আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো) , choose another chapter
আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো)
Chapter 80, 42 verses
আবদুস শহীদ নাসিম
Word by word
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৬দাওয়াতি কাজে কাদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে? কুরআন একটি উপদেশগ্রন্থ, যার ইচ্ছা উপদেশ গ্রহণ করবে।
১৭-৩২আল্লাহ্ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবনোপকরণ দিয়েছেন।
৩৩-৪২কিয়ামতের দিন পাপিষ্ঠরা আপনজন থেকে পালাবে। সেদিন কিছু মুখমন্ডল হবে উজ্জ্বল আর কিছু মুখমন্ডল হবে কালো।
আবদুস শহীদ নাসিম
১ সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো,
Word by word
١ عَبَسَ وَتَوَلَّىٰٓ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; সে ভ্রুকুটি করেছিলেন এবং মুখ ফিরিয়ে নিয়েছিল,
বয়ান ফাউন্ডেশন
১ সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
আবদুস শহীদ নাসিম
২ এ কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে,
Word by word
٢ أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
সমকালীন বাংলা
২ কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল,
বয়ান ফাউন্ডেশন
২ কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
আবদুস শহীদ নাসিম
৩ তুমি কি করে জানবে, হয়তো সে শুদ্ধতা অর্জন করতো?
Word by word
٣ وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে? সে হয়তো পরিশুদ্ধ হতো,
বয়ান ফাউন্ডেশন
৩ আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
আবদুস শহীদ নাসিম
৪ কিংবা উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকার সাধন করতো?
Word by word
٤ أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
সমকালীন বাংলা
৪ অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত,
বয়ান ফাউন্ডেশন
৪ অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
আবদুস শহীদ নাসিম
৫ অথচ যে নিজেকে ভাবে মুখাপেক্ষাহীন,
Word by word
٥ أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
সমকালীন বাংলা
৫ তুমি তার প্রতি মনোযোগ দাও,
বয়ান ফাউন্ডেশন
৫ আর যে বেপরোয়া হয়েছে,
আবদুস শহীদ নাসিম
৬ তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি।
Word by word
٦ فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
সমকালীন বাংলা
৬ তুমি তার প্রতি মনোযোগ দাও,
বয়ান ফাউন্ডেশন
৬ তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
আবদুস শহীদ নাসিম
৭ তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে?
Word by word
٧ وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
সমকালীন বাংলা
৭ অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোনো দায় নেই,
বয়ান ফাউন্ডেশন
৭ অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে,
Word by word
٨ وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
সমকালীন বাংলা
৮ আর যে তোমার কাছে ছুটে আসে,
বয়ান ফাউন্ডেশন
৮ পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
আবদুস শহীদ নাসিম
৯ এবং সে (আল্লাহ ও তাঁর শাস্তিকে) ভয় করে,
Word by word
٩ وَهُوَ يَخْشَىٰ
সমকালীন বাংলা
৯ এবং সে ভীত থাকে,
বয়ান ফাউন্ডেশন
৯ আর সে ভয়ও করে,
আবদুস শহীদ নাসিম
১০ তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে।
Word by word
١٠ فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
সমকালীন বাংলা
১০ তুমি তার থেকে উদাসীন হও!
বয়ান ফাউন্ডেশন
১০ অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
আবদুস শহীদ নাসিম
১১ না (কখনো এমনটি করোনা); অবশ্যি এটি (এ কুরআন) একটি উপদেশ।
Word by word
١١ كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
বয়ান ফাউন্ডেশন
১১ কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
আবদুস শহীদ নাসিম
১২ সুতরাং যার ইচ্ছে, সে এটি গ্রহণ করবে।
Word by word
١٢ فَمَن شَآءَ ذَكَرَهُۥ
সমকালীন বাংলা
১২ সুতরাং যে ইচ্ছা করবে তা স্মরণ করুক
বয়ান ফাউন্ডেশন
১২ কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
আবদুস শহীদ নাসিম
১৩ (এটি সংরক্ষিত আছে) অতীব সম্মানিত সহীফা সমূহে (লওহে মাহফুযে)।
Word by word
١٣ فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
সমকালীন বাংলা
১৩ যা আছে সম্মানিত লিপিসমূহে;
বয়ান ফাউন্ডেশন
১৩ এটা আছে সম্মানিত সহীফাসমূহে।* *অর্থাৎ লওহে মাহফুজে।
আবদুস শহীদ নাসিম
১৪ খুবই উঁচু মর্যাদা সম্পন্ন ও পবিত্র,
Word by word
١٤ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
সমকালীন বাংলা
১৪ সুউন্নত , সুপবিত্র,
বয়ান ফাউন্ডেশন
১৪ সমুন্নত, পবিত্র,
আবদুস শহীদ নাসিম
১৫ সেইসব লেখকদের (ফেরেশতাদের) হাতে,
Word by word
١٥ بِأَيْدِى سَفَرَةٍ
সমকালীন বাংলা
১৫ লিপিকারদের হস্তলিখিত,
বয়ান ফাউন্ডেশন
১৫ লেখকদের হাতে,
আবদুস শহীদ নাসিম
১৬ যারা সম্মানিত ও অনুগত।
Word by word
١٦ كِرَامٍۭ بَرَرَةٍ
সমকালীন বাংলা
১৬ সম্মানিত ও সৎ,
বয়ান ফাউন্ডেশন
১৬ যারা মহাসম্মানিত, অনুগত।
আবদুস শহীদ নাসিম
১৭ ধ্বংস হলো (অবিশ্বাসী) মানুষগুলো। কতো বড় অকৃতজ্ঞ তারা!
Word by word
١٧ قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
সমকালীন বাংলা
১৭ ধ্বংস হোক মানুষের; সে কত অকৃতজ্ঞ!
বয়ান ফাউন্ডেশন
১৭ মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
আবদুস শহীদ নাসিম
১৮ কোন্ জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে (মানুষকে)?
Word by word
١٨ مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
সমকালীন বাংলা
১৮ তিনি তাকে কী থেকে সৃষ্টি করেছেন?
বয়ান ফাউন্ডেশন
১৮ তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
আবদুস শহীদ নাসিম
১৯ এক বিন্দু নোতফা (শুক্র) থেকে, তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে যথাযথভাবে গঠন করেছেন।
Word by word
١٩ مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
সমকালীন বাংলা
১৯ শুক্রবিন্দু থেকে; তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর পরিমিত করেছেন,
বয়ান ফাউন্ডেশন
১৯ শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
আবদুস শহীদ নাসিম
২০ তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ।
Word by word
٢٠ ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
সমকালীন বাংলা
২০ অতঃপর তার জন্য পথ সহজ করেছেন,
বয়ান ফাউন্ডেশন
২০ তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
আবদুস শহীদ নাসিম
২১ তারপর তার মউত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে।
Word by word
٢١ ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
সমকালীন বাংলা
২১ অতঃপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন,
বয়ান ফাউন্ডেশন
২১ তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
আবদুস শহীদ নাসিম
২২ অতপর যখন চাইবেন , তখন আবার উঠিয়ে আনবেন তাকে।
Word by word
٢٢ ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
সমকালীন বাংলা
২২ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন,
বয়ান ফাউন্ডেশন
২২ তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
আবদুস শহীদ নাসিম
২৩ না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন।
Word by word
٢٣ كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
সমকালীন বাংলা
২৩ কখনোই নয়! তিনি যা নির্দেশ দিয়েছেন, মানুষ এখনো তা পূর্ণ করেনি,
বয়ান ফাউন্ডেশন
২৩ কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
আবদুস শহীদ নাসিম
২৪ তবে, মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক (কে সৃষ্টি করেছে সেগুলো)।
Word by word
٢٤ فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
সমকালীন বাংলা
২৪ অতএব মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে,
বয়ান ফাউন্ডেশন
২৪ কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
আবদুস শহীদ নাসিম
২৫ আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি।
Word by word
٢٥ أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
সমকালীন বাংলা
২৫ নিশ্চয়ই আমরা প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি,
বয়ান ফাউন্ডেশন
২৫ নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
আবদুস শহীদ নাসিম
২৬ তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেঁড়ে দেই।
Word by word
٢٦ ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
সমকালীন বাংলা
২৬ অতঃপর পৃথিবীকে বিদীর্ণ করেছি,
বয়ান ফাউন্ডেশন
২৬ তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
আবদুস শহীদ নাসিম
২৭ আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য,
Word by word
٢٧ فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
সমকালীন বাংলা
২৭ অতঃপর তাতে শস্য উৎপন্ন করেছি,
বয়ান ফাউন্ডেশন
২৭ অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
আবদুস শহীদ নাসিম
২৮ আংগুর, শাক - শবজি,
Word by word
٢٨ وَعِنَبًا وَقَضْبًا
সমকালীন বাংলা
২৮ এবং আঙুর ও শাকসবজি,
বয়ান ফাউন্ডেশন
২৮ আঙ্গুর ও শাক-সবজি,
আবদুস শহীদ নাসিম
২৯ যয়তুন, খেজুর,
Word by word
٢٩ وَزَيْتُونًا وَنَخْلًا
সমকালীন বাংলা
২৯ এবং জলপাই ও খেজুর,
বয়ান ফাউন্ডেশন
২৯ যায়তূন ও খেজুর বন,
আবদুস শহীদ নাসিম
৩০ বিপুল বৃক্ষ - রাজির নিবিড় বন,
Word by word
٣٠ وَحَدَآئِقَ غُلْبًا
সমকালীন বাংলা
৩০ এবং ঘন উদ্যানসমূহ,
বয়ান ফাউন্ডেশন
৩০ ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
আবদুস শহীদ নাসিম
৩১ ফল - ফলারি এবং সেইসাথে অনেক ঘাস।
Word by word
٣١ وَفَٰكِهَةً وَأَبًّا
সমকালীন বাংলা
৩১ এবং ফলমূল ও চারণভূমি,
বয়ান ফাউন্ডেশন
৩১ আর ফল ও তৃণগুল্ম।
আবদুস শহীদ নাসিম
৩২ (এভাবে আমিই ব্যবস্থা করি) তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী।
Word by word
٣٢ مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
সমকালীন বাংলা
৩২ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবনধারণের সামগ্রী।
বয়ান ফাউন্ডেশন
৩২ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
আবদুস শহীদ নাসিম
৩৩ অতপর যেদিন মহাধ্বনি (শিংগার দ্বিতীয় ফুৎকার) উচ্চারিত হবে,
Word by word
٣٣ فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
সমকালীন বাংলা
৩৩ অতঃপর যখন কান-ফাটানো আওয়াজ আসবে,
বয়ান ফাউন্ডেশন
৩৩ অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে, *কিয়ামত দিবসের আওয়ায।
আবদুস শহীদ নাসিম
৩৪ সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,
Word by word
٣٤ يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
সমকালীন বাংলা
৩৪ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
বয়ান ফাউন্ডেশন
৩৪ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
আবদুস শহীদ নাসিম
৩৫ তার মা থেকে এবং বাপ থেকে,
Word by word
٣٥ وَأُمِّهِۦ وَأَبِيهِ
সমকালীন বাংলা
৩৫ এবং তার মা ও বাবা থেকে,
বয়ান ফাউন্ডেশন
৩৫ তার মা ও তার বাবা থেকে,
আবদুস শহীদ নাসিম
৩৬ তার স্ত্রী ও সন্তানদের থেকে।
Word by word
٣٦ وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
সমকালীন বাংলা
৩৬ এবং তার স্ত্রী ও সন্তানদের থেকে,
বয়ান ফাউন্ডেশন
৩৬ তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
আবদুস শহীদ নাসিম
৩৭ সে দিনটি হবে এতোই ভয়াবহ যে, সেদিন কেউই নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবেনা।
Word by word
٣٧ لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
সমকালীন বাংলা
৩৭ সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা থাকবে, যা তাকে ব্যস্ত রাখবে,
বয়ান ফাউন্ডেশন
৩৭ সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
আবদুস শহীদ নাসিম
৩৮ সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল,
Word by word
٣٨ وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
সমকালীন বাংলা
৩৮ সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল,
বয়ান ফাউন্ডেশন
৩৮ সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
আবদুস শহীদ নাসিম
৩৯ হাসি খুশি আর শুভ সংবাদে আনন্দ মুখর।
Word by word
٣٩ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
সমকালীন বাংলা
৩৯ হাস্যোজ্জ্বল ও আনন্দিত,
বয়ান ফাউন্ডেশন
৩৯ সহাস্য, প্রফুল্ল।
আবদুস শহীদ নাসিম
৪০ আবার অনেক চেহারাই হবে সেদিন ধূলো - মলিন।
Word by word
٤٠ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
সমকালীন বাংলা
৪০ আর সেদিন কিছু মুখমণ্ডলের ওপর থাকবে ধূলি,
বয়ান ফাউন্ডেশন
৪০ আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
আবদুস শহীদ নাসিম
৪১ সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
Word by word
٤١ تَرْهَقُهَا قَتَرَةٌ
সমকালীন বাংলা
৪১ কালিমা তাদের আচ্ছন্ন করবে,
বয়ান ফাউন্ডেশন
৪১ কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
আবদুস শহীদ নাসিম
৪২ কারণ, তারা (হবে) অবিশ্বাসী - অমান্যকারী - কাফির এবং পাপিষ্ঠ - দূরাচারী।
Word by word
٤٢ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
সমকালীন বাংলা
৪২ তারাই অবিশ্বাসী, পাপাচারী।
Note
বয়ান ফাউন্ডেশন
৪২ তারাই কাফির , পাপাচারী।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report