আয়াতআলোচ্য বিষয়
০১-০৫সুস্পষ্ট প্রমাণ আসার পর আহলে কিতাবরা সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
০৬আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফুরি করবে, তারা সৃষ্টির অধম।
০৭-০৮যারা ঈমান আনবে এবং আমলে সালেহ্ করবে তারাই সৃষ্টির সেরা।
আবদুস শহীদ নাসিম
আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।
তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।
আর তাদের আদেশ করা হয় নি এ ভিন্ন যে তারা র উপাসনা করবে ধর্মে তাঁর প্রতি বিশুদ্ধচিত্ত হয়ে, একনিষ্ঠভাবে, আর কায়েম করবে ও যাকাত আদায় করবে, - - আর এইটিই সুপ্রতিষ্ঠিত ধর্ম।
নিঃসন্দেহ গ্রন্থের অনুবর্তীদের মধ্যের যারা অবিশ্বাস পোষণ করে আর বহুখোদাবাদীরা - - জাহান্নামের আগুনে, তা তে তারা অবস্থান করবে। তারাই স্বয়ং সৃষ্টজীবদের মধ্যে নিকৃষ্টতম।
তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।
তাদের পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছে - - নন্দনকাননসমূহ, তাদের নিচ দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, সেখানে তারা অবস্থান করবে চিরকাল। তাদের উপরে সন্তষ্ট আর তারা সন্তষ্ট তাঁর প্রতি। এইটি তার জন্য যে তার প্রভুকে ভয় করে।