হুমাযা (অপবাদ রটনাকারী)
Chapter 104, 9 verses
-
আবদুস শহীদ নাসিম
-
বয়ান ফাউন্ডেশন
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৯সম্পদ পুঞ্জীভূতকারীদের কঠিন শাস্তির একটি দৃশ্য।
আবদুস শহীদ নাসিম
ধ্বংস - দুর্ভোগ এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে মানুষকে (সামনে) বিদ্রুপ করে এবং (পেছনে) নিন্দা করে,
বয়ান ফাউন্ডেশন
দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।
আবদুস শহীদ নাসিম
যে মাল - সম্পদ জমা করে এবং বার বার তা গণে।
বয়ান ফাউন্ডেশন
যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
আবদুস শহীদ নাসিম
তার ধারণা, তার মাল - সম্পদ চিরজীবি করে রাখবে তাকে।
বয়ান ফাউন্ডেশন
সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।
আবদুস শহীদ নাসিম
না (তা কখনো হবেনা), তাকে অবশ্যি নিক্ষেপ করা হবে ‘হুতামায়’।
বয়ান ফাউন্ডেশন
কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।
আবদুস শহীদ নাসিম
তুমি কি করে জানবে ‘হুতামা’ কী?
বয়ান ফাউন্ডেশন
আর কিসে তোমাকে জানাবে হুতামা কি?
আবদুস শহীদ নাসিম
(তা হলো) আল্লাহর আগুন, যা (দাউ দাউ করে) জ্বালিয়ে রাখা হয়েছে,
বয়ান ফাউন্ডেশন
আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
আবদুস শহীদ নাসিম
তা গ্রাস করবে হৃদয় সমূহকে।
বয়ান ফাউন্ডেশন
যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।
আবদুস শহীদ নাসিম
তা (সে আগুন) তাদের উপর (ঢাকনা দিয়ে) বন্ধ করে দেয়া হবে,
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।
আবদুস শহীদ নাসিম
উঁচু উঁচু থামে।
বয়ান ফাউন্ডেশন
প্রলম্বিত স্তম্ভসমূহে।