আল কদর (ফায়সালা)
Chapter 97, 5 verses
-
আবদুস শহীদ নাসিম
-
বয়ান ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৫, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কুরআন নাযিলের রাতের মর্যাদা।
আবদুস শহীদ নাসিম
আমরা এ (কুরআন) নাযিল করেছি কদর রাতে।
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’
মুহিউদ্দীন খান
আমি একে নাযিল করেছি শবে - কদরে।
আবদুস শহীদ নাসিম
তুমি কিভাবে জানবে কদর রাত কী?
বয়ান ফাউন্ডেশন
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?
মুহিউদ্দীন খান
শবে - কদর সমন্ধে আপনি কি জানেন?
আবদুস শহীদ নাসিম
কদর রাত উত্তম হাজার মাসের চেয়ে।
বয়ান ফাউন্ডেশন
‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
মুহিউদ্দীন খান
শবে - কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
আবদুস শহীদ নাসিম
নাযিল হয় ফেরেশতাকুল এবং রূহ (জিবরিল) সে রাত্রে, তাদের প্রভুর অনুমতিক্রমে সকল নির্দেশ নিয়ে,
বয়ান ফাউন্ডেশন
সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
মুহিউদ্দীন খান
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
আবদুস শহীদ নাসিম
শান্তিময় পুরো সে রাত ফজর তুলু (উদয়) হওয়া পর্যন্ত।
বয়ান ফাউন্ডেশন
শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
মুহিউদ্দীন খান
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।