শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার।
কসম সূর্যের ও তার কিরণের।
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অশ্ শাম্সি অ দ্বুহা-হা-।
Chapter 91, 15 verses
শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার।
কসম সূর্যের ও তার কিরণের।
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অশ্ শাম্সি অ দ্বুহা-হা-।
শপথ চাঁদের, যখন সে তিলাওয়াত করে তাকে (সূর্যকে)।
কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।
আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
অল্ ক্বমারি ইযা-তালা-হা-।
শপথ দিনের, যখন সে প্রকাশ করে তার (সূর্যের) উজ্জ্বলতাকে।
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।
আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
অন্নাহা-রি ইযা-জ্বাল্লা-হা-।
শপথ রাতের, যখন সে ঢেকে দেয় তাকে (সূর্যকে)।
কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
অললাইলি-ইযা ইয়াগ্শা-হা-।
শপথ আকাশের এবং তাঁর, যিনি তা বানিয়েছেন।
কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
অস্সামা-য়ি অমা-বানা-হা-।
শপথ পৃথিবীর এবং তাঁর, যিনি এটিকে বিছিয়ে দিয়েছেন।
কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
অল্ র্আদ্বি অমা-ত্বোয়াহা-হা-।
শপথ মানবের (মানব সত্তার) আর তাঁর, যিনি তাকে যথাযথভাবে গঠন করেছেন
এবং প্রাণের, এবং তাঁর, যিনি তা সুগঠিত করেছেন,
আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
অ নাফ্সিঁও অমা-সাওয়্যা-হা-।
তারপর তার মধ্যে ইল্হাম করেছেন ফুজুর (সীমালংঘনের প্রবণতা) এবং তাকওয়া (সীমার মধ্যে অবস্থানের প্রবণতা)।
অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।
তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
ফায়াল্হামাহা-ফুজুরহা- অতাকওয়া-হা-।
নি:সন্দেহে সফল হলো সে, যে তাযকিয়া (পরিশুদ্ধ, উন্নত ও বিকশিত) করলো নিজেকে।
নিঃসন্দেহে সে হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
সে - ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
ক্বদ্ আফ্লাহা-মান্ যাক্কা-হা-।
নি:সন্দেহে ব্যর্থ হলো সে, যে দুষিত ও কলুষিত করে ধসিয়ে দিলো নিজেকে।
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।
আর সে - ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
অক্বদ্ খ-বা মান্ দাস্সা-হা-।
সামুদ সম্প্রদায় নিজের তাগুতি আচরণ দিয়ে অস্বীকার করেছিল (আল্লাহর রসূলকে)।
সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।
ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
ক্বায্যাবাত্ ছামূদু বিত্বোয়াগ্ওয়া-হা য়।
তখন তাদের মধ্যকার সবচেয়ে বড় দুষ্ট হতভাগ্যটি (মুজিযার উটনীকে হত্যার জন্যে) তৎপর হয়ে উঠেছিল।
যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।
যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, - -
ইযিম্ বা'আছা আশ্ক্ব-হা-
তখন আল্লাহর রসূল (সালেহ) তাদের বলেছিল: সাবধান! এটি আল্লাহর (পক্ষ থেকে আসা) উটনী (এটিকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করোনা) এবং এটিকে পানি পান করতে বাধা দিওনা।
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’
তখন র রসূল তাদের বলেছিলেন - - ''র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
ফাক্ব-লা লাহুম্ রসূলুল্লা-হি না-ক্বতাল্লা-হি অসুকইয়া-হা-।
কিন্তু তারা তাকে (রসূলকে) অস্বীকার করলো এবং হত্যা করলো উটনীকে। ফলে তাদের প্রভু তাদের উপর চাপিয়ে দিলেন ধ্বংস তাদের অপরাধের কারণে এবং ধ্বংস স্তুপের মধ্যে সমান করে রেখে দিলেন তাদেরকে।
কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।
কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
ফাকায্যাবূহু ফা'আক্বরূহা- ফাদাম্দামা 'আলাইহিম্ রব্বুহুম্ বিযাম্বিহিম্ ফাসাওয়্যা-হা-।
আর কাজের পরিণতির কোনো ভয় তাঁর (আল্লাহর) নেই।
আর তিনি এর পরিণামকে ভয় করেন না।
আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
অলা-ইয়াখ-ফু 'উকবা-হা।