আল কাউসার (জান্নাতের নহর)
Chapter 108, 3 verses
-
আবদুস শহীদ নাসিম
-
বয়ান ফাউন্ডেশন
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৩নবীর নিন্দুকরাই লেজ কাটা।
আবদুস শহীদ নাসিম
(হে নবী!) নিশ্চয়ই আমরা তোমাকে দান করেছি আল কাউসার।
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
আবদুস শহীদ নাসিম
সুতরাং তুমি আদায় করো এবং কুরবানি করো তোমার প্রভুর উদ্দেশ্যে।
বয়ান ফাউন্ডেশন
অতএব তোমার রবের উদ্দেশ্যেই পড় এবং নহর কর*। *অর্থ কুরবানী কর।
আবদুস শহীদ নাসিম
আসলে তোমার শত্রুই শিকড় কাটা।
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।