আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া) , choose another chapter
আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া)
Chapter 84, 25 verses
আবদুস শহীদ নাসিম
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
বাংলা উচ্চারণ
Pickthall
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৫, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কিয়ামতের দৃশ্য।
০৬-২৫মানুষ এগিয়ে চলছে তার প্রভুর সামনে উপস্থিত হওয়ার জন্যে। যে তার আমলনামা ডান হাতে পাবে তার হিসাব নেয়া হবে সহজ। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে ডাকবে মৃত্যুকে। মুমিনদের জন্যে থাকবে অফুরন্ত পুরস্কার।
আবদুস শহীদ নাসিম
১ যখন ফেটে (চুর্ণ বিচুর্ণ হয়ে) যাবে আকাশ,
ইসলামিক ফাউন্ডেশন
১ যখন আকাশ বিদীর্ণ হইবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انشَقَّتْ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ শাকক্বত্।
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. When the heaven is split asunder
আবদুস শহীদ নাসিম
২ এবং সে তার প্রভুর ফরমান পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)।
ইসলামিক ফাউন্ডেশন
২ ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।
Arabic, with marks
٢ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা উচ্চারণ
২ অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্
Pickthall
2 And attentive to her Lord in fear,
আবদুস শহীদ নাসিম
৩ এবং যখন পৃথিবীকে করে দেয়া হবে প্রসারিত।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।
Arabic, with marks
٣ وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
বাংলা উচ্চারণ
৩ অইযাল্ র্আদুমুদ্দাত্।
Pickthall
3 And when the earth is spread out
আবদুস শহীদ নাসিম
৪ আর তার ভেতরে যা কিছু ছিলো, সব বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।
Arabic, with marks
٤ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
বাংলা উচ্চারণ
৪ অআল্ক্বত্ মা-ফীহা-অতাখল্লাত্।
Pickthall
4 And hath cast out all that was in her, and is empty
আবদুস শহীদ নাসিম
৫ এভাবে সে তার রবের হুকুম পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)।
ইসলামিক ফাউন্ডেশন
৫ এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
Arabic, with marks
٥ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা উচ্চারণ
৫ অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্।
Pickthall
5 And attentive to her Lord in fear!
আবদুস শহীদ নাসিম
৬ হে মানুষ! তুমি তোমার (ভালো - মন্দ) কৃতকর্মের বোঝা নিয়ে ফিরে চলছো তোমরা মালিকের দিকে। এ এক অবধারিত প্রত্যাবর্তন। সামনে এগিয়েই তাঁর সাথে মুলাকাত (সাক্ষাত) করবে।
ইসলামিক ফাউন্ডেশন
৬ হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
বাংলা উচ্চারণ
৬ ইয়া য় আইয়ুহাল্ ইন্সা-নু ইন্নাকা কা-দিহুন্ ইলা-রব্বিকা কাদ্হান্ ফামুলাক্বীহ্।
Pickthall
6 Thou, verily, O man, art working toward thy Lord a work which thou wilt meet (in His presence).
আবদুস শহীদ নাসিম
৭ সেখানে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার ডান হাতে,
ইসলামিক ফাউন্ডেশন
৭ যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে
Arabic, with marks
٧ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
বাংলা উচ্চারণ
৭ ফা আম্মা-মান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী।
Pickthall
7 Then whoso is given his account in his right hand
আবদুস শহীদ নাসিম
৮ তার কাছ থেকে নেয়া হবে একটা সহজ হিসাব,
ইসলামিক ফাউন্ডেশন
৮ তাহার হিসাব - নিকাশ সহজেই লওয়া হইবে
Arabic, with marks
٨ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
বাংলা উচ্চারণ
৮ ফাসাওফা ইয়ুহা-সাবু হিসা-বাইঁ ইয়াসীরন।
Pickthall
8 He truly will receive an easy reckoning
আবদুস শহীদ নাসিম
৯ এবং সে তার পরিবার - পরিজনের কাছে ফিরে যাবে হাসি খুশি, আনন্দ উৎফুল্ল চিত্তে।
ইসলামিক ফাউন্ডেশন
৯ এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;
Arabic, with marks
٩ وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
বাংলা উচ্চারণ
৯ অ ইয়ান্ক্বলিবু ইলা-আহ্লিহী মাস্রূর-
Pickthall
9 And will return unto his folk in joy.
আবদুস শহীদ নাসিম
১০ তবে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার পেছন দিক থেকে,
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে
Arabic, with marks
١٠ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
বাংলা উচ্চারণ
১০ অ আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূ অর-য়া জোয়াহ্ রিহী।
Pickthall
10 But whoso is given his account behind his back,
আবদুস শহীদ নাসিম
১১ সে ডাকবে মৃত্যুকে,
ইসলামিক ফাউন্ডেশন
১১ সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;
Arabic, with marks
١١ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
বাংলা উচ্চারণ
১১ ফাসাওফা ইয়াদ্ ঊ' ছুবূরও।
Pickthall
11 He surely will invoke destruction
আবদুস শহীদ নাসিম
১২ এবং সে প্রবেশ করবে সায়ীরে (জলন্ত আগুনে)।
ইসলামিক ফাউন্ডেশন
১২ এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;
Arabic, with marks
١٢ وَيَصْلَىٰ سَعِيرًا
বাংলা উচ্চারণ
১২ অ ইয়াছ্লা- সা'ঈরা-।
Pickthall
12 And be thrown to scorching fire.
আবদুস শহীদ নাসিম
১৩ সে তো (দুনিয়ার জীবনে) তার পরিবার - পরিজনদের মধ্যে থাকতো আনন্দে মেতে।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
Arabic, with marks
١٣ إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ কা-না ফী য় আহ্লিহী মাস্রূরা-।
Pickthall
13 He verily lived joyous with his folk,
আবদুস শহীদ নাসিম
১৪ নিশ্চয়ই সে মনে করতো, তার কখনো ফিরে আসতে হবেনা (আমার কাছে)।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;
Arabic, with marks
١٤ إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
বাংলা উচ্চারণ
১৪ ইন্নাহূ জোয়ান্না আল্লাইঁ ইয়ার্হূ।
Pickthall
14 He verily deemed that he would never return (unto Allah).
আবদুস শহীদ নাসিম
১৫ হ্যাঁ, অবশ্যি (তাকে ফিরে আসতেই হবে), কখনো তাকে দৃষ্টির আড়াল করেননি তার প্রভু।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
Arabic, with marks
١٥ بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
বাংলা উচ্চারণ
১৫ বালা য় ইন্না রব্বাহূ কা-না বিহী বাছীরা-।
Pickthall
15 Nay, but lo! his Lord is ever looking on him!
আবদুস শহীদ নাসিম
১৬ আমি শপথ করছি অস্ত লালিমার,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ আমি শপথ করি অস্তরাগের,
Arabic, with marks
١٦ فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
বাংলা উচ্চারণ
১৬ ফালা য় উকসিমু বিশ্শাফাক্বি
Pickthall
16 Oh, I swear by the afterglow of sunset,
আবদুস শহীদ নাসিম
১৭ শপথ করছি রাতের, আর সে তার অন্ধকারে যা কিছুর সমাবেশ ঘটায় (সেগুলোর)।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ وَمَا وَسَقَ
বাংলা উচ্চারণ
১৭ অল্লাইলি অমা-অসাক্ব।
Pickthall
17 And by the night and all that it enshroudeth,
আবদুস শহীদ নাসিম
১৮ শপথ করছি চাঁদের, যখন সে উপনীত হয় পূর্ণিমায়।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;
Arabic, with marks
١٨ وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
বাংলা উচ্চারণ
১৮ অল্ক্বামারি ইযাত্তাসাক্ব।
Pickthall
18 And by the moon when she is at the full,
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই তোমরা আরোহণ করতে থাকবে এক তবকা (স্তর) থেকে আরেক তবকায়।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।
Arabic, with marks
١٩ لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
বাংলা উচ্চারণ
১৯ লার্তাকাবুন্না ত্বোয়াবাক্বন্ 'আন্ ত্বোয়াবাক।
Pickthall
19 That ye shall journey on from plane to plane.
আবদুস শহীদ নাসিম
২০ সুতরাং তাদের হলো কি যে, তারা ঈমান আনে না?
ইসলামিক ফাউন্ডেশন
২০ সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না
Arabic, with marks
٢٠ فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
২০ ফামা-লাহুম্ লা-ইয়ুমিনূনা।
Pickthall
20 What aileth them, then, that they believe not
আবদুস শহীদ নাসিম
২১ এবং যখন তাদের কাছে কুরআন পেশ করা হয়, তখন সাজদা করেনা (অবনত হয়না)? (সাজদা)
ইসলামিক ফাউন্ডেশন
২১ এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্দা করে না?
Arabic, with marks
٢١ وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
বাংলা উচ্চারণ
২১ অইযা-কুরিয়া 'আলাইহিমুল্ কুরআ-নু লা-ইয়াস্জুদুন্।
Pickthall
21 And, when the Qur'an is recited unto them, worship not (Allah) ?
আবদুস শহীদ নাসিম
২২ বরং যারা কুফরির পথ অবলম্বন করে, তারা (এই কুরআনকে) অস্বীকার করে।
ইসলামিক ফাউন্ডেশন
২২ পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।
Arabic, with marks
٢٢ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
২২ বালিল্লাযীনা কাফারূ ইয়ুকায্যিবূন্।
Pickthall
22 Nay, but those who disbelieve will deny;
আবদুস শহীদ নাসিম
২৩ অথচ আল্লাহই অধিক জানেন (তারা তাদের আমলনামায়) কী জমা করছে?
ইসলামিক ফাউন্ডেশন
২৩ এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্ তাহা সবিশেষ অবগত।
Arabic, with marks
٢٣ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
বাংলা উচ্চারণ
২৩ অল্লা-হু আ'লামু বিমা-ইয়ু'ঊন্।
Pickthall
23 And Allah knoweth best what they are hiding.
আবদুস শহীদ নাসিম
২৪ সুতরাং তাদেরকে সংবাদ দাও যন্ত্রনাদায়ক আযাবের।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;
Arabic, with marks
٢٤ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
বাংলা উচ্চারণ
২৪ ফাবার্শ্শিহুম্ বি'আযা-বিন্ আলীমিন্।
Pickthall
24 So give them tidings of a painful doom,
আবদুস শহীদ নাসিম
২৫ তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
Arabic, with marks
٢٥ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
বাংলা উচ্চারণ
২৫ ইল্লাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
Pickthall
25 Save those who believe and do good works, for theirs is a reward unfailing.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report