শপথ ফজর (ভোর) - এর।
শপথ ঊষার,
অল্ ফাজরি
Chapter 89, 30 verses
শপথ ফজর (ভোর) - এর।
শপথ ঊষার,
অল্ ফাজরি
শপথ দশ রাতের।
শপথ দশ রজনীর,
অলাইয়া-লিন্ 'আশ্রিঁও।
শপথ জোড় ও বিজোড়ের।
শপথ জোড় ও বেজোড়ের
অশ্শাফ্'ইঅল্ওয়াত্রি।
শপথ রাতের যখন তা বিদায় নেয়।
এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে -
অল্লাইলি ইযা-ইয়াস্র্।
এগুলোর মধ্যে অবশ্যি বিবেক - বুদ্ধি ওয়ালা লোকদের জন্যে রয়েছে যথেষ্ট নিদর্শন।
নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য।
হাল্ ফী যা-লিকা ক্বাসামুল্লিযী হির্জ্ব।
তুমি কি দেখোনি তোমার প্রভু কি ধরণের আচরণ করেছেন আদ জাতির সাথে।
তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের -
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলাম্তার কাইফা ফা'আলা রব্বুকা বি'আ-দিন্
ইরাম গোত্রের সাথে, যারা ছিলো খুঁটির মতো দীর্ঘকায়?
ইরাম গোত্রের প্রতি - যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?
ইরামা যা-তিল্ 'ইমা-দি
যাদের মতো কোনো জাতি সৃষ্টি করা হয়নি কোনো দেশে।
যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই;
আল্লাতী লাম্ ইয়ুখ্লাক মিছ্লুহা- ফিল্ বিলা-দি।
আর (কি আচরণ করেছিলেন) সামুদ জাতির প্রতি, যারা (গৃহ নির্মাণ) করেছিল পাহাড়ের পাথর কেটে?
এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল;
অছামূদা ল্লাযীনা জ্বা-বুছ্ছোয়াখ্রা বিল্ওয়া-দি।
আর (কি আচরণ করেছিলেন) ফেরাউনের সাথে, যে ছিলো আওতাদওয়ালা?
এবং বহু সৈন্য - শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি?
অ র্ফি'আউনা যিল্ আওতা-দি।
এরা সীমালংঘন করেছিল নগরসমূহে,
যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল,
ল্লাযীনা ত্বোয়াগাও ফিল্ বিলা-দি
এবং সেসব স্থানে তারা সৃষ্টি করেছিল চরম অশান্তি ও বিপর্যয়।
এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল।
ফা আক্ছারূ ফী হাল্ ফাসা-দা।
সুতরাং তোমার প্রভু তাদের উপর আঘাত হেনেছেন বিভিন্ন প্রকার কঠিন আযাবের।
অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কশাঘাত হানিলেন।
ফাছোয়াব্বা 'আলাইহিম্ রব্বুকা সাওত্বোয়া- 'আযা-বিন্।
অবশ্যি তোমার প্রভু ঘাঁটিতে আছেন।
তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
ইন্না রব্বাকা লাবিল্ র্মিছোয়া-দ্।
তবে মানুষের অবস্থা এমন যে, তোমার প্রভু যখন তাকে পরীক্ষা করেন সম্মান আর নিয়ামতরাজি দিয়ে, তখন সে বলে : ‘আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।’
মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’
ফাআম্মাল্ ইন্সা-নু ইযা-মাব্তালা-হু রব্বুহূ ফাআক্রমাহূ অনা'আমাহূ ফাইয়াকু লু রব্বী য় আক্রমান্।
আবার যখন তাকে পরীক্ষা করেন তার জীবন সামগ্রী সংকুচিত করে দিয়ে, তখন সে বলে : ‘আমার প্রভু আমাকে হীন করেছেন।’
এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিযিক সংকুচিত করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন।’
আম্মা য় ইযা-মাব্তালা-হু ফাক্বদার 'আলাইহি রিয্ক্বহূ ফাইয়াকুলু রব্বী য় আহা-নান্।
না ব্যাপার এমনটি নয়; বরং তোমরাই এতিমদের প্রতি দয়া এবং সম্মান প্রদর্শন করোনা,
না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না,
কাল্লা-বাল্ লা-তুক্রিমূনাল্ ইয়াতীমা।
এবং মিসকিনদের আহার প্রদানের জন্যে পরস্পরকে উৎসাহ উপদেশ দাওনা।
এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,
অলা-তাহা-দ্বদুনা 'আলা-ত্বোয়া'আ-মিল্ মিস্কীনি।
অপরদিকে লোভ লালসায় তোমরা খেয়ে ফেলো ওয়ারিশদের সব অর্থ - সম্পদ।
এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল,
অতাকুলূ নাত্ তুরা-ছা আক্লাল্লাম্মাঁও।
আর প্রচন্ড ভালোবাসো মাল - সম্পদ।
এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস;
অতুহিব্বুনাল্ মা-লা হুব্বান্ জাম্মা-।
না (তোমাদের এ নীতি সংগত নয়), পৃথিবীকে যখন চুর্ণ বিচুর্ণ করা হবে ধাক্কার পর ধাক্কা দিয়ে,
ইহা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ - বিচূর্ণ করা হইবে,
কাল্লা য় ইযা-দুক্কাতিল্ র্আদু দাক্কান্ দাক্বঁও।
এবং তোমার প্রভু যখন উপস্থিত হবেন আর তাঁর সাথে থাকবে সারি সারি ফেরেশতা,
এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
অজ্বা-য়া রব্বুকা অল্ মালাকু ছোয়াফ্ফান্ ছোয়াফ্ফা-।
সেদিন জাহান্নামকে (সামনে) নিয়ে আসা হবে। সেদিন মানুষ (প্রকৃত ব্যাপার) উপলব্ধি করবে। কিন্তু তার সে উপলব্ধি কী কাজে আসবে?
সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে?
অজ্বী-য়া ইয়াওমায়িযিম্ বিজ্বাহান্নামা ইয়াওমায়িযিঁই ইয়াতাযাক্কারুল্ ইন্সা-নু অ আন্না-লাহুয্ যিক্র-।
তখন সে বলবে: ‘হায়রে, আমার এ জীবনের জন্যে যদি (ভালো) কাজ করে পাঠাতাম!’
সে বলিবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম !’
ইয়াকুলু ইয়া-লাইতানী ক্বদ্দাম্তু লিহাইয়া-তী-।
সেদিন তিনি যে আযাব দেবেন, সে আযাব আর কেউ দিতে পারবেনা,
সেই দিন তাঁহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না।
ফা ইয়াওমায়িযিল্লা-ইয়ু'আয্যিবু 'আযা-বাহূ য় আহাদুঁও।
এবং তিনি যেভাবে (অপরাধীদের) শক্ত করে বাঁধবেন, সেরকম শক্ত বাঁধা আর কেউ বাঁধতে পারবেনা।
এবং তাঁহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না।
অলা-ইয়ুছিকু অছা-ক্বাহূ য় আহাদ্।
(সেদিন মুমিনদের বলা হবে:) হে নফসে মুতমায়িন্না!
হে প্রশান্তচিত্ত !
ইয়া য় আইইয়াতুহান্নাফ্সুল্ মুত্ব্ মায়িন্নাতু।
ফিরে আসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে এবং তাঁর সন্তোষভাজন হয়ে,
তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া,
ইর্জি'ঈ য় ইলা-রব্বিকি র-দ্বিয়াতাম্ র্মাদ্বিয়্যাহ্।
প্রবেশ করো আমার (সম্মানিত) দাসদের মধ্যে,
আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
ফাদ্খুলী ফী ই'বা-দী।
আর প্রবেশ করো আমার জান্নাতে।
আর আমার জান্নাতে প্রবেশ কর।
অদ্খুলী জ্বান্নাতী।