আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা)
Chapter 107, 7 verses
-
আবদুস শহীদ নাসিম
-
Arabic, with marks
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
-
জহুরুল হক
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৭, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৭প্রতিদান দিবসকে অস্বীকারকারীদের মন্দ বৈশিষ্ট্যসমূহ ও মন্দ পরিণতি।
আবদুস শহীদ নাসিম
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
Arabic, with marks
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?
মুহিউদ্দীন খান
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
জহুরুল হক
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
আবদুস শহীদ নাসিম
এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
Arabic, with marks
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
ইসলামিক ফাউন্ডেশন
সে তো সে - ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়
মুহিউদ্দীন খান
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
জহুরুল হক
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
আবদুস শহীদ নাসিম
এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
Arabic, with marks
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
ইসলামিক ফাউন্ডেশন
এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
মুহিউদ্দীন খান
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
জহুরুল হক
আর গরীব - দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
আবদুস শহীদ নাসিম
সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
Arabic, with marks
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং দুর্ভোগ সেই আদায়কারীদের,
মুহিউদ্দীন খান
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
জহুরুল হক
অতএব ধিক্ সেইসব - পড়ুয়াদের প্রতি - -
আবদুস শহীদ নাসিম
যারা গাফলতি করে তাদের সালাতে,
Arabic, with marks
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা তাহাদের সম্বন্ধে উদাসীন,
মুহিউদ্দীন খান
যারা তাদের সম্বন্ধে বে - খবর;
জহুরুল হক
যারা স্বয়ং তাদের সন্বন্ধে উদাসীন,
আবদুস শহীদ নাসিম
যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
Arabic, with marks
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা লোক দেখানোর জন্য উহা করে,
মুহিউদ্দীন খান
যারা তা লোক - দেখানোর জন্য করে
জহুরুল হক
যারা নিজেরাই হচ্ছে লোক - দেখিয়ে,
আবদুস শহীদ নাসিম
এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।
Arabic, with marks
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
ইসলামিক ফাউন্ডেশন
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট - খাট সাহায্য দানে বিরত থাকে।
মুহিউদ্দীন খান
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
জহুরুল হক
আর যারা নিষেধ করে সাহায্য - সহায়তাকরণ।