Kitab

আল বাইয়্যেনা (সুস্পষ্ট প্রমাণ)

Chapter 98, 8 verses

  • আবদুস শহীদ নাসিম
  • বয়ান ফাউন্ডেশন
  • ইসলামিক ফাউন্ডেশন
  • Word by word
About this chapter


মক্কায় মতান্তরে মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৮, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-০৫সুস্পষ্ট প্রমাণ আসার পর আহলে কিতাবরা সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ০৬আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফুরি করবে, তারা সৃষ্টির অধম। ০৭-০৮যারা ঈমান আনবে এবং আমলে সালেহ্ করবে তারাই সৃষ্টির সেরা।
আবদুস শহীদ নাসিম

আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।

বয়ান ফাউন্ডেশন

কিতাবীদের মধ্যে যারা করে তারা ও মুশরিকরা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত (নিজদের অবিশ্বাসে) অটল থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন

কিতাবীদের মধ্যে যাহারা করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল -

Word by word

لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ

আবদুস শহীদ নাসিম

(সে হলো) আল্লাহর পক্ষ থেকে আসা এক রসূল (মুহাম্মদ), সে তিলাওয়াত করে পবিত্র সহিফা (আল কুরআন)।

বয়ান ফাউন্ডেশন

আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে।

ইসলামিক ফাউন্ডেশন

‌র নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ,

Word by word

رَسُولٌ مِّنَ ٱللَّهِ يَتْلُوا۟ صُحُفًا مُّطَهَّرَةً

আবদুস শহীদ নাসিম

তাতে রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) সরল সঠিক সুদৃঢ় বিধান।

বয়ান ফাউন্ডেশন

তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাতে আছে সঠিক বিধান।

Word by word

فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ

আবদুস শহীদ নাসিম

যাদের কিতাব দেয়া হয়েছিল (অর্থাৎ ইহুদি - খৃষ্টান), তারা তো বিভক্ত হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।

বয়ান ফাউন্ডেশন

আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করেছে।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর।

Word by word

وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ

আবদুস শহীদ নাসিম

তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।

বয়ান ফাউন্ডেশন

আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, কায়েম করে এবং যাকাত দেয়; আর এটিই হল সঠিক দীন।

ইসলামিক ফাউন্ডেশন

তাহারা তো আদিষ্ট হইয়াছিল ‌র আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাঁহার ‘ইবাদত করিতে এবং কায়েম করিতে ও যাকাত দিতে, ইহাই সঠিক দীন।

Word by word

وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ

আবদুস শহীদ নাসিম

আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করবে তারা এবং মুশরিকরা থাকবে জাহান্নামের আগুনে। স্থায়ীভাবে থাকবে তারা সেখানে। সৃষ্টির অধম তারা।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা করেছে ও মুশরিকরা, জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। ওরাই হল নিকৃষ্ট সৃষ্টি।

ইসলামিক ফাউন্ডেশন

কিতাবীদের মধ্যে যাহারা করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়িভাবে অবস্থান করিবে; উহারাই সৃষ্টির অধম।

Word by word

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أُو۟لَٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ

আবদুস শহীদ নাসিম

তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তারা হলো সৃষ্টির সেরা।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ।

Word by word

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ

আবদুস শহীদ নাসিম

তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।

বয়ান ফাউন্ডেশন

তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার - স্থায়ী জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। ‌ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাঁহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য, যে তাহার প্রতিপালককে ভয় করে।

Word by word

جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّٰتُ عَدْنٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme