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সবকিছুর যদি তোমরা একীন রাখো।’
বাংলা উচ্চারণ
২৪ ক্ব-লা রব্বুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অমা-বাইনাহুমা- ইন্ কুন্তুম্ মূক্বিনীন্।
মুহিউদ্দীন খান
২৪ মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
Hilali & Muhsin Khan
24 [Musa (Moses)] said: "The Lord of the heavens and the earth, and all that is between them, if you seek to be convinced with certainty."
আবদুস শহীদ নাসিম
২৫ ফেরাউন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বললো: ‘(মূসা কী বলছে) তোমরা কি শুনছো না?’
বাংলা উচ্চারণ
২৫ ক্ব-লা লিমান্ হাওলাহূ য় আলা-তাস্তামি'ঊন্।
মুহিউদ্দীন খান
২৫ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
Hilali & Muhsin Khan
25 [Fir'aun (Pharaoh)] said to those around: "Do you not hear (what he says)?"
আবদুস শহীদ নাসিম
২৬ মূসা বললো: ‘তিনি তোমাদেরও রব এবং তোমাদের পূর্ব পুরুষদেরও রব।’
বাংলা উচ্চারণ
২৬ ক্ব-লা রব্বুকুম্ অরব্বু আ-বা-য়িকুমুল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
২৬ মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
Hilali & Muhsin Khan
26 [Musa (Moses)] said: "Your Lord and the Lord of your ancient fathers!"
আবদুস শহীদ নাসিম
২৭ ফেরাউন বললো: ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের এই রসূল তো একজন পাগল।’
বাংলা উচ্চারণ
২৭ ক্ব-লা ইন্না রাসূলাকুমু ল্লাযী য় র্উসিলা ইলাইকুম্ লামাজনূন্।
মুহিউদ্দীন খান
২৭ ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
Hilali & Muhsin Khan
27 [Fir'aun (Pharaoh)] said: "Verily, your Messenger who has been sent to you is a madman!"
আবদুস শহীদ নাসিম
২৮ মূসা বললো: ‘তিনি মাশরিক, মাগরিব এবং এই উভয়ের মাঝখানে যা কিছু আছে, সবকিছুর রব যদি তোমরা আকল রাখো।’
বাংলা উচ্চারণ
২৮ ক্বা-লা রব্বুল্ মাশ্রিক্বি অল্ মাগ্রিবি অমা-বাইনাহুমা- ইন্ কুন্তুম্ তা'ক্বিলূন্।
মুহিউদ্দীন খান
২৮ মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
Hilali & Muhsin Khan
28 [Musa (Moses)] said: "Lord of the east and the west, and all that is between them, if you did but understand!"
আবদুস শহীদ নাসিম
২৯ ফেরাউন বললো: ‘তুমি যদি আমাকে ছাড়া আর কাউকেও ইলাহ হিসেবে গ্রহণ করো, তাহলে অবশ্যি আমি তোমাকে কারাগারে অবরুদ্ধ করে রাখবো।’
বাংলা উচ্চারণ
২৯ ক্ব-লা লায়িনি ত্তাখায্তা ইলা-হান্ গইরী লাআজ 'আলান্নাকা মিনাল্ মাস্জ্বনীন্।
মুহিউদ্দীন খান
২৯ ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
Hilali & Muhsin Khan
29 [Fir'aun (Pharaoh)] said: "If you choose an ilah (god) other than me, I will certainly put you among the prisoners."
আবদুস শহীদ নাসিম
৩০ মূসা বললো: ‘আমি যদি তোমার কাছে সুস্পষ্ট নির্দশন হাজির করি, তবু?’
বাংলা উচ্চারণ
৩০ ক্ব-লা আওয়ালাও জ্বিতুকা বিশাইয়িম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
৩০ মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
Hilali & Muhsin Khan
30 [Musa (Moses)] said: "Even if I bring you something manifest (and convincing)?"
আবদুস শহীদ নাসিম
৩১ ফেরাউন বললো: ‘তবে হাজির করো যদি সত্যবাদী হও।’
বাংলা উচ্চারণ
৩১ ক্ব-লা ফাতি বিহী য় ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
মুহিউদ্দীন খান
৩১ ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
Hilali & Muhsin Khan
31 [Fir'aun (Pharaoh)] said: "Bring it forth then, if you are of the truthful!"
আবদুস শহীদ নাসিম
৩২ তখন মূসা তার লাঠি নিক্ষেপ করলো আর সাথে সাথে তা সুস্পষ্ট অজগরে পরিণত হয়ে গেলো।
বাংলা উচ্চারণ
৩২ ফা আল্ক্ব- 'আছোয়া-হু ফাইযা-হিয়া ছু'বানুম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
৩২ অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
Hilali & Muhsin Khan
32 So [Musa (Moses)] threw his stick, and behold, it was a serpent, manifest.
আবদুস শহীদ নাসিম
৩৩ এরপর (মূসা তার বগলে হাত ঢুকিয়ে) হাত বের করে আনলো, সাথে সাথে তা দর্শকদের দৃষ্টিতে ধবধবে সাদা দেখাতে লাগলো।
বাংলা উচ্চারণ
৩৩ অনাযা'আ ইয়াদাহূ ফাইযা-হিয়া বাইদ্বোয়া-য়ু লিন্না-জিরীন্।
মুহিউদ্দীন খান
৩৩ আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
Hilali & Muhsin Khan
33 And he drew out his hand, and behold, it was white to all beholders!
আবদুস শহীদ নাসিম
৩৪ ফেরাউন তাকে পরিবেষ্টন করে থাকা তার পারিষদবর্গকে বললো: ‘এ - তো এক পন্ডিত ম্যাজেসিয়ান।
বাংলা উচ্চারণ
৩৪ ক্ব-লা লিল্মালায়ি হাওলাহূ য় ইন্না হা-যা-লাসা-হিরুন্ 'আলীম্।
মুহিউদ্দীন খান
৩৪ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
Hilali & Muhsin Khan
34 [Fir'aun (Pharaoh)] said to the chiefs around him: "Verily! This is indeed a well-versed sorcerer.
আবদুস শহীদ নাসিম
৩৫ সে তার ম্যাজিকের সাহায্যে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা তার ব্যাপারে কী করতে বলো?’
বাংলা উচ্চারণ
৩৫ ইয়ুরীদু আই ইয়ুখ্ রিজ্বাকুম্ মিন্ র্আদ্বিকুম্ বিসিহ্রিহী ফামা-যা- তামুরূন্।
মুহিউদ্দীন খান
৩৫ সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
Hilali & Muhsin Khan
35 "He wants to drive you out of your land by his sorcery: what is it then that you command?"
আবদুস শহীদ নাসিম
৩৬ তারা বললো: ‘তাকে আর তার ভাইকে কিছু অবকাশ দিন এবং বিভিন্ন শহরে সংগ্রহকারীদের পাঠান।
বাংলা উচ্চারণ
৩৬ ক্ব-লূ য় র্আজ্বিহ্ অআখ- হু ওয়াব্'আছ্ ফিল্ মাদা-য়িনি হা-শিরীন্।
মুহিউদ্দীন খান
৩৬ তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
Hilali & Muhsin Khan
36 They said: "Put him off and his brother (for a while), and send callers to the cities;
আবদুস শহীদ নাসিম
৩৭ তারা আপনার জন্যে দক্ষ ম্যাজেসিয়ানদের হাজির করবে।’
বাংলা উচ্চারণ
৩৭ ইয়াতূকা বিকুল্লি সাহ্হা-রিন্ 'আলীম্।
মুহিউদ্দীন খান
৩৭ তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
Hilali & Muhsin Khan
37 "To bring up to you every well-versed sorcerer."
আবদুস শহীদ নাসিম
৩৮ তারপর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে ম্যাজেসিয়ানদের জমা করা হলো,
বাংলা উচ্চারণ
৩৮ ফাজুমি'আস্ সাহারাতু লিমীক্ব -তি ইয়াওমিম্ মা'লূম্।
মুহিউদ্দীন খান
৩৮ অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
Hilali & Muhsin Khan
38 So the sorcerers were assembled at a fixed time on a day appointed.
আবদুস শহীদ নাসিম
৩৯ জনগণকে বলা হলো: ‘তোমরাও কি জমায়েত হচ্ছো?’
বাংলা উচ্চারণ
৩৯ অক্বীলা লিন্না-সি হাল্ আন্তুম্ মুজতামি'ঊন্।
মুহিউদ্দীন খান
৩৯ এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
Hilali & Muhsin Khan
39 And it was said to the people: "Are you (too) going to assemble?
আবদুস শহীদ নাসিম
৪০ ‘হয়তো আমরা ম্যাজেসিয়ানদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়।’
বাংলা উচ্চারণ
৪০ লা'আল্লানা-নাত্তাবি'উস্ সাহারতা ইন্ কা-নূ হুমুল্ গলিবীন্।
মুহিউদ্দীন খান
৪০ যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি - যদি তারাই বিজয়ী হয়।
Hilali & Muhsin Khan
40 "That we may follow the sorcerers [who were on Fir'aun's (Pharaoh) religion of disbelief] if they are the winners."
আবদুস শহীদ নাসিম
৪১ ম্যাজেসিয়ানরা হাজির হলে তারা ফেরাউনকে বললো: ‘আমরা জয়ী হলে আমাদের জন্যে পুরস্কার থাকবে তো?’
বাংলা উচ্চারণ
৪১ ফালাম্মা- জ্বা-য়াস্ সাহারতু ক্ব-লূ লির্ফি'আউনা আয়িন্না লানা-লাআজরন্ ইন্ কুন্না -নাহ্নুল্ গ-লিবীন্।
মুহিউদ্দীন খান
৪১ যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
Hilali & Muhsin Khan
41 So when the sorcerers arrived, they said to Fir'aun (Pharaoh): "Will there surely be a reward for us if we are the winners?"
আবদুস শহীদ নাসিম
৪২ ফেরাউন বললো: ‘হ্যাঁ, তাছাড়া তোমরা আমার সভাসদদের অন্তরভুক্ত হবে।’
বাংলা উচ্চারণ
৪২ ক্ব-লা না'আম্ অ ইন্নাকুম্ ইযা ল্লামিনাল্ মুর্ক্বারাবীন্।
মুহিউদ্দীন খান
৪২ ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
Hilali & Muhsin Khan
42 He said: "Yes, and you shall then verily be of those brought near (to myself)."
আবদুস শহীদ নাসিম
৪৩ মূসা তাদের বললো: ‘তোমরা যা নিক্ষেপ করার নিক্ষেপ করো।’
বাংলা উচ্চারণ
৪৩ ক্ব-লা লাহুম্ মূসা য় আল্ক্ব মা য় আন্তুম্ মুল্ক্বন্।
মুহিউদ্দীন খান
৪৩ মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
Hilali & Muhsin Khan
43 Musa (Moses) said to them: "Throw what you are going to throw!"
আবদুস শহীদ নাসিম
৪৪ তারা তাদের সব রশি এবং লাঠি নিক্ষেপ করলো। তারা বললো: ‘ফেরাউনের ইযযতের কসম, আমরাই জয়ী হবো।’
বাংলা উচ্চারণ
৪৪ ফাআল্ক্বও হিবা-লাহুম্ অ ইছিয়্যাহুম্ অক্ব-লূ বি'ইয্যাতির্ফি'আওনা ইন্না লানাহ্নুল্ গলিবূন্।
মুহিউদ্দীন খান
৪৪ অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
Hilali & Muhsin Khan
44 So they threw their ropes and their sticks, and said: "By the might of Fir'aun (Pharaoh), it is we who will certainly win!"
আবদুস শহীদ নাসিম
৪৫ অত:পর মূসা তার লাঠি নিক্ষেপ করলো। সাথে সাথে সেটি কৃত্রিম সৃষ্টিগুলোকে গ্রাস করতে থাকলো।
বাংলা উচ্চারণ
৪৫ ফা আল্ক্ব-মূসা-'আছোয়া-হু ফাইযা-হিয়া তাল্ক্বফু মা-ইয়াফিকূন্।
মুহিউদ্দীন খান
৪৫ অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
Hilali & Muhsin Khan
45 Then Musa (Moses) threw his stick, and behold, it swallowed up all that they falsely showed!
আবদুস শহীদ নাসিম
৪৬ তখন ম্যাজেসিয়ানরা সাজদায় আনত হয়ে পড়লো।
বাংলা উচ্চারণ
৪৬ ফাউল্ক্বিয়াস্ সাহারতু সা-জ্বিদীন্।
মুহিউদ্দীন খান
৪৬ তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
Hilali & Muhsin Khan
46 And the sorcerers fell down prostrate.
আবদুস শহীদ নাসিম
৪৭ তারা বললো: ‘আমরা ঈমান আনলাম রাব্বুল আলামিনের প্রতি,
বাংলা উচ্চারণ
৪৭ ক্ব-লূ য় আ-মান্না- বিরব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
৪৭ তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
Hilali & Muhsin Khan
47 Saying: "We believe in the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
আবদুস শহীদ নাসিম
৪৮ যিনি হারূণ এবং মূসারও রব।’
বাংলা উচ্চারণ
৪৮ রব্বি মূসা-অহা-রূন্।
মুহিউদ্দীন খান
৪৮ যিনি মূসা ও হারুনের রব।
Hilali & Muhsin Khan
48 "The Lord of Musa (Moses) and Harun (Aaron)."
আবদুস শহীদ নাসিম
৪৯ ফেরাউন বললো: ‘আমি তোমাদের অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, সে - ই তোমাদের ম্যাজিক শিখিয়েছে, অচিরেই তোমরা জানতে পারবে (এর পরিণতি)। আমি অবশ্যি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেবো এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করে ছাড়বো।’
বাংলা উচ্চারণ
৪৯ ক্ব-লা আ-মান্তুম্ লাহূ ক্বব্লা আন্ আ-যানা লাকুম্ ইন্নাহূ লাকাবীরুকুমুল্লাযী 'আল্লামা কুমুস্ সিহ্র ফালাসাওফা তা'লামূন্ লাউক্বত্ত্বি'আন্না আইদিয়াকুম্ অআরজুলাকুম্ মিন্ খিলা-ফিঁও অলা-উছোয়াল্লিবান্নাকুম্ আজমা'ঈন্।
মুহিউদ্দীন খান
৪৯ ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
Hilali & Muhsin Khan
49 [Fir'aun (Pharaoh)] said: "You have believed in him before I give you leave. Surely, he indeed is your chief, who has taught you magic! So verily, you shall come to know. Verily, I will cut off your hands and your feet on opposite sides, and I will crucify you all."
আবদুস শহীদ নাসিম
৫০ তারা বললো: ‘‘ক্ষতি নেই, আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাবো।
বাংলা উচ্চারণ
৫০ ক্ব-লূ লা-দ্বোয়াইর ইন্না য় ইলা-রব্বিনা- মুন্ক্বালিবূন্।
মুহিউদ্দীন খান
৫০ তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
Hilali & Muhsin Khan
50 They said: "No harm! Surely, to our Lord (Allah) we are to return.
আবদুস শহীদ নাসিম
৫১ আমরা আকাঙ্ক্ষা করি, আমাদের প্রভু আমাদের গুনাহ্ খাতা ক্ষমা করে দেবেন, কারণ আমরা সবার আগে মুমিন হয়েছি।’’
বাংলা উচ্চারণ
৫১ ইন্না-নাত্বমা'ঊ আইঁ ইয়াগ্ফির লানা-রব্বুনা-খত্বোয়া-ইয়া-না য় আন্ কুন্না য় আউওয়ালাল্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
৫১ আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি - বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
Hilali & Muhsin Khan
51 "Verily we really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."
আবদুস শহীদ নাসিম
৫২ আমরা মূসার প্রতি অহি করে নির্দেশ দিয়েছিলাম: আমার দাসদের নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ো, তোমাদের কিন্তু পিছে থেকে ধাওয়া করা হবে।
বাংলা উচ্চারণ
৫২ অ আওহাইনা য় ইলা-মূসা য় আন্ আস্রি বি'ইবা-দী য় ইন্নাকুম্ মুত্তাবা'ঊন্।
মুহিউদ্দীন খান
৫২ আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
Hilali & Muhsin Khan
52 And We revealed to Musa (Moses), saying: "Depart by night with My slaves, verily you will be pursued."
আবদুস শহীদ নাসিম
৫৩ তারপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠিয়ে দিলো,
বাংলা উচ্চারণ
৫৩ ফার্আসালা র্ফি'আউনু ফিল্ মাদা-য়িনি হা-শিরীন্।
মুহিউদ্দীন খান
৫৩ অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
Hilali & Muhsin Khan
53 Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.
আবদুস শহীদ নাসিম
৫৪ এই বলে যে, এরা তো অল্প কিছু লোক,
বাংলা উচ্চারণ
৫৪ ইন্না হা য় ঊলা-য়ি লার্শিযিমাতুন্ ক্বালীলূন্।
মুহিউদ্দীন খান
৫৪ নিশ্চয় এরা (বনী - ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
Hilali & Muhsin Khan
54 (Saying): "Verily these indeed are but a small band.
আবদুস শহীদ নাসিম
৫৫ এবং তারা আমাদের ক্রোধ উদ্রেককারী।
বাংলা উচ্চারণ
৫৫ অইন্নাহুম্ লানা-লাগ-য়িজূন্।
মুহিউদ্দীন খান
৫৫ এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
Hilali & Muhsin Khan
55 "And verily, they have done what has enraged us.
আবদুস শহীদ নাসিম
৫৬ আর আমরা সবাই তো সদা সতর্ক।
বাংলা উচ্চারণ
৫৬ অইন্না-লাজ্বামী'ঊন্ হা-যিরূন্।
মুহিউদ্দীন খান
৫৬ এবং আমরা সবাই সদা শংকিত।
Hilali & Muhsin Khan
56 "But we are a host all assembled, amply fore-warned."
আবদুস শহীদ নাসিম
৫৭ অত:পর আমরা তাদের (ফেরাউন এবং তার দলবলকে) বের করে এনেছি তাদের মনোরম উদ্যান আর ঝরণাধারাসমূহ থেকে,
বাংলা উচ্চারণ
৫৭ ফাআখ্রজনা-হুম্ মিন্ জ্বান্না-তিঁও অ'উইয়ূন্।
মুহিউদ্দীন খান
৫৭ অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ - বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
Hilali & Muhsin Khan
57 So, We expelled them from gardens and springs,
আবদুস শহীদ নাসিম
৫৮ ধন - ভান্ডারসমূহ এবং বিলাসবহুল প্রাসাদসমূহ থেকে।
বাংলা উচ্চারণ
৫৮ অ কুনূযিঁও অমাক্ব-মিন্ কারীম্।
মুহিউদ্দীন খান
৫৮ এবং ধন - ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
Hilali & Muhsin Khan
58 Treasures, and every kind of honourable place.
আবদুস শহীদ নাসিম
৫৯ তাদের সাথে এমনটিই ঘটেছিল। অপরদিকে বনি ইসরাঈলকে আমরা সবকিছুর ওয়ারিশ বানিয়ে দিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
৫৯ কাযা-লিক্অআওরছ্না-হা-বানী য় ইস্রা-ঈল্।
মুহিউদ্দীন খান
৫৯ এরূপই হয়েছিল এবং বনী - ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
Hilali & Muhsin Khan
59 Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.
আবদুস শহীদ নাসিম
৬০ তারা সূর্যোদয়ের সময় তাদের পেছনে এসে পড়েছিল।
বাংলা উচ্চারণ
৬০ ফাআত্বা'ঊহুম্ মুশ্রিক্বীন্।
মুহিউদ্দীন খান
৬০ অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
Hilali & Muhsin Khan
60 So they pursued them at sunrise.
আবদুস শহীদ নাসিম
৬১ তারপর দুইদল যখন একে অপরকে দেখলো, মূসার সাথিরা বলে উঠলো: ‘নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাচ্ছি।’
বাংলা উচ্চারণ
৬১ ফালাম্মা-তারা-য়াল্ জ্বাম্'আ-নি ক্ব-লা আছ্হা-বু মূসা য় ইন্না-লামুদ্রাকূন্।
মুহিউদ্দীন খান
৬১ যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
Hilali & Muhsin Khan
61 And when the two hosts saw each other, the companions of Musa (Moses) said: "We are sure to be overtaken."
আবদুস শহীদ নাসিম
৬২ মূসা বললো: ‘না, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন।’
বাংলা উচ্চারণ
৬২ ক্ব-লা কাল্লা-ইন্না মা'ইয়া রব্বী সাইয়াহ্দীন্।
মুহিউদ্দীন খান
৬২ মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
Hilali & Muhsin Khan
62 [Musa (Moses)] said: "Nay, verily with me is my Lord. He will guide me."
আবদুস শহীদ নাসিম
৬৩ তখন আমরা অহির মাধ্যমে মূসাকে নির্দেশ দিলাম: ‘তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।’ সাথে সাথে তা বিভক্ত হয়ে গেলো এবং প্রত্যেক ভাগ বড় পর্বতের মতো হয়ে গেলো।
বাংলা উচ্চারণ
৬৩ ফাআওহাইনা য় ইলা-মূসা য় আনিদ্ব্ রিব্ বি'আছোয়া-কাল্ বাহ্র্ ফান্ফালাক্ব ফাকা-না কুল্লু র্ফিক্বিন্ কাত্ত্বোয়াওদিল্ 'আজীম্।
মুহিউদ্দীন খান
৬৩ অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
Hilali & Muhsin Khan
63 Then We revealed to Musa (Moses) (saying): "Strike the sea with your stick." And it parted, and each separate part (of that sea water) became like huge mountain.
আবদুস শহীদ নাসিম
৬৪ তারপর আমরা সেখানে এনে হাজির করলাম পরের দলটিকে।
বাংলা উচ্চারণ
৬৪ অ আয্লাফ্না ছাম্মাল্ আ-খরীন্।
মুহিউদ্দীন খান
৬৪ আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
Hilali & Muhsin Khan
64 Then We brought near the others [Fir'aun's (Pharaoh) party] to that place.
আবদুস শহীদ নাসিম
৬৫ আমরা মূসা আর তার সাথিদের সবাইকে উদ্ধার করলাম,
বাংলা উচ্চারণ
৬৫ অআন্জ্বাইনা-মূসা-অমাম্মা'আহূ য় আজমা'ঈন্।
মুহিউদ্দীন খান
৬৫ এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
Hilali & Muhsin Khan
65 And We saved Musa (Moses) and all those with him.
আবদুস শহীদ নাসিম
৬৬ তারপর ডুবিয়ে মারলাম পরবর্তীদের।
বাংলা উচ্চারণ
৬৬ ছুম্মা আগ্রক্ব্নাল্ আ-খরীন্।
মুহিউদ্দীন খান
৬৬ অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
Hilali & Muhsin Khan
66 Then We drowned the others.
আবদুস শহীদ নাসিম
৬৭ নিশ্চয়ই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, তবে তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
৬৭ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
৬৭ নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
Hilali & Muhsin Khan
67 Verily in this is indeed a sign (or a proof), yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
৬৮ আর তোমার প্রভু অবশ্যি মহাপরাক্রমশালী, পরম দয়াবান।
বাংলা উচ্চারণ
৬৮ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
৬৮ আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
68 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
৬৯ তাদের প্রতি ইবরাহিমের সংবাদ তিলাওয়াত করো।
বাংলা উচ্চারণ
৬৯ অত্লু 'আলাইহিম্ নাবায়া ইব্রা-হীম্।
মুহিউদ্দীন খান
৬৯ আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
Hilali & Muhsin Khan
69 And recite to them the story of Ibrahim (Abraham).
আবদুস শহীদ নাসিম
৭০ যখন সে তার বাপ ও কওমকে বলেছিল: ‘তোমরা কোন্ জিনিসের ইবাদত করছো?’
বাংলা উচ্চারণ
৭০ ইয্ ক্ব-লা লিআবীহি অক্বওমিহী মা-তা'বুদূন্।
মুহিউদ্দীন খান
৭০ যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
Hilali & Muhsin Khan
70 When he said to his father and his people: "What do you worship?"
আবদুস শহীদ নাসিম
৭১ তারা বলেছিল: ‘আমরা ভাস্কর্যদের (মূর্তি দেবতাদের) পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের প্রতি নত হই।’
বাংলা উচ্চারণ
৭১ ক্ব-লূ না'বুদু আছ্না- মান্ ফানাজোয়াল্লু লাহা-'আ-কিফীন্।
মুহিউদ্দীন খান
৭১ তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
Hilali & Muhsin Khan
71 They said: "We worship idols, and to them we are ever devoted."
আবদুস শহীদ নাসিম
৭২ ইবরাহিম বললো: ‘‘তোমরা দোয়া করলে তারা কি তোমাদের দোয়া শুনে?
বাংলা উচ্চারণ
৭২ ক্ব-লা-হাল্ ইয়াসমা'ঊনাকুম ইয্ তাদ্'ঊন্।
মুহিউদ্দীন খান
৭২ ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
Hilali & Muhsin Khan
72 He said: "Do they hear you, when you call on (them)?
আবদুস শহীদ নাসিম
৭৩ তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’’
বাংলা উচ্চারণ
৭৩ আও ইয়ান্ফা'ঊনাকুম্ আও ইয়াদ্বরুরূন্।
মুহিউদ্দীন খান
৭৩ অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
Hilali & Muhsin Khan
73 "Or do they benefit you or do they harm (you)?"
আবদুস শহীদ নাসিম
৭৪ তারা বললো: ‘না, তবে আমরা আমাদের পূর্ব পুরুষদের এভাবে করতে দেখেছি।’
বাংলা উচ্চারণ
৭৪ ক্ব-লূ কাল অজ্বাদনা য় আ-বা-য়ানা- কাযা-লিকা ইয়াফ্'আলূন্ ।
মুহিউদ্দীন খান
৭৪ তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
Hilali & Muhsin Khan
74 They said: "(Nay) but we found our fathers doing so."
আবদুস শহীদ নাসিম
৭৫ ইবরাহিম বললো: ‘‘তোমরা কিসের পূজা উপাসনা করছো তা কি ভেবে দেখছোনা?
বাংলা উচ্চারণ
৭৫ ক্ব-লা আফারায়াইতুম্ মা-কুন্তুম্ তা'বুদূন্।
মুহিউদ্দীন খান
৭৫ ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
Hilali & Muhsin Khan
75 He said: "Do you observe that which you have been worshipping -
আবদুস শহীদ নাসিম
৭৬ তোমরা এবং তোমাদের অতীত বাপ দাদারা?
বাংলা উচ্চারণ
৭৬ আন্তুম্ অ আ-বা-য়ুকুমুল্ আক্দামূন্।
মুহিউদ্দীন খান
৭৬ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
Hilali & Muhsin Khan
76 "You and your ancient fathers?
আবদুস শহীদ নাসিম
৭৭ তারা সবাই আমার দুশমন, রাব্বুল আলামিন ছাড়া।
বাংলা উচ্চারণ
৭৭ ফাইন্নাহুম্ আ'দুওয়ুল্লী য় ইল্লা-রব্বাল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
৭৭ বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
Hilali & Muhsin Khan
77 "Verily they are enemies to me, save the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
আবদুস শহীদ নাসিম
৭৮ কারণ, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সঠিক পথে পরিচালিত করেন।
বাংলা উচ্চারণ
৭৮ আল্লাযী খলাক্বনী ফাহুওয়া ইয়াহ্দীন্।
মুহিউদ্দীন খান
৭৮ যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
Hilali & Muhsin Khan
78 "Who has created me, and it is He Who guides me.
আবদুস শহীদ নাসিম
৭৯ তিনি আমাকে খাওয়ান, পান করান।
বাংলা উচ্চারণ
৭৯ অল্লাযী হুওয়া ইয়ুত্ব'ইমুনী অইয়াস্ক্বীন্।
মুহিউদ্দীন খান
৭৯ যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
Hilali & Muhsin Khan
79 "And it is He Who feeds me and gives me to drink.
আবদুস শহীদ নাসিম
৮০ আমি রোগগ্রস্ত হলে তিনিই আমাকে নিরাময় করে দেন।
বাংলা উচ্চারণ
৮০ অ ইযা-মারিদ্ব্তু ফাহুওয়া ইয়াশ্ফীন্।
মুহিউদ্দীন খান
৮০ যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
Hilali & Muhsin Khan
80 "And when I am ill, it is He who cures me.
আবদুস শহীদ নাসিম
৮১ তিনিই আমার মউত ঘটাবেন এবং পুনরায় হায়াত দেবেন।
বাংলা উচ্চারণ
৮১ অল্লাযী ইয়ুমীতুনী ছুম্মা ইয়ুহ্য়ীন্।
মুহিউদ্দীন খান
৮১ যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
Hilali & Muhsin Khan
81 "And Who will cause me to die, and then will bring me to life (again).
আবদুস শহীদ নাসিম
৮২ তাঁর ব্যাপারে আমি আশা করি, তিনি আমাকে আমার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন প্রতিদান দিবসে।
বাংলা উচ্চারণ
৮২ অল্লাযী য় আত্বমাউ' আইঁ ইয়াগ্ফিরালী খাতী-আতী ইয়াওমাদ দীন্।
মুহিউদ্দীন খান
৮২ আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি - বিচ্যুতি মাফ করবেন।
Hilali & Muhsin Khan
82 "And Who, I hope, will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection).
আবদুস শহীদ নাসিম
৮৩ আমার প্রভু! আমাকে প্রজ্ঞা দান করো এবং মিলিত করো সালেহ্ লোকদের সাথে।
বাংলা উচ্চারণ
৮৩ রব্বি হাব্লী হুক্মাঁও অআল্হিক্নী বিছ্ছো-লিহীন্।
মুহিউদ্দীন খান
৮৩ হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
Hilali & Muhsin Khan
83 My Lord! Bestow Hukm (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous.
আবদুস শহীদ নাসিম
৮৪ পরবর্তী লোকদের মধ্যে আমার সুখ্যাতি দান করো।
বাংলা উচ্চারণ
৮৪ অজ্ব 'আল্লী লিসা-না ছিদ্ক্বিন্ ফিল্ আ-খিরীন্।
মুহিউদ্দীন খান
৮৪ এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
Hilali & Muhsin Khan
84 And grant me an honourable mention in later generations.
আবদুস শহীদ নাসিম
৮৫ আমাকে জান্নাতুন নায়ীমের ওয়ারিশদের অন্তরভুক্ত করো।
বাংলা উচ্চারণ
৮৫ অজ'আল্নী মিঁও অরছাতি জ্বান্নাতিন্ না'ঈম্।
মুহিউদ্দীন খান
৮৫ এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
Hilali & Muhsin Khan
85 And make me one of the inheritors of the Paradise of Delight.
আবদুস শহীদ নাসিম
৮৬ আমার বাবাকে ক্ষমা করে দাও, কারণ তিনি গোমরাহদেরই একজন।
বাংলা উচ্চারণ
৮৬ অর্গ্ফি লিআবী য় ইন্নাহূ কা-না মিনা দ্ব্ দ্বোয়া-লীন্।
মুহিউদ্দীন খান
৮৬ এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
Hilali & Muhsin Khan
86 And forgive my father, verily he is of the erring.
আবদুস শহীদ নাসিম
৮৭ পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমাণিত করোনা,
বাংলা উচ্চারণ
৮৭ অলা-তুখ্যিনী ইয়াওমা ইয়ুব্'আছূন্।
মুহিউদ্দীন খান
৮৭ এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
Hilali & Muhsin Khan
87 And disgrace me not on the Day when (all the creatures) will be resurrected.
আবদুস শহীদ নাসিম
৮৮ যেদিন মাল সম্পদ এবং সন্তান - সন্ততি কোনো উপকারে আসবেনা,
বাংলা উচ্চারণ
৮৮ ইয়াওমা লা-ইয়ান্ফা'ঊ মা-লুঁও অলা-বানূন্।
মুহিউদ্দীন খান
৮৮ যে দিবসে ধন - সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
Hilali & Muhsin Khan
88 The Day whereon neither wealth nor sons will avail,
আবদুস শহীদ নাসিম
৮৯ তবে উপকার লাভ করবে সে, যে হাজির হবে শুদ্ধ শান্ত কলব নিয়ে।’’
বাংলা উচ্চারণ
৮৯ ইল্লা- মান্ আতাল্লা-হা বিক্বল্বিন্ সালীম্।
মুহিউদ্দীন খান
৮৯ কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
Hilali & Muhsin Khan
89 Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)]."
আবদুস শহীদ নাসিম
৯০ সেদিন মুত্তাকিদের কাছেই নিয়ে আসা হবে জান্নাত।
বাংলা উচ্চারণ
৯০ অ উয্লিফাতিল্ জ্বান্নাতু লিল্মুত্তাক্বীন্।
মুহিউদ্দীন খান
৯০ জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
Hilali & Muhsin Khan
90 And Paradise will be brought near to the Muttaqun (the pious - See V.2:2).
আবদুস শহীদ নাসিম
৯১ আর বিভ্রান্তদের জন্যে খুলে দেয়া হবে জাহান্নাম।
বাংলা উচ্চারণ
৯১ অর্বুরিযাতিল্ জ্বাহীমু লিল্গ-ওয়ীন্।
মুহিউদ্দীন খান
৯১ এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
Hilali & Muhsin Khan
91 And the (Hell) Fire will be placed in full view of the erring.
আবদুস শহীদ নাসিম
৯২ তাদের বলা হবে: ‘‘তারা এখন কোথায়, তোমরা যাদের ইবাদত (উপাসনা) করতে
বাংলা উচ্চারণ
৯২ অক্বীলা লাহুম্ আইনামা- কুন্তুম্ তা'বুদূন্ ।
মুহিউদ্দীন খান
৯২ তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
Hilali & Muhsin Khan
92 And it will be said to them: "Where are those (the false gods whom you used to set up as rivals with Allah) that you used to worship.
আবদুস শহীদ নাসিম
৯৩ আল্লাহর পরিবর্তে? তারা কি এখন তোমাদের সাহায্য করতে পারবে, নাকি তারা আত্মরক্ষা করতে পারবে?’’
বাংলা উচ্চারণ
৯৩ মিন্ দূনিল্লা-হ্ হাল্ ইয়ান্ছুরূনাকুম্ আও ইয়ান্তাছিরূন্।
মুহিউদ্দীন খান
৯৩ আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
Hilali & Muhsin Khan
93 "Instead of Allah? Can they help you or (even) help themselves?"
আবদুস শহীদ নাসিম
৯৪ তারপর তাদের এবং বিপথগামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে মাথা নীচের দিকে দিয়ে।
বাংলা উচ্চারণ
৯৪ ফাকুব্কিবূ ফীহা হুম্ অল্ গ-য়ূন্।
মুহিউদ্দীন খান
৯৪ অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
Hilali & Muhsin Khan
94 Then they will be thrown on their faces into the (Fire), they and the Ghawun (devils, and those who were in error).
আবদুস শহীদ নাসিম
৯৫ এবং ইবলিস বাহিনীর সবাইকেও।
বাংলা উচ্চারণ
৯৫ অ জুনূদু ইব্লীসা আজমা'ঊন্।
মুহিউদ্দীন খান
৯৫ এবং ইবলীস বাহিনীর সকলকে।
Hilali & Muhsin Khan
95 And the whole hosts of Iblis (Satan) together.
আবদুস শহীদ নাসিম
৯৬ তারা সেখানে তর্কাতর্কি করে বলবে:
বাংলা উচ্চারণ
৯৬ ক্ব-লূ অহুম্ ফীহা-ইয়াখ্তাছিমূন্।
মুহিউদ্দীন খান
৯৬ তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
Hilali & Muhsin Khan
96 They will say while contending therein,
আবদুস শহীদ নাসিম
৯৭ আল্লাহর কসম, আমরা স্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিলাম।
বাংলা উচ্চারণ
৯৭ তাল্লা-হি ইন্ কুন্না-লাফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
৯৭ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
Hilali & Muhsin Khan
97 By Allah, we were truly in a manifest error,
আবদুস শহীদ নাসিম
৯৮ যখন আমরা তোমাদেরকে রাব্বুল আলামিনের বরাবর মনে করতাম।
বাংলা উচ্চারণ
৯৮ ইয্ নুসাওয়্যী কুম্ বিরব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
৯৮ যখন আমরা তোমাদেরকে বিশ্ব - পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
Hilali & Muhsin Khan
98 When We held you (false gods) as equals (in worship) with the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists);
আবদুস শহীদ নাসিম
৯৯ অপরাধীরাই আমাদের বিপথগামী করেছিল।
বাংলা উচ্চারণ
৯৯ অমা য় আদ্বোয়াল্লানা য় ইল্লাল্ মুজরিমূন্।
মুহিউদ্দীন খান
৯৯ আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
Hilali & Muhsin Khan
99 And none has brought us into error except the Mujrimun [Iblis (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors].
আবদুস শহীদ নাসিম
১০০ ফলে আজ আমাদের কোনো শাফায়াতকারী নেই,
বাংলা উচ্চারণ
১০০ ফামা-লানা-মিন্ শা-ফি'ঈন্।
মুহিউদ্দীন খান
১০০ অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
Hilali & Muhsin Khan
100 Now we have no intercessors,
আবদুস শহীদ নাসিম
১০১ এবং কোনো প্রাণের বন্ধুও নেই।
বাংলা উচ্চারণ
১০১ অলা-ছোয়াদীক্বিন্ হামীম্।
মুহিউদ্দীন খান
১০১ এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
Hilali & Muhsin Khan
101 Nor a close friend (to help us).
আবদুস শহীদ নাসিম
১০২ আমরা যদি একবার সুযোগ পেতাম ফিরে যাবার, তাহলে অবশ্যি মুমিন হয়ে যেতাম।
বাংলা উচ্চারণ
১০২ ফালাও আন্না লানা-র্কারতান্ ফানাকূনা মিনাল্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১০২ হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
Hilali & Muhsin Khan
102 (Alas!) If we only had a chance to return (to the world), we shall truly be among the believers!
আবদুস শহীদ নাসিম
১০৩ এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১০৩ ইন্না ফী যা- লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১০৩ নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
103 Verily in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১০৪ নিশ্চয়ই তোমার প্রভু, তিনি মহাপরাক্রমশীল, অতীব দয়াবান।
বাংলা উচ্চারণ
১০৪ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১০৪ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
104 And verily, your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১০৫ নূহের কওমও রসূলদের প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১০৫ কায্যাবাত্ কাওমু নূহিনিল্ র্মুসালীন্।
মুহিউদ্দীন খান
১০৫ নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
Hilali & Muhsin Khan
105 The people of Nuh (Noah) belied the Messengers.
আবদুস শহীদ নাসিম
১০৬ স্মরণ করো, তাদের ভাই নূহ তাদের বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
বাংলা উচ্চারণ
১০৬ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ নূহুন্ আলা-তাত্তাকুন্ ।
মুহিউদ্দীন খান
১০৬ যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
Hilali & Muhsin Khan
106 When their brother Nuh (Noah) said to them: "Will you not fear Allah and obey Him?
আবদুস শহীদ নাসিম
১০৭ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত রসূল।
বাংলা উচ্চারণ
১০৭ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
মুহিউদ্দীন খান
১০৭ আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
Hilali & Muhsin Khan
107 "I am a trustworthy Messenger to you.
আবদুস শহীদ নাসিম
১০৮ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১০৮ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১০৮ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
108 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১০৯ তোমাদের (সতর্ক করার) একাজ করার জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনা। আমাকে প্রতিদান দেয়ার দায়িত্ব রাব্বুল আলামিনের।
বাংলা উচ্চারণ
১০৯ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজ্বরিয়া ইল্লা- 'আলা -রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১০৯ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Hilali & Muhsin Khan
109 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
আবদুস শহীদ নাসিম
১১০ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’’
বাংলা উচ্চারণ
১১০ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১১০ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
110 "So keep your duty to Allah, fear Him and obey me."
আবদুস শহীদ নাসিম
১১১ (জবাবে) তারা বলেছিল: ‘আমরা তোমার প্রতি ঈমান আনবো? তোমাকে অনুসরণ করে তো নিম্ন শ্রেণীর লোকেরা।’
বাংলা উচ্চারণ
১১১ ক্ব-লূ য় আনুমিনু লাকা অত্তাবা'আকাল্ র্আযালূন্।
মুহিউদ্দীন খান
১১১ তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
Hilali & Muhsin Khan
111 They said: "Shall we believe in you, when the meanest (of the people) follow you?"
আবদুস শহীদ নাসিম
১১২ নূহ বলেছিল: ‘‘তারা (আগে) কী করতো তা আমি জানিনা।
বাংলা উচ্চারণ
১১২ ক্ব-লা অমা-'ইল্মী বিমা- কানূ ইয়া'মালূন্।
মুহিউদ্দীন খান
১১২ নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
Hilali & Muhsin Khan
112 He said: "And what knowledge have I of what they used to do?
আবদুস শহীদ নাসিম
১১৩ তাদের হিসাব নেয়ার দায়িত্ব তো আল্লাহর, যদি তোমরা বুঝতে!
বাংলা উচ্চারণ
১১৩ ইন্ হিসা-বু হুম্ ইল্লা-'আলা-রব্বী লাও তাশ্'ঊরূন্।
মুহিউদ্দীন খান
১১৩ তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
Hilali & Muhsin Khan
113 "Their account is only with my Lord, if you could (but) know.
আবদুস শহীদ নাসিম
১১৪ মুমিনদের আমার কাছ থেকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।
বাংলা উচ্চারণ
১১৪ অমা য় আনা বিত্বোয়া-রিদিল্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১১৪ আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
Hilali & Muhsin Khan
114 "And I am not going to drive away the believers.
আবদুস শহীদ নাসিম
১১৫ আমি তো একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই।’’
বাংলা উচ্চারণ
১১৫ ইন্ আনা ইল্লা-নাযীরুম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
১১৫ আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
Hilali & Muhsin Khan
115 I am only a plain warner."
আবদুস শহীদ নাসিম
১১৬ তখন তারা বলেছিল: ‘হে নূহ! তুমি যদি এ কাজ থেকে বিরত না হও, তাহলে পাথর নিক্ষেপ করে যাদের মারা হয়েছে তুমিও তাদের অন্তরভুক্ত হবে।’
বাংলা উচ্চারণ
১১৬ ক্ব -লূ লায়িল্লাম্ তান্তাহি ইয়া-নূহু লাতাকূনান্না-মিনাল্ র্মাজুমীন্।
মুহিউদ্দীন খান
১১৬ তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
Hilali & Muhsin Khan
116 They said: "If you cease not, O Nuh (Noah) you will surely be among those stoned (to death)."
আবদুস শহীদ নাসিম
১১৭ নূহ ফরিয়াদ করে বললো: ‘‘আমার প্রভু! আমার কওম আমাকে প্রত্যাখ্যান করেছে।
বাংলা উচ্চারণ
১১৭ ক্ব-লা রব্বি ইন্না ক্বওমী কায্যাবূন্ ।
মুহিউদ্দীন খান
১১৭ নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
Hilali & Muhsin Khan
117 He said: "My Lord! Verily, my people have belied me.
আবদুস শহীদ নাসিম
১১৮ সুতরাং তুমি আমার ও তাদের মাঝে একটা চূড়ান্ত ফায়সালা করে দাও আর নাজাত দাও আমাকে এবং আমার সাথি মুমিনদের।’’
বাংলা উচ্চারণ
১১৮ ফাফ্তাহ্ বাইনী অবাইনাহুম্ ফাত্হাঁও অনাজ্জ্বিনী অমাম্ মা'ইয়া মিনাল্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১১৮ অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
Hilali & Muhsin Khan
118 Therefore judge You between me and them, and save me and those of the believers who are with me."
আবদুস শহীদ নাসিম
১১৯ তখন আমি তাকে এবং তার সাথিদেরকে নৌযানে বোঝাই করে রক্ষা করেছি,
বাংলা উচ্চারণ
১১৯ ফাআন্জ্বাইনা-হু অমাম্ মা'আহূ ফিল্ ফুল্কিল্ মাশ্হূন্।
মুহিউদ্দীন খান
১১৯ অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
Hilali & Muhsin Khan
119 And We saved him and those with him in the laden ship.
আবদুস শহীদ নাসিম
১২০ আর বাকি সবাইকে ডুবিয়ে দিয়েছি পানিতে।
বাংলা উচ্চারণ
১২০ ছুম্মা আগ্রকনা বা'দুল্ বাক্বীন্।
মুহিউদ্দীন খান
১২০ এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
Hilali & Muhsin Khan
120 Then We drowned the rest (disbelievers) thereafter.
আবদুস শহীদ নাসিম
১২১ নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১২১ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১২১ নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
121 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১২২ আর তোমার প্রভু, নিশ্চয়ই তিনি মহাশক্তিধর, পরম দয়াবান।
বাংলা উচ্চারণ
১২২ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১২২ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
122 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১২৩ আদ জাতিও প্রত্যাখ্যান করেছিল রসূলদের।
বাংলা উচ্চারণ
১২৩ কায্যাবাত্ 'আ-দুনিল্ মুরসালীন্।
মুহিউদ্দীন খান
১২৩ আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Hilali & Muhsin Khan
123 'Ad (people) belied the Messengers.
আবদুস শহীদ নাসিম
১২৪ স্মরণ করো, তাদের ভাই হুদ তাদের বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
বাংলা উচ্চারণ
১২৪ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ হূদুন্ আলা-তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
১২৪ তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
Hilali & Muhsin Khan
124 When their brother Hud said to them: "Will you not fear Allah and obey Him?
আবদুস শহীদ নাসিম
১২৫ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত রসূল।
বাংলা উচ্চারণ
১২৫ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
মুহিউদ্দীন খান
১২৫ আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
Hilali & Muhsin Khan
125 "Verily I am a trustworthy Messenger to you.
আবদুস শহীদ নাসিম
১২৬ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১২৬ ফাত্তাকু ল্লা-হা অ আত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১২৬ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
126 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১২৭ আমি তো তোমাদের (সতর্ক করার) এ দায়িত্ব পালনের জন্যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনা, আমাকে প্রতিদান দেয়ার দায়িত্ব রাব্বুল আলামিনের।
বাংলা উচ্চারণ
১২৭ অমা য়আস্আলুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজ্ব্িরয়া ইল্লা- আলা-রব্বিল 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১২৭ আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
Hilali & Muhsin Khan
127 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn, and all that exists).
আবদুস শহীদ নাসিম
১২৮ তোমরা কেন প্রতিটি উঁচু স্থানে অনর্থক স্মৃতি স্তম্ভ নির্মাণ করছো?
বাংলা উচ্চারণ
১২৮ আতাব্নূনা বিকুল্লি রী'ঈন্ আ-ইয়াতান্ তা'বাছূন্।
মুহিউদ্দীন খান
১২৮ তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
Hilali & Muhsin Khan
128 "Do you build high palaces on every high place, while you do not live in them?
আবদুস শহীদ নাসিম
১২৯ তোমরা এমন সব শৈল্পিক প্রাসাদ নির্মাণ করছো যেনো তোমরা এখানে চিরস্থায়ী হবে!
বাংলা উচ্চারণ
১২৯ অতাত্তাখিযূনা মাছোয়া-নি'আ লা'আল্লাকুম্ তাখ্লুদূন্।
মুহিউদ্দীন খান
১২৯ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
Hilali & Muhsin Khan
129 "And do you get for yourselves palaces (fine buildings) as if you will live therein for ever.
আবদুস শহীদ নাসিম
১৩০ যখন তোমরা ক্ষমতা পাও, তখন স্বৈরাচারি ক্ষমতা প্রয়োগ করো।
বাংলা উচ্চারণ
১৩০ অইযা-বাত্বোয়াশ্তুম্ বাত্বোয়াশ্তুম্ জ্বাব্বা-রীন্।
মুহিউদ্দীন খান
১৩০ যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
Hilali & Muhsin Khan
130 "And when you seize (somebody), seize you (him) as tyrants?
আবদুস শহীদ নাসিম
১৩১ সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১৩১ ফাত্তাকুল্লা-হা অ আত্বীঊ'ন্।
মুহিউদ্দীন খান
১৩১ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Hilali & Muhsin Khan
131 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১৩২ ভয় করো তাঁকে যিনি তোমাদের সব (উত্তম সামগ্রী) দিয়ে সাহায্য করেছেন যা তোমরা জানো।
বাংলা উচ্চারণ
১৩২ অত্তাকুল্লাযী য় আমাদ্দাকুম্ বিমা-তা'লামূন্।
মুহিউদ্দীন খান
১৩২ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
Hilali & Muhsin Khan
132 "And keep your duty to Him, fear Him Who has aided you with all (good things) that you know.
আবদুস শহীদ নাসিম
১৩৩ তিনি তোমাদের সাহায্য করেছেন পশু সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে,
বাংলা উচ্চারণ
১৩৩ আমাদ্দাকুম্ বিআন্'আ-মিঁও অবানীন্
মুহিউদ্দীন খান
১৩৩ তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র - সন্তান,
Hilali & Muhsin Khan
133 "He has aided you with cattle and children.
আবদুস শহীদ নাসিম
১৩৪ বাগ - বাগিচা এবং ঝরণাধারা দিয়ে।
বাংলা উচ্চারণ
১৩৪ অ জ্বান্না-তিঁও অ 'ঊইয়ূন্।
মুহিউদ্দীন খান
১৩৪ এবং উদ্যান ও ঝরণা।
Hilali & Muhsin Khan
134 "And gardens and springs.
আবদুস শহীদ নাসিম
১৩৫ আমি আশংকা করছি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় কোনো আযাব এসে পড়ার।’’
বাংলা উচ্চারণ
১৩৫ ইন্নী য় আখা-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।
মুহিউদ্দীন খান
১৩৫ আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
Hilali & Muhsin Khan
135 "Verily, I fear for you the torment of a Great Day."
আবদুস শহীদ নাসিম
১৩৬ তখন তারা বলেছিল: ‘‘তুমি আমাদের ওয়ায করো কিংবা না করো দুটোই সমান।
বাংলা উচ্চারণ
১৩৬ ক্ব-লূ সাওয়া-য়ুন্ 'আলাইনা য় আওয়া 'আজ্তা আম্ লাম্ তাকুম্ মিনাল্ ওয়া-'ইজীন্।
মুহিউদ্দীন খান
১৩৬ তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
Hilali & Muhsin Khan
136 They said: "It is the same to us whether you preach or be not of those who preach.
আবদুস শহীদ নাসিম
১৩৭ আগেকার লোকদের এটাই (ওয়ায করা বা উপদেশ দেয়াটাই) স্বভাব।
বাংলা উচ্চারণ
১৩৭ ইন্ হা-যা য় ইল্লা-খুলুকুল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
১৩৭ এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
Hilali & Muhsin Khan
137 "This is no other than the false tales and religion of the ancients, [Tafsir At-Tabari]
আবদুস শহীদ নাসিম
১৩৮ যাদের শাস্তি দেয়া হবে আমরা তাদের অন্তরভুক্ত নই।’’
বাংলা উচ্চারণ
১৩৮ অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।
মুহিউদ্দীন খান
১৩৮ আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
Hilali & Muhsin Khan
138 "And we are not going to be punished."
আবদুস শহীদ নাসিম
১৩৯ এভাবে তারা তাকে (হুদকে) প্রত্যাখ্যান করে, ফলে আমরাও তাদের হালাক (ধ্বংস) করে দেই। নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১৩৯ ফাকায্যাবূহু ফাআহ্লাক্না-হুম ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১৩৯ অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
139 So they belied him, and We destroyed them. Verily in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১৪০ আর তোমার প্রভু, নিশ্চয়ই তিনি মহাশক্তিধর অতীব দয়াবান।
বাংলা উচ্চারণ
১৪০ অইন্না রব্বাকা লাহুয়াল্ 'আযী র্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১৪০ এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
140 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১৪১ সামুদ জাতিও রসূলদের প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৪১ কায্যাবাত্ ছামূদুল্ মুরসালীন্।
মুহিউদ্দীন খান
১৪১ সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Hilali & Muhsin Khan
141 Thamud (people) belied the Messengers.
আবদুস শহীদ নাসিম
১৪২ স্মরণ করো, তাদের ভাই সালেহ্ তাদের বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
বাংলা উচ্চারণ
১৪২ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ ছোয়া-লিহুন্ আলা-তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
১৪২ যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
Hilali & Muhsin Khan
142 When their brother Salih said to them: "Will you not fear Allah and obey Him?
আবদুস শহীদ নাসিম
১৪৩ আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল।
বাংলা উচ্চারণ
১৪৩ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
মুহিউদ্দীন খান
১৪৩ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Hilali & Muhsin Khan
143 "I am a trustworthy Messenger to you.
আবদুস শহীদ নাসিম
১৪৪ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১৪৪ ফাত্তাকুল্লা-হা-অআত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১৪৪ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
144 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১৪৫ (তোমাদের সতর্ক করার) এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনা। আমার প্রতিদানের দায়িত্ব রাব্বুল আলামিনের।
বাংলা উচ্চারণ
১৪৫ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা- আলা- রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৪৫ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Hilali & Muhsin Khan
145 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
আবদুস শহীদ নাসিম
১৪৬ তোমরা এখানে যে হালে আছো, তোমাদের কি এ রকম নিরাপদ ছেড়ে দেয়া হবে?
বাংলা উচ্চারণ
১৪৬ আতুত্ রকূনা ফী মা-হা-হুনা য় আ-মিনীন্ ।
মুহিউদ্দীন খান
১৪৬ তোমাদেরকে কি এ জগতের ভোগ - বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
Hilali & Muhsin Khan
146 "Will you be left secure in that which you have here?
আবদুস শহীদ নাসিম
১৪৭ এসব বাগ - বাগিচা এবং ঝরণাধারার মধ্যে?
বাংলা উচ্চারণ
১৪৭ ফী জ্বান্না-তিওঁ অ উ'ইয়ূন্।
মুহিউদ্দীন খান
১৪৭ উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
Hilali & Muhsin Khan
147 "In gardens and springs.
আবদুস শহীদ নাসিম
১৪৮ এসব (সবুজ) শস্যক্ষেত আর সুকোমল ছড়া বিশিষ্ট খেজুরের বাগানে?
বাংলা উচ্চারণ
১৪৮ অ যুরূ 'ইওঁ অনাখ্লিন্ ত্বোয়াল্'ঊহা- হাদ্বীম্।
মুহিউদ্দীন খান
১৪৮ শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
Hilali & Muhsin Khan
148 And green crops (fields) and date-palms with soft spadix.
আবদুস শহীদ নাসিম
১৪৯ তোমরা তো দক্ষতার সাথে পাহাড় কেটে আবাস নির্মাণ করছো।
বাংলা উচ্চারণ
১৪৯ অ তান্হিতূনা মিনাল্ জ্বিবা-লি বুইয়ূতান্ ফা-রিহীন্।
মুহিউদ্দীন খান
১৪৯ তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
Hilali & Muhsin Khan
149 "And you hew out in the mountains, houses with great skill.
আবদুস শহীদ নাসিম
১৫০ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১৫০ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊ ন্।
মুহিউদ্দীন খান
১৫০ সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Hilali & Muhsin Khan
150 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১৫১ সীমা লঙ্ঘনকারীদের হুকুম মতো চলোনা,
বাংলা উচ্চারণ
১৫১ অলা- তুত্বী'ঊয় আম্রল্ মুস্রিফীন্।
মুহিউদ্দীন খান
১৫১ এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
Hilali & Muhsin Khan
151 "And follow not the command of Al-Musrifun [i.e. their chiefs: leaders who were polytheists, criminals and sinners],
আবদুস শহীদ নাসিম
১৫২ যারা দেশে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এবং কোনো প্রকার সংশোধনের কাজ করছেনা।’’
বাংলা উচ্চারণ
১৫২ আল্লাযীনা ইয়ুফ্সিদূনা ফিল্ র্আদ্বি অলা-ইয়ুছ্লিহূন্।
মুহিউদ্দীন খান
১৫২ যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
Hilali & Muhsin Khan
152 "Who make mischief in the land, and reform not."
আবদুস শহীদ নাসিম
১৫৩ (জবাবে) তারা বলেছিল: ‘‘তুমি তো একজন জাদুগ্রস্ত।
বাংলা উচ্চারণ
১৫৩ ক্ব-লূ য় ইন্নামা য় আন্তা মিনাল্ মুসাহ্হারীন্।
মুহিউদ্দীন খান
১৫৩ তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
Hilali & Muhsin Khan
153 They said: "You are only of those bewitched!
আবদুস শহীদ নাসিম
১৫৪ তুমি তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু নও। তুমি সত্যবাদী হয়ে থাকলে (তোমার রসূল হবার) কোনো প্রমাণ হাজির করো।’’
বাংলা উচ্চারণ
১৫৪ মা য় আন্তা ইল্লা-বাশারুম্ মিছ্লুনা-ফাতি বিআ-ইয়াতিন্ ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
মুহিউদ্দীন খান
১৫৪ তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
Hilali & Muhsin Khan
154 "You are but a human being like us. Then bring us a sign if you are of the truthful."
আবদুস শহীদ নাসিম
১৫৫ তখন সে বলেছিল: ‘‘(প্রমাণ হলো) এই উটনী। কুয়ার পানি পানে এর জন্যেও পালা থাকবে, তোমাদের জন্যেও পালা থাকবে নির্দিষ্ট দিনে।
বাংলা উচ্চারণ
১৫৫ ক্ব-লা হাযিহী না-ক্বাতুল্লাহা-র্শিবুঁও অলাকুম্ র্শিবু ইয়াওমিম্ মা'লূম্।
মুহিউদ্দীন খান
১৫৫ সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক - এক দিনের।
Hilali & Muhsin Khan
155 He said: "Here is a she-camel: it has a right to drink (water), and you have a right to drink (water) (each) on a day, known.
আবদুস শহীদ নাসিম
১৫৬ এর ক্ষতি করার উদ্দেশ্যে তোমরা একে স্পর্শও করোনা, করলে তোমাদের পাকড়াও করবে এক মহাদিবসের আযাব।’’
বাংলা উচ্চারণ
১৫৬ অলা-তামাস্সূহা-বিসূ-য়িন্ ফাইয়াখুযাকুম্ 'আযা-বু ইয়াওমিন্ 'আজীম।্
মুহিউদ্দীন খান
১৫৬ তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
Hilali & Muhsin Khan
156 "And touch her not with harm, lest the torment of a Great Day should seize you."
আবদুস শহীদ নাসিম
১৫৭ কিন্তু তারা সেটিকে হত্যা করলো। পরিণামে তারা হলো লাঞ্ছিত।
বাংলা উচ্চারণ
১৫৭ ফা'আক্বরূহা-ফাআছ্বাহূ না-দিমীন্।
মুহিউদ্দীন খান
১৫৭ তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
Hilali & Muhsin Khan
157 But they killed her, and then they became regretful.
আবদুস শহীদ নাসিম
১৫৮ আর তাদের গ্রাস করলো আযাব। নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১৫৮ ফাআখযাহুমুল্ 'আযা-ব্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১৫৮ এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
158 So the torment overtook them. Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১৫৯ নিশ্চয়ই তোমার প্রভু, তিনি মহাশক্তিধর, অতীব দয়াবান।
বাংলা উচ্চারণ
১৫৯ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১৫৯ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
159 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১৬০ লুতের কওমও রসূলদের প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৬০ কায্যাবাত্ ক্বওমু লূ ত্বিনিল্ র্মুসালীন্।
মুহিউদ্দীন খান
১৬০ লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Hilali & Muhsin Khan
160 The people of Lut (Lot) (-who dwelt in the town of Sodom in Palestine) belied the Messengers.
আবদুস শহীদ নাসিম
১৬১ স্মরণ করো, তাদের ভাই লুত তাদের বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
বাংলা উচ্চারণ
১৬১ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ লূতুন্ আলা-তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
১৬১ যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
Hilali & Muhsin Khan
161 When their brother Lut (Lot) said to them: "Will you not fear Allah and obey Him?
আবদুস শহীদ নাসিম
১৬২ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত রসূল।
বাংলা উচ্চারণ
১৬২ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
মুহিউদ্দীন খান
১৬২ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Hilali & Muhsin Khan
162 "Verily I am a trustworthy Messenger to you.
আবদুস শহীদ নাসিম
১৬৩ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১৬৩ ফাত্তাকু ল্লা-হা অআত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১৬৩ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
163 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১৬৪ (তোমাদের সতর্ক করার) এ দায়িত্ব পালনের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনা। আমার প্রতিদানের দায়িত্ব রাব্বুল আলামিনের।
বাংলা উচ্চারণ
১৬৪ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা-'আলা-রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৬৪ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তা দেবেন।
Hilali & Muhsin Khan
164 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
আবদুস শহীদ নাসিম
১৬৫ জগতের মধ্যে তোমরাই পুরুষদের সাথে যৌনকর্ম করছো,
বাংলা উচ্চারণ
১৬৫ আতাতূ নায্ যুক্র-না মিনাল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৬৫ সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
Hilali & Muhsin Khan
165 "Go you in unto the males of the 'Alamin (mankind),
আবদুস শহীদ নাসিম
১৬৬ আর তোমরা বর্জন করছো তোমাদের স্ত্রীদের, যাদেরকে তোমাদের প্রভু তোমাদের জন্যে সৃষ্টি করেছেন। তোমরা এক চরম সীমালঙ্ঘনকারী কওম।’’
বাংলা উচ্চারণ
১৬৬ অ তাযারূনা মা-খলাক্ব লাকুম্ রব্বুকুম্ মিন্ আয্ওয়া জ্বিকুম্ বাল্ আন্তুম্ ক্বওমুন্ 'আ-দূন্।
মুহিউদ্দীন খান
১৬৬ এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
Hilali & Muhsin Khan
166 "And leave those whom Allah has created for you to be your wives? Nay, you are a trespassing people!"
আবদুস শহীদ নাসিম
১৬৭ (জবাবে) তারা বলেছিল: ‘হে লুত! তুমি যদি তোমার এ কাজ থেকে বিরত না হও, তাহলে অবশ্যি তোমাকে (এ দেশ থেকে) বের করে দেয়া হবে।’
বাংলা উচ্চারণ
১৬৭ ক্ব-লূ লায়িল্লাম্ তান্তাহি ইয়া-লূতু লাতাকূনান্না মিনাল্ মুখ্রজ্বীন্।
মুহিউদ্দীন খান
১৬৭ তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
Hilali & Muhsin Khan
167 They said: "If you cease not O Lut (Lot)! verily, you will be one of those who are driven out!"
আবদুস শহীদ নাসিম
১৬৮ লুত বলেছিল: ‘‘আমি তোমাদের এ কাজকে অবশ্যি ঘৃণা করি।
বাংলা উচ্চারণ
১৬৮ ক্ব-লা ইন্নী লি'আমালিকুম্ মিনাল্ ক্ব-লীন্।
মুহিউদ্দীন খান
১৬৮ লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
Hilali & Muhsin Khan
168 He said: "I am, indeed, of those who disapprove with severe anger and fury your (this evil) action (of sodomy).
আবদুস শহীদ নাসিম
১৬৯ হে আমার প্রভু! আমাকে এবং আমার পরিবার পরিজনকে তাদের এ কর্মকান্ড থেকে রক্ষা করো।’’
বাংলা উচ্চারণ
১৬৯ রব্বি নাজ্জ্বিনী অআহ্লী মিম্মা-ইয়া'মালূন্।
মুহিউদ্দীন খান
১৬৯ হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
Hilali & Muhsin Khan
169 "My Lord! Save me and my family from what they do."
আবদুস শহীদ নাসিম
১৭০ ফলে, আমরা তাকে এবং তার পরিবারের সবাইকে নাজাত দিয়েছিলাম
বাংলা উচ্চারণ
১৭০ ফানাজ্জ্বাইনাহু অআহ্লাহূ য় আজ্ব্মাঈ'ন্।
মুহিউদ্দীন খান
১৭০ অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
Hilali & Muhsin Khan
170 So We saved him and his family, all,
আবদুস শহীদ নাসিম
১৭১ এক বৃদ্ধাকে ছাড়া, সে হয়েছিল অবস্থানকারীদের অন্তরভুক্ত।
বাংলা উচ্চারণ
১৭১ ইল্লা -'আজুযান্ ফিল্ গ-বিরীন্।
মুহিউদ্দীন খান
১৭১ এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
Hilali & Muhsin Khan
171 Except an old woman (his wife) among those who remained behind.
আবদুস শহীদ নাসিম
১৭২ তারপর বাকি সবাইকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
১৭২ ছুম্মা দার্ম্মানাল্ আ-খরীন্।
মুহিউদ্দীন খান
১৭২ এরপর অন্যদেরকে নিপাত করলাম।
Hilali & Muhsin Khan
172 Then afterward We destroyed the others.
আবদুস শহীদ নাসিম
১৭৩ আমরা তাদের উপর বর্ষণ করেছিলাম এক চূড়ান্ত বর্ষণ! যাদের সতর্ক করা হয়েছিল তাদের জন্যে এ বর্ষণ ছিলো কতো যে নিকৃষ্ট!
বাংলা উচ্চারণ
১৭৩ অআম্ত্বোর্য়ানা-'আলাইহিম্ মাত্বোয়ারন্ ফাসা-য়া মাত্বোয়ারুল্ মুন্যারীন্ ।
মুহিউদ্দীন খান
১৭৩ তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি - প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
Hilali & Muhsin Khan
173 And We rained on them a rain (of torment). And how evil was the rain of those who had been warned!
আবদুস শহীদ নাসিম
১৭৪ এর মধ্যেও রয়েছে একটি নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১৭৪ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১৭৪ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Hilali & Muhsin Khan
174 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১৭৫ তোমার প্রভু, নিশ্চিতই তিনি মহাপরাক্রমশীল, অতীব দয়াবান।
বাংলা উচ্চারণ
১৭৫ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১৭৫ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
175 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১৭৬ আইকাবাসীরাও রসূলদের প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৭৬ কায্যাবা আছ্হা-বুল্ আইকাতিল্ র্মুসালীন্।
মুহিউদ্দীন খান
১৭৬ বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Hilali & Muhsin Khan
176 The dwellers of Al-Aikah [near Madyan (Midian)] belied the Messengers.
আবদুস শহীদ নাসিম
১৭৭ স্মরণ করো, শুয়াইব তাদের বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
বাংলা উচ্চারণ
১৭৭ ইয্ ক্ব-লা লাহুম্ শু'আইবুন্ আলা-তাত্ত্বাকুন্ ।
মুহিউদ্দীন খান
১৭৭ যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
Hilali & Muhsin Khan
177 When Shu'aib said to them: "Will you not fear Allah (and obey Him)?
আবদুস শহীদ নাসিম
১৭৮ আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল।
বাংলা উচ্চারণ
১৭৮ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
মুহিউদ্দীন খান
১৭৮ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Hilali & Muhsin Khan
178 "I am a trustworthy Messenger to you.
আবদুস শহীদ নাসিম
১৭৯ অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
১৭৯ ফাত্তাকু ল্লা-হা অআত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
১৭৯ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
179 "So fear Allah, keep your duty to Him, and obey me.
আবদুস শহীদ নাসিম
১৮০ (তোমাদের সতর্ক করার) এ দায়িত্ব পালনের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনা। আমার প্রতিদানের দায়িত্ব রাব্বুল আলামিনের উপর।
বাংলা উচ্চারণ
১৮০ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা-'আলা-রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৮০ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Hilali & Muhsin Khan
180 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
আবদুস শহীদ নাসিম
১৮১ মাপ পূর্ণ করে দেবে। যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তরভুক্ত হয়োনা।
বাংলা উচ্চারণ
১৮১ আওফুল্ কাইলা অলা-তাকূনু মিনাল্ মুখ্সিরীন্।
মুহিউদ্দীন খান
১৮১ মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
Hilali & Muhsin Khan
181 "Give full measure, and cause no loss (to others).
আবদুস শহীদ নাসিম
১৮২ ওজন দেবে সঠিক দাঁড়িপাল্লায়।
বাংলা উচ্চারণ
১৮২ অযিনূ বিল্ কিস্ত্বোয়া- সিল্ মুস্তাক্বীম্।
মুহিউদ্দীন খান
১৮২ সোজা দাঁড়ি - পাল্লায় ওজন কর।
Hilali & Muhsin Khan
182 "And weigh with the true and straight balance.
আবদুস শহীদ নাসিম
১৮৩ মানুষকে তাদের জিনিসপত্র কম দিওনা এবং দেশে ফাসাদ সৃষ্টিকারী হয়োনা।
বাংলা উচ্চারণ
১৮৩ অলা-তাব্খাসূন্ না-সা আশ্ইয়া-য়াহুম্ অলা-তা'ছাও ফিল্ র্আদ্বি মুফ্সিদীন্।
মুহিউদ্দীন খান
১৮৩ মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
Hilali & Muhsin Khan
183 "And defraud not people by reducing their things, nor do evil, making corruption and mischief in the land.
আবদুস শহীদ নাসিম
১৮৪ সেই মহান সত্তাকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা বিগত হয়েছে তাদেরও সৃষ্টি করেছেন।’’
বাংলা উচ্চারণ
১৮৪ অত্তাকু ল্লাযী খলাক্বকুম্ অল্ জ্বিবিল্লাতাল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
১৮৪ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক - সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
Hilali & Muhsin Khan
184 "And fear Him Who created you and the generations of the men of old."
আবদুস শহীদ নাসিম
১৮৫ তখন তারা বলেছিল: ‘‘তুমি তো একজন জাদুগ্রস্ত।
বাংলা উচ্চারণ
১৮৫ ক-লূ য় ইন্নামা য় আন্তা মিনাল্ মুসাহ্হারীন্।
মুহিউদ্দীন খান
১৮৫ তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
Hilali & Muhsin Khan
185 They said: "You are only one of those bewitched!
আবদুস শহীদ নাসিম
১৮৬ তুমি তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নও। আমরা তো মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন।
বাংলা উচ্চারণ
১৮৬ অমা য় আন্তা ইল্লা-বাশারুম্ মিছ্লুনা-অইন্ নাজুন্নুকা লামিনাল্ কা-যিবীন্।
মুহিউদ্দীন খান
১৮৬ তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা - তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
Hilali & Muhsin Khan
186 "You are but a human being like us and verily, we think that you are one of the liars!
আবদুস শহীদ নাসিম
১৮৭ তুমি সত্যবাদী হয়ে থাকলে আকাশ ভেঙ্গে তার একটি খন্ড আমাদের উপর ফেলো।’’
বাংলা উচ্চারণ
১৮৭ ফাআস্ক্বিত্ব 'আলাইনা- কিসাফাম্ মিনাস্ সামা-য়ি ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
মুহিউদ্দীন খান
১৮৭ অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
Hilali & Muhsin Khan
187 "So cause a piece of the heaven to fall on us, if you are of the truthful!"
আবদুস শহীদ নাসিম
১৮৮ তখন সে বলেছিল: ‘তোমরা যা করছো আমার প্রভু তা ভালোভাবেই জানেন।’
বাংলা উচ্চারণ
১৮৮ ক্ব-লা রব্বী য় আ'লামু বিমা-তা'মালূন্।
মুহিউদ্দীন খান
১৮৮ শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
Hilali & Muhsin Khan
188 He said: "My Lord is the Best Knower of what you do."
আবদুস শহীদ নাসিম
১৮৯ এভাবে তারা তাকে প্রত্যাখ্যান করে। ফলে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদের গ্রাস করে নেয়। সেটা ছিলো এক ভয়াবহ দিনের আযাব।
বাংলা উচ্চারণ
১৮৯ ফাকায্যাবূহু ফাআখযাহুম্ 'আযা-বু ইয়াওমিজ্ জুল্লাহ্ ইন্নাহূ কা-না 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।
মুহিউদ্দীন খান
১৮৯ অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
Hilali & Muhsin Khan
189 But they belied him, so the torment of the day of shadow (a gloomy cloud) seized them. Indeed that was the torment of a Great Day.
আবদুস শহীদ নাসিম
১৯০ নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন। তাদের অধিকাংশই মুমিন ছিলনা।
বাংলা উচ্চারণ
১৯০ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১৯০ নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
Hilali & Muhsin Khan
190 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
আবদুস শহীদ নাসিম
১৯১ আর তোমার প্রভু, নিশ্চয়ই তিনি মহাশক্তিধর, অতীব দয়াবান।
বাংলা উচ্চারণ
১৯১ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
মুহিউদ্দীন খান
১৯১ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
191 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
আবদুস শহীদ নাসিম
১৯২ নিশ্চয়ই এ কুরআন রাব্বুল আলামিনের নাযিলকৃত।
বাংলা উচ্চারণ
১৯২ অইন্নাহূ লাতান্যীলু রব্বিল্ 'আ-লামীন্।
মুহিউদ্দীন খান
১৯২ এই কোরআন তো বিশ্ব - জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
Hilali & Muhsin Khan
192 And truly, this (the Qur'an) is a revelation from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
আবদুস শহীদ নাসিম
১৯৩ এটি নিয়ে নাযিল হয়েছে রুহুল আমিন (জিবরিল)
বাংলা উচ্চারণ
১৯৩ নাযালা বির্হি রূহুল্ আমীন্।
মুহিউদ্দীন খান
১৯৩ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
Hilali & Muhsin Khan
193 Which the trustworthy Ruh [Jibril (Gabriel)] has brought down
আবদুস শহীদ নাসিম
১৯৪ তোমার হৃদয়ে, যাতে করে তুমি হতে পারো একজন সতর্ককারী।
বাংলা উচ্চারণ
১৯৪ 'আলা-ক্বল্বিকা লিতাকূনা মিনাল্ মুন্যিরীন্।
মুহিউদ্দীন খান
১৯৪ আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
Hilali & Muhsin Khan
194 Upon your heart (O Muhammad صلى الله عليه وسلم) that you may be (one) of the warners,
আবদুস শহীদ নাসিম
১৯৫ (সেটি নাযিল করা হয়েছে) সুস্পষ্ট আরবি ভাষায়।
বাংলা উচ্চারণ
১৯৫ বিলিসা-নিন্ 'আরবিয়্যিম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
১৯৫ সুস্পষ্ট আরবী ভাষায়।
Hilali & Muhsin Khan
195 In the plain Arabic language.
আবদুস শহীদ নাসিম
১৯৬ আগের কিতাবগুলোতেও এর উল্লেখ আছে।
বাংলা উচ্চারণ
১৯৬ অইন্নাহূ লাফী যুবুরিল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
১৯৬ নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
Hilali & Muhsin Khan
196 And verily, it (the Qur'an, and its revelation to Prophet Muhammad صلى الله عليه وسلم) is (announced) in the Scriptures [i.e. the Taurat (Torah) and the Injeel (Gospel)] of former people.
আবদুস শহীদ নাসিম
১৯৭ এটা কি তাদের জন্যে একটা নিদর্শন নয় যে, এ বিষয়ে অবগত রয়েছে বনি ইসরাঈলের আলেমরা?
বাংলা উচ্চারণ
১৯৭ আওয়া লাম্ ইয়াকুল্লাহুম্ আ-ইয়াতান্ আইঁ ইয়া'লামাহূ ' ঊলামা-য়ু বানী য় ইস্র-ঈল্।
মুহিউদ্দীন খান
১৯৭ তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী - ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
Hilali & Muhsin Khan
197 Is it not a sign to them that the learned scholars (like 'Abdullah bin Salam رضي الله عنه who embraced Islam) of the Children of Israel knew it (as true)?
আবদুস শহীদ নাসিম
১৯৮ আমরা যদি এ (কুরআন) নাযিল করতাম কোনো অনারবের উপর,
বাংলা উচ্চারণ
১৯৮ অলাও নায্যাল্না-হু 'আলা বা'দ্বিল্ 'আজ্বামীন্।
মুহিউদ্দীন খান
১৯৮ যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
Hilali & Muhsin Khan
198 And if We had revealed it (this Qur'an) unto any of the non-Arabs,
আবদুস শহীদ নাসিম
১৯৯ আর সে যদি এটি তাদের কাছে পাঠ করতো, তবে তারা এর প্রতি ঈমান আনতোনা।
বাংলা উচ্চারণ
১৯৯ ফাক্বরয়াহূ 'আলাইহিম্ মা-কানূ বিহী মুমিনীন্।
মুহিউদ্দীন খান
১৯৯ অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
Hilali & Muhsin Khan
199 And he had recited it unto them, they would not have believed in it.
আবদুস শহীদ নাসিম
২০০ এভাবেই আমরা অপরাধীদের অন্তরে (অবিশ্বাস) সঞ্চার করে দিয়েছি।
বাংলা উচ্চারণ
২০০ কাযা-লিকা ছালাক্না-হু ফী কুলূবিল্ মুজরিমীন্।
মুহিউদ্দীন খান
২০০ এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
Hilali & Muhsin Khan
200 Thus have We caused it (the denial of the Qur'an) to enter the hearts of the Mujrimun (criminals, polytheists, sinners).
আবদুস শহীদ নাসিম
২০১ তারা ঈমান আনবেনা যতোদিন না সচোক্ষে দেখতে পায় বেদনাদায়ক আযাব।
বাংলা উচ্চারণ
২০১ লা-ইয়ুমিনূনা বিহী হাত্তা-ইয়ারায়ুল্ 'আযা-বাল্ আলীম্।
মুহিউদ্দীন খান
২০১ তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
Hilali & Muhsin Khan
201 They will not believe in it until they see the painful torment.
আবদুস শহীদ নাসিম
২০২ হ্যাঁ, সেটা এসে পড়বে আকস্মিক এবং তারা টেরই পাবেনা।
বাংলা উচ্চারণ
২০২ ফাইয়াতিয়াহুম্ বাগ্তাতাঁও অহুম্ লা-ইয়াশ্ 'ঊরূন্।
মুহিউদ্দীন খান
২০২ অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
Hilali & Muhsin Khan
202 It shall come to them of a sudden, while they perceive it not.
আবদুস শহীদ নাসিম
২০৩ তখন তারা বলবে: ‘আমাদের কি অবকাশ দেয়া হবে?’
বাংলা উচ্চারণ
২০৩ ফাইয়াকুলূ হাল্ নাহ্নু মুন্জোয়ারূন্।
মুহিউদ্দীন খান
২০৩ তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
Hilali & Muhsin Khan
203 Then they will say: "Can we be respited?"
আবদুস শহীদ নাসিম
২০৪ তারা কি দ্রুত আগমন চায় আমাদের আযাবের?
বাংলা উচ্চারণ
২০৪ আফাবি 'আযা-বিনা-ইয়াস্তা'জ্বিলূন্।
মুহিউদ্দীন খান
২০৪ তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
Hilali & Muhsin Khan
204 Would they then wish for Our Torment to be hastened on?
আবদুস শহীদ নাসিম
২০৫ তুমি কি দেখোনি, আমরা তো অনেক বছর তাদের ভোগ বিলাস করতে দিয়েছি।
বাংলা উচ্চারণ
২০৫ আফারয়াইতা ইঁম্ মাত্তা'না-হুম্ সিনীন্।
মুহিউদ্দীন খান
২০৫ আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ - বিলাস করতে দেই,
Hilali & Muhsin Khan
205 Tell Me, (even) if We do let them enjoy for years,
আবদুস শহীদ নাসিম
২০৬ তার পরেই এসেছিল সেই জিনিস (তাদের ধ্বংস) যার ওয়াদা তাদের দেয়া হয়েছিল।
বাংলা উচ্চারণ
২০৬ ছুম্মা জ্বা-য়াহুম্ মা-কা-নূ ইয়ূ'আদূন্।
মুহিউদ্দীন খান
২০৬ অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
Hilali & Muhsin Khan
206 And afterwards comes to them that (punishment) which they had been promised,
আবদুস শহীদ নাসিম
২০৭ তাদের ভোগ বিলাসের উপকরণসমূহ তাদের কোনো কাজেই আসেনি।
বাংলা উচ্চারণ
২০৭ মা য় আগ্না-'আন্হুম্ মা-কা-নূ ইয়ু মাত্তা'ঊন্।
মুহিউদ্দীন খান
২০৭ তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
Hilali & Muhsin Khan
207 All that with which they used to enjoy shall not avail them.
আবদুস শহীদ নাসিম
২০৮ আমরা এমন কোনো জনপদ হালাক করিনি যার জন্যে সতর্ককারীরা ছিলনা।
বাংলা উচ্চারণ
২০৮ অমা য় আহ্লাক্না-মিন্ র্ক্বইয়াতিন্ ইল্লা-লাহা-মুন্যিরূন্।
মুহিউদ্দীন খান
২০৮ আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
Hilali & Muhsin Khan
208 And never did We destroy a township but it had its warners
আবদুস শহীদ নাসিম
২০৯ এটি একটি উপদেশ। (তাদের ব্যাপারে) আমরা অন্যায় আচরণ করিনি।
বাংলা উচ্চারণ
২০৯ যিক্রা অমা-কুন্না- জোয়া-লিমীন্।
মুহিউদ্দীন খান
২০৯ স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
Hilali & Muhsin Khan
209 By way of reminder, and We have never been unjust.
আবদুস শহীদ নাসিম
২১০ এ কুরআন নিয়ে শয়তানরা নাযিল হয়নি।
বাংলা উচ্চারণ
২১০ অমা-তানায্ যালাত্ বিহিশ্ শাইয়া-ত্বীন্।
মুহিউদ্দীন খান
২১০ এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
Hilali & Muhsin Khan
210 And it is not the Shayatin (devils) who have brought it (this Qur'an) down.
আবদুস শহীদ নাসিম
২১১ এ কাজের তারা যোগ্যও নয় এবং এ কাজের সামর্থও তাদের নেই।
বাংলা উচ্চারণ
২১১ অমা-ইয়াম্বাগী লাহুম্ অমা-ইয়াস্তাত্বী'ঊন্।
মুহিউদ্দীন খান
২১১ তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না।
Hilali & Muhsin Khan
211 Neither would it suit them, nor they can (produce it).
আবদুস শহীদ নাসিম
২১২ তাদেরকে তো এটা শোনার সুযোগ থেকে দূরে রাখা হয়েছে।
বাংলা উচ্চারণ
২১২ ইন্নাহুম্ 'আনিস্ সাম্ঈ' লামা'যূলূন্।
মুহিউদ্দীন খান
২১২ তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
Hilali & Muhsin Khan
212 Verily, they have been removed far from hearing it.
আবদুস শহীদ নাসিম
২১৩ সুতরাং তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ্ ডেকোনা, ডাকলে দন্ডপ্রাপ্তদের অন্তরভুক্ত হয়ে পড়বে।
বাংলা উচ্চারণ
২১৩ ফালা-তাদ্'উ মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর ফাতাকূনা মিনাল্ মু'আয্যাবীন্।
মুহিউদ্দীন খান
২১৩ অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
Hilali & Muhsin Khan
213 So invoke not with Allah another ilah (god) lest you should be among those who receive punishment.
আবদুস শহীদ নাসিম
২১৪ তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো।
বাংলা উচ্চারণ
২১৪ অআর্ন্যি আশীরতাকাল্ আকরবীন্।
মুহিউদ্দীন খান
২১৪ আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
Hilali & Muhsin Khan
214 And warn your tribe (O Muhammad صلى الله عليه وسلم) of near kindred.
আবদুস শহীদ নাসিম
২১৫ আর যারা তোমার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি তুমি স্নেহ - মমতার ডানা অবনমিত করো।
বাংলা উচ্চারণ
২১৫ অখ্ফিদ্ব্ জ্বানা-হাকা লিমানিত্তাবা'আকা মিনাল্ মুমিনীন্।
মুহিউদ্দীন খান
২১৫ এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
Hilali & Muhsin Khan
215 And be kind and humble to the believers who follow you.
আবদুস শহীদ নাসিম
২১৬ তারা যদি তোমার অবাধ্য হয়, তবে তুমি বলো: ‘তোমাদের কর্মকান্ড থেকে আমি দায়মুক্ত।’
বাংলা উচ্চারণ
২১৬ ফাইন্ 'আছোয়াওকা ফাকুল্ ইন্নী বারী-য়ুম্ মিম্মা-তা'মালূন্।
মুহিউদ্দীন খান
২১৬ যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
Hilali & Muhsin Khan
216 Then if they disobey you, say: "I am innocent of what you do."
আবদুস শহীদ নাসিম
২১৭ মহাশক্তিধর, অতীব দয়াবানের উপর তাওয়াক্কুল করো,
বাংলা উচ্চারণ
২১৭ অ তাওয়াক্কাল্ 'আলাল্ 'আযীর্যি রহীম্।
মুহিউদ্দীন খান
২১৭ আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
Hilali & Muhsin Khan
217 And put your trust in the All-Mighty, the Most Merciful,
আবদুস শহীদ নাসিম
২১৮ যিনি তোমাকে দেখেন যখন তুমি দাঁড়াও (সালাতে)।
বাংলা উচ্চারণ
২১৮ আল্লাযী ইয়ার-কা হীনা তাকুম্।
মুহিউদ্দীন খান
২১৮ যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
Hilali & Muhsin Khan
218 Who sees you (O Muhammad صلى الله عليه وسلم) when you stand up (alone at night for Tahajjud prayers).
আবদুস শহীদ নাসিম
২১৯ তাছাড়া সাজদাকারীদের সাথে তোমার উঠাবসাও তিনি দেখেন।
বাংলা উচ্চারণ
২১৯ অতাক্বাল্লুবাকা ফিস্ সা-জ্বিদীন্।
মুহিউদ্দীন খান
২১৯ এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
Hilali & Muhsin Khan
219 And your movements among those who fall prostrate (to Allah in the five compulsory congregational prayers).
আবদুস শহীদ নাসিম
২২০ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
বাংলা উচ্চারণ
২২০ ইন্নাহূ হুওয়াস্ সামী'উল্ 'আলীম্।
মুহিউদ্দীন খান
২২০ নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
Hilali & Muhsin Khan
220 Verily He, only He, is the All-Hearer, the All-Knower.
আবদুস শহীদ নাসিম
২২১ (হে মানুষ!) তোমাদের সংবাদ দেবো কি, শয়তানরা কার ঘাড়ে সওয়ার হয়?
বাংলা উচ্চারণ
২২১ হাল উনাব্বিউকুম্ 'আলা-মান্ তানায্যালুশ্ শাইয়া-ত্বীন্।
মুহিউদ্দীন খান
২২১ আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
Hilali & Muhsin Khan
221 Shall I inform you (O people!) upon whom the Shayatin (devils) descend?
আবদুস শহীদ নাসিম
২২২ তারা তো সওয়ার হয় প্রত্যেক কট্টর মিথ্যাবাদী পাপিষ্ঠের ঘাড়ে।
বাংলা উচ্চারণ
২২২ তানায্যালু 'আলা-কুল্লি আফ্ফা-কিন্ আছীম্।
মুহিউদ্দীন খান
২২২ তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
Hilali & Muhsin Khan
222 They descend on every lying, sinful person.
আবদুস শহীদ নাসিম
২২৩ তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
বাংলা উচ্চারণ
২২৩ ইয়ুল্ক্ব ূনাস্ সাম্'আ অআক্ছারুহুম্ কা-যিবূন্।
মুহিউদ্দীন খান
২২৩ তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
Hilali & Muhsin Khan
223 Who gives ear (to the devils and they pour what they may have heard of the Unseen from the angels), and most of them are liars.
আবদুস শহীদ নাসিম
২২৪ কবিদের অনুসরণ করে তো বিভ্রান্তরাই।
বাংলা উচ্চারণ
২২৪ অশ্শু'আর-য়ু ইয়াত্তাবিউ'হুমুল্ গা-য়ূন্।
মুহিউদ্দীন খান
২২৪ বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
Hilali & Muhsin Khan
224 As for the poets, the erring ones follow them,
আবদুস শহীদ নাসিম
২২৫ তুমি দেখোনা তারা উদ্ভ্রান্তের মতো প্রত্যেক উপত্যকায়ই ঘুমিয়ে পড়ে?
বাংলা উচ্চারণ
২২৫ আলাম তার আন্নাহুম্ ফী কুল্লি ওয়া- দিঁ ইয়াহীমূন্।
মুহিউদ্দীন খান
২২৫ তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
Hilali & Muhsin Khan
225 See you not that they speak about every subject (praising people - right or wrong) in their poetry?
আবদুস শহীদ নাসিম
২২৬ আর তারা তাই বলে, যা তারা করেনা।
বাংলা উচ্চারণ
২২৬ অআন্নাহুম্ ইয়াকুলূনা মা-লা ইয়াফ্'আলূন্।
মুহিউদ্দীন খান
২২৬ এবং এমন কথা বলে, যা তারা করে না।
Hilali & Muhsin Khan
226 And that they say what they do not do.
আবদুস শহীদ নাসিম
২২৭ তবে তারা নয়, যারা ঈমান আনে, আমলে সালেহ্ করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং অত্যাচারিত হবার পরই প্রতিশোধ গ্রহণ করে। যারা যুলুম করে তারা শীঘ্রি জানতে পারবে কোন্ ফিরে যাবার জায়গায় তারা ফিরে যাবে?
বাংলা উচ্চারণ
২২৭ ইল্লাল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া- লিহা-তি অযাকারুল্লা-হা কাছীরাওঁ ওয়ান্তাছোয়ারূ মিম্ বা'দি মা-জুলিমূ অসাইয়া'লামুল্লাযীনা জোয়ালামূ য় আইয়্যা মুন্ক্বালাবিঁই ইয়ান্ক্বালিবূন্।
মুহিউদ্দীন খান
২২৭ তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
Hilali & Muhsin Khan
227 Except those who believe (in the Oneness of Allah - Islamic Monotheism) and do righteous deeds, and remember Allah much, and vindicate themselves after they have been wronged [by replying back in poetry to the unjust poetry (which the pagan poets utter against the Muslims)]. And those who do wrong will come to know by what overturning they will be overturned.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report