আল মুতাফ্ফিফীন (ঠকবাজ ব্যক্তিরা) , choose another chapter
আল মুতাফ্ফিফীন (ঠকবাজ ব্যক্তিরা)
Chapter 83, 36 verses
আবদুস শহীদ নাসিম
ইসলামিক ফাউন্ডেশন
জহুরুল হক
Saheeh International
সমকালীন বাংলা
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ৩৬, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৭ঠকবাজরা জেনে রাখুক কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। তারা সেদিন তাদের প্রভুকে দেখতে পাবেনা। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
১৮-৩৬পুণ্যবানরা থাকবে উচ্চ মর্যাদায় নিয়ামতে ভরা জান্নাতে। সেদিন তারা কাফিরদের বিদ্রুপ করবে যেমন দুনিয়াতে কাফিররা তাদের নিয়ে বিদ্রুপ করে।
আবদুস শহীদ নাসিম
১ যারা মাপে - ওজনে কম দেয় তাদের জন্যে ওয়াইল (ধ্বংস)।
ইসলামিক ফাউন্ডেশন
১ দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
জহুরুল হক
১ ধিক্ প্রতারণাকারীদের জন্য - -
Saheeh International
1 Woe to those who give less [than due],
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; দুর্ভোগ তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়,
আবদুস শহীদ নাসিম
২ মানুষের কাছ থেকে মেপে নেয়ার সময় তারা পুরো মাত্রায় দাবি করে,
ইসলামিক ফাউন্ডেশন
২ যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
জহুরুল হক
২ যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায়,
Saheeh International
2 Who, when they take a measure from people, take in full.
সমকালীন বাংলা
২
যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় নেয়,
আবদুস শহীদ নাসিম
৩ এবং যখন অন্যদের মেপে বা ওজন করে দেয়, তখন প্রাপ্যের চাইতে কম দেয়।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
জহুরুল হক
৩ আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে।
Saheeh International
3 But if they give by measure or by weight to them, they cause loss.
সমকালীন বাংলা
৩
আর যখন তাদের জন্য মাপে বা ওজনে দেয়, তখন কম দেয়,
আবদুস শহীদ নাসিম
৪ এরা কি ভাবেনা যে, (মৃত্যুর পর) এদের পুনরায় উঠিয়ে আনা হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৪ উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে
জহুরুল হক
৪ তারা কি ভাবে না যে তারাই তো - - তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে - -
Saheeh International
4 Do they not think that they will be resurrected
সমকালীন বাংলা
৪ এরা কি ভাবেনা যে, এদের পুনরায় উঠিয়ে আনা হবে,
আবদুস শহীদ নাসিম
৫ এক মহা দিবসে?
ইসলামিক ফাউন্ডেশন
৫ মহাদিবসে?
জহুরুল হক
৫ ভীষণ এক দিনে,
Saheeh International
5 For a tremendous Day -
সমকালীন বাংলা
৫
এক মহাদিবসে,
আবদুস শহীদ নাসিম
৬ এটা হবে সেই দিন, যে দিন সমস্ত মানুষ দাঁড়াবে রাববুল আলামিনের সামনে।
ইসলামিক ফাউন্ডেশন
৬ যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।
জহুরুল হক
৬ যেদিন মানুষরা দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে?
Saheeh International
6 The Day when mankind will stand before the Lord of the worlds?
সমকালীন বাংলা
৬
যেদিন মানুষসমূহ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে?
আবদুস শহীদ নাসিম
৭ কখনো নয়, বরং সীমালংঘনকারী পাপীদের রেকর্ড রাখা হয় সিজ্জীনে।
ইসলামিক ফাউন্ডেশন
৭ কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
জহুরুল হক
৭ না, নিঃসন্দেহ দুষ্কৃতিকারীদের দলিল - দস্তাবেজ তো সিজ্জীনের ভেতরে রয়েছে ।
Saheeh International
7 No! Indeed, the record of the wicked is in sijjeen.
সমকালীন বাংলা
৭ কখনোই নয়; নিশ্চয়ই পাপাচারীদের রেকর্ড রয়েছে সিজ্জীনে,
আবদুস শহীদ নাসিম
৮ তুমি কিভাবে জানবে, সিজজীন কী?
ইসলামিক ফাউন্ডেশন
৮ সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
জহুরুল হক
৮ আর কী তোমাকে বোঝাবে সিজ্জীন কি?
Saheeh International
8 And what can make you know what is sijjeen?
সমকালীন বাংলা
৮ এবং কী তোমাকে জানাবে সিজ্জীন কী?
আবদুস শহীদ নাসিম
৯ তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহা চিহ্নিত ‘আমলনামা।
জহুরুল হক
৯ স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ।
Saheeh International
9 It is [their destination recorded in] a register inscribed.
সমকালীন বাংলা
৯ একটি লিখিত নিবন্ধন,
আবদুস শহীদ নাসিম
১০ যারা অস্বীকার করে, সেদিন তাদের জন্যে হবে ওয়াইল (ধ্বংস),
ইসলামিক ফাউন্ডেশন
১০ সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
জহুরুল হক
১০ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি - -
Saheeh International
10 Woe, that Day, to the deniers,
সমকালীন বাংলা
১০ সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য,
আবদুস শহীদ নাসিম
১১ এরা তারা, যারা অস্বীকার করে বিচার ও প্রতিদান দিবসকে।
ইসলামিক ফাউন্ডেশন
১১ যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
জহুরুল হক
১১ যারা বিচারের দিনকে মিথ্যা ভেবেছে!
Saheeh International
11 Who deny the Day of Recompense.
সমকালীন বাংলা
১১ যারা প্রতিদান দিবসকে মিথ্যা বলে,
আবদুস শহীদ নাসিম
১২ সীমালংঘনকারী পাপিষ্ঠ ছাড়া আর কেউ - ই অস্বীকার করেনা সেই দিবসকে।
ইসলামিক ফাউন্ডেশন
১২ কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ;
জহুরুল হক
১২ আর কেউ একে অস্বীকার করে না কেবল প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত - -
Saheeh International
12 And none deny it except every sinful transgressor.
সমকালীন বাংলা
১২ আর তা মিথ্যা বলে কেবল প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপী,
আবদুস শহীদ নাসিম
১৩ তাকে যখন আমার (কুরআনের) আয়াত শুনানো হয়, সে বলে : এ - তো সেকালের লোকদের উপকথা।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’
জহুরুল হক
১৩ যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে - - ''আদ্যিকালের গালগল্প।’’
Saheeh International
13 When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."
সমকালীন বাংলা
১৩ যখন তার কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করা হয়, সে বলে, “এগুলো পূর্ববর্তীদের কাহিনী,”
আবদুস শহীদ নাসিম
১৪ না, তা কখনো নয়, বরং তাদের হৃদয়গুলোতে জঙ ধরিয়ে দিয়েছে তাদের (মন্দ) কৃতকর্ম।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
জহুরুল হক
১৪ না, বরং তারা যা অর্জন করে চলেছিল তা তাদের হৃদয়ে মরচে ধরিয়েছে।
Saheeh International
14 No! Rather, the stain has covered their hearts of that which they were earning.
সমকালীন বাংলা
১৪ কখনোই নয়! বরং তাদের অন্তরের ওপর মরিচা পড়েছে, যা তারা অর্জন করত তার কারণে,
আবদুস শহীদ নাসিম
১৫ কখনো নয়, সেদিন অবশ্যি তাদেরকে তাদের প্রভুর দর্শন থেকে হিজাব করে (অন্তরালে) রাখা হবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ;
জহুরুল হক
১৫ না, তারা নিঃসন্দেহ তাদের প্রভুর কাছ থেকে সেদিন অবশ্যই বঞ্চিত হবে।
Saheeh International
15 No! Indeed, from their Lord, that Day, they will be partitioned.
সমকালীন বাংলা
১৫ কখনোই নয়! নিশ্চয়ই সেদিন তাদের প্রতিপালকের থেকে আড়ালে রাখা হবে,
আবদুস শহীদ নাসিম
১৬ তারপর তারা অবশ্যি প্রবেশ করবে জাহিমে।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ;
জহুরুল হক
১৬ তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে।
Saheeh International
16 Then indeed, they will [enter and] burn in Hellfire.
সমকালীন বাংলা
১৬ অতঃপর নিশ্চয়ই তারা জাহিমে প্রবেশ করবে,
আবদুস শহীদ নাসিম
১৭ তখন তাদের বলা হবে : এটি সেই জিনিস, যা তোমরা অস্বীকার করতে।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’
জহুরুল হক
১৭ তখন তাদের বলা হবে - - ''এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।’’
Saheeh International
17 Then it will be said [to them], "This is what you used to deny."
সমকালীন বাংলা
১৭ অতঃপর বলা হবে, “এটাই তা, যা তোমরা মিথ্যা বলতে,”
আবদুস শহীদ নাসিম
১৮ কখনো নয়; অবশ্যি সৎ - সত্যপন্থী লোকদের রেকর্ড সংরক্ষিত থাকে ইল্লিয়্যিনে।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ অবশ্যই পূণ্যবানদের ‘আমলনামা ‘ইল্লিয়্যীনে,
জহুরুল হক
১৮ না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে।
Saheeh International
18 No! Indeed, the record of the righteous is in 'illiyyun.
সমকালীন বাংলা
১৮ কখনোই নয়! নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের আমলনামা রয়েছে ইল্লীয়্যীনে,
আবদুস শহীদ নাসিম
১৯ তুমি কি জানো - ইল্লিয়্যিন কী?
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান ?
জহুরুল হক
১৯ আর কেমন ক’রে তোমাকে বুঝানো যাবে ইল্লিয়ীন কি?
Saheeh International
19 And what can make you know what is 'illiyyun?
সমকালীন বাংলা
১৯ এবং কী তোমাকে জানাবে ইল্লীয়্যীন কী?
আবদুস শহীদ নাসিম
২০ তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড।
ইসলামিক ফাউন্ডেশন
২০ উহা চিহ্নিত ‘আমলনামা।
জহুরুল হক
২০ স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ, - -
Saheeh International
20 It is [their destination recorded in] a register inscribed
সমকালীন বাংলা
২০ এটি এক লিখিত নিবন্ধন,
আবদুস শহীদ নাসিম
২১ তার দেখাশুনায় নিয়োজিত আল্লাহর নিকটস্থ ফেরেশতারা।
ইসলামিক ফাউন্ডেশন
২১ যাহারা আল্লাহ্ র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।
জহুরুল হক
২১ নৈকট্যপ্রাপ্তরা তা দেখতে পাবে।
Saheeh International
21 Which is witnessed by those brought near [to Allah].
সমকালীন বাংলা
২১ যার সাক্ষী থাকে নৈকট্যপ্রাপ্তরা,
আবদুস শহীদ নাসিম
২২ সৎ - সত্যপন্থী লোকেরা অবশ্যি থাকবে আনন্দ আর ভোগ বিলাসে।
ইসলামিক ফাউন্ডেশন
২২ পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,
জহুরুল হক
২২ নিঃসন্দেহ ধর্মপরায়ণরা তো থাকবে পরমানন্দে,
Saheeh International
22 Indeed, the righteous will be in pleasure
সমকালীন বাংলা
২২ নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা থাকবে পরম সুখে,
আবদুস শহীদ নাসিম
২৩ সিংহাসনে উপবেশন করে তারা দেখবে (সবকিছু)।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।
জহুরুল হক
২৩ উঁচু আসনে চেয়ে থাকবে।
Saheeh International
23 On adorned couches, observing.
সমকালীন বাংলা
২৩ সুসজ্জিত আসনের ওপর বসে তারা তাকিয়ে দেখবে,
আবদুস শহীদ নাসিম
২৪ তুমি তাদের চেহারায় দেখতে পাবে আনন্দের উজ্জ্বলতা।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
জহুরুল হক
২৪ তাদের চেহারাতে তুমি পরিচয় পাবে পরমানন্দের দীপ্তি।
Saheeh International
24 You will recognize in their faces the radiance of pleasure.
সমকালীন বাংলা
২৪ তুমি তাদের চেহারায় পরম সুখের উজ্জ্বলতা দেখতে পারবে,
আবদুস শহীদ নাসিম
২৫ তাদের পান করতে দেয়া হবে সীল করা বিশুদ্ধ শরাব (পানীয়)।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;
জহুরুল হক
২৫ তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় থেকে, যা মোহর - মারা;
Saheeh International
25 They will be given to drink [pure] wine [which was] sealed.
সমকালীন বাংলা
২৫ তাদের পান করানো হবে সীল করা বিশুদ্ধ পানীয়,
আবদুস শহীদ নাসিম
২৬ পান শেষে তারা সৌরভ পাবে মিশ্কের। অতএব যারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তারা এরি জন্যে অবতীর্ণ হোক প্রতিযোগিতায়।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
জহুরুল হক
২৬ তার মোহর হচ্ছে কস্তুরীর। আর এর জন্যেই তবে উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক।
Saheeh International
26 The last of it is musk. So for this let the competitors compete.
সমকালীন বাংলা
২৬ যার সমাপ্তি হবে কস্তুরীর সুবাসে; আর এর জন্যই প্রতিযোগিতা করুক প্রতিযোগীরা,
Noteমৃগনাভী কস্তুরী সুবাস (fragrance of Deer Musk)
আবদুস শহীদ নাসিম
২৭ সেই শরাব হবে তাসনিম মিশ্রিত।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ উহার মিশ্রণ হইবে তাস্নীমের,
জহুরুল হক
২৭ আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে,
Saheeh International
27 And its mixture is of Tasneem,
সমকালীন বাংলা
২৭ এবং তার মিশ্রণ হবে তাসনীম থেকে,
NoteTasnim is an Arabic name meaning "a fountain or spring in Paradise,"
আবদুস শহীদ নাসিম
২৮ এটা (তাসনিম) হলো একটা ঝর্ণা, যা থেকে পান করবে আল্লাহর নৈকট্য লাভকারীরা।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
জহুরুল হক
২৮ একটি প্রস্রবণ যা থেকে পান করে নৈকট্যপ্রাপ্তরা।
Saheeh International
28 A spring from which those near [to Allah] drink.
সমকালীন বাংলা
২৮ এটিএকটি ঝর্ণাধারা, যেখান থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে,
আবদুস শহীদ নাসিম
২৯ (পৃথিবীর জীবনে) যারা অপরাধ করতো, তারা ঈমানের পথে চলা লোকদের হাসি - ঠাট্টা করতো।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত।
জহুরুল হক
২৯ যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে,
Saheeh International
29 Indeed, those who committed crimes used to laugh at those who believed.
সমকালীন বাংলা
২৯ নিশ্চয়ই যারা অপরাধী, তারা বিশ্বাসীদের নিয়ে উপহাস করতো।
আবদুস শহীদ নাসিম
৩০ এবং যখনই মুমিনদের নিকট দিয়ে গমনাগমন করতো, তাদের প্রতি (বিদ্রুপাত্মক) ইংগিত করতো।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।
জহুরুল হক
৩০ আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো;
Saheeh International
30 And when they passed by them, they would exchange derisive glances.
সমকালীন বাংলা
৩০ এবং যখন তারা তাদের পাশ দিয়ে অতিক্রম করত, তারা চোখ টিপে কটাক্ষ করতো,
আবদুস শহীদ নাসিম
৩১ এবং নিজেদের পরিবার - পরিজনের কাছে ফেরার সময় ফিরতো উৎফুল্ল হয়ে।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,
জহুরুল হক
৩১ আর যখন তারা নিজেদের দলের কাছে ফিরে আসত তখন তারা ফিরতো উল্লাস করতে করতে।
Saheeh International
31 And when they returned to their people, they would return jesting.
সমকালীন বাংলা
৩১ আর যখন তারা নিজেদের লোকদের কাছে ফিরতো, উৎফুল্ল হয়ে ফিরতো,
আবদুস শহীদ নাসিম
৩২ আর মুমিনদের দেখলে বলতো : এরা সব বিপথগামী।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’
জহুরুল হক
৩২ আর যখন তারা তাদের দেখত তখন বলতো - - ''নিশ্চয় এরাই তো পথভ্রষ্ট।’’
Saheeh International
32 And when they saw them, they would say, "Indeed, those are truly lost."
সমকালীন বাংলা
৩২ এবং যখন তারা তাদের দেখতো, বলতো, “নিশ্চয়ই এরাবিপথগামী ,”
আবদুস শহীদ নাসিম
৩৩ অথচ তাদেরকে এদের (মুমিনদের) উপর তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।
জহুরুল হক
৩৩ কিন্ত তাদের তো এদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠানো হয় নি।
Saheeh International
33 But they had not been sent as guardians over them.
সমকালীন বাংলা
৩৩ অথচ তাদের ওপর এদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি,
Noteঅস্বীকারকারীদের = কাফির দের
আবদুস শহীদ নাসিম
৩৪ সুতরাং আজ মুমিনরা উপহাস করবে কাফিরদের সাথে।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,
জহুরুল হক
৩৪ কাজেই আজকের দিনে যারা ঈমান এনেছিল তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে,
Saheeh International
34 So Today those who believed are laughing at the disbelievers,
সমকালীন বাংলা
৩৪ অতঃপর আজ মুমিনরা অস্বীকারকারীদের নিয়ে হাসবে,
আবদুস শহীদ নাসিম
৩৫ সিংহাসনে বসে তারা দেখবে তাদের।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।
জহুরুল হক
৩৫ উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।
Saheeh International
35 On adorned couches, observing.
সমকালীন বাংলা
৩৫ সুসজ্জিত আসনের ওপর বসে তারা তাকিয়ে থাকবে,
আবদুস শহীদ নাসিম
৩৬ কাফিরদেরকে তাদের কৃতকর্মের সওয়াব (পুরস্কার) কি (পুরোপুরি) দেয়া হলোনা?
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো?
জহুরুল হক
৩৬ অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত?
Saheeh International
36 Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do?
সমকালীন বাংলা
৩৬ অস্বীকারকারীরা কি তাদের কাজের প্রতিফল পেয়েছে?
Noteকাফেররা=অস্বীকারকারীরা
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report