আল ওয়াকিয়া (ঘটনা) , choose another chapter
আল ওয়াকিয়া (ঘটনা)
Chapter 56, 96 verses
আবদুস শহীদ নাসিম
Arabic, with marks
Pickthall
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৯৬, রুকু সংখ্যা: ০৩
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১০কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। তখন মানুষ তিনভাগে বিভক্ত হবে: ১. সৌভাগ্যবান মানুষ, ২. দুর্ভাগা মানুষ, ৩. ভালো কাজে অগ্রগামী মানব দল অর্থাৎ সাবিকিন মুকাররাবিন।
১১-২৬সাবিকিন হবে কারা? সাবিকিন-এর (ভালো কাজে অগ্রগামী লোকদের) অনন্ত পুরস্কারের বিবরণ। সাবিকিনরা আল্লাহর নৈকট্য লাভকারী।
২৭-৪০সৌভাগ্যবান লোকদের পুরস্কারের বিবরণ। সৌভাগ্যবান লোক হবে কারা?
৪১-৫৬দুর্ভাগা লোক হবে কারা? দুর্ভাগাদের পরকালীন কঠিন শাস্তির বিবরণ।
৫৭-৭৪পুনরুত্থানের পক্ষে অকাট্য যুক্তি।
৭৫-৮৭কুরআন আল্লাহর মর্যাদাবান কিতাব। এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামি।
৮৮-৯৬মুকাররাবিন এবং সৌভাগ্যবানদের শুভ পরিণতি। আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি।
আবদুস শহীদ নাসিম
১ যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. When the event befalleth -
মুহিউদ্দীন খান
১ যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু।
আবদুস শহীদ নাসিম
২ তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না।
Arabic, with marks
٢ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
Pickthall
2 There is no denying that it will befall -
মুহিউদ্দীন খান
২ যার বাস্তবতায় কোন সংশয় নেই।
বাংলা উচ্চারণ
২ লাইসা লিঅক'আতিহা-কা-যিবাহ্।
আবদুস শহীদ নাসিম
৩ সেটা কাউকে নামাবে নিচে, কাউকেও উঠাবে উপরে।
Arabic, with marks
٣ خَافِضَةٌ رَّافِعَةٌ
Pickthall
3 Abasing (some), exalting (others);
মুহিউদ্দীন খান
৩ এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
বাংলা উচ্চারণ
৩ খ-ফি দ্বোয়ার্তু র-ফি'আহ।
আবদুস শহীদ নাসিম
৪ যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকম।
Arabic, with marks
٤ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
Pickthall
4 When the earth is shaken with a shock
মুহিউদ্দীন খান
৪ যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
বাংলা উচ্চারণ
৪ ইযা- রুজ্জ্বাতিল্ র্আদু রজ্জ্বান্।
আবদুস শহীদ নাসিম
৫ যখন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত,
Arabic, with marks
٥ وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
Pickthall
5 And the hills are ground to powder
মুহিউদ্দীন খান
৫ এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
বাংলা উচ্চারণ
৫ অবুস্সাতিল্ জ্বিবা-লু বাস্সা-।
আবদুস শহীদ নাসিম
৬ ফলে সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো।
Arabic, with marks
٦ فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
Pickthall
6 So that they become a scattered dust,
মুহিউদ্দীন খান
৬ অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
বাংলা উচ্চারণ
৬ ফাকা-নাত্ হাবা-য়াম্ মুম্বাছ্ছাঁও।
আবদুস শহীদ নাসিম
৭ তখন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন ভাগে।
Arabic, with marks
٧ وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
Pickthall
7 And ye will be three kinds:
মুহিউদ্দীন খান
৭ এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
বাংলা উচ্চারণ
৭ অকুন্তুম্আয্ওয়া-জ্বান্ ছালা-ছাহ্।
আবদুস শহীদ নাসিম
৮ একটি হবে ডানদিকের দল। কী যে ভাগ্যবান হবে ডানদিকের দল!
Arabic, with marks
٨ فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
Pickthall
8 (First) those on the right hand; what of those on the right hand ?
মুহিউদ্দীন খান
৮ যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
বাংলা উচ্চারণ
৮ ফাআছ্হা-বুল্ মাইমানাতি মা য় আছ্হা-বুল্ মাইমানাহ্।
আবদুস শহীদ নাসিম
৯ একটি হবে বামদিকের দল। কী যে দুর্ভাগা হবে বামদিকের দল!
Arabic, with marks
٩ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
Pickthall
9 And (then) those on the left hand; what of those on the left hand ?
মুহিউদ্দীন খান
৯ এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
বাংলা উচ্চারণ
৯ অআছ্হা-বুল্ মাশ্য়ামাতি মা য় আছ্হা-বুল্ মাশ্য়ামাহ্।
আবদুস শহীদ নাসিম
১০ আরেকটি হবে অগ্রগামী দল। তারা তো থাকবে অগ্রগামীই।
Arabic, with marks
١٠ وَالسَّابِقُونَ السَّابِقُونَ
Pickthall
10 And the foremost in the race, the foremost in the race:
মুহিউদ্দীন খান
১০ অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
বাংলা উচ্চারণ
১০ অস্সা-বিকু নাস্ সা-বিকুন।
আবদুস শহীদ নাসিম
১১ তারা হবে সান্নিধ্য প্রাপ্ত,
Arabic, with marks
١١ أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
Pickthall
11 Those are they who will be brought nigh
মুহিউদ্দীন খান
১১ তারাই নৈকট্যশীল,
বাংলা উচ্চারণ
১১ উলা-য়িকাল্ মুর্ক্বরাবূন্।
আবদুস শহীদ নাসিম
১২ থাকবে জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
Arabic, with marks
١٢ فِي جَنَّاتِ النَّعِيمِ
Pickthall
12 In gardens of delight;
মুহিউদ্দীন খান
১২ অবদানের উদ্যানসমূহে,
বাংলা উচ্চারণ
১২ ফী জ্বান্না-তিন্ না'ঈম্।
আবদুস শহীদ নাসিম
১৩ তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
Arabic, with marks
١٣ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
Pickthall
13 A multitude of those of old
মুহিউদ্দীন খান
১৩ তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
বাংলা উচ্চারণ
১৩ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীন।
আবদুস শহীদ নাসিম
১৪ স্বল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
Arabic, with marks
١٤ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
Pickthall
14 And a few of those of later time.
মুহিউদ্দীন খান
১৪ এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
বাংলা উচ্চারণ
১৪ অক্বালীলুম্ মিনাল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
১৫ তারা থাকবে সোনা ও মনিমুক্তা খচিত আসনে।
Arabic, with marks
١٥ عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
Pickthall
15 On lined couches,
মুহিউদ্দীন খান
১৫ স্বর্ণ খচিত সিংহাসন।
বাংলা উচ্চারণ
১৫ 'আলা- সুরুরিম্ মাওদ্বূনাতিম্।
আবদুস শহীদ নাসিম
১৬ তাতে তারা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে।
Arabic, with marks
١٦ مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
Pickthall
16 Reclining therein face to face.
মুহিউদ্দীন খান
১৬ তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
বাংলা উচ্চারণ
১৬ মুত্তাকিয়ীনা 'আলাইহা-মুতাক্ব-বিলীন্।
আবদুস শহীদ নাসিম
১৭ তাদের (সেবায়) তাওয়াফ করতে থাকবে চির বালকেরা,
Arabic, with marks
١٧ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
Pickthall
17 There wait on them immortal youths
মুহিউদ্দীন খান
১৭ তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
বাংলা উচ্চারণ
১৭ ইয়াতুফু 'আলাইহিম্ ওয়িল্দা-নুম্ মুখাল্লাদূন।
আবদুস শহীদ নাসিম
১৮ পানপাত্র, কুঁজা এবং বহমান ঝর্ণা থেকে নেয়া সুরার পাত্র নিয়ে।
Arabic, with marks
١٨ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
Pickthall
18 With bowls and ewers and a cup from a pure spring
মুহিউদ্দীন খান
১৮ পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
বাংলা উচ্চারণ
১৮ বিআক্ওয়া-বিঁও অআবা-রীক্বা অকাসিম্ মিম্ মা'ঈনিল্।
আবদুস শহীদ নাসিম
১৯ সেই সুরা পানে তাদের মাথাব্যথাও হবেনা এবং তারা জ্ঞান হারিয়ে মাতালও হবেনা।
Arabic, with marks
١٩ لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Pickthall
19 Wherefrom they get no aching of the head nor any madness,
মুহিউদ্দীন খান
১৯ যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
বাংলা উচ্চারণ
১৯ লা-ইয়ুছোয়াদ্দা'ঊনা 'আন্হা-অলা- ইয়ুন্যিফূন।
আবদুস শহীদ নাসিম
২০ থাকবে বিপুল ফলফলারি বেছে বেছে পছন্দসইটি গ্রহণ করার,
Arabic, with marks
٢٠ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
Pickthall
20 And fruit that they prefer
মুহিউদ্দীন খান
২০ আর তাদের পছন্দমত ফল - মুল নিয়ে,
বাংলা উচ্চারণ
২০ অফা-কিহাতিম্ মিম্মা-ইয়াতাখাইয়্যারূন।
আবদুস শহীদ নাসিম
২১ থাকবে পাখির গোশ্ত যেটা তাদের মন চাইবে,
Arabic, with marks
٢١ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
Pickthall
21 And flesh of fowls that they desire.
মুহিউদ্দীন খান
২১ এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
বাংলা উচ্চারণ
২১ অলাহ্মি ত্বোয়াইরিম্ মিম্মা-ইয়াশ্তাহূন।
আবদুস শহীদ নাসিম
২২ থাকবে আয়তলোচনা হুর (সুন্দরী নারীকুল)
Arabic, with marks
٢٢ وَحُورٌ عِينٌ
Pickthall
22 And (there are) fair ones with wide, lovely eyes,
মুহিউদ্দীন খান
২২ তথায় থাকবে আনতনয়না হুরগণ,
বাংলা উচ্চারণ
২২ অহূরুন্ 'ঈনুন্।
আবদুস শহীদ নাসিম
২৩ (ঝিনুকের মধ্যে) লুকানো মুক্তার মতো,
Arabic, with marks
٢٣ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
Pickthall
23 Like unto hidden pearls,
মুহিউদ্দীন খান
২৩ আবরণে রক্ষিত মোতির ন্যায়,
বাংলা উচ্চারণ
২৩ কাআম্ছা-লিল্ লুলুয়িল্ মাক্নূন্ ।
আবদুস শহীদ নাসিম
২৪ তাদের আমলের প্রতিদান হিসেবে।
Arabic, with marks
٢٤ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
Pickthall
24 Reward for what they used to do.
মুহিউদ্দীন খান
২৪ তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
বাংলা উচ্চারণ
২৪ জ্বাযা-য়াম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।
আবদুস শহীদ নাসিম
২৫ তারা সেখানে শুনবেনা কোনো অর্থহীন কথা কিংবা পাপালাপ।
Arabic, with marks
٢٥ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
Pickthall
25 There hear they no vain speaking nor recrimination
মুহিউদ্দীন খান
২৫ তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
বাংলা উচ্চারণ
২৫ লা-ইয়াস্মাঊ'না ফীহা-লাগ্ওয়াঁও অলা-তাছীমান্।
আবদুস শহীদ নাসিম
২৬ শুনবে কেবল সালাম আর সালাম।
Arabic, with marks
٢٦ إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
Pickthall
26 (Naught) but the saying: Peace, (and again) Peace.
মুহিউদ্দীন খান
২৬ কিন্তু শুনবে সালাম আর সালাম।
বাংলা উচ্চারণ
২৬ ইল্লা-ক্বীলান্ সালা-মান্ সালা-মা-।
আবদুস শহীদ নাসিম
২৭ আর ডানদিকের দল, কী যে ভাগ্যবান ডানদিকের দল!
Arabic, with marks
٢٧ وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
Pickthall
27 And those on the right hand; what of those on the right hand ?
মুহিউদ্দীন খান
২৭ যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
বাংলা উচ্চারণ
২৭ অআছ্হা-বুল্ ইয়ামীনি মা য় আছ্হা-বুল্ ইয়ামীন্।
আবদুস শহীদ নাসিম
২৮ তারা থাকবে কাঁটাবিহীন কুল বাগানে,
Arabic, with marks
٢٨ فِي سِدْرٍ مَّخْضُودٍ
Pickthall
28 Among thornless lote - trees
মুহিউদ্দীন খান
২৮ তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
বাংলা উচ্চারণ
২৮ ফী সিদ্রিম্ মাখ্দ্বুদিঁও।
আবদুস শহীদ নাসিম
২৯ কাঁদিভরা কলার বাগানে,
Arabic, with marks
٢٩ وَطَلْحٍ مَّنضُودٍ
Pickthall
29 And clustered plantains,
মুহিউদ্দীন খান
২৯ এবং কাঁদি কাঁদি কলায়,
বাংলা উচ্চারণ
২৯ অত্বোয়াল্হিম্ মান্দ্বুদিঁও।
আবদুস শহীদ নাসিম
৩০ বিস্তীর্ণ ছায়ার মাঝে,
Arabic, with marks
٣٠ وَظِلٍّ مَّمْدُودٍ
Pickthall
30 And spreading shade,
মুহিউদ্দীন খান
৩০ এবং দীর্ঘ ছায়ায়।
বাংলা উচ্চারণ
৩০ অজিল্লিম্ মামদূদিঁও।
আবদুস শহীদ নাসিম
৩১ সদা বহমান পানির মধ্যে,
Arabic, with marks
٣١ وَمَاءٍ مَّسْكُوبٍ
Pickthall
31 And water gushing,
মুহিউদ্দীন খান
৩১ এবং প্রবাহিত পানিতে,
বাংলা উচ্চারণ
৩১ অমা-য়িম্ মাস্কূবিঁও।
আবদুস শহীদ নাসিম
৩২ এবং বিপুল ফলমূলের মাঝে,
Arabic, with marks
٣٢ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
Pickthall
32 And fruit in plenty
মুহিউদ্দীন খান
৩২ ও প্রচুর ফল - মূলে,
বাংলা উচ্চারণ
৩২ অ ফা- কিহাতিন্ কাছীরাতিল্।
আবদুস শহীদ নাসিম
৩৩ যা কখনো শেষও হবেনা, নিষিদ্ধও হবেনা।
Arabic, with marks
٣٣ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
Pickthall
33 Neither out of reach nor yet forbidden,
মুহিউদ্দীন খান
৩৩ যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
বাংলা উচ্চারণ
৩৩ লা-মাকতুআতিঁও অলা-মাম্নূ'আতিঁও ।
আবদুস শহীদ নাসিম
৩৪ তারা থাকবে উঁচু উঁচু শয্যায়,
Arabic, with marks
٣٤ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
Pickthall
34 And raised couches;
মুহিউদ্দীন খান
৩৪ আর থাকবে সমুন্নত শয্যায়।
বাংলা উচ্চারণ
৩৪ অফুরুশিম্ মারফূ'আহ্।
আবদুস শহীদ নাসিম
৩৫ আমরা তাদের (পৃথিবীর জান্নাতি স্ত্রীদের) সৃষ্টি করবো অপরূপ সৃষ্টিতে,
Arabic, with marks
٣٥ إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
Pickthall
35 Lo! We have created them a (new) creation
মুহিউদ্দীন খান
৩৫ আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
বাংলা উচ্চারণ
৩৫ ইন্না য় আন্শানা-হুন্না ইন্শা-য়ান্।
আবদুস শহীদ নাসিম
৩৬ তাদের বানিয়ে দেবো কুমারী,
Arabic, with marks
٣٦ فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
Pickthall
36 And made them virgins,
মুহিউদ্দীন খান
৩৬ অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
বাংলা উচ্চারণ
৩৬ ফাজ্বা'আল্না-হুন্না আব্কা-রন্।
আবদুস শহীদ নাসিম
৩৭ স্বামীগত প্রাণ এবং সমবয়স্কা,
Arabic, with marks
٣٧ عُرُبًا أَتْرَابًا
Pickthall
37 Lovers, friends,
মুহিউদ্দীন খান
৩৭ কামিনী, সমবয়স্কা।
বাংলা উচ্চারণ
৩৭ উ'রুবান্ আত্র-বাল্
আবদুস শহীদ নাসিম
৩৮ ডানদিকের লোকদের জন্যে।
Arabic, with marks
٣٨ لِّأَصْحَابِ الْيَمِينِ
Pickthall
38 For those on the right hand;
মুহিউদ্দীন খান
৩৮ ডান দিকের লোকদের জন্যে।
বাংলা উচ্চারণ
৩৮ লিআছ্হা-বিল্ ইয়ামীন্।
আবদুস শহীদ নাসিম
৩৯ তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের থেকে,
Arabic, with marks
٣٩ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
Pickthall
39 A multitude of those of old
মুহিউদ্দীন খান
৩৯ তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
বাংলা উচ্চারণ
৩৯ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীনা।
আবদুস শহীদ নাসিম
৪০ এবং অনেকেই হবে পরবর্তী লোকদের থেকে।
Arabic, with marks
٤٠ وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
Pickthall
40 And a multitude of those of later time.
মুহিউদ্দীন খান
৪০ এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
বাংলা উচ্চারণ
৪০ অছুল্লাতুম্ মিনাল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
৪১ আর বামদিকের লোকেরা, কী যে হতভাগ্য বামদিকের লোকেরা!
Arabic, with marks
٤١ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
Pickthall
41 And those on the left hand: What of those on the left hand ?
মুহিউদ্দীন খান
৪১ বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
বাংলা উচ্চারণ
৪১ অআছ্হা-বুশ্ শিমা- লি মা য় আছ্হা-বুশ্ শিমা-ল্।
আবদুস শহীদ নাসিম
৪২ তারা থাকবে প্রচন্ড গরম বাতাস আর টগবগে ফুটন্ত গরম পানির মধ্যে,
Arabic, with marks
٤٢ فِي سَمُومٍ وَحَمِيمٍ
Pickthall
42 In scorching wind and scalding water
মুহিউদ্দীন খান
৪২ তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
বাংলা উচ্চারণ
৪২ ফী সামূমিঁও অহামীমিঁও।
আবদুস শহীদ নাসিম
৪৩ থাকবে কালো ধুঁয়ার ছায়ায়,
Arabic, with marks
٤٣ وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Pickthall
43 And shadow of black smoke,
মুহিউদ্দীন খান
৪৩ এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
বাংলা উচ্চারণ
৪৩ অজিল্লিম্ মিঁ ইয়াহ্মূমিল্।
আবদুস শহীদ নাসিম
৪৪ তা ঠান্ডাও হবেনা, আরামদায়কও হবেনা।
Arabic, with marks
٤٤ لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
Pickthall
44 Neither cool nor refreshing.
মুহিউদ্দীন খান
৪৪ যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
বাংলা উচ্চারণ
৪৪ লা-বা-রিদিঁও অলা-কারীম্।
আবদুস শহীদ নাসিম
৪৫ ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা তো মত্ত ছিলো ভোগ বিলাসে
Arabic, with marks
٤٥ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
Pickthall
45 Lo! heretofore they were effete with luxury
মুহিউদ্দীন খান
৪৫ তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
বাংলা উচ্চারণ
৪৫ ইন্নাহুম্ ক্বা-নূ ক্বব্লা যা-লিকা মুত্রাফীন্।
আবদুস শহীদ নাসিম
৪৬ এবং তারা অবিরাম লিপ্ত ছিলো গুরুতর পাপ কাজে।
Arabic, with marks
٤٦ وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
Pickthall
46 And used to persist in the awful sin.
মুহিউদ্দীন খান
৪৬ তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
বাংলা উচ্চারণ
৪৬ অকা-নূ ইয়ুর্ছিরূ-না 'আলাল্ হিন্ছিল্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
৪৭ তারা বলতো: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে?
Arabic, with marks
٤٧ وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
Pickthall
47 And they used to say: When we are dead and have become dust and bones, shall we then, forsooth, be raised again,
মুহিউদ্দীন খান
৪৭ তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
বাংলা উচ্চারণ
৪৭ অ কা-নূ ইয়াকু লূনা আইযা-মিত্না-অকুন্না-তুরা-বাঁও অই'জোয়া-মান্ য়াইন্না-লামাব্ঊছূনা।
আবদুস শহীদ নাসিম
৪৮ আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
Arabic, with marks
٤٨ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
Pickthall
48 And also our forefathers ?
মুহিউদ্দীন খান
৪৮ এবং আমাদের পূর্বপুরুষগণও!
বাংলা উচ্চারণ
৪৮ আ ওয়া আ-বা-য়ু নাল্ আওয়ালূন্।
আবদুস শহীদ নাসিম
৪৯ বলো: পূর্বের এবং পরের সবাইকে,
Arabic, with marks
٤٩ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
Pickthall
49 Say (unto them, O Muhammad): Lo! those of old and those of later time
মুহিউদ্দীন খান
৪৯ বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
বাংলা উচ্চারণ
৪৯ কুল্ ইন্নাল্ আউয়্যালীনা অল্আ-খিরীনা
আবদুস শহীদ নাসিম
৫০ একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে,
Arabic, with marks
٥٠ لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
Pickthall
50 Will all be brought together to the tryst of an appointed day.
মুহিউদ্দীন খান
৫০ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
বাংলা উচ্চারণ
৫০ লামাজ্ব্ মূ'ঊ না ইলা-মীক্ব-তি ইয়াওমিম্ মা'লূম্।
আবদুস শহীদ নাসিম
৫১ তারপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
Arabic, with marks
٥١ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
Pickthall
51 Then lo! ye, the erring, the deniers,
মুহিউদ্দীন খান
৫১ অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
বাংলা উচ্চারণ
৫১ ছুম্মা ইন্নাকুম্ আইয়ুহাদ্দোয়া-ল্লূনাল্ মুকায্যিবূন।
আবদুস শহীদ নাসিম
৫২ তোমরা অবশ্যি খাবে যাক্কুম গাছ থেকে,
Arabic, with marks
٥٢ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
Pickthall
52 Ye verily will eat of a tree called Zaqqum
মুহিউদ্দীন খান
৫২ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
বাংলা উচ্চারণ
৫২ লাআ-কিলূনা মিন্ শাজ্বারিম্ মিন্ যাককুমিন্
আবদুস শহীদ নাসিম
৫৩ এবং তা দিয়ে পূর্ণ করবে তোমাদের উদর!
Arabic, with marks
٥٣ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
Pickthall
53 And will fill your bellies therewith;
মুহিউদ্দীন খান
৫৩ অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
বাংলা উচ্চারণ
৫৩ ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্ ।
আবদুস শহীদ নাসিম
৫৪ তার উপর পান করবে টগবগে ফুটন্ত গরম পানি।
Arabic, with marks
٥٤ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
Pickthall
54 And thereon ye will drink of boiling water,
মুহিউদ্দীন খান
৫৪ অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
বাংলা উচ্চারণ
৫৪ ফাশা-রিবূনা 'আলাইহি মিনাল্ হামীম্।
আবদুস শহীদ নাসিম
৫৫ আর তা তোমরা পান করবে তৃষার্ত উটের মতো।
Arabic, with marks
٥٥ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
Pickthall
55 Drinking even as the camel drinketh.
মুহিউদ্দীন খান
৫৫ পান করবে পিপাসিত উটের ন্যায়।
বাংলা উচ্চারণ
৫৫ ফাশা-রিবূনা র্শুবাল্ হীম্।
আবদুস শহীদ নাসিম
৫৬ প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
Arabic, with marks
٥٦ هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
Pickthall
56 This will be their welcome on the Day of Judgment.
মুহিউদ্দীন খান
৫৬ কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
বাংলা উচ্চারণ
৫৬ হা-যা-নুযুলুহুম্ ইয়াওমাদ্দীন্।
আবদুস শহীদ নাসিম
৫৭ আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, কেন তোমরা তা স্বীকার করছো না?
Arabic, with marks
٥٧ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
Pickthall
57 We created you. Will ye then admit the truth ?
মুহিউদ্দীন খান
৫৭ আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
বাংলা উচ্চারণ
৫৭ নাহ্নু খলাকনা-কুম্ ফালাওলা তুছোয়াদ্দিক্বূন্।
আবদুস শহীদ নাসিম
৫৮ তোমরা যে বীর্যপাত করো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
Arabic, with marks
٥٨ أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
Pickthall
58 Have ye seen that which ye emit ?
মুহিউদ্দীন খান
৫৮ তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
বাংলা উচ্চারণ
৫৮ আফারায়াইতুম্ মা তুম্নূন্।
আবদুস শহীদ নাসিম
৫৯ তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
Arabic, with marks
٥٩ أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
Pickthall
59 Do ye create it or are We the Creator ?
মুহিউদ্দীন খান
৫৯ তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
বাংলা উচ্চারণ
৫৯ আআন্তুম্ তাখ্লুকু নাহূ য় আম্ নাহ্নুল 'খ-লিকুন্ ।
আবদুস শহীদ নাসিম
৬০ আমরা তোমাদের জন্যে নির্ধারণ করে রেখেছি মউত এবং আমরা অক্ষম নই
Arabic, with marks
٦٠ نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
Pickthall
60 We mete out death among you, and We are not to be outrun,
মুহিউদ্দীন খান
৬০ আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
বাংলা উচ্চারণ
৬০ নাহ্নু ক্বার্দ্দানা-বাইনাকুমুল্ মাওতা অমা-নাহ্নু বিমাস্বূক্বীন।
আবদুস শহীদ নাসিম
৬১ তোমাদের বদল করে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্যদের নিয়ে আসতে এবং তোমাদের এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না।
Arabic, with marks
٦١ عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
Pickthall
61 That We may transfigure you and make you what ye know not.
মুহিউদ্দীন খান
৬১ এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
বাংলা উচ্চারণ
৬১ 'আলা য় আন্ নুবাদ্দিলা আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ ফীমা-লা-তা'লামূন্।
আবদুস শহীদ নাসিম
৬২ তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো। তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করোনা?
Arabic, with marks
٦٢ وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
Pickthall
62 And verily ye know the first creation. Why, then, do ye not reflect ?
মুহিউদ্দীন খান
৬২ তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
বাংলা উচ্চারণ
৬২ অলাক্বদ্ 'আলিম্তুমুন্ নাশ্য়াতাল্ ঊলা-ফালাওলা- তাযাক্কারূন্।
আবদুস শহীদ নাসিম
৬৩ তোমরা যে (ক্ষেত খামারে) বীজ বপন করে আসো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
Arabic, with marks
٦٣ أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
Pickthall
63 Have ye seen that which ye cultivate ?
মুহিউদ্দীন খান
৬৩ তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
বাংলা উচ্চারণ
৬৩ আফারায়াইতুম্ মা-তাহারুছূন্।
আবদুস শহীদ নাসিম
৬৪ সেটি অংকুরিত করো কি তোমরা, নাকি আমরাই অংকুর সৃষ্টিকারী?
Arabic, with marks
٦٤ أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
Pickthall
64 Is it ye who foster it, or are We the Fosterer ?
মুহিউদ্দীন খান
৬৪ তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
বাংলা উচ্চারণ
৬৪ আআন্তুম্ তায্রঊ'নাহূ য় আম্ নাহ্নুয্ যা-রিঊ'ন্।
আবদুস শহীদ নাসিম
৬৫ আমরা ইচ্ছা করলে তা খড় কুটায় পরিণত করে দিতে পারি, তাতে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে (এবং বলবে:)
Arabic, with marks
٦٥ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
Pickthall
65 If We willed, We verily could make it chaff, then would ye cease not to exclaim:
মুহিউদ্দীন খান
৬৫ আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
বাংলা উচ্চারণ
৬৫ লাও নাশা-য়ু লাজ্বা'আল্না-হু হুত্বোয়া-মান্ ফাজোয়াল্তুম্ তাফাক্কাহূন্।
আবদুস শহীদ নাসিম
৬৬ ‘‘আমরা তো দেউলিয়া হয়ে পড়েছি।
Arabic, with marks
٦٦ إِنَّا لَمُغْرَمُونَ
Pickthall
66 Lo! we are laden with debt!
মুহিউদ্দীন খান
৬৬ বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
বাংলা উচ্চারণ
৬৬ ইন্না-লামুগ্রমূন্।
আবদুস শহীদ নাসিম
৬৭ বরং আমরা বঞ্চিত হয়ে গেছি।’’
Arabic, with marks
٦٧ بَلْ نَحْنُ مَحْرُومُونَ
Pickthall
67 Nay, but we are deprived!
মুহিউদ্দীন খান
৬৭ বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
বাংলা উচ্চারণ
৬৭ বাল্ নাহ্নু মাহ্রূমূন্।
আবদুস শহীদ নাসিম
৬৮ তোমরা যে পানি পান করো সে বিষয়ে ভেবে দেখেছো কি?
Arabic, with marks
٦٨ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
Pickthall
68 Have ye observed the water which ye drink ?
মুহিউদ্দীন খান
৬৮ তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
বাংলা উচ্চারণ
৬৮ আফারয়াইতুমুল্ মা-য়াল্ লাযী তাশ্রবূন্।
আবদুস শহীদ নাসিম
৬৯ মেঘ থেকে তা কি তোমরা নাযিল করো, নাকি আমরা নামিয়ে আনি?
Arabic, with marks
٦٩ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
Pickthall
69 Is it ye who shed it from the raincloud, or are We the Shedder ?
মুহিউদ্দীন খান
৬৯ তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
বাংলা উচ্চারণ
৬৯ আআন্তুম্ আন্ যাল্তুমূহু মিনাল্ মুয্নি আম্ নাহ্নুল্ মুন্যিলূন্।
আবদুস শহীদ নাসিম
৭০ আমরা ইচ্ছা করলে তা লোনা লবণাক্ত রেখে দিতে পারি, তবু কেন তোমরা শোকর আদায় করোনা?
Arabic, with marks
٧٠ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
Pickthall
70 If We willed We verily could make it bitter. Why then, give ye not thanks ?
মুহিউদ্দীন খান
৭০ আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
বাংলা উচ্চারণ
৭০ লাও নাশা-য়ু জ্বা'আল্না-হু উজ্বা-জ্বান্ ফালাওলা- তাশ্কুরূ ন্।
আবদুস শহীদ নাসিম
৭১ তোমরা যে আগুন জ্বালাও, তার প্রতি লক্ষ্য করে দেখেছো কি?
Arabic, with marks
٧١ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
Pickthall
71 Have ye observed the fire which ye strike out;
মুহিউদ্দীন খান
৭১ তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
বাংলা উচ্চারণ
৭১ আফারয়াইতুমু ন্না-র ল্লাতী তূরূন্।
আবদুস শহীদ নাসিম
৭২ তোমরাই কি তার জ্বালানি সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
Arabic, with marks
٧٢ أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
Pickthall
72 Was it ye who made the tree thereof to grow, or were We the grower ?
মুহিউদ্দীন খান
৭২ তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
বাংলা উচ্চারণ
৭২ আ-আন্তুম্ আন্শাতুম্ শাজ্বারতাহা য় আম্ নাহ্নুল্ মুন্শিয়ূন্।
আবদুস শহীদ নাসিম
৭৩ আমরা এটাকে করেছি একটি নিদর্শন এবং মরুচারীদের জন্যে অতীব প্রয়োজনীয়।
Arabic, with marks
٧٣ نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
Pickthall
73 We, even We, appointed it a memorial and a comfort for the dwellers in the wilderness.
মুহিউদ্দীন খান
৭৩ আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
বাংলা উচ্চারণ
৭৩ নাহ্নু জ্বা'আল্না-হা তায্কিরতাঁও অমাতা-'আল্ লিল্মুকওয়ীন্।
আবদুস শহীদ নাসিম
৭৪ অতএব তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে তসবিহ করো।
Arabic, with marks
٧٤ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Pickthall
74 Therefor (O Muhammad), praise the name of thy Lord, the Tremendous.
মুহিউদ্দীন খান
৭৪ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
বাংলা উচ্চারণ
৭৪ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
৭৫ আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের,
Arabic, with marks
٧٥ ۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
Pickthall
75 Nay, I swear by the places of the stars -
মুহিউদ্দীন খান
৭৫ অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
বাংলা উচ্চারণ
৭৫ ফালা য় উক্বসিমু বিমাওয়া-ক্বি'ইন্ নুজুমি।
আবদুস শহীদ নাসিম
৭৬ অবশ্যি এটা একটা বড় শপথ, যদি তোমরা এর গুরুত্ব বুঝতে!
Arabic, with marks
٧٦ وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
Pickthall
76 And lo! that verily is a tremendous oath, if ye but knew -
মুহিউদ্দীন খান
৭৬ নিশ্চয় এটা এক মহা শপথ - যদি তোমরা জানতে।
বাংলা উচ্চারণ
৭৬ অইন্নাহূ লাক্বাসামু ল্লাও তা'লামূনা 'আজীম।
আবদুস শহীদ নাসিম
৭৭ নিশ্চয়ই এটি একটি সম্মানিত কুরআন।
Arabic, with marks
٧٧ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
Pickthall
77 That (this) is indeed a noble Qur'an
মুহিউদ্দীন খান
৭৭ নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
বাংলা উচ্চারণ
৭৭ ইন্নাহূ লা কুর আ-নুন্ কারীমুন্।
আবদুস শহীদ নাসিম
৭৮ এটি রয়েছে সুরক্ষিত কিতাবে (উম্মুল কিতাবে)।
Arabic, with marks
٧٨ فِي كِتَابٍ مَّكْنُونٍ
Pickthall
78 In a Book kept hidden
মুহিউদ্দীন খান
৭৮ যা আছে এক গোপন কিতাবে,
বাংলা উচ্চারণ
৭৮ ফী কিতা-বিম্ মাক্নূনিল্।
আবদুস শহীদ নাসিম
৭৯ পবিত্ররা (ফেরেশতারা) ছাড়া কেউ এটি স্পর্শ করেনা (নবীর কাছে বহন করে আনেনা)।
Arabic, with marks
٧٩ لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
Pickthall
79 Which none toucheth save the purified,
মুহিউদ্দীন খান
৭৯ যারা পাক - পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
বাংলা উচ্চারণ
৭৯ লা ইয়া স্সুহূ য় ইল্লাল্ মুত্বোয়াহ্ হারূন্।
আবদুস শহীদ নাসিম
৮০ এটি নাযিল হচ্ছে রাববুল আলামিনের পক্ষ থেকে।
Arabic, with marks
٨٠ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
Pickthall
80 A revelation from the Lord of the Worlds.
মুহিউদ্দীন খান
৮০ এটা বিশ্ব - পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
বাংলা উচ্চারণ
৮০ তান্যীলুম্ র্মি রব্বিল্ 'আ-লামী ন্।
আবদুস শহীদ নাসিম
৮১ এই মহাবাণীকে তোমরা তুচ্ছ মনে করছো?
Arabic, with marks
٨١ أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
Pickthall
81 Is it this Statement that ye scorn,
মুহিউদ্দীন খান
৮১ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
বাংলা উচ্চারণ
৮১ আফাবিহা-যাল্ হাদীছি আন্তুম্ মুদ্হিনূনা।
আবদুস শহীদ নাসিম
৮২ আর মিথ্যা বলে প্রত্যাখ্যান করাকেই কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের উপজীব্য?
Arabic, with marks
٨٢ وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
Pickthall
82 And make denial thereof your livelihood ?
মুহিউদ্দীন খান
৮২ এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
বাংলা উচ্চারণ
৮২ অতাজ্ব 'আলূনা রিয্ক্বকুম্ আন্নাকুম্ তুকায্যিবূন্।
আবদুস শহীদ নাসিম
৮৩ যখন তোমাদের প্রাণ এসে পড়বে কণ্ঠনালীতে,
Arabic, with marks
٨٣ فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
Pickthall
83 Why, then, when (the soul) cometh up to the throat (of the dying)
মুহিউদ্দীন খান
৮৩ অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
বাংলা উচ্চারণ
৮৩ ফালাওলা য় ইযা-বালাগতিল্ হুল্ক্বুম্।
আবদুস শহীদ নাসিম
৮৪ তখন তোমরা তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে,
Arabic, with marks
٨٤ وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
Pickthall
84 And ye are at that moment looking
মুহিউদ্দীন খান
৮৪ এবং তোমরা তাকিয়ে থাক,
বাংলা উচ্চারণ
৮৪ অআন্তুম্ হীনায়িযিন্ তান্জুরূনা।
আবদুস শহীদ নাসিম
৮৫ আর আমরা তোমাদের চাইতেও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
Arabic, with marks
٨٥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
Pickthall
85 - And We are nearer unto him than ye are, but ye see not -
মুহিউদ্দীন খান
৮৫ তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
বাংলা উচ্চারণ
৮৫ অনাহ্নু আকরাবু ইলাইহি মিন্কুম্ অলা-কিল্লা-তুব্ছিরূন্।
আবদুস শহীদ নাসিম
৮৬ তোমরা যদি পুনরুত্থান ও প্রতিদান দিবসকে মেনে না নাও,
Arabic, with marks
٨٦ فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Pickthall
86 Why then, if ye are not in bondage (unto Us),
মুহিউদ্দীন খান
৮৬ যদি তোমাদের হিসাব - কিতাব না হওয়াই ঠিক হয়,
বাংলা উচ্চারণ
৮৬ ফালাওলা য় ইন্ কুন্তুম্ গইর মাদীনীন।
আবদুস শহীদ নাসিম
৮৭ তবে তোমরা তা (জীবন) ফিরাও না কেন তোমরা সত্যবাদী হয়ে থাকলে?
Arabic, with marks
٨٧ تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
Pickthall
87 Do ye not force it back, if ye are truthful ?
মুহিউদ্দীন খান
৮৭ তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
বাংলা উচ্চারণ
৮৭ র্তাজ্বি'ঊনাহা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
আবদুস শহীদ নাসিম
৮৮ সে যদি সান্নিধ্যপ্রাপ্তদের একজন হয়,
Arabic, with marks
٨٨ فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
Pickthall
88 Thus if he is of those brought nigh,
মুহিউদ্দীন খান
৮৮ যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
বাংলা উচ্চারণ
৮৮ ফা আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুর্ক্বারবীন।
আবদুস শহীদ নাসিম
৮৯ তবে তখন তার জন্যে থাকবে সুরভিত এবং ফুলেল উদ্যান আর জান্নাতুন নায়ীম (নিয়ামতে ভরা জান্নাত)।
Arabic, with marks
٨٩ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
Pickthall
89 Then breath of life, and plenty, and a Garden of delight.
মুহিউদ্দীন খান
৮৯ তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
বাংলা উচ্চারণ
৮৯ ফারওহুঁও অরইহা-নুঁও অজ্বান্নাতু না'ঈম্।
আবদুস শহীদ নাসিম
৯০ আর সে যদি হয় ডানদিকের লোকদের একজন,
Arabic, with marks
٩٠ وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Pickthall
90 And if he is of those on the right hand,
মুহিউদ্দীন খান
৯০ আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
বাংলা উচ্চারণ
৯০ অ আম্মা য় ইন্ কা-না মিন্ আছ্হা-বিল্ ইয়ামীন।
আবদুস শহীদ নাসিম
৯১ তাহলে তাকে বলা হবে: ‘হে ডান পাশবর্তী! তোমার প্রতি সালাম।’
Arabic, with marks
٩١ فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Pickthall
91 Then (the greeting) "Peace be unto thee" from those on the right hand.
মুহিউদ্দীন খান
৯১ তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
বাংলা উচ্চারণ
৯১ ফাসালা-মুল্ লাকা মিন্ আছহা-বিল্ ইয়ামীন্।
আবদুস শহীদ নাসিম
৯২ আর সে যদি হয় বিভ্রান্ত মিথ্যাবাদীদের একজন,
Arabic, with marks
٩٢ وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
Pickthall
92 But if he is of the rejecters, the erring,
মুহিউদ্দীন খান
৯২ আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
বাংলা উচ্চারণ
৯২ অ আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুকায্যিবীনাদ্ব্ দ্বোয়া-ল্লীন।
আবদুস শহীদ নাসিম
৯৩ তাহলে তার আতিথ্য হবে টগবগে ফুটন্ত গরম পানি,
Arabic, with marks
٩٣ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
Pickthall
93 Then the welcome will be boiling water
মুহিউদ্দীন খান
৯৩ তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
বাংলা উচ্চারণ
৯৩ ফা নুযুলুম্ মিন্ হামীমিঁও।
আবদুস শহীদ নাসিম
৯৪ আর জাহান্নামের দহন।
Arabic, with marks
٩٤ وَتَصْلِيَةُ جَحِيمٍ
Pickthall
94 And roasting at hell - fire.
মুহিউদ্দীন খান
৯৪ এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
বাংলা উচ্চারণ
৯৪ অ তাছ্লিয়াতু জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
৯৫ এ এক নিশ্চিত সত্য বিষয়।
Arabic, with marks
٩٥ إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
Pickthall
95 Lo! this is certain truth.
মুহিউদ্দীন খান
৯৫ এটা ধ্রুব সত্য।
বাংলা উচ্চারণ
৯৫ ইন্না হা-যা-লাহুওয়া হাককুল্ ইয়াক্বীন্।
আবদুস শহীদ নাসিম
৯৬ অতএব, তুমি তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের।
Arabic, with marks
٩٦ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Pickthall
96 Therefor (O Muhammad) praise the name of thy Lord, the Tremendous.
মুহিউদ্দীন খান
৯৬ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
বাংলা উচ্চারণ
৯৬ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report