আল কারিয়া (প্রচন্ড দুর্ঘটনা)
Chapter 101, 11 verses
-
আবদুস শহীদ নাসিম
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
-
সমকালীন বাংলা
-
Arabic
About this chapter
মক্কায় অবতীর্ণ , আয়াত সংখ্যা: ১১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১১কিয়ামতের দৃশ্য। হিসাব এবং হিসাবের ভিত্তিতে মানুষের পরিণতি।
আবদুস শহীদ নাসিম
প্রচন্ড দুর্ঘটনা!
ইসলামিক ফাউন্ডেশন
মহাপ্রলয়,
মুহিউদ্দীন খান
করাঘাতকারী,
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; কারিয়াঁ,
Note
কারিয়াঁ, মহাপ্রলয়
Arabic
بسم الله الرحمن الرحيم القارعة
আবদুস শহীদ নাসিম
কী সেই প্রচন্ড দুর্ঘটনা!
ইসলামিক ফাউন্ডেশন
মহাপ্রলয় কী?
মুহিউদ্দীন খান
করাঘাতকারী কি?
সমকালীন বাংলা
কারিয়াঁ কী?
আবদুস শহীদ নাসিম
তুমি কিভাবে জানবে, কী সেই প্রচন্ড দুর্ঘটনা!
ইসলামিক ফাউন্ডেশন
মহাপ্রলয় সম্বন্ধে তুমি কী জান?
মুহিউদ্দীন খান
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
সমকালীন বাংলা
আর তুমি কি জানো কারিয়াঁ কী?
Arabic
وما أدراك ما القارعة
আবদুস শহীদ নাসিম
(এটা হলো সেইদিনের ঘটনা) যেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতংগের মতো,
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতংগের মত
মুহিউদ্দীন খান
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
সমকালীন বাংলা
সেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পতঙ্গের মতো,
Arabic
يوم يكون الناس كالفراش المبثوث
আবদুস শহীদ নাসিম
আর পাহাড় - পর্বতের অবস্থা হবে ধূনা রংগীন পশমের মতো।
ইসলামিক ফাউন্ডেশন
এবং পর্বতসমূহ হইবে ধূনিত রংগিন পশমের মত।
মুহিউদ্দীন খান
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
সমকালীন বাংলা
এবং পাহাড়গুলো হবে ধোঁয়াটে তুলোর মতো,
Arabic
وتكون الجبال كالعهن المنفوش
আবদুস শহীদ নাসিম
সেদিন যার (ভালো কাজের) পাল্লা হবে ভারি,
ইসলামিক ফাউন্ডেশন
তখন যাহার পাল্লা ভারি হইবে,
মুহিউদ্দীন খান
অতএব যার পাল্লা ভারী হবে,
সমকালীন বাংলা
তখন যার পাল্লা ভারী হবে,
Arabic
فأما من ثقلت موازينه
আবদুস শহীদ নাসিম
সে থাকবে সুখ - সম্ভোগ আর আনন্দের জীবনে।
ইসলামিক ফাউন্ডেশন
সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন।
মুহিউদ্দীন খান
সে সুখীজীবন যাপন করবে।
সমকালীন বাংলা
সে থাকবে তৃপ্তিময় জীবনে,
Arabic
فهو في عيشة راضية
আবদুস শহীদ নাসিম
কিন্তু যার (ভালো কাজের) পাল্লা হবে হালকা,
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু যাহার পাল্লা হাল্কা হইবে
মুহিউদ্দীন খান
আর যার পাল্লা হালকা হবে,
সমকালীন বাংলা
আর যার পাল্লা হালকা হবে,
Arabic
وأما من خفت موازينه
আবদুস শহীদ নাসিম
তার মা হবে হাবিয়া ।
ইসলামিক ফাউন্ডেশন
তাহার স্থান হইবে ‘হাবিয়া’।
মুহিউদ্দীন খান
তার ঠিকানা হবে হাবিয়া।
সমকালীন বাংলা
তার আশ্রয় হবে হাবিয়ায়,
আবদুস শহীদ নাসিম
তুমি কি জানো, সেটা (হাবিয়া) কী?
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি জান উহা কী?
মুহিউদ্দীন খান
আপনি জানেন তা কি?
সমকালীন বাংলা
আর তুমি কি জানো তা কী?
Arabic
وما أدراك ما هيه
আবদুস শহীদ নাসিম
সেটা হলো জ্বলন্ত আগুন।
ইসলামিক ফাউন্ডেশন
উহা অতি উত্তপ্ত অগ্নি।
মুহিউদ্দীন খান
প্রজ্জ্বলিত অগ্নি!
সমকালীন বাংলা
এটি আগুন।