আবদুস শহীদ নাসিম
১ হে বস্ত্র আচ্ছাদিত!
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ
জহুরুল হক
১ হে বস্ত্রাচ্ছাদনকারী!
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. O thou wrapped up in thy raiment!
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহাল্ মুয্যাম্মিলু।
আবদুস শহীদ নাসিম
২ রাতে দাঁড়াও, কিছু সময় বাদ দিয়ে।
Arabic, with marks
٢ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا
জহুরুল হক
২ তুমি উঠে দাঁড়াও রাতেরবেলা অল্পসময় ব্যতীত, - -
Pickthall
2 Keep vigil the night long, save a little -
বাংলা উচ্চারণ
২ কুমিল্লাইলা ইল্লা-ক্বলীলান্
আবদুস শহীদ নাসিম
৩ অর্ধেক রাত, কিংবা তার চাইতে কম।
Arabic, with marks
٣ نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا
জহুরুল হক
৩ তার অর্ধেক, অথবা তার থেকে কিছুটা কমিয়ে নাও,
Pickthall
3 A half thereof, or abate a little thereof
বাংলা উচ্চারণ
৩ নিছ্ফাহূ য় আওয়িন্কুছ্ মিন্হু ক্বলীলা-।
আবদুস শহীদ নাসিম
৪ অথবা তার চাইতে কিছু বাড়াও এবং কুরআন আবৃত্তি করো তারতিল করে করে।
Arabic, with marks
٤ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
জহুরুল হক
৪ অথবা এর উপরে বাড়িয়ে নাও, আর কুরআন আবৃত্তি করো ধীরস্থিরভাবে শান্ত - সুন্দর আবৃত্তিতে।
Pickthall
4 Or add (a little) thereto - and chant the Qur'an in measure,
বাংলা উচ্চারণ
৪ আওযিদ্ 'আলাইহি অরত্তিলিল্ কুরআ-না র্তাতীলা-।
আবদুস শহীদ নাসিম
৫ আমরা তোমার প্রতি নাযিল করছি এক গুরুভার বাণী।
Arabic, with marks
٥ إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
জহুরুল হক
৫ নিঃসন্দেহ আমরা তোমার উপরে চাপাচ্ছি এক গুরুভার বাণী।
Pickthall
5 For we shall charge thee with a word of weight.
বাংলা উচ্চারণ
৫ ইন্না-সানুল্ক্বী 'আলাইকা ক্বওলান্ ছাক্বীলা-।
আবদুস শহীদ নাসিম
৬ নিশ্চয়ই রাতে জেগে উঠা কঠিন এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অধিকতর কার্যকর আর আল্লাহর বাণী (কুরআন) বুঝার উত্তম সময়।
Arabic, with marks
٦ إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا
জহুরুল হক
৬ নিঃসন্দেহ রাত - জেগে উপাসনা - - এ হচ্ছে বলিষ্ঠতম পদক্ষেপ ও সুসংস্থাপিত বক্তব্য।
Pickthall
6 Lo! the vigil of the night is (a time) when impression is more keen and speech more certain.
বাংলা উচ্চারণ
৬ ইন্না না-শিয়াতাল লাইলি হিইয়া আশাদ্দু ওয়াতয়াঁও অআক্বওয়ামু ক্বীলা-।
আবদুস শহীদ নাসিম
৭ দিনের বেলায় তো থাকে তোমার দীর্ঘ ব্যস্ততা।
Arabic, with marks
٧ إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا
জহুরুল হক
৭ নিঃসন্দেহ তোমার জন্য দিনের বেলায় রয়েছে সুদীর্ঘ কর্মতৎপরতা।
Pickthall
7 Lo! thou hast by day a chain of business.
বাংলা উচ্চারণ
৭ ইন্না-লাকা ফিন্নাহা-রি সাব্হান্ ত্বোয়াওয়ীলা-।
আবদুস শহীদ নাসিম
৮ যিকির করো তোমার প্রভুর নাম এবং তাঁর প্রতি মগ্ন হও বিশেষভাবে।
Arabic, with marks
٨ وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا
জহুরুল হক
৮ সুতরাং তোমার প্রভুর নাম কীর্তন করো এবং তাঁর প্রতি ধ্যানধারণায় মগ্ন হও একনিষ্ঠ ধ্যানে।
Pickthall
8 So remember the name of thy Lord and devote thyself with a complete devotion -
বাংলা উচ্চারণ
৮ অয্কুরিস্ মা রব্বিকা অতাবাত্তাল্ ইলাইহি তাব্তীলা-।
আবদুস শহীদ নাসিম
৯ তিনিই প্রভু মাশরিক ও মাগরিবের। কোনো ইলাহ্ নেই তিনি ছাড়া। সুতরাং তাঁকেই ধরো কার্যনির্বাহক - উকিল।
Arabic, with marks
٩ رَّبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا
জহুরুল হক
৯ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রভু, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, সুতরাং তাঁকেই কর্ণধাররূপে গ্রহণ করো।
Pickthall
9 Lord of the East and the West; there is no God save Him; so choose thou Him alone for thy defender -
বাংলা উচ্চারণ
৯ রব্বুল্ মাশ্রিক্বি অল্মাগ্রিবি লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফাত্তাখিয্হু অক্বীলা-।
আবদুস শহীদ নাসিম
১০ তারা যা বলে তাতে তুমি সবর অবলম্বন করো এবং সৌজন্যের সাথে পরিহার করে চলো তাদের।
Arabic, with marks
١٠ وَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا
জহুরুল হক
১০ আর অধ্যবসায় চালিয়ে যাও তারা যা বলে তা সত্ত্বেও, আর তাদের পরিহার করে চলো সৌজন্যময় পরিহারে!
Pickthall
10 And bear with patience what they utter, and part from them with a fair leave - taking.
বাংলা উচ্চারণ
১০ ওয়ার্ছ্বি 'আলা-মা-ইয়াকুলূনা ওয়াহজুর হুম্ হায্রন্ জ্বামীলা-।
আবদুস শহীদ নাসিম
১১ আমাকে ছেড়ে দাও আর বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যাবাদীদের এবং স্বল্পকালের জন্যে অবকাশ দাও তাদের।
Arabic, with marks
١١ وَذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولِي النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا
জহুরুল হক
১১ আর ছেড়ে দাও আমাকে এবং সত্যপ্রত্যাখ্যানকারীদের, বিলাস - সামগ্রীর অধিকারীদের, আর তাদের বিরাম দাও অল্পকাল।
Pickthall
11 Leave Me to deal with the deniers, lords of ease and comfort (in this life); and do thou respite them awhile.
বাংলা উচ্চারণ
১১ অর্যানী অল্মুকায্যিবীনা উলিন্ না'মাতি অমাহ্হিল্হুম্ ক্বলীলা-।
আবদুস শহীদ নাসিম
১২ জেনে রাখো, আমার কাছে রয়েছে শিকল আর জাহিম (প্রজ্জ্বলিত আগুন)।
Arabic, with marks
١٢ إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا
জহুরুল হক
১২ নিঃসন্দেহ আমাদের কাছে আছে ভারী শিকল ও জ্বলন্ত আগুন,
Pickthall
12 Lo! with Us are heavy fetters and a raging fire,
বাংলা উচ্চারণ
১২ ইন্না-লাদাইনা য় আন্কা-লাঁও অজ্বাহীমাঁ- ।
আবদুস শহীদ নাসিম
১৩ আর রয়েছে গলায় আটকে যাওয়ার খাদ্য এবং বেদনাদায়ক আযাব।
Arabic, with marks
١٣ وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
জহুরুল হক
১৩ আর খাদ্য যা গলায় আটকে যায়, আর মর্মন্তুদ শাস্তি!
Pickthall
13 And food which choketh (the partaker), and a painful doom
বাংলা উচ্চারণ
১৩ অত্বোয়া'আ-মান্ যা-গুছ্ছোয়াতিঁও অ'আযা-বান্ আলীমা-।
আবদুস শহীদ নাসিম
১৪ সেদিন পৃথিবী এবং পর্বতমালা প্রচন্ড কম্পনে দুলে উঠবে, আর পর্বতমালা পরিণত হবে বহমান বালুকারাশিতে।
Arabic, with marks
١٤ يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
জহুরুল হক
১৪ সেইদিন পৃথিবী ও পাহাড়গুলো কেঁপে উঠবে, আর পাহাড়গুলো হয়ে যাবে স্তূপাকার বালির গাদা!
Pickthall
14 On the day when the earth and the hills rock, and the hills become a heap of running sand.
বাংলা উচ্চারণ
১৪ ইয়াওমা র্তাজুফুল্ র্আদু অল্জ্বিবা-লু অকা-নাতিল্ জ্বিবা-লু কাছীবাম্ মাহীলা-।
আবদুস শহীদ নাসিম
১৫ আমরা তোমাদের কাছে পাঠিয়েছি একজন রসূল তোমাদের জন্যে (সত্যের) সাক্ষী হিসেবে, যেমন পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
Arabic, with marks
١٥ إِنَّا أَرْسَلْنَا إِلَيْكُمْ رَسُولًا شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا
জহুরুল হক
১৫ নিঃসন্দেহ আমরা তোমাদের কাছে এজন রসূল পাঠিয়েছি, তোমাদের উপরে সাক্ষীরূপে, যেমন আমরা ফিরআউনের কাছে একজন রসূল পাঠিয়েছিলাম।
Pickthall
15 Lo! We have sent unto you a messenger as witness against you, even as We sent unto Pharaoh a messenger.
বাংলা উচ্চারণ
১৫ ইন্না য় র্আসাল্ না য় ইলাইকুম্ রসূলান্ শা-হিদান্ 'আলাইকুম্ কামা য় র্আসাল্না য় ইলা- র্ফি'আ'উনা রসূলা-।
আবদুস শহীদ নাসিম
১৬ সে (ফেরাউন) অমান্য করেছিল সেই রসূলকে, ফলে আমরা তাকে পাকড়াও করেছিলাম কঠিন পাকড়াও।
Arabic, with marks
١٦ فَعَصَىٰ فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا
জহুরুল হক
১৬ কিন্ত ফিরআউন সেই রসূলকে অমান্য করেছিল, ফলে আমরা তাকে পাকড়াও করেছিলাম নিদারুণ পাকড়ানোতে।
Pickthall
16 But Pharaoh rebelled against the messenger, whereupon We seized him with no gentle grip.
বাংলা উচ্চারণ
১৬ ফা'আছোয়া- র্ফি'আউর্নু রসূলা ফাআখয্না-হু আখ্যাঁও অবীলা-।
আবদুস শহীদ নাসিম
১৭ তোমরা যদি কুফুরি করো তবে কেমন করে আত্মরক্ষা করবে সেদিন, যেদিনটি কিশোরদের বানিয়ে দেবে বৃদ্ধ?
Arabic, with marks
١٧ فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
জহুরুল হক
১৭ অতএব কেমন করে তোমরা আত্মরক্ষা করবে, যদি তোমরা অবিশ্বাস কর সেই দিনকে যেদিন ছেলেপিলেদের চুল পাকিয়ে তুলবে, - -
Pickthall
17 Then how, if ye disbelieve, will ye protect yourselves upon the day which will turn children grey,
বাংলা উচ্চারণ
১৭ ফাকাইফা তাত্তাকুনা ইন্ কাফারতুম্ ইয়াওমাইঁ ইয়াজ্ব 'আলুল্ ওয়িল্দা-না শীবা-।
আবদুস শহীদ নাসিম
১৮ সেদিন আকাশ ফেটে যাবে। তাঁর প্রতিশ্রুতি অবশ্যি বাস্তবায়িত হবে।
Arabic, with marks
١٨ السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ ۚ كَانَ وَعْدُهُ مَفْعُولًا
জহুরুল হক
১৮ আকাশ হবে বিদীর্ণ? তাঁর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে।
Pickthall
18 The very heaven being then rent asunder. His promise is to be fulfilled.
বাংলা উচ্চারণ
১৮ নিস্ সামা-য়ু মুন্ফাত্বিরুম্ বিহ্ কা-না ওয়া'দুহূ মাফ্'ঊলা-।
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই এ (কুরআন) একটি উপদেশ। সুতরাং যে চায়, সে তার প্রভুর পথ ধরুক।
Arabic, with marks
١٩ إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا
জহুরুল হক
১৯ নিশ্চয়ই এটি একটি স্মরণকারী বিষয়, সুতরাং যে ইচ্ছা করে সে তার প্রভুর দিকে পথ ধরুক।
Pickthall
19 Lo! This is a Reminder. Let him who will, then, choose a way unto his Lord.
বাংলা উচ্চারণ
১৯ ইন্না হা-যিহী তায্ কিরতুন্ ফামান্ শা-য়া ত্তাখাযা ইলা-রব্বিহী সাবীলা-।
আবদুস শহীদ নাসিম
২০ তোমার প্রভু জানেন, তুমি দাঁড়াও রাতের প্রায় দুই তৃতীয়াংশ, কখনো অর্ধেক এবং কখনো এক তৃতীয়াংশ এবং তোমার সাথে দাঁড়ায় তোমার সাথিদের একটি দলও। আল্লাহ্ই নির্ধারণ করেন রাত এবং দিনের পরিমাণ। তিনি জানেন, এতোটা তোমরা পুরোপুরি পালন করতে পারবেনা। ফলে তিনি তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। কাজেই কুরআনের যতোটুকু আবৃত্তি করা তোমাদের জন্যে সহজ, ততোটুকু আবৃত্তি করো। আল্লাহ জানেন তোমাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। অপর কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ভ্রমণ করবে। আর কিছু লোক লড়াই সংগ্রাম করবে আল্লাহর পথে। অতএব যতোটুকু সহজ কুরআন থেকে পাঠ করো এবং সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে করজ (ঋণ) দাও উত্তম করজ। তোমাদের নিজেদের কল্যাণে ভালো যা কিছু (আখিরাতের উদ্দেশ্যে) অগ্রিম পাঠাবে তা অবশ্যি আল্লাহর কাছে ফেরত পাবে। এটাই উত্তম এবং পুরস্কার হিসেবে বিরাট। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়াময়।
Arabic, with marks
٢٠ ۞ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ ۚ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ ۙ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
জহুরুল হক
২০ তোমার প্রভু অবশ্য জানেন যে তুমি তো জেগে থাক রাতের প্রায় দুই - তৃতীয়াংশ, আর তার অর্ধেক আর তার এক - তৃতীয়াংশ, আর তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও। আর আল্লাহ্ রাত ও দিনের পরিমাপ রক্ষা করেন। তিনি জানেন যে তোমরা কখনো এর হিসাব রাখতে পারবে না, কাজেই তিনি তোমাদের দিকে ফিরেছেন, সেজন্য কুরআন থেকে যতটা তোমাদের জন্য সহজ ততটা আবৃত্তি করো। তিনি জানেন যে তোমাদের কেউ - কেউ রোগগ্রস্ত হবে এবং অন্যেরা দুনিয়াতে চষে বেড়াবে আল্লাহ্ র করুণাভান্ডারের সন্ধানে, আর অন্যান্যরা আল্লাহ্ র পথে যুদ্ধ করবে, সেজন্য এ - থেকে যতটা তোমরা সহজ মনে কর ততটা আবৃত্তি করো, আর নামায কায়েম রেখো ও যাকাত আদায় করো এবং আল্লাহ্ কে ঋণদান করো উত্তম ঋণ। আর যা কিছু সৎকাজ তোমরা নিজেদের জন্য আগবাড়াও তা তোমরা আল্লাহ্ র কাছে পাবে, - - সেটিই বেশি ভাল ও বিরাট প্রতিদান। আর আল্লাহ্ র কাছে পরিত্রাণ খোঁজো, নিঃসন্দেহ আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
Pickthall
20 Lo! thy Lord knoweth how thou keepest vigil sometimes nearly two - thirds of the night, or (sometimes) half or a third thereof, as do a party of those with thee. Allah measureth the night and the day. He knoweth that ye count it not, and turneth unto you in mercy. Recite, then, of the Qur'an that which is easy for you. He knoweth that there are sick folk among you, while others travel in the land in search of Allah's bounty, and others (still) are fighting for the cause of Allah. So recite of it that which is easy (for you), and establish worship and pay the poor - due, and (so) lend unto Allah a goodly loan. Whatsoever good ye send before you for your souls, ye will find it with Allah, better and greater in the recompense. And seek forgiveness of Allah. Lo! Allah is Forgiving, Merciful.
বাংলা উচ্চারণ
২০ ইন্না রব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদ্না-মিন্ ছুলুছায়িল্লাইলি অনিছ্ফাহূ অ ছুলুছাহূ অত্বোয়া-য়িফাতুম্ মিনাল্লাযীনা মা'আক্ অল্লা-হু ইয়ুক্বদ্দিরুল্ লাইলা অন্নাহার্- 'আলিমা আল্লান্ তুহ্ছূহু ফাতা-বা 'আলাইকুম্ ফাকরায়ূ মা-তাইয়াস্সারা মিনাল্ কুরআ-ন্ 'আলিমা আন্ সাইয়াকূনু মিন্কুম্ র্মাদ্বোয়া অআ-খরূনা ইয়াদ্ব্রিবূনা ফিল্ র্আদ্বি ইয়াব্তাগূনা মিন্ ফাদ্ব্লিল্লা-হি অআ-খরূনা ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিল্লা-হি ফাক্ব্রায়ূ মা-তাইয়াস্সার মিন্হু অআক্বীমুছ্ ছলা-তা অআ-তুয্ যাকা-তা অআকরিদ্বুল্লা-হা র্কাদ্বোয়ান্ হাসানা- অমা-তুক্বাদ্দিমূ লিআন্ফুসিকুম্ মিন্ খইরিন্ তাজ্বিদূহু 'ইন্দাল্লা-হি হুওয়া খইরঁও অআ'জোয়ামা আজর- অস্তাগ্ফিরুল্লা-হ্ ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।