আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া) , choose another chapter
আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া)
Chapter 84, 25 verses
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
Arabic, with marks
Hilali & Muhsin Khan
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৫, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কিয়ামতের দৃশ্য।
০৬-২৫মানুষ এগিয়ে চলছে তার প্রভুর সামনে উপস্থিত হওয়ার জন্যে। যে তার আমলনামা ডান হাতে পাবে তার হিসাব নেয়া হবে সহজ। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে ডাকবে মৃত্যুকে। মুমিনদের জন্যে থাকবে অফুরন্ত পুরস্কার।
আবদুস শহীদ নাসিম
১ যখন ফেটে (চুর্ণ বিচুর্ণ হয়ে) যাবে আকাশ,
মুহিউদ্দীন খান
১ যখন আকাশ বিদীর্ণ হবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انشَقَّتْ
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. When the heaven is split asunder,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ শাকক্বত্।
আবদুস শহীদ নাসিম
২ এবং সে তার প্রভুর ফরমান পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)।
মুহিউদ্দীন খান
২ ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
Arabic, with marks
٢ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Hilali & Muhsin Khan
2 And listens to and obeys its Lord - and it must do so.
বাংলা উচ্চারণ
২ অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্
আবদুস শহীদ নাসিম
৩ এবং যখন পৃথিবীকে করে দেয়া হবে প্রসারিত।
মুহিউদ্দীন খান
৩ এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
Arabic, with marks
٣ وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
Hilali & Muhsin Khan
3 And when the earth is stretched forth,
বাংলা উচ্চারণ
৩ অইযাল্ র্আদুমুদ্দাত্।
আবদুস শহীদ নাসিম
৪ আর তার ভেতরে যা কিছু ছিলো, সব বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে।
মুহিউদ্দীন খান
৪ এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
Arabic, with marks
٤ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Hilali & Muhsin Khan
4 And has cast out all that was in it and became empty.
বাংলা উচ্চারণ
৪ অআল্ক্বত্ মা-ফীহা-অতাখল্লাত্।
আবদুস শহীদ নাসিম
৫ এভাবে সে তার রবের হুকুম পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)।
মুহিউদ্দীন খান
৫ এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
Arabic, with marks
٥ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Hilali & Muhsin Khan
5 And listens to and obeys its Lord - and it must do so.
বাংলা উচ্চারণ
৫ অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্।
আবদুস শহীদ নাসিম
৬ হে মানুষ! তুমি তোমার (ভালো - মন্দ) কৃতকর্মের বোঝা নিয়ে ফিরে চলছো তোমরা মালিকের দিকে। এ এক অবধারিত প্রত্যাবর্তন। সামনে এগিয়েই তাঁর সাথে মুলাকাত (সাক্ষাত) করবে।
মুহিউদ্দীন খান
৬ হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
Hilali & Muhsin Khan
6 O man! Verily, you are returning towards your Lord with your deeds and actions (good or bad), a sure returning, and you will meet (the results of your deeds which you did).
বাংলা উচ্চারণ
৬ ইয়া য় আইয়ুহাল্ ইন্সা-নু ইন্নাকা কা-দিহুন্ ইলা-রব্বিকা কাদ্হান্ ফামুলাক্বীহ্।
আবদুস শহীদ নাসিম
৭ সেখানে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার ডান হাতে,
মুহিউদ্দীন খান
৭ যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
Arabic, with marks
٧ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
Hilali & Muhsin Khan
7 Then as for him who will be given his Record in his right hand,
বাংলা উচ্চারণ
৭ ফা আম্মা-মান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী।
আবদুস শহীদ নাসিম
৮ তার কাছ থেকে নেয়া হবে একটা সহজ হিসাব,
মুহিউদ্দীন খান
৮ তার হিসাব - নিকাশ সহজে হয়ে যাবে
Arabic, with marks
٨ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Hilali & Muhsin Khan
8 He surely will receive an easy reckoning,
বাংলা উচ্চারণ
৮ ফাসাওফা ইয়ুহা-সাবু হিসা-বাইঁ ইয়াসীরন।
আবদুস শহীদ নাসিম
৯ এবং সে তার পরিবার - পরিজনের কাছে ফিরে যাবে হাসি খুশি, আনন্দ উৎফুল্ল চিত্তে।
মুহিউদ্দীন খান
৯ এবং সে তার পরিবার - পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
Arabic, with marks
٩ وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
Hilali & Muhsin Khan
9 And will return to his family in joy!
বাংলা উচ্চারণ
৯ অ ইয়ান্ক্বলিবু ইলা-আহ্লিহী মাস্রূর-
আবদুস শহীদ নাসিম
১০ তবে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার পেছন দিক থেকে,
মুহিউদ্দীন খান
১০ এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
Arabic, with marks
١٠ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
Hilali & Muhsin Khan
10 But whosoever is given his Record behind his back,
বাংলা উচ্চারণ
১০ অ আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূ অর-য়া জোয়াহ্ রিহী।
আবদুস শহীদ নাসিম
১১ সে ডাকবে মৃত্যুকে,
মুহিউদ্দীন খান
১১ সে মৃত্যুকে আহবান করবে,
Arabic, with marks
١١ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
Hilali & Muhsin Khan
11 He will invoke (for his) destruction,
বাংলা উচ্চারণ
১১ ফাসাওফা ইয়াদ্ ঊ' ছুবূরও।
আবদুস শহীদ নাসিম
১২ এবং সে প্রবেশ করবে সায়ীরে (জলন্ত আগুনে)।
মুহিউদ্দীন খান
১২ এবং জাহান্নামে প্রবেশ করবে।
Arabic, with marks
١٢ وَيَصْلَىٰ سَعِيرًا
Hilali & Muhsin Khan
12 And he shall enter a blazing Fire, and be made to taste its burning.
বাংলা উচ্চারণ
১২ অ ইয়াছ্লা- সা'ঈরা-।
আবদুস শহীদ নাসিম
১৩ সে তো (দুনিয়ার জীবনে) তার পরিবার - পরিজনদের মধ্যে থাকতো আনন্দে মেতে।
মুহিউদ্দীন খান
১৩ সে তার পরিবার - পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
Arabic, with marks
١٣ إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
Hilali & Muhsin Khan
13 Verily, he was among his people in joy!
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ কা-না ফী য় আহ্লিহী মাস্রূরা-।
আবদুস শহীদ নাসিম
১৪ নিশ্চয়ই সে মনে করতো, তার কখনো ফিরে আসতে হবেনা (আমার কাছে)।
মুহিউদ্দীন খান
১৪ সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
Arabic, with marks
١٤ إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
Hilali & Muhsin Khan
14 Verily, he thought that he would never come back (to Us)!
বাংলা উচ্চারণ
১৪ ইন্নাহূ জোয়ান্না আল্লাইঁ ইয়ার্হূ।
আবদুস শহীদ নাসিম
১৫ হ্যাঁ, অবশ্যি (তাকে ফিরে আসতেই হবে), কখনো তাকে দৃষ্টির আড়াল করেননি তার প্রভু।
মুহিউদ্দীন খান
১৫ কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
Arabic, with marks
١٥ بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
Hilali & Muhsin Khan
15 Yes! Verily, his Lord has been ever beholding him!
বাংলা উচ্চারণ
১৫ বালা য় ইন্না রব্বাহূ কা-না বিহী বাছীরা-।
আবদুস শহীদ নাসিম
১৬ আমি শপথ করছি অস্ত লালিমার,
মুহিউদ্দীন খান
১৬ আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
Arabic, with marks
١٦ فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
Hilali & Muhsin Khan
16 So I swear by the afterglow of sunset;
বাংলা উচ্চারণ
১৬ ফালা য় উকসিমু বিশ্শাফাক্বি
আবদুস শহীদ নাসিম
১৭ শপথ করছি রাতের, আর সে তার অন্ধকারে যা কিছুর সমাবেশ ঘটায় (সেগুলোর)।
মুহিউদ্দীন খান
১৭ এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ وَمَا وَسَقَ
Hilali & Muhsin Khan
17 And by the night and whatever it gathers in its darkness,
বাংলা উচ্চারণ
১৭ অল্লাইলি অমা-অসাক্ব।
আবদুস শহীদ নাসিম
১৮ শপথ করছি চাঁদের, যখন সে উপনীত হয় পূর্ণিমায়।
মুহিউদ্দীন খান
১৮ এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
Arabic, with marks
١٨ وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
Hilali & Muhsin Khan
18 And by the moon when it is at the full.
বাংলা উচ্চারণ
১৮ অল্ক্বামারি ইযাত্তাসাক্ব।
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই তোমরা আরোহণ করতে থাকবে এক তবকা (স্তর) থেকে আরেক তবকায়।
মুহিউদ্দীন খান
১৯ নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
Arabic, with marks
١٩ لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
Hilali & Muhsin Khan
19 You shall certainly travel from stage to stage (in this life and in the Hereafter).
বাংলা উচ্চারণ
১৯ লার্তাকাবুন্না ত্বোয়াবাক্বন্ 'আন্ ত্বোয়াবাক।
আবদুস শহীদ নাসিম
২০ সুতরাং তাদের হলো কি যে, তারা ঈমান আনে না?
মুহিউদ্দীন খান
২০ অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
Arabic, with marks
٢٠ فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Hilali & Muhsin Khan
20 What is the matter with them, that they believe not?
বাংলা উচ্চারণ
২০ ফামা-লাহুম্ লা-ইয়ুমিনূনা।
আবদুস শহীদ নাসিম
২১ এবং যখন তাদের কাছে কুরআন পেশ করা হয়, তখন সাজদা করেনা (অবনত হয়না)? (সাজদা)
মুহিউদ্দীন খান
২১ যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
Arabic, with marks
٢١ وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
Hilali & Muhsin Khan
21 And when the Qur'an is recited to them, they fall not prostrate.
বাংলা উচ্চারণ
২১ অইযা-কুরিয়া 'আলাইহিমুল্ কুরআ-নু লা-ইয়াস্জুদুন্।
আবদুস শহীদ নাসিম
২২ বরং যারা কুফরির পথ অবলম্বন করে, তারা (এই কুরআনকে) অস্বীকার করে।
মুহিউদ্দীন খান
২২ বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
Arabic, with marks
٢٢ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
Hilali & Muhsin Khan
22 Nay, those who disbelieve belie (Prophet Muhammad صلى الله عليه وسلم and whatever he brought, i.e. this Qur'an and Islamic Monotheism, etc.).
বাংলা উচ্চারণ
২২ বালিল্লাযীনা কাফারূ ইয়ুকায্যিবূন্।
আবদুস শহীদ নাসিম
২৩ অথচ আল্লাহই অধিক জানেন (তারা তাদের আমলনামায়) কী জমা করছে?
মুহিউদ্দীন খান
২৩ তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
Arabic, with marks
٢٣ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Hilali & Muhsin Khan
23 And Allah knows best what they gather (of good and bad deeds),
বাংলা উচ্চারণ
২৩ অল্লা-হু আ'লামু বিমা-ইয়ু'ঊন্।
আবদুস শহীদ নাসিম
২৪ সুতরাং তাদেরকে সংবাদ দাও যন্ত্রনাদায়ক আযাবের।
মুহিউদ্দীন খান
২৪ অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
Arabic, with marks
٢٤ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Hilali & Muhsin Khan
24 So announce to them a painful torment.
বাংলা উচ্চারণ
২৪ ফাবার্শ্শিহুম্ বি'আযা-বিন্ আলীমিন্।
আবদুস শহীদ নাসিম
২৫ তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
মুহিউদ্দীন খান
২৫ কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
Arabic, with marks
٢٥ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
Hilali & Muhsin Khan
25 Save those who believe and do righteous good deeds, for them is a reward that will never come to an end (i.e. Paradise).
বাংলা উচ্চারণ
২৫ ইল্লাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report