আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো) , choose another chapter
আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো)
Chapter 80, 42 verses
আবদুস শহীদ নাসিম
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
সমকালীন বাংলা
জহুরুল হক
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৬দাওয়াতি কাজে কাদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে? কুরআন একটি উপদেশগ্রন্থ, যার ইচ্ছা উপদেশ গ্রহণ করবে।
১৭-৩২আল্লাহ্ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবনোপকরণ দিয়েছেন।
৩৩-৪২কিয়ামতের দিন পাপিষ্ঠরা আপনজন থেকে পালাবে। সেদিন কিছু মুখমন্ডল হবে উজ্জ্বল আর কিছু মুখমন্ডল হবে কালো।
আবদুস শহীদ নাসিম
১ সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো,
ইসলামিক ফাউন্ডেশন
১ সে ভ্রূকুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; সে ভ্রুকুটি করেছিলেন এবং মুখ ফিরিয়ে নিয়েছিল,
জহুরুল হক
১ তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,
আবদুস শহীদ নাসিম
২ এ কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে,
ইসলামিক ফাউন্ডেশন
২ কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল।
Arabic, with marks
٢ أَن جَاءَهُ الْأَعْمَىٰ
সমকালীন বাংলা
২ কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল,
জহুরুল হক
২ কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।
আবদুস শহীদ নাসিম
৩ তুমি কি করে জানবে, হয়তো সে শুদ্ধতা অর্জন করতো?
ইসলামিক ফাউন্ডেশন
৩ তুমি কেমন করিয়া জানিবে - সে হয়ত পরিশুদ্ধ হইত,
Arabic, with marks
٣ وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে? সে হয়তো পরিশুদ্ধ হতো,
জহুরুল হক
৩ আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল,
আবদুস শহীদ নাসিম
৪ কিংবা উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকার সাধন করতো?
ইসলামিক ফাউন্ডেশন
৪ অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত!
Arabic, with marks
٤ أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
সমকালীন বাংলা
৪ অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত,
জহুরুল হক
৪ অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?
আবদুস শহীদ নাসিম
৫ অথচ যে নিজেকে ভাবে মুখাপেক্ষাহীন,
ইসলামিক ফাউন্ডেশন
৫ পক্ষান্তরে যে পরোয়া করে না,
Arabic, with marks
٥ أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
সমকালীন বাংলা
৫ তুমি তার প্রতি মনোযোগ দাও,
জহুরুল হক
৫ আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে,
আবদুস শহীদ নাসিম
৬ তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি।
ইসলামিক ফাউন্ডেশন
৬ তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ।
Arabic, with marks
٦ فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
সমকালীন বাংলা
৬ তুমি তার প্রতি মনোযোগ দাও,
জহুরুল হক
৬ তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।
আবদুস শহীদ নাসিম
৭ তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে?
ইসলামিক ফাউন্ডেশন
৭ অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই,
Arabic, with marks
٧ وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
সমকালীন বাংলা
৭ অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোনো দায় নেই,
জহুরুল হক
৭ অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে,
ইসলামিক ফাউন্ডেশন
৮ অন্যপক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল,
Arabic, with marks
٨ وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
সমকালীন বাংলা
৮ আর যে তোমার কাছে ছুটে আসে,
জহুরুল হক
৮ আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে,
আবদুস শহীদ নাসিম
৯ এবং সে (আল্লাহ ও তাঁর শাস্তিকে) ভয় করে,
ইসলামিক ফাউন্ডেশন
৯ আর সে সশংকচিত্ত,
Arabic, with marks
٩ وَهُوَ يَخْشَىٰ
সমকালীন বাংলা
৯ এবং সে ভীত থাকে,
জহুরুল হক
৯ আর সে ভয় করছিল,
আবদুস শহীদ নাসিম
১০ তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে।
ইসলামিক ফাউন্ডেশন
১০ তুমি তাহাকে উপেক্ষা করিলে;
Arabic, with marks
١٠ فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
সমকালীন বাংলা
১০ তুমি তার থেকে উদাসীন হও!
জহুরুল হক
১০ কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।
আবদুস শহীদ নাসিম
১১ না (কখনো এমনটি করোনা); অবশ্যি এটি (এ কুরআন) একটি উপদেশ।
ইসলামিক ফাউন্ডেশন
১১ না, ইহা ঠিক নয়, ইহা তো উপদেশবাণী,
Arabic, with marks
١١ كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
জহুরুল হক
১১ কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা,
আবদুস শহীদ নাসিম
১২ সুতরাং যার ইচ্ছে, সে এটি গ্রহণ করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১২ যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে,
Arabic, with marks
١٢ فَمَن شَاءَ ذَكَرَهُ
সমকালীন বাংলা
১২ সুতরাং যে ইচ্ছা করবে তা স্মরণ করুক
জহুরুল হক
১২ অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।
আবদুস শহীদ নাসিম
১৩ (এটি সংরক্ষিত আছে) অতীব সম্মানিত সহীফা সমূহে (লওহে মাহফুযে)।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ উহা আছে মর্যাদাসম্পন্ন লিপিসমূহে
Arabic, with marks
١٣ فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
সমকালীন বাংলা
১৩ যা আছে সম্মানিত লিপিসমূহে;
জহুরুল হক
১৩ সম্মানিত পৃষ্ঠাগুলোয় - -
আবদুস শহীদ নাসিম
১৪ খুবই উঁচু মর্যাদা সম্পন্ন ও পবিত্র,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যাহা উন্নত, পবিত্র,
Arabic, with marks
١٤ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
সমকালীন বাংলা
১৪ সুউন্নত , সুপবিত্র,
জহুরুল হক
১৪ সুউন্নত, সুপবিত্র,
আবদুস শহীদ নাসিম
১৫ সেইসব লেখকদের (ফেরেশতাদের) হাতে,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ লিপিকর - হস্তে লিপিবদ্ধ।
Arabic, with marks
١٥ بِأَيْدِي سَفَرَةٍ
সমকালীন বাংলা
১৫ লিপিকারদের হস্তলিখিত,
জহুরুল হক
১৫ লেখকদের হস্তাক্ষরে,
আবদুস শহীদ নাসিম
১৬ যারা সম্মানিত ও অনুগত।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ মহান, পূত - চরিত্র
Arabic, with marks
١٦ كِرَامٍ بَرَرَةٍ
সমকালীন বাংলা
১৬ সম্মানিত ও সৎ,
জহুরুল হক
১৬ সম্মানিত, গুণান্নিত।
আবদুস শহীদ নাসিম
১৭ ধ্বংস হলো (অবিশ্বাসী) মানুষগুলো। কতো বড় অকৃতজ্ঞ তারা!
ইসলামিক ফাউন্ডেশন
১৭ মানুষ ধ্বংস হউক ! সে কত অকৃতজ্ঞ!
Arabic, with marks
١٧ قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
সমকালীন বাংলা
১৭ ধ্বংস হোক মানুষের; সে কত অকৃতজ্ঞ!
জহুরুল হক
১৭ যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।
আবদুস শহীদ নাসিম
১৮ কোন্ জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে (মানুষকে)?
ইসলামিক ফাউন্ডেশন
১৮ তিনি উহাকে কোন্ বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন?
Arabic, with marks
١٨ مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
সমকালীন বাংলা
১৮ তিনি তাকে কী থেকে সৃষ্টি করেছেন?
জহুরুল হক
১৮ কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন?
আবদুস শহীদ নাসিম
১৯ এক বিন্দু নোতফা (শুক্র) থেকে, তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে যথাযথভাবে গঠন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ শুক্রবিন্দু হইতে, তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন,
Arabic, with marks
١٩ مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
সমকালীন বাংলা
১৯ শুক্রবিন্দু থেকে; তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর পরিমিত করেছেন,
জহুরুল হক
১৯ এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন,
আবদুস শহীদ নাসিম
২০ তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ।
ইসলামিক ফাউন্ডেশন
২০ অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন;
Arabic, with marks
٢٠ ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
সমকালীন বাংলা
২০ অতঃপর তার জন্য পথ সহজ করেছেন,
জহুরুল হক
২০ তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন,
আবদুস শহীদ নাসিম
২১ তারপর তার মউত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে।
ইসলামিক ফাউন্ডেশন
২১ তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন।
Arabic, with marks
٢١ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
সমকালীন বাংলা
২১ অতঃপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন,
জহুরুল হক
২১ তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,
আবদুস শহীদ নাসিম
২২ অতপর যখন চাইবেন , তখন আবার উঠিয়ে আনবেন তাকে।
ইসলামিক ফাউন্ডেশন
২২ ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করিবেন।
Arabic, with marks
٢٢ ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
সমকালীন বাংলা
২২ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন,
জহুরুল হক
২২ তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।
আবদুস শহীদ নাসিম
২৩ না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ না, কখনও না, তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন, সে এখনও উহা পুরাপুরি করে নাই।
Arabic, with marks
٢٣ كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
সমকালীন বাংলা
২৩ কখনোই নয়! তিনি যা নির্দেশ দিয়েছেন, মানুষ এখনো তা পূর্ণ করেনি,
জহুরুল হক
২৩ না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।
আবদুস শহীদ নাসিম
২৪ তবে, মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক (কে সৃষ্টি করেছে সেগুলো)।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!
Arabic, with marks
٢٤ فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
সমকালীন বাংলা
২৪ অতএব মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে,
জহুরুল হক
২৪ অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক - -
আবদুস শহীদ নাসিম
২৫ আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আমিই প্রচুর বারি বর্ষণ করি,
Arabic, with marks
٢٥ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
সমকালীন বাংলা
২৫ নিশ্চয়ই আমরা প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি,
জহুরুল হক
২৫ কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়,
আবদুস শহীদ নাসিম
২৬ তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেঁড়ে দেই।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ অতঃপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি ;
Arabic, with marks
٢٦ ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
সমকালীন বাংলা
২৬ অতঃপর পৃথিবীকে বিদীর্ণ করেছি,
জহুরুল হক
২৬ তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে,
আবদুস শহীদ নাসিম
২৭ আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য,
ইসলামিক ফাউন্ডেশন
২৭ এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য;
Arabic, with marks
٢٧ فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
সমকালীন বাংলা
২৭ অতঃপর তাতে শস্য উৎপন্ন করেছি,
জহুরুল হক
২৭ তারপর তাতে আমরা জন্মাই শস্য,
আবদুস শহীদ নাসিম
২৮ আংগুর, শাক - শবজি,
ইসলামিক ফাউন্ডেশন
২৮ দ্রাক্ষা, শাক - সব্জি,
Arabic, with marks
٢٨ وَعِنَبًا وَقَضْبًا
সমকালীন বাংলা
২৮ এবং আঙুর ও শাকসবজি,
জহুরুল হক
২৮ আর আঙ্গুর ও শাকসবজি,
আবদুস শহীদ নাসিম
২৯ যয়তুন, খেজুর,
ইসলামিক ফাউন্ডেশন
২৯ যায়তূন, খর্জুর,
Arabic, with marks
٢٩ وَزَيْتُونًا وَنَخْلًا
সমকালীন বাংলা
২৯ এবং জলপাই ও খেজুর,
জহুরুল হক
২৯ আর জলপাই ও খেজুর,
আবদুস শহীদ নাসিম
৩০ বিপুল বৃক্ষ - রাজির নিবিড় বন,
ইসলামিক ফাউন্ডেশন
৩০ বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
Arabic, with marks
٣٠ وَحَدَائِقَ غُلْبًا
সমকালীন বাংলা
৩০ এবং ঘন উদ্যানসমূহ,
জহুরুল হক
৩০ আর ঘন গাছপালাময় বাগান,
আবদুস শহীদ নাসিম
৩১ ফল - ফলারি এবং সেইসাথে অনেক ঘাস।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ ফল এবং গবাদি খাদ্য,
Arabic, with marks
٣١ وَفَاكِهَةً وَأَبًّا
সমকালীন বাংলা
৩১ এবং ফলমূল ও চারণভূমি,
জহুরুল হক
৩১ আর ফলফসল ও তৃণলতা, - -
আবদুস শহীদ নাসিম
৩২ (এভাবে আমিই ব্যবস্থা করি) তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ইহা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
Arabic, with marks
٣٢ مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
সমকালীন বাংলা
৩২ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবনধারণের সামগ্রী।
জহুরুল হক
৩২ তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি - পশুর জন্যেও।
আবদুস শহীদ নাসিম
৩৩ অতপর যেদিন মহাধ্বনি (শিংগার দ্বিতীয় ফুৎকার) উচ্চারিত হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ যখন কিয়ামত উপস্থিত হইবে,
Arabic, with marks
٣٣ فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
সমকালীন বাংলা
৩৩ অতঃপর যখন কান-ফাটানো আওয়াজ আসবে,
জহুরুল হক
৩৩ তারপর যেদিন কান - ফাটানো আওয়াজ আসবে - -
আবদুস শহীদ নাসিম
৩৪ সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে,
Arabic, with marks
٣٤ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
সমকালীন বাংলা
৩৪ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
জহুরুল হক
৩৪ সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে,
আবদুস শহীদ নাসিম
৩৫ তার মা থেকে এবং বাপ থেকে,
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ এবং তাহার মাতা, তাহার পিতা,
Arabic, with marks
٣٥ وَأُمِّهِ وَأَبِيهِ
সমকালীন বাংলা
৩৫ এবং তার মা ও বাবা থেকে,
জহুরুল হক
৩৫ আর তার মাকে ও তার বাবাকে,
আবদুস শহীদ নাসিম
৩৬ তার স্ত্রী ও সন্তানদের থেকে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ তাহার পত্নী ও তাহার সন্তান হইতে।
Arabic, with marks
٣٦ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
সমকালীন বাংলা
৩৬ এবং তার স্ত্রী ও সন্তানদের থেকে,
জহুরুল হক
৩৬ আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।
আবদুস শহীদ নাসিম
৩৭ সে দিনটি হবে এতোই ভয়াবহ যে, সেদিন কেউই নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবেনা।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সেই দিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে।
Arabic, with marks
٣٧ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
সমকালীন বাংলা
৩৭ সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা থাকবে, যা তাকে ব্যস্ত রাখবে,
জহুরুল হক
৩৭ সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।
আবদুস শহীদ নাসিম
৩৮ সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল,
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল,
Arabic, with marks
٣٨ وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
সমকালীন বাংলা
৩৮ সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল,
জহুরুল হক
৩৮ অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল,
আবদুস শহীদ নাসিম
৩৯ হাসি খুশি আর শুভ সংবাদে আনন্দ মুখর।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ সহাস্য ও প্রফুল্ল,
Arabic, with marks
٣٩ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
সমকালীন বাংলা
৩৯ হাস্যোজ্জ্বল ও আনন্দিত,
জহুরুল হক
৩৯ হাসিমাখা, আনন্দমুখর,
আবদুস শহীদ নাসিম
৪০ আবার অনেক চেহারাই হবে সেদিন ধূলো - মলিন।
ইসলামিক ফাউন্ডেশন
৪০ এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধূলিধূসর;
Arabic, with marks
٤٠ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
সমকালীন বাংলা
৪০ আর সেদিন কিছু মুখমণ্ডলের ওপর থাকবে ধূলি,
জহুরুল হক
৪০ আর সেইদিন অনেক মুখ - - তাদের উপরে ধূলো - বালি,
আবদুস শহীদ নাসিম
৪১ সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা।
Arabic, with marks
٤١ تَرْهَقُهَا قَتَرَةٌ
সমকালীন বাংলা
৪১ কালিমা তাদের আচ্ছন্ন করবে,
জহুরুল হক
৪১ কালো - আঁধার তাদের ঢেকে ফেলবে।
আবদুস শহীদ নাসিম
৪২ কারণ, তারা (হবে) অবিশ্বাসী - অমান্যকারী - কাফির এবং পাপিষ্ঠ - দূরাচারী।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ইহারাই কাফির ও পাপাচারী।
Arabic, with marks
٤٢ أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
সমকালীন বাংলা
৪২ তারাই অবিশ্বাসী, পাপাচারী।
Note
জহুরুল হক
৪২ এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report