আল কিয়ামা (কিয়ামত) , choose another chapter
আল কিয়ামা (কিয়ামত)
Chapter 75, 40 verses
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Arabic, with marks
সমকালীন বাংলা
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-৩০কিয়ামতের ব্যাপারে মানুষের অবিশ্বাস। কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন কারো মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল, আর কারো মুখমন্ডল হবে মলিন।
৩১-৪০তাওহীদ ও আখিরাতের যুক্তি।
আবদুস শহীদ নাসিম
১ আমি শপথ করছি কিয়ামত কালের।
মুহিউদ্দীন খান
১ আমি শপথ করি কেয়ামত দিবসের,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমি শপথ করছি কিয়ামতের দিনের।
আবদুস শহীদ নাসিম
২ আমি আরো শপথ করছি তিরস্কারকারী নফসের।
মুহিউদ্দীন খান
২ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয় -
বাংলা উচ্চারণ
২ অলা য় উকসিমু বিন্নাফ্সিল্ লাওয়্যা-মাহ্।
Arabic, with marks
٢ وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
সমকালীন বাংলা
২ এবং আমি শপথ করছি আত্মসমালোচনাকারী আত্মার।
আবদুস শহীদ নাসিম
৩ মানুষ কি ধারণা করে নিয়েছে যে, আমরা তার হাড়গোড় জমা (পুনর্গঠিত) করবোনা?
মুহিউদ্দীন খান
৩ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
বাংলা উচ্চারণ
৩ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আল্লান্ নাজমা'আ ই'জোয়া-মাহ্।
Arabic, with marks
٣ أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
সমকালীন বাংলা
৩ মানুষ কি মনে করে যে আমরা তার অস্থিসমূহ একত্র করব না?
আবদুস শহীদ নাসিম
৪ হ্যাঁ, আমরা তার আংগুলের জোড়াগুলোও পুনর্গঠন করতে সক্ষম।
মুহিউদ্দীন খান
৪ পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
বাংলা উচ্চারণ
৪ বালা-ক্ব-দিরীনা 'আলা য় আন্ নুসাওয়্যিয়া বানা-নাহ্।
Arabic, with marks
٤ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
সমকালীন বাংলা
৪ হ্যাঁ, অবশ্যই; আমরা তার আঙুলের অগ্রভাগসমূহও সুগঠিত করতে সক্ষম।
আবদুস শহীদ নাসিম
৫ বরং মানুষ তার সামনের দিনগুলোতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়।
মুহিউদ্দীন খান
৫ বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
বাংলা উচ্চারণ
৫ বাল্ ইয়ুরীদুল্ ইন্সা-নু লিইয়াফ্জুরা আমা-মাহ্।
Arabic, with marks
٥ بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
সমকালীন বাংলা
৫ বরং মানুষ তার সম্মুখের জীবনেও সীমালঙ্ঘন করতে চায়।
আবদুস শহীদ নাসিম
৬ সে প্রশ্ন করে, কখন আসবে কিয়ামতকাল?
মুহিউদ্দীন খান
৬ সে প্রশ্ন করে - কেয়ামত দিবস কবে?
বাংলা উচ্চারণ
৬ ইয়াস্য়ালু আইইয়া-না ইয়াওমুল্ ক্বিয়ামাহ্।
Arabic, with marks
٦ يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
সমকালীন বাংলা
৬ সে জিজ্ঞেস করে, “কিয়ামতের দিন কবে?”
আবদুস শহীদ নাসিম
৭ (হাঁ) তখনই আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে,
মুহিউদ্দীন খান
৭ যখন দৃষ্টি চমকে যাবে,
বাংলা উচ্চারণ
৭ ফাইযা-বারিক্বল্ বাছোর্য়া।
Arabic, with marks
٧ فَإِذَا بَرِقَ الْبَصَرُ
সমকালীন বাংলা
৭ অতঃপর যখন দৃষ্টি স্তম্ভিত হবে,
আবদুস শহীদ নাসিম
৮ চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন,
মুহিউদ্দীন খান
৮ চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
বাংলা উচ্চারণ
৮ অখসাফাল্ ক্বর্মা।
Arabic, with marks
٨ وَخَسَفَ الْقَمَرُ
সমকালীন বাংলা
৮ এবং চাঁদ ম্লান হয়ে যাবে,
আবদুস শহীদ নাসিম
৯ এবং যখন জমা (একত্রিত) করে দেয়া হবে সূর্য ও চাঁদকে।
মুহিউদ্দীন খান
৯ এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে -
বাংলা উচ্চারণ
৯ অজুমি'আশ্ শাম্সু অল্ ক্বর্মা।
Arabic, with marks
٩ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
সমকালীন বাংলা
৯ এবং সূর্য ও চাঁদ একসাথে করা হবে,
আবদুস শহীদ নাসিম
১০ তখন মানুষ বলবে: পালাবার জায়গা কোথায়?
মুহিউদ্দীন খান
১০ সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
বাংলা উচ্চারণ
১০ ইয়াকুলুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিন্ আইনাল্ মার্ফা।
Arabic, with marks
١٠ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
সমকালীন বাংলা
১০ সেদিন মানুষ বলবে, “পালাবার জায়গা কোথায়?”
আবদুস শহীদ নাসিম
১১ না, কখনো নয়, পালাবার কোনো জায়গা হবেনা।
মুহিউদ্দীন খান
১১ না কোথাও আশ্রয়স্থল নেই।
বাংলা উচ্চারণ
১১ কাল্লা-লা- অর্যা।
Arabic, with marks
١١ كَلَّا لَا وَزَرَ
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! কোনো আশ্রয় নেই।
আবদুস শহীদ নাসিম
১২ সেদিন তো কেবল তোমার প্রভুর কাছেই হবে ঠিকানা।
মুহিউদ্দীন খান
১২ আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
বাংলা উচ্চারণ
১২ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মুস্তার্ক্বা।
Arabic, with marks
١٢ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
সমকালীন বাংলা
১২ সেদিন তোমার প্রতিপালকের কাছেই হবে চূড়ান্ত অবস্থান।
আবদুস শহীদ নাসিম
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে, আর কী রেখে এসেছে পেছনে।
মুহিউদ্দীন খান
১৩ সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
বাংলা উচ্চারণ
১৩ ইয়ুনাব্বায়ুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিম্ বিমা-ক্বাদ্দামা অআর্খ্খ।
Arabic, with marks
١٣ يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
সমকালীন বাংলা
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে গেছে।
আবদুস শহীদ নাসিম
১৪ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে অবহিত।
মুহিউদ্দীন খান
১৪ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
বাংলা উচ্চারণ
১৪ বালিল্ ইন্সা-নু 'আলা-নাফ্সিহী বাছীরতুঁও।
Arabic, with marks
١٤ بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
সমকালীন বাংলা
১৪ বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী,
আবদুস শহীদ নাসিম
১৫ যদিও সে পেশ করে থাকে নানা রকম ওজর।
মুহিউদ্দীন খান
১৫ যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
বাংলা উচ্চারণ
১৫ অলাও আল্ক্ব-মা'আযীরহ্।
Arabic, with marks
١٥ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
সমকালীন বাংলা
১৫ যদিও সে তার অজুহাতসমূহ পেশ করে।
আবদুস শহীদ নাসিম
১৬ তুমি বারবার জিহ্বা নাড়বেনা তাড়াহুড়া করে অহি আয়ত্ত্ব করার জন্যে।
মুহিউদ্দীন খান
১৬ তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
বাংলা উচ্চারণ
১৬ লা-তুর্হারিক্ বিহী লিসা-নাকা লিতা'জ্বালা বিহ্।
Arabic, with marks
١٦ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
সমকালীন বাংলা
১৬ তুমি তা তাড়াতাড়ি করার জন্য তোমার জিহ্বা নাড়িয়ো না।
আবদুস শহীদ নাসিম
১৭ এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের।
মুহিউদ্দীন খান
১৭ এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৭ ইন্না 'আলাইনা- জ্বাম্'আহূ অ কুরআ-নাহ্।
Arabic, with marks
١٧ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই তা একত্র করা এবং পাঠ করানো আমাদের দায়িত্ব।
আবদুস শহীদ নাসিম
১৮ সুতরাং আমরা যখন তা (কুরআন) পাঠ করি, তুমি তখন সেই পাঠের অনুসরণ করো।
মুহিউদ্দীন খান
১৮ অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
বাংলা উচ্চারণ
১৮ ফাইযা-ক্বার”না-হু ফাত্তাবি' কুরআ-নাহ্।
Arabic, with marks
١٨ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
সমকালীন বাংলা
১৮ অতঃপর যখন আমরা তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ করো।
আবদুস শহীদ নাসিম
১৯ তারপর তার বিশদ ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের।
মুহিউদ্দীন খান
১৯ এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৯ ছুম্মা ইন্না 'আলাইনা- বাইয়া-নাহ্।
Arabic, with marks
١٩ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
সমকালীন বাংলা
১৯ অতঃপর তার ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব।
আবদুস শহীদ নাসিম
২০ কখনো নয়, বরং তোমরা দ্রুত পেতে (অর্থাৎ দুনিয়ার জীবনকে) পছন্দ করো।
মুহিউদ্দীন খান
২০ কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
বাংলা উচ্চারণ
২০ কাল্লা-বাল্ তুহিব্বূনাল্ 'আ-জ্বিলাহ্।
Arabic, with marks
٢٠ كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
সমকালীন বাংলা
২০ কখনোই নয়! বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো,
আবদুস শহীদ নাসিম
২১ এবং তোমরা উপেক্ষা করছো আখিরাতকে।
মুহিউদ্দীন খান
২১ এবং পরকালকে উপেক্ষা কর।
বাংলা উচ্চারণ
২১ অতাযারূনাল্ আ-খিরাহ্।
Arabic, with marks
٢١ وَتَذَرُونَ الْآخِرَةَ
সমকালীন বাংলা
২১ এবং পরকালকে উপেক্ষা করো।
আবদুস শহীদ নাসিম
২২ সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল,
মুহিউদ্দীন খান
২২ সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
বাংলা উচ্চারণ
২২ উজু হুঁই ইয়াওমায়িযিন্ না-দ্বিরাহ্।
Arabic, with marks
٢٢ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
সমকালীন বাংলা
২২ সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে,
আবদুস শহীদ নাসিম
২৩ তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে।
মুহিউদ্দীন খান
২৩ তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
বাংলা উচ্চারণ
২৩ ইলা-রব্বিহা- না -জিরাহ্।
Arabic, with marks
٢٣ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
সমকালীন বাংলা
২৩ তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে;
আবদুস শহীদ নাসিম
২৪ আর কিছু চেহারা হবে মলিন,
মুহিউদ্দীন খান
২৪ আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
বাংলা উচ্চারণ
২৪ অ উজুহুইঁ ইয়াওমায়িযিম্ বা-সিরহ্।
Arabic, with marks
٢٤ وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
সমকালীন বাংলা
২৪ এবং সেদিন কিছু মুখমণ্ডল মলিন হবে,
আবদুস শহীদ নাসিম
২৫ তারা আশংকা করবে তাদের সাথে ধ্বংসকর আচরণের।
মুহিউদ্দীন খান
২৫ তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর - ভাঙ্গা আচরণ করা হবে।
বাংলা উচ্চারণ
২৫ তাজুন্নূ আইঁ ইয়ুফ্'আলা বিহা-ফা-ক্বিরহ্।
Arabic, with marks
٢٥ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
সমকালীন বাংলা
২৫ ধারণা করবে যে তাদের ওপর এক মহাবিপদ আপতিত হবে।
আবদুস শহীদ নাসিম
২৬ কখনো নয়, যখন প্রাণ হবে কন্ঠাগত,
মুহিউদ্দীন খান
২৬ কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
বাংলা উচ্চারণ
২৬ কাল্লা য় ইযা-বালাগতিত্তারা-ক্বিইয়া।
Arabic, with marks
٢٦ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
সমকালীন বাংলা
২৬ কখনোই নয়! যখন প্রাণ গলার কাছে পৌঁছবে,
আবদুস শহীদ নাসিম
২৭ এবং বলা হবে, ‘কে রক্ষা করবে তাকে?’
মুহিউদ্দীন খান
২৭ এবং বলা হবে, কে ঝাড়বে
বাংলা উচ্চারণ
২৭ অক্বীলা মান্ রাক্বিঁন।
Arabic, with marks
٢٧ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
সমকালীন বাংলা
২৭ এবং বলা হবে, “কে আরোগ্যকারী?”
Note
আবদুস শহীদ নাসিম
২৮ তখন সে বিশ্বাস করবে, তার বিদায়ের সময় উপস্থিত
মুহিউদ্দীন খান
২৮ এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
বাংলা উচ্চারণ
২৮ অজোয়ান্না আন্নাহুল্ ফিরা-কু।
Arabic, with marks
٢٨ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
সমকালীন বাংলা
২৮ এবং সে নিশ্চিত হবে যে তার বিচ্ছেদের ক্ষণ,
আবদুস শহীদ নাসিম
২৯ তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে।
মুহিউদ্দীন খান
২৯ এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
বাংলা উচ্চারণ
২৯ অল্ তাফ্ফাতিস্ সা-কু বিস্সা-ক্বি।
Arabic, with marks
٢٩ وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
সমকালীন বাংলা
২৯ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে,
আবদুস শহীদ নাসিম
৩০ সেদিন সব কিছু নিয়ে যাওয়া হবে তোমার প্রভুর কাছে।
মুহিউদ্দীন খান
৩০ সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
বাংলা উচ্চারণ
৩০ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মাসা-ক্ব্।
Arabic, with marks
٣٠ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
সমকালীন বাংলা
৩০ সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
আবদুস শহীদ নাসিম
৩১ সে সত্য বলে মেনে নেয়নি এবং সালাতও আদায় করেনি।
মুহিউদ্দীন খান
৩১ সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
বাংলা উচ্চারণ
৩১ ফালা-ছোয়াদ্দাক্ব অলা-ছোয়াল্লা-।
Arabic, with marks
٣١ فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
সমকালীন বাংলা
৩১ অতঃপর সে সত্য গ্রহণ করেনি এবং সালাতও আদায় করেনি,
আবদুস শহীদ নাসিম
৩২ বরং সে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
মুহিউদ্দীন খান
৩২ পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
বাংলা উচ্চারণ
৩২ অলা-কিন্ কায্যাবা অতাওয়াল্লা-।
Arabic, with marks
٣٢ وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
সমকালীন বাংলা
৩২ বরং সে অস্বীকার করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
আবদুস শহীদ নাসিম
৩৩ তারপর সে ফিরে গেছে পরিবার পরিজনের কাছে দম্ভভরে।
মুহিউদ্দীন খান
৩৩ অতঃপর সে দম্ভভরে পরিবার - পরিজনের নিকট ফিরে গিয়েছে।
বাংলা উচ্চারণ
৩৩ ছুম্মা যাহাবা ইলা য় আহ্লিহী ইয়াতাম্মাত্ত্বোয়া-।
Arabic, with marks
٣٣ ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
সমকালীন বাংলা
৩৩ অতঃপর সে তার পরিবারের কাছে গিয়েছিল অহংকারভরে।
আবদুস শহীদ নাসিম
৩৪ (হে অবিশ্বাসী!) দুর্ভোগ তোর, দুর্ভোগ,
মুহিউদ্দীন খান
৩৪ তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
বাংলা উচ্চারণ
৩৪ আওলা-লাকা ফাআওলা-।
Arabic, with marks
٣٤ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
সমকালীন বাংলা
৩৪ ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
আবদুস শহীদ নাসিম
৩৫ আবারো দুর্ভোগ তোর, দুর্ভোগ,
মুহিউদ্দীন খান
৩৫ অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
বাংলা উচ্চারণ
৩৫ ছুম্মা আওলা-লাকা ফাআওলা-।
Arabic, with marks
٣٥ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
সমকালীন বাংলা
৩৫ আবার ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
আবদুস শহীদ নাসিম
৩৬ মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?
মুহিউদ্দীন খান
৩৬ মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
বাংলা উচ্চারণ
৩৬ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আইঁ ইয়ুত্রাকা সুদা।
Arabic, with marks
٣٦ أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
সমকালীন বাংলা
৩৬ মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে?
আবদুস শহীদ নাসিম
৩৭ সে কি একটি নিক্ষিপ্ত নোতফা (শুক্রবিন্দু) ছিলনা?
মুহিউদ্দীন খান
৩৭ সে কি স্খলিত বীর্য ছিল না?
বাংলা উচ্চারণ
৩৭ আলাম্ ইয়াকু নুতফাতাম্ মিম্ মানিয়্যিঁই ইয়ুম্না-।
Arabic, with marks
٣٧ أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
সমকালীন বাংলা
৩৭ সে কি নিক্ষিপ্ত বীর্যের এক বিন্দু ছিল না?
আবদুস শহীদ নাসিম
৩৮ তারপর সে পরিণত হয় আলাকায় (একটি আটকানো জিনিসে)। তারপর তিনি তাকে দান করেছেন আকৃতি এবং করেছেন সুগঠিত।
মুহিউদ্দীন খান
৩৮ অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
বাংলা উচ্চারণ
৩৮ ছুম্মা কা-না 'আলাক্বাতান্ ফাখলাক্ব ফাসাওয়অ-।
Arabic, with marks
٣٨ ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
সমকালীন বাংলা
৩৮ অতঃপর সে জমাট রক্তপিণ্ড হলো; তারপর তিনি সৃষ্টি করলেন ও সুগঠিত করলেন,
আবদুস শহীদ নাসিম
৩৯ তারপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন জোড়া - পুরুষ ও নারী।
মুহিউদ্দীন খান
৩৯ অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
বাংলা উচ্চারণ
৩৯ ফাজ্বা'আলা মিন্হুয্ যাওজ্বাইনিয্ যাকারা অল্ উন্ছা-।
Arabic, with marks
٣٩ فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
সমকালীন বাংলা
৩৯ অতঃপর তা থেকে সৃষ্টি করলেন যুগল, পুরুষ ও নারী।
আবদুস শহীদ নাসিম
৪০ তারপরও কি সেই মহান স্রষ্টা মৃতকে জীবিত করতে সক্ষম নন?
মুহিউদ্দীন খান
৪০ তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
বাংলা উচ্চারণ
৪০ আলাইসা যা-লিকা বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়ুহ্য়িইয়াল্ মাওতা-।
Arabic, with marks
٤٠ أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
সমকালীন বাংলা
৪০ তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report