আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু) , choose another chapter
আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু)
Chapter 96, 19 verses
আবদুস শহীদ নাসিম
ইসলামিক ফাউন্ডেশন
Arabic
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫এই পাঁচটি আয়াত মুহাম্মদ সা.-এর প্রতি অবতীর্ণ সর্বপ্রথম অহি।
০৬-১৯মানুষ নিজেকে স্বয়ম্ভর মনে করে, অথচ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রসূলকে সালাতে বাধা দান করে, তাকে পাকড়াও করে হাজির করা হবে আল্লাহর কাছে।
আবদুস শহীদ নাসিম
১ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
১ পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
Arabic
١ بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق
মুহিউদ্দীন খান
১ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্।
আবদুস শহীদ নাসিম
২ সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
ইসলামিক ফাউন্ডেশন
২ সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে।
Arabic
٢ خلق الإنسان من علق
মুহিউদ্দীন খান
২ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
বাংলা উচ্চারণ
২ খলাকাল্ ইন্সা-না মিন্ 'আলাক্।
আবদুস শহীদ নাসিম
৩ পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত,
ইসলামিক ফাউন্ডেশন
৩ পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
Arabic
٣ اقرأ وربك الأكرم
মুহিউদ্দীন খান
৩ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
বাংলা উচ্চারণ
৩ ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু।
আবদুস শহীদ নাসিম
৪ যিনি তালিম (শিক্ষা) দিয়েছেন কলমের সাহায্যে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন -
মুহিউদ্দীন খান
৪ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
বাংলা উচ্চারণ
৪ ল্লাযী 'আল্লামা বিল্ক্বলামি।
আবদুস শহীদ নাসিম
৫ তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানতোনা।
ইসলামিক ফাউন্ডেশন
৫ শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না।
Arabic
٥ علم الإنسان ما لم يعلم
মুহিউদ্দীন খান
৫ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
বাংলা উচ্চারণ
৫ 'আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া'লাম্।
আবদুস শহীদ নাসিম
৬ না, মানুষ সীমালংঘন করেই চলেছে।
ইসলামিক ফাউন্ডেশন
৬ বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে,
Arabic
٦ كلا إن الإنسان ليطغى
মুহিউদ্দীন খান
৬ সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
বাংলা উচ্চারণ
৬ কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়।
আবদুস শহীদ নাসিম
৭ কারণ, সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
ইসলামিক ফাউন্ডেশন
৭ কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।
মুহিউদ্দীন খান
৭ এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
বাংলা উচ্চারণ
৭ র্আরয়াহুস্ তাগ্না-।
আবদুস শহীদ নাসিম
৮ তোমার প্রভুর কাছে (তাদের) প্রত্যাবর্তন নিশ্চিত।
ইসলামিক ফাউন্ডেশন
৮ তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
Arabic
٨ إن إلى ربك الرجعى
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
বাংলা উচ্চারণ
৮ ইন্না ইলা- রব্বির্কা রুজ'আ-।
আবদুস শহীদ নাসিম
৯ তুমি কি দেখেছো তাকে , যে বাধা দেয়,
ইসলামিক ফাউন্ডেশন
৯ তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয়,
মুহিউদ্দীন খান
৯ আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
বাংলা উচ্চারণ
৯ আরয়াইতাল্লাযী ইয়ান্হা-।
আবদুস শহীদ নাসিম
১০ (আমার) দাসকে (মুহাম্মদকে), যখন সে সালাতে দাঁড়ায়?
ইসলামিক ফাউন্ডেশন
১০ এক বান্দাকে - যখন সে সালাত আদায় করে?
মুহিউদ্দীন খান
১০ এক বান্দাকে যখন সে নামায পড়ে?
বাংলা উচ্চারণ
১০ 'আব্দান্ ইযা-ছোয়াল্লা-।
আবদুস শহীদ নাসিম
১১ বলো দেখি, যদি সে (মুহাম্মদ) থাকে হিদায়াতের উপর,
ইসলামিক ফাউন্ডেশন
১১ তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে
Arabic
١١ أرأيت إن كان على الهدى
মুহিউদ্দীন খান
১১ আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
বাংলা উচ্চারণ
১১ আরয়াইতা ইন্ কা-না 'আলাল্ হুদা য়।
আবদুস শহীদ নাসিম
১২ অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার!
ইসলামিক ফাউন্ডেশন
১২ অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,
মুহিউদ্দীন খান
১২ অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
বাংলা উচ্চারণ
১২ আও আমার বিত্তাকওয়া-।
আবদুস শহীদ নাসিম
১৩ বলো দেখি, আর যদি ঐ (বাধাদানকারী) ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ?
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়,
Arabic
١٣ أرأيت إن كذب وتولى
মুহিউদ্দীন খান
১৩ আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
বাংলা উচ্চারণ
১৩ আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা-।
আবদুস শহীদ নাসিম
১৪ সে কি জানেনা যে, আল্লাহ দেখেন (সে যা করছে)?
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তবে সে কি জানে না যে, আল্লাহ্ দেখেন ?
Arabic
١٤ ألم يعلم بأن الله يرى
মুহিউদ্দীন খান
১৪ সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
বাংলা উচ্চারণ
১৪ আলাম্ ইয়া'লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার-।
আবদুস শহীদ নাসিম
১৫ সাবধান, সে যদি (তার এ কাজ থেকে) বিরত না হয়, তবে আমি অবশ্যি তাকে নিয়ে যাবো তার কপালের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া -
Arabic
١٥ كلا لئن لم ينته لنسفعا بالناصية
মুহিউদ্দীন খান
১৫ কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -
বাংলা উচ্চারণ
১৫ কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা'আম্ বিন্না-ছিয়াতি
আবদুস শহীদ নাসিম
১৬ মিথ্যাবাদী পাপিষ্ঠের কপালের দিকের চুল (ধরে)।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
Arabic
١٦ ناصية كاذبة خاطئة
মুহিউদ্দীন খান
১৬ মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
বাংলা উচ্চারণ
১৬ না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্।
আবদুস শহীদ নাসিম
১৭ তারপর সে তার চারপাশের সমর্থক - সহচরদের ডেকে আনুক।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!
মুহিউদ্দীন খান
১৭ অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
বাংলা উচ্চারণ
১৭ ফাল্ ইয়াদ্'উ না-দিয়াহূ।
আবদুস শহীদ নাসিম
১৮ আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের (এবং তাকে সোপর্দ করে দেবো তাদের হাতে)।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে।
মুহিউদ্দীন খান
১৮ আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
বাংলা উচ্চারণ
১৮ সানাদ্'উয্ যাবা-নিয়াতা।
আবদুস শহীদ নাসিম
১৯ কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনোনা। (বরং) সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর। (সাজদা)
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সাবধান ! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজ্দা কর ও আমার নিকটবর্তী হও।
Arabic
١٩ كلا لا تطعه واسجد واقترب ۩
মুহিউদ্দীন খান
১৯ কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
বাংলা উচ্চারণ
১৯ কাল্লা- লা তুত্বি'হু অস্জুদ্ ওয়াকতারিব্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report