হা মিম।
হা-মীম।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্ ।
Chapter 46, 35 verses
হা মিম।
হা-মীম।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্ ।
এ কিতাব নাযিল হচ্ছে মহাশক্তিধর মহাপ্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে।
এই কিতাব মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাযিলকৃত।
তান্যীলুল্ কিতা-বি মিনাল্লা-হিল্ 'আযীযিল্ হাকীম্।
মহাকাশ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সবই আমরা বাস্তবভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্যে সৃষ্টি করেছি। কিন্তু কাফিররা উপেক্ষা করে চলছে, যে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।
আমি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যে যা কিছু আছে, তা যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর যারা করে, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ।
মা-খলাক্ব নাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অমা- বাইনাহুমা য় ইল্লা-বিল্ হাকক্বি অআজ্বালিম্ মুছাম্মান্ অল্লাযীনা কাফারূ 'আম্মা য় উন্যিরূ মু'রিদ্বূন্।
হে নবী! বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো, তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে? আমাকে দেখাও। নাকি আকাশ সৃষ্টিতে তাদের কোনো অংশীদারিত্ব আছে? পূর্বের কোনো কিতাব কিংবা সূত্রভিত্তিক কোনো জ্ঞান এ বিষয়ের থাকলে তোমরা তা হাজির করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।’
বল, ‘তোমরা আমাকে সংবাদ দাও তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক আমাকে দেখাও তো তারা যমীনে কী সৃষ্টি করেছে? অথবা আসমানসমূহে তাদের কোন অংশীদারিত্ব আছে কি? এর পূর্ববর্তী কোন কিতাব অথবা পরম্পরাগত কোন জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও’।
কুল্ আরয়াইতুম্ মা- তাদ্'ঊনা মিন্ দূনিল্লা-হি আরূনী মা-যা-খলাকু মিনাল্ র্আদ্বি আম্ লাহুম্ শিরকুন্ ফিস্ সামা-ওয়া-ত্ ঈতূনী বিকিতা-বিম্ মিন্ ক্বব্লি হা-যা য় আও আছা-রাতিম্ মিন্ 'ইল্মিন্ ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
ঐ ব্যক্তির চাইতে বড় বিভ্রান্ত আর কে, যে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না? তারা তার ডাক শুনবে কী করে? তারা তো অচেতন।
তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের আহবান সম্পর্কে উদাসীন।
অমান্ আদ্বোয়াল্লু মিম্মাইঁ ইয়াদ্'ঊমিন্ দূনিল্লা-হি মাল্ লা-ইয়াস্তাজ্বীবু লাহূ য় ইলা-ইয়াওমিল্ ক্বিয়া-মাতি অহুম্ 'আন্ দু'আ-য়িহিম্ গাফিলূন্।
যেদিন মানুষকে হাশর করা হবে (বিচারের জন্যে), সেদিন তারা এদের শত্রু হয়ে যাবে এবং এরা তাদের ইবাদত (পূজা উপাসনা) করেছে বলে তারা অস্বীকার করবে।
আর যখন মানুষকে একত্র করা হবে, তখন এ উপাস্যগুলো তাদের শত্রু হবে এবং তারা তাদের ইবাদাত অস্বীকার করবে।
অ ইযা-হুশিরান্না-সু কা-নূ লাহুম্ আ'দা-য়াঁও অকা-নূ বি'ইবা-দাতিহিম্ কা-ফিরীন্।
আমাদের স্পষ্ট আয়াতসমূহ যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, তখন মহাসত্য তাদের কাছে পৌঁছার পর কাফিররা বলে: ‘এতো এক সুস্পষ্ট ম্যাজিক।’
যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়। তখন যারা করে তাদের নিকট সত্য আসার পর বলে, ‘এটাতো প্রকাশ্য যাদু’।
অ ইযা-তুত্লা-'আলাইহিম্ আ-ইয়া-তুনা- বাইয়ি-না-তিন্ ক্ব-লাল্লাযীনা কাফারূ লিল্হাকক্বি লাম্মা-জ্বা-য়াহুম্ হা-যা-সিহ্রুম্ মুবীন্।
নাকি তারা বলে: ‘মুহাম্মদ এ কুরআন রচনা করেছে?’ তুমি বলো: ‘আমি যদি এটি রচনা করে আল্লাহর নামে চালাতাম, তবে তোমরা সবাই মিলেও কিছুতেই আমাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারতেনা। তোমরা যে বিষয়ে বিতর্কে লিপ্ত হচ্ছো সে বিষয়ে আল্লাহ্ই অধিক জানেন। এ বিষয়ে আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট। আর তিনি মহাক্ষমাশীল মহাদয়াবান।
তবে কি তারা বলে যে, ‘সে এটা নিজে উদ্ভাবন করেছে’? বল, ‘যদি আমি এটা উদ্ভাবন করে থাকি, তবে তোমরা আমাকে আল্লাহর (আযাব) থেকে বাঁচাতে সামান্য কিছুরও মালিক নও। তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত আছ, তিনি সে বিষয়ে সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথে
আম্ ইয়াকু লূনাফ্তার-হ্ কুল্ ইনিফ্ তারইতুহূ ফালা- তাম্লিকূনা লী মিনাল্লা-হি শাইয়া- হুওয়া আ'লামু বিমা-তুফীদুনা ফীহ্ কাফা-বিহী শাহীদাম্ বাইনী অ-বাইনাকুম্ অহুওয়াল্ গফূর্রু রহীম্।
বলো: ‘আমি কোনো নতুন - অভিনব রসূল নই। আমার ও তোমাদের ব্যাপারে কী করা হবে তা আমি জানি না। আমি কেবল তারই অনুসরণ করি, যা অহি করা হয় আমার কাছে। আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই।
বল, ‘আমি রাসূলদের মধ্যে নতুন নই। আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কী করা হবে। আমার প্রতি যা ওহী করা হয়, আমি কেবল তারই অনুসরণ করি। আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র’।
কুল্ মা-কুন্তু বিদ্আ'ম্ মির্না রুসুলি অমা য় আদ্রী মা-ইয়ুফ্'আলু বী অলা-বিকুম্ ইন্ আত্তাবি'উ ইল্লা-মা-ইয়ূহা য় ইলাইয়্যা অমা য় আনা ইল্লা-নাযীরুম্ মুবীন্ ।
বলো: তোমরা ভেবে দেখেছো কি, এ কুরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করো, অথচ বনি ইসরাঈলের একজন (আবদুল্লাহ ইবনে সালাম) এ কিতাবের প্রতি সাক্ষ্য দিয়েছে যে, এটি (তাওয়াতেরই অনুরূপ) এবং সে ঈমান এনেছে, আর তোমরা হঠকারিতা প্রদর্শন করো, তাহলে তোমাদের পরিণাম কী হবে? নিশ্চয়ই কখনো যালিমদের সঠিক পথ দেখান না।
বল, তোমরা আমাকে জানাও, যদি এ কুরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে, আর তোমরা এটাকে অস্বীকার করলে, অথচ বনী ইসরাঈলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল। অতঃপর সে ঈমান আনল আর তোমরা অহঙ্কার করলে। নিশ্চয় যালিম কওমকে হেদায়াত করেন না।
কুল্ আরয়াইতুম্ ইন্ কা-না মিন্ 'ইন্দিল্লা-হি অকার্ফাতুম্ বিহী অশাহিদা শা-হিদুম্ মিম্ বানী য় ইস্র-ঈলা 'আলা-মিছ্লিহী ফাআ-মানা অস্তার্ক্বাতুম্ ইন্নাল্লা-হা লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্ জোয়া-লিমীন্।
কাফিররা মুমিনদের বলে: ‘এটা (এই কুরআন) যদি ভালো হতো, তবে তারা আমাদের আগে তা গ্রহণ করতে পারতো না।’ আর যেহেতু তারা এর দ্বারা সঠিক পথ লাভ করেনি, তাই তারা বলে, ‘এটা পুরানো মিথ্যা।’
আর যারা করেছে তারা যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলে, ‘যদি এটা ভাল হত তবে তারা আমাদের থেকে অগ্রণী হতে পারত না’। আর যখন তারা এর দ্বারা হেদায়াত প্রাপ্ত হয়নি, তখন তারা অচিরেই বলবে, ‘এটা তো এক পুরাতন মিথ্যা’।
অক্ব-লাল্লাযীনা কাফারূ লিল্লাযীনা আ-মানূ লাও কা-না খাইরাম্ মা-সাবাকুনা য় ইলাইহ্অ ইয্ লাম্ ইয়াহ্তাদূ বিহী ফাসাইয়াকু লূনা হা-যা য় ইফ্কুন্ ক্বদীম্।
এর আগে ছিলো মূসার কিতাব পথ প্রদর্শক ও রহমত। আর এই কিতাব (কুরআন) সেটার সত্যায়নকারী, আরবি ভাষায়। এটি নাযিল করা হয়েছে যালিমদের সতর্ক করার উদ্দেশ্যে এবং কল্যাণপরায়ণদের জন্যে এটি সুসংবাদ।
আর এর পূর্বে এসেছিল মূসার কিতাব পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর এটি তার সত্যায়নকারী কিতাব, আরবী ভাষায়; যাতে এটা যালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা ইনসাফকারীদের জন্য এক সুসংবাদ।
অমিন্ ক্বব্লিহী কিতা-বু মূসা য় ইমা-মাওঁ অরহ্মাহ্ অহা-যা-কিতা-বুম্ মুছোয়াদ্দিকুল্ লিসা-নান্ আ'রাবিয়্যাল্ লিইয়ুন্যিরাল্ লাযীনা জোয়ালামূ অবুশ্রা-লিল্মুহ্সিনীন।
নিশ্চয়ই যারা বলে: ‘ আমাদের রব’, তারপর একথার উপর অটল অবিচল হয়ে থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা।
নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব ’ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
ইন্নাল্লাযীনা ক্ব-লূ রব্বুনাল্লা-হু ছুম্মাস তাক্ব-মূ ফালা-খাওফুন্ 'আলাইহিম্ অলা-হুম্ ইয়াহ্যানূন্।
তারা হবে জান্নাতের অধিবাসী, চিরদিন থাকবে তারা সেখানে, তাদের কৃতকর্মের প্রতিদান হিসেবে।
তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা স্থায়ীভাবে থাকবে, তারা যা আমল করত তার পুরস্কারস্বরূপ।
উলা-য়িকা আছ্হা-বুল্ জান্নাতি খ-লিদীনা ফী হা জ্বাযা-য়াম্ বিমা- কা-নূ ইয়া'মালূন্।
আমরা মানুষকে অসিয়ত (নির্দেশ) করেছি তার মাতা - পিতার প্রতি সদয় আচরণ করতে। তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে, প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে এবং তার বুকের দুধ ছাড়াতে লেগেছে ত্রিশ মাস। তারপর সে যখন সুঠাম দেহে পৌঁছে এবং উপনীত হয় চল্লিশ বছরে, তখন সে বলে: ‘আমার প্রভু! আমাকে তৌফিক দাও, আমি যেনো তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যে অনুগ্রহ তুমি করেছো আমার প্রতি এবং আমার পিতা - মাতার প্রতি। আমাকে এমন আমলে সালেহ্ করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হবে, আর আমার জন্যে আমার সন্তানদের সৎ ও যোগ্য করে গড়ে তোলো। আমি তোমার দিকে মুখ ফেরালাম এবং অবশ্যি আমি আত্মসমর্পণকারীদের অন্তরভুক্ত হলাম।’
আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন
অ ওয়াছ্ছোয়াইনাল্ ইন্সা-না বিওয়া-লিদাইহি ইহ্সা-না- হামালাত্হু উম্মুহূ র্কুহাঁও অ অদ্বোয়া আ'ত্হু র্কুহা অ হাম্লুহূ অফিছোয়া-লুহূ ছালা-ছূনা শাহ্রা- হাত্তা য় ইযা-বালাগা আশুদ্দাহূ অ বালাগা র্আবা'ঈনা সানাতান্ ক্ব-লা রব্বি আওযি'নী য় আন্ আশ্কুরা নি'মাতাকাল্লাতী য় আন্'আম্তা 'আলাইয়্যা অ'আলা-ওয়া-লিদাইয়্যা অআন্ 'আমালা ছোয়া-লিহান র্তাদ্বোয়া-হু অআছ্লিহ্ লী ফী র্যুরিয়্যাতী ইন্নী তুব্তু ইলাইকা অইন্নী মিনাল্ মুস্লিমীন্।
এরাই সেইসব লোক আমরা যাদের উত্তম আমলসমূহ কবুল করবো এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেবো এবং তাদের অন্তরভুক্ত করবো জান্নাতের অধিবাসীদের। তাদের যে ওয়াদা দেয়া হলো তা সত্য ওয়াদা।
এরাই, যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবূল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে, তা সত্য ওয়াদা।
উলা-য়িকাল্লাযীনা নাতাক্বাব্বালু 'আন্হুম্ আহ্সানা মা-'আমিলূ অ নাতাজ্বা-ওয়াযু 'আন্ সায়িয়া-তিহিম্ ফী আছ্হা-বিল্ জ্বান্নাহ্ ওয়া'দাছ্ ছিদ্ক্বিল্ লাযী কা-নূ ইয়ূ'আদূন্।
আর এমন লোকও আছে, যে তার মাতা - পিতাকে বলে: ‘উহ্, তোমাদের জ্বালাতনে আর বাঁচলাম না। তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে, আমি পুনরুত্থিত হবো, যদিও আমার আগে বহু প্রজন্ম গত হয়েছে?’ তখন তার মাতা - পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে: ‘দুর্ভোগ তোমার! তুমি ঈমান আনো। আল্লাহর ওয়াদা সত্য।’ তখন সে বলে: ‘এতো আগেকার কালের কাহিনী ছাড়া কিছু নয়।’
আর যে ব্যক্তি তার মাতা-পিতাকে বলে, ‘তোমাদের জন্য আফসোস’! তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে, আমি পুনরুত্থিত হব’ অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়ে গেছে’? আর তারা দু’জন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ‘দুর্ভোগ তোমার জন্য! তুমি ঈমান আন। নিশ্চয় আল্লাহর ওয়াদা
অল্লাযী ক্ব-লা লিওয়া-লিদাইহি উফ্ফিল্ লাকুমা য় আতাই'দা-নিনী য় আন্ উখ্রজ্বা অক্বদ্ খলাতিল্ কুরূনু মিন্ ক্বব্লী অহুমা-ইয়াস্তাগীছানি ল্লা-হা অইলাকা আ-মিন্ইন্না ওয়া'দাল্লা-হি হাককুন্ ফাইয়াকুলু মা- হা-যা য় ইল্লা য় আসা-ত্বীরুল্ আউয়্যালীন্।
এদের আগে যে জিন ও মানবগোষ্ঠী গত হয়েছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে, নিশ্চয়ই এরা হবে ক্ষতিগ্রস্ত।
তাদের পূর্বে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মত এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে। নিশ্চয় এরা ছিল ক্ষতিগ্রস্ত।
উলা-য়িকাল্ লাযীনা হাক্বক্বা 'আলাইহিমুল্ ক্বওলু ফী য় উমামিন্ ক্বদ্ খলাত্ মিন্ ক্বব্লিহিম্ মিনাল্ জ্বিন্নি অল্ইন্স্ইন্নাহুম্ কা-নূ খ-সিরীন্।
প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হবে তার আমল অনুযায়ী। প্রত্যেকের আমলেরই পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তাদের প্রতি করা হবেনা কোনো প্রকার যুলুম।
আর সকলের জন্যই তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে। আর যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।
অলিকুল্লিন্ দারজ্বা-তুম্ মিম্মা- 'আমিলূ অলিইয়ুওয়াফ্ফিয়াহুম্ 'আমা-লাহুম্ অহুম্ লা-ইয়ুজ্লামূন্।
যেদিন কাফিরদের উপস্থিত করা হবে জাহান্নামের কিনারে, সেদিন তাদের বলা হবে: তোমরা তোমাদের পৃথিবীর জীবনেই যাবতীয় সুখ সম্ভোগ করে নিয়েছো। সুতরাং আজ তোমাদের প্রতিদান দেয়া হবে অপমানকর আযাব, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে দাম্ভিকতা প্রকাশ করেছিলে এবং সীমালংঘন করেছিলে।
আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ। তোমরা যেহেতু অন্যায়ভাবে যমীনে অহঙ্কার করতে এবং তোমরা যেহেতু নাফরমানী করতে, সেহেতু তার প্রতিফলস্বরূপ আ
অইয়াওমা ইয়ু'রাদুল্লাযীনা কাফারূ 'আলা ন্নার্- আয্হাব্তুম্ ত্বোয়াইয়িবা- তিকুম্ ফী হা-ইয়া-তিকুমুদ্ দুন্ইয়া-অস্তাম্তা'তুম্ বিহা-ফাল্ইয়াওমা তুজযাওনা 'আযা-বাল্ হূনি বিমা- কুন্তুম্ তাস্তাক্বিরূনা ফিল্ র্আদ্বি বিগইরিল্ হাক্ক্বি অ বিমা- কুন্তুম্ তাফ্সুকুন্।
স্মরণ করো, আদ জাতির ভাই (হুদের) কথা, সে তার আহকাফবাসী জাতিকে সতর্ক করেছিল। তার আগে পরেও সতর্ককারীরা বিগত হয়েছিল। সে তাদের বলেছিল: ‘তোমরা ছাড়া আর কারো ইবাদত করোনা। আমি তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশংকা করছি।’
আর স্মরণ কর ‘আ’দ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যখন সে আহকাফের স্বীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল। আর এমন সতর্ককারীরা তার পূর্বে এবং তার পরেও গত হয়েছে যে, ‘তোমরা ছাড়া কারো ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি’।
অর্য্কু অখ-'আদ্-ইয্ আন্যার ক্বওমাহূ বিল্আহ্ক্ব-ফি অ ক্বদ্ খলাতিননুযুরু মিম্ বাইনি ইয়াদাইহি অমিন্ খল্ফিহী য় আল্লা-তা'বুদূ য় ইল্লাল্লা-হ্ ইন্নী য় আখ-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।
তারা বলেছিল: ‘তুমি কি আমাদেরকে আমাদের ইলাহ্দের (দেব - দেবীর) পূজা উপাসনা থেকে বারণ করতে এসেছো? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছো, তা এনে দেখাও।’
তারা বলল, ‘তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছ? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো’।
ক্ব-লূ য় আজ্বিতানা- লিতা'ফিকানা-'আন্ আ-লিহাতিনা-ফাতিনা-বিমা-তা'ইদুনা য় ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
সে বলেছিল: ‘সে জিনিসের এলেম তো কেবল আল্লাহর কাছেই রয়েছে। আমাকে যে জিনিস নিয়ে পাঠানো হয়েছে আমি তোমাদেরকে কেবল সেই বার্তাই পৌঁছে দিচ্ছি। কিন্তু আমি দেখছি, তোমরা তো একটি জাহেল কওম।
সে বলল, ‘এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আর যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের কাছে তা-ই প্রচার করি, কিন্তু আমি দেখছি, তোমরা এক মূর্খ সম্প্রদায়’।
ক্ব-লা ইন্নামাল্ 'ইল্মু 'ইন্দা ল্লা-হি অ উবাল্লিগুকুম্ মা য় র্উসিল্তু বিহী অলা-কিন্নী য় অর-কুম্ ক্বওমান্ তাজহালূন্।
তারপর তারা যখন তাদের উপত্যকাসমূহের দিক থেকে মেঘ আসতে দেখলো, তখন তারা বললো: ‘এতো মেঘ, এখন আমাদের এখানে বৃষ্টিপাত হবে।’ হুদ বললো: ‘না, বরং এই তো সেই জিনিস, তোমরা যার ব্যাপারে তাড়াহুড়া করছিলে। এ হলো সেই ঝড় যাতে রয়েছে বেদনাদায়ক আযাব।’
অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল, ‘এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে’। (হূদ বলল,) বরং এটি তা-ই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঝড়, যাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে’।
ফালাম্মা রয়াওহু 'আ-রিদোয়াম্ মুস্তাক্বিবলা আও দিয়াতিহিম্ ক্ব-লূ হা-যা 'আ-রিদুম্ মুম্ত্বিরুনা- বাল্ হুওয়া মাস্তা'জ্বাল্তুম্ বিহ্ রীহুন্ ফীহা-'আযা-বুন্ আলীম্।
এ ঝড় আল্লাহর নির্দেশে ধ্বংস করে দেবে সবকিছুই। তারপর যখন সকাল হলো, তখন বসতি ছাড়া সেখানে আর কিছুই ছিলনা। এভাবেই আমরা শাস্তি দিয়ে থাকি অপরাধীদের।
এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে’। ফলে তারা এমন (ধ্বংস) হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি।
তুদাম্মিরু কুল্লা শাইয়িম্ বিআম্রি রব্বিহা-ফাআছ্বাহূ লা-ইয়ূর য় ইল্লা-মাসা-কিনুহুম্ কাযা-লিকা নাজযিল্ ক্বওমাল্ মুজুরিমীন্।
আমরা তাদেরকে যতোটা প্রতিষ্ঠা দিয়েছিলাম, তোমাদের ততোটা প্রতিষ্ঠা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর। কিন্তু তাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর তাদের কোনো কাজেই আসেনি, যেহেতু তারা আল্লাহর আয়াতসমূহকে করেছিল অস্বীকার। ফলে তাদের পরিবেষ্টন করে নিয়েছিল সেই জিনিস, যা নিয়ে তারা করতো বিদ্রুপ।
আর আমি অবশ্যই তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে তাতে প্রতিষ্ঠিত করিনি। আর আমি তাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম, কিন্তু তারা যখন আমার আয়াতসমূহকে অস্বীকার করত, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয়সমূহ তাদের কোন উপকারে আসেনি। আর তারা যা নিয়ে ঠাট্
অলাক্বদ্ মাক্কান্না-হুম্ ফীমা য় ইঁম্মাক্কান্না-কুম্ ফীহি অজ্বা'আল্না-লাহুম্ সাম্'আওঁ অ আব্ছোয়া-রঁও অআফ্য়িদাতান্ ফামা য় আগ্না 'আন্হুম্ সাম্উ'হুম্ অলা য় আব্ছোয়া-রুহুম্ অলা য় আফ্য়িদাতুহুম্ মিন্ শাইয়িন্ ইয্ কা-নূ ইয়াজহাদূনা বিআ-ইয়া-তিল্লা-হি অহা-ক্বা বিহিম্ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
আমরা তোমাদের চারপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছিলাম এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের নিদর্শনাবলি বর্ণনা করেছিলাম, যাতে করে তারা ফিরে আসে।
আর অবশ্যই আমি তোমাদের পার্শ্ববর্তী জনপদসমূহ ধ্বংস করেছিলাম। আর আমি বিভিন্নভাবে আয়াতসমূহকে বর্ণনা করেছিলাম যাতে তারা ফিরে আসে।
অ লাক্বদ্ আহ্লাক্না-মা-হাওলাকুম্ মিনাল্ কুরা-অছোর্য়ারফ্নাল্ আ-ইয়া-তি লা'আল্লাহুম্ ইয়ারজ্বি'ঊন্।
তারা আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর পরিবর্তে যেসব ইলাহ্ গ্রহণ করেছিল, তারা (সেসব ইলাহ্) তাদের সাহায্য করলোনা কেন? বরং তখন তারা তাদের থেকে উধাও হয়ে গিয়েছিল। তাদের মিথ্যা ও মনগড়া খোদাদের অবস্থা এ রকমই।
অতঃপর তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে হয়ে গেল, আর এটা তাদের মিথ্যাচার এবং তাদের মনগড়া উদ্ভাবন।
ফালাওলা নাছোয়ার হুমুল্লাযী নাত্ তাখাযূ মিন্ দূনিল্লা-হি কুরবা-নান্ আ-লিহাহ্ বাল্ দ্বোয়াল্লূ 'আন্হুম্ অযা-লিকা ইফ্কুহুম্ অমা- কা-নূ ইয়াফ্তারূন্।
স্মরণ করো, আমরা একদল জিনকে তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম। তারা কুরআন শুনছিল। যখন তারা সেখানে হাজির হয়েছিল, তারা বলেছিল: ‘নীরব থাকো, শুনো।’ যখন কুরআন পাঠ শেষ হলো, তখন তারা ফিরে গেলো তাদের কওমের কাছে সতর্ককারী হিসেবে।
আর স্মরণ কর, যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। তারা কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার কাছে উপস্থিত হল, তখন তারা বলল, ‘চুপ করে শোন। তারপর যখন পাঠ শেষ হল তখন তারা তাদের কওমের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল।
অইয্ ছোয়ারফ্না য় ইলাইকা নাফারম্ মিনাল্ জ্বিন্নি ইয়াস্ তামি'ঊনাল্ কুরআ-না ফালাম্মা- হাদ্বোয়ারূহু ক্ব-লূ য় আন্ছিতূ ফালাম্মা-কুদ্বিয়া অল্লাওঁ ইলা-ক্বওমিহিম্ মুন্যিরীন্।
তারা গিয়ে বলেছিল: ‘‘হে আমাদের কওম! আমরা এমন একটি কিতাবের (কুরআনের) পাঠ শুনেছি, যা নাযিল হয়েছে মূসার পরে, এ কিতাব তার পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে এবং পথ দেখায় সত্যের দিকে ও সরল সঠিক পথের দিকে।
তারা বলল, ‘হে আমাদের কওম, আমরা তো এক কিতাবের বাণী শুনেছি, যা মূসার পরে নাযিল করা হয়েছে। যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের প্রতি হিদায়াত করে’।
ক্ব-লূ ইয়া-ক্বওমানা য় ইন্না-সামি'না-কিতা-বান্ উন্যিলা মিম্ বা'দি মূসা- মুছোয়াদ্দিক্বাল্ লিমা-বাইনা ইয়াদাইহি ইয়াহ্দী য় ইলাল্ হাকক্বি অইলা-ত্বোয়ারী ক্বিম্ মুস্তাক্বীম্।
হে আমাদের কওম! আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দাও এবং ঈমান আনো তার প্রতি, তিনি ক্ষমা করে দেবেন তোমাদের পাপসমূহ এবং তোমাদের রক্ষা করবেন বেদনাদায়ক আযাব থেকে।’’
‘হে আমাদের কওম, আল্লাহর দিকে আহবানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আন, তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন’।
ইয়া-ক্বওমানা য় আজ্বীবূ দা-ইয়াল্লা-হি অ আ-মিনূ বিহী ইয়াগ্ফিরলাকুম্ মিন্ যুনূবিকুম্ অ ইয়ুর্জ্বিকুম্ মিন্ আযা-বিন্ আলীম্।
যে আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দেবে না, সে পৃথিবীতে আল্লাহর সিদ্ধান্ত ব্যর্থ করতে পারবে না। তার জন্যে আল্লাহর পরিবর্তে কোনো সাহায্যকারীও থাকবে না। এরাই রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তিতে।
আর যে আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দেবে না সে যমীনে তাকে অপারগকারী নয়। আর ছাড়া তার কোন অভিভাবক নেই। এরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।
অ মাল্ লা-ইয়ুজ্বিদা-'ইয়াল্লা-হি ফালাইসা বিমু'জ্বিযিন্ ফিল্ র্আদ্বি অলাইসা লাহূ মিন্ দূনিহী য় আওলিয়া-য়্ উলা য় য়িকা ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
তারা কি দেখেনা যে, আল্লাহ্ই সৃষ্টি করেছেন মহাকাশ এবং পৃথিবী এবং এসবের সৃষ্টিতে তিনি কোনো প্রকার ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতেও সক্ষম। হাঁ, তিনি প্রতিটি বিষয়েই সর্বশক্তিমান।
তারা কি দেখে না যে, নিশ্চয় , যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন আর এগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম? অবশ্যই হ্যাঁ, নিশ্চয় তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।
আওয়ালাম্ ইয়ারও আন্না ল্লা-হাল্ লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অলাম্ ইয়া'ইয়া বিখল্ক্বিহিন্না বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়ুহ্ ইয়িইয়াল্ মাউতা- বালা য় ইন্নাহূ 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বার্দী।
যেদিন কাফিরদের উপস্থিত করা হবে জাহান্নামের কিনারে, তখন তাদের বলা হবে: ‘এ (জাহান্নাম) কি সত্য নয়?’ তারা বলবে: ‘হাঁ, আমাদের প্রভুর শপথ, এটা সত্য।’ বলবেন: ‘তোমাদের কুফুরি করার কারণে তোমরা আস্বাদন করো আযাব।’
আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে (বলা হবে), ‘এটা কি সত্য নয়’? তারা বলবে, ‘অবশ্যই হ্যাঁ, আমাদের রবের কসম তিনি বলবেন, ‘তাহলে আযাব আস্বাদন কর, যেহেতু তোমরা করছিলে’।
অইয়াওমা ইয়ু'রাদুল্ লাযীনা কাফারূ 'আলান্নার্- আলাইসা হা-যা-বিল্হাক্ব্ ক্ব-লূ বালা-অ রব্বিনা- ক্ব-লা ফাযূ কুল্ 'আযা-বা বিমা-কুন্তুম্ তাক্ফুরূন্।
তুমি সবর অবলম্বন করো, যেমন সবর অবলম্বন করেছিল দৃঢ়তা অবলম্বনকারী রসূলরা। তুমি তাদের (কাফিরদের) ব্যাপারে তাড়াহুড়া করোনা। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে সে জিনিসটা যেদিন তারা দেখবে, সেদিন তাদের মনে হবে, তারা যেনো দিনের ঘণ্টাখানেকের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এটি (এই কুরআন) একটি সুস্পষ্ট বার্তা। ফাসিকদের (সীমালংঘনকারীদের) ছাড়া কাউকেও কি ধ্বংস করা হবে?
অতএব তুমি ধৈর্যধারণ কর, যেমন ধৈর্যধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়া করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, মনে হবে তারা পৃথিবীতে এক দিনের কিছু সময় অবস্থান করেছে। সুতরাং এটা এক ঘোষণা, তাই প
ফার্ছ্বি কামা-ছোয়াবারা উলুল্ 'আয্মি মির্না রুসুলি অলা-তাস্তা'জ্বিল্ লাহুম্ কায়ান্নাহুম্ ইয়াওমা ইয়ারওনা মা-ইয়ূ'আদূনা লাম্ ইয়াল্বাছূ য় ইল্লা-সা-'আতাম্ মিন্ নাহার্- বালা-গুন্ ফাহাল্ ইয়ুহ্লাকু ইল্লাল্ ক্বওমুল্ ফা-সিকুন্।