আল কাউসার (জান্নাতের নহর)
Chapter 108, 3 verses
-
আবদুস শহীদ নাসিম
-
বয়ান ফাউন্ডেশন
-
ইসলামিক ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৩নবীর নিন্দুকরাই লেজ কাটা।
আবদুস শহীদ নাসিম
(হে নবী!) নিশ্চয়ই আমরা তোমাকে দান করেছি আল কাউসার।
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
ইসলামিক ফাউন্ডেশন
আমি অবশ্যই তোমাকে কাওছার দান করিয়াছি।
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; নিশ্চয়ই আমরা তোমাকে কাওসার দান করেছি,
আবদুস শহীদ নাসিম
সুতরাং তুমি আদায় করো এবং কুরবানি করো তোমার প্রভুর উদ্দেশ্যে।
বয়ান ফাউন্ডেশন
অতএব তোমার রবের উদ্দেশ্যেই পড় এবং নহর কর*। *অর্থ কুরবানী কর।
ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে আদায় কর এবং কুরবানী কর।
সমকালীন বাংলা
অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কর এবং কুরবানী করো,
আবদুস শহীদ নাসিম
আসলে তোমার শত্রুই শিকড় কাটা।
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।
ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।
সমকালীন বাংলা
নিশ্চয়ই যে তোমার বিদ্বেষকারী, সে বিচ্ছিন্ন।