আল লাইল (রাত) , choose another chapter
আল লাইল (রাত)
Chapter 92, 21 verses
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-২১আল্লাহ্ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের কর্মও ভালো-মন্দ দুই প্রকার। সত্যপন্থীদের সত্যপথে চলা সহজ, বাতিলপন্থীদের কঠিন পথে চলা সহজ। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তা থেকে রক্ষা পাবে কেবল মুত্তাকিরা।
আবদুস শহীদ নাসিম
১ রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
মুহিউদ্দীন খান
১ শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
আবদুস শহীদ নাসিম
২ দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
মুহিউদ্দীন খান
২ শপথ দিনের, যখন সে আলোকিত হয়
সমকালীন বাংলা
২ এবংদিনের, যখন তা আলো কিত হয় ,
বাংলা উচ্চারণ
২ অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-।
Arabic, with marks
٢ وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩ এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
মুহিউদ্দীন খান
৩ এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
সমকালীন বাংলা
৩ এবং যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন,
বাংলা উচ্চারণ
৩ অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-।
Arabic, with marks
٣ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
৪ নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
মুহিউদ্দীন খান
৪ নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
সমকালীন বাংলা
৪ নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের,
বাংলা উচ্চারণ
৪ ইন্না সা'ইয়াকুম্ লাশাত্তা-।
Arabic, with marks
٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
আবদুস শহীদ নাসিম
৫ তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
মুহিউদ্দীন খান
৫ অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
সমকালীন বাংলা
৫ অতএব, যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে,
বাংলা উচ্চারণ
৫ ফাআম্মা মান্ আ'ত্বোয়া-অত্তাক্ব-।
Arabic, with marks
٥ فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
আবদুস শহীদ নাসিম
৬ আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
মুহিউদ্দীন খান
৬ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
সমকালীন বাংলা
৬ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
বাংলা উচ্চারণ
৬ অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-।
Arabic, with marks
٦ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৭ আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
মুহিউদ্দীন খান
৭ আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
সমকালীন বাংলা
৭ তাকে আমরা সহজ পথের জন্য সহজ করে দেবো,
বাংলা উচ্চারণ
৭ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-।
Arabic, with marks
٧ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
মুহিউদ্দীন খান
৮ আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
সমকালীন বাংলা
৮ আর যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
বাংলা উচ্চারণ
৮ অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-।
Arabic, with marks
٨ وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৯ আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
মুহিউদ্দীন খান
৯ এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
সমকালীন বাংলা
৯ এবং উত্তম বিষয়কে অস্বীকার করে,
বাংলা উচ্চারণ
৯ অ কায্যাবা বিল্হুস্না-।
Arabic, with marks
٩ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
আবদুস শহীদ নাসিম
১০ আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
মুহিউদ্দীন খান
১০ আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
সমকালীন বাংলা
১০ তাকে আমরা কঠিন পথের জন্য সহজ করে দেবো,
বাংলা উচ্চারণ
১০ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ 'উসরা।
Arabic, with marks
١٠ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
আবদুস শহীদ নাসিম
১১ তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
মুহিউদ্দীন খান
১১ যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
সমকালীন বাংলা
১১ এবং যখন সে পতিত হবে, তার সম্পদ তার কাজে আসবে না,
বাংলা উচ্চারণ
১১ অমা-ইয়ুগ্নী 'আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-।
Arabic, with marks
١١ وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
আবদুস শহীদ নাসিম
১২ সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
মুহিউদ্দীন খান
১২ আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথনির্দেশ দেওয়া,
বাংলা উচ্চারণ
১২ ইন্না 'আলাইনা- লাল্হুদা-।
Arabic, with marks
١٢ إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
আবদুস শহীদ নাসিম
১৩ আর আমরাই তো মালিক আখিরাত এবং ইহকালের।
মুহিউদ্দীন খান
১৩ আর আমি মালিক ইহকালের ও পরকালের।
সমকালীন বাংলা
১৩ এবং নিশ্চয়ই আমাদেরই রয়েছে পরকাল ও ইহকাল,
বাংলা উচ্চারণ
১৩ অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-।
Arabic, with marks
١٣ وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
আবদুস শহীদ নাসিম
১৪ তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
মুহিউদ্দীন খান
১৪ অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
সমকালীন বাংলা
১৪ অতএব আমি তোমাদেরকে এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছি,
বাংলা উচ্চারণ
১৪ ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-।
Arabic, with marks
١٤ فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৫ তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
মুহিউদ্দীন খান
১৫ এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
সমকালীন বাংলা
১৫ তাতে অতি হতভাগ্য ছাড়া কেউ প্রবেশ করবে না;
বাংলা উচ্চারণ
১৫ লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব।
Arabic, with marks
١٥ لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
আবদুস শহীদ নাসিম
১৬ যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
মুহিউদ্দীন খান
১৬ যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
সমকালীন বাংলা
১৬ যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়;
বাংলা উচ্চারণ
১৬ ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-।
Arabic, with marks
١٦ الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৭ আর তা থেকে দূরে রাখা হবে অতীব মুত্তাকি (সদা সতর্ক) ব্যক্তিকে,
মুহিউদ্দীন খান
১৭ এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
সমকালীন বাংলা
১৭
এবং তা থেকে দূরে রাখা হবে সে, যে সর্বাধিক তাকওয়াবান,
বাংলা উচ্চারণ
১৭ অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব।
Arabic, with marks
١٧ وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
আবদুস শহীদ নাসিম
১৮ যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
মুহিউদ্দীন খান
১৮ যে আত্নশুদ্ধির জন্যে তার ধন - সম্পদ দান করে।
সমকালীন বাংলা
১৮
যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
বাংলা উচ্চারণ
১৮ আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-।
Arabic, with marks
١٨ الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
আবদুস শহীদ নাসিম
১৯ তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
মুহিউদ্দীন খান
১৯ এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
সমকালীন বাংলা
১৯ এবং কারও প্রতি কোনো প্রতিদান প্রত্যাশা করে না,
বাংলা উচ্চারণ
১৯ অমা-লিআহাদিন্ 'ইন্দাহূ মিন্ নি'মাতিন্ তুজযা য়।
Arabic, with marks
١٩ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
আবদুস শহীদ নাসিম
২০ বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
মুহিউদ্দীন খান
২০ তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
সমকালীন বাংলা
২০ কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য,
বাংলা উচ্চারণ
২০ ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ 'আলা-।
Arabic, with marks
٢٠ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
আবদুস শহীদ নাসিম
২১ আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।
মুহিউদ্দীন খান
২১ সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
সমকালীন বাংলা
২১ এবং নিশ্চয়ই তিনি শীঘ্রই সন্তুষ্ট হবেন।
বাংলা উচ্চারণ
২১ অলাসাওফা ইর্য়াদ্বোয়া-।
Arabic, with marks
٢١ وَلَسَوْفَ يَرْضَىٰ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report