আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু) , choose another chapter
আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু)
Chapter 96, 19 verses
আবদুস শহীদ নাসিম
Arabic, with marks
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫এই পাঁচটি আয়াত মুহাম্মদ সা.-এর প্রতি অবতীর্ণ সর্বপ্রথম অহি।
০৬-১৯মানুষ নিজেকে স্বয়ম্ভর মনে করে, অথচ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রসূলকে সালাতে বাধা দান করে, তাকে পাকড়াও করে হাজির করা হবে আল্লাহর কাছে।
আবদুস শহীদ নাসিম
১ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
মুহিউদ্দীন খান
১ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্।
বয়ান ফাউন্ডেশন
১ পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
আবদুস শহীদ নাসিম
২ সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
Arabic, with marks
٢ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
মুহিউদ্দীন খান
২ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
বাংলা উচ্চারণ
২ খলাকাল্ ইন্সা-না মিন্ 'আলাক্।
বয়ান ফাউন্ডেশন
২ তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।
আবদুস শহীদ নাসিম
৩ পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত,
Arabic, with marks
٣ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
মুহিউদ্দীন খান
৩ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
বাংলা উচ্চারণ
৩ ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু।
বয়ান ফাউন্ডেশন
৩ পড়, আর তোমার রব মহামহিম।
আবদুস শহীদ নাসিম
৪ যিনি তালিম (শিক্ষা) দিয়েছেন কলমের সাহায্যে।
Arabic, with marks
٤ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
মুহিউদ্দীন খান
৪ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
বাংলা উচ্চারণ
৪ ল্লাযী 'আল্লামা বিল্ক্বলামি।
বয়ান ফাউন্ডেশন
৪ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
আবদুস শহীদ নাসিম
৫ তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানতোনা।
Arabic, with marks
٥ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
মুহিউদ্দীন খান
৫ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
বাংলা উচ্চারণ
৫ 'আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া'লাম্।
বয়ান ফাউন্ডেশন
৫ তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
আবদুস শহীদ নাসিম
৬ না, মানুষ সীমালংঘন করেই চলেছে।
Arabic, with marks
٦ كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
মুহিউদ্দীন খান
৬ সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
বাংলা উচ্চারণ
৬ কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়।
বয়ান ফাউন্ডেশন
৬ কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
আবদুস শহীদ নাসিম
৭ কারণ, সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
Arabic, with marks
٧ أَن رَّآهُ اسْتَغْنَىٰ
মুহিউদ্দীন খান
৭ এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
বাংলা উচ্চারণ
৭ র্আরয়াহুস্ তাগ্না-।
বয়ান ফাউন্ডেশন
৭ কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
আবদুস শহীদ নাসিম
৮ তোমার প্রভুর কাছে (তাদের) প্রত্যাবর্তন নিশ্চিত।
Arabic, with marks
٨ إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
বাংলা উচ্চারণ
৮ ইন্না ইলা- রব্বির্কা রুজ'আ-।
বয়ান ফাউন্ডেশন
৮ নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
আবদুস শহীদ নাসিম
৯ তুমি কি দেখেছো তাকে , যে বাধা দেয়,
Arabic, with marks
٩ أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
মুহিউদ্দীন খান
৯ আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
বাংলা উচ্চারণ
৯ আরয়াইতাল্লাযী ইয়ান্হা-।
বয়ান ফাউন্ডেশন
৯ তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
আবদুস শহীদ নাসিম
১০ (আমার) দাসকে (মুহাম্মদকে), যখন সে সালাতে দাঁড়ায়?
Arabic, with marks
١٠ عَبْدًا إِذَا صَلَّىٰ
মুহিউদ্দীন খান
১০ এক বান্দাকে যখন সে নামায পড়ে?
বাংলা উচ্চারণ
১০ 'আব্দান্ ইযা-ছোয়াল্লা-।
বয়ান ফাউন্ডেশন
১০ এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
আবদুস শহীদ নাসিম
১১ বলো দেখি, যদি সে (মুহাম্মদ) থাকে হিদায়াতের উপর,
Arabic, with marks
١١ أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ
মুহিউদ্দীন খান
১১ আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
বাংলা উচ্চারণ
১১ আরয়াইতা ইন্ কা-না 'আলাল্ হুদা য়।
বয়ান ফাউন্ডেশন
১১ তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,
আবদুস শহীদ নাসিম
১২ অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার!
Arabic, with marks
١٢ أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
মুহিউদ্দীন খান
১২ অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
বাংলা উচ্চারণ
১২ আও আমার বিত্তাকওয়া-।
বয়ান ফাউন্ডেশন
১২ অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
আবদুস শহীদ নাসিম
১৩ বলো দেখি, আর যদি ঐ (বাধাদানকারী) ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ?
Arabic, with marks
١٣ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
মুহিউদ্দীন খান
১৩ আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
বাংলা উচ্চারণ
১৩ আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা-।
বয়ান ফাউন্ডেশন
১৩ যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
আবদুস শহীদ নাসিম
১৪ সে কি জানেনা যে, আল্লাহ দেখেন (সে যা করছে)?
Arabic, with marks
١٤ أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
মুহিউদ্দীন খান
১৪ সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
বাংলা উচ্চারণ
১৪ আলাম্ ইয়া'লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার-।
বয়ান ফাউন্ডেশন
১৪ সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?
আবদুস শহীদ নাসিম
১৫ সাবধান, সে যদি (তার এ কাজ থেকে) বিরত না হয়, তবে আমি অবশ্যি তাকে নিয়ে যাবো তার কপালের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে,
Arabic, with marks
١٥ كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
মুহিউদ্দীন খান
১৫ কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -
বাংলা উচ্চারণ
১৫ কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা'আম্ বিন্না-ছিয়াতি
বয়ান ফাউন্ডেশন
১৫ কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
আবদুস শহীদ নাসিম
১৬ মিথ্যাবাদী পাপিষ্ঠের কপালের দিকের চুল (ধরে)।
Arabic, with marks
١٦ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
মুহিউদ্দীন খান
১৬ মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
বাংলা উচ্চারণ
১৬ না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্।
বয়ান ফাউন্ডেশন
১৬ মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।
আবদুস শহীদ নাসিম
১৭ তারপর সে তার চারপাশের সমর্থক - সহচরদের ডেকে আনুক।
Arabic, with marks
١٧ فَلْيَدْعُ نَادِيَهُ
মুহিউদ্দীন খান
১৭ অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
বাংলা উচ্চারণ
১৭ ফাল্ ইয়াদ্'উ না-দিয়াহূ।
বয়ান ফাউন্ডেশন
১৭ অতএব, সে তার সভাসদদের আহবান করুক।
আবদুস শহীদ নাসিম
১৮ আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের (এবং তাকে সোপর্দ করে দেবো তাদের হাতে)।
Arabic, with marks
١٨ سَنَدْعُ الزَّبَانِيَةَ
মুহিউদ্দীন খান
১৮ আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
বাংলা উচ্চারণ
১৮ সানাদ্'উয্ যাবা-নিয়াতা।
বয়ান ফাউন্ডেশন
১৮ অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।
আবদুস শহীদ নাসিম
১৯ কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনোনা। (বরং) সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর। (সাজদা)
Arabic, with marks
١٩ كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
মুহিউদ্দীন খান
১৯ কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
বাংলা উচ্চারণ
১৯ কাল্লা- লা তুত্বি'হু অস্জুদ্ ওয়াকতারিব্।
বয়ান ফাউন্ডেশন
১৯ কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।[সাজদাহ]
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report