আল ওয়াকিয়া (ঘটনা) , choose another chapter
আল ওয়াকিয়া (ঘটনা)
Chapter 56, 96 verses
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
বাংলা উচ্চারণ
Arabic, with marks
Pickthall
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৯৬, রুকু সংখ্যা: ০৩
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১০কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। তখন মানুষ তিনভাগে বিভক্ত হবে: ১. সৌভাগ্যবান মানুষ, ২. দুর্ভাগা মানুষ, ৩. ভালো কাজে অগ্রগামী মানব দল অর্থাৎ সাবিকিন মুকাররাবিন।
১১-২৬সাবিকিন হবে কারা? সাবিকিন-এর (ভালো কাজে অগ্রগামী লোকদের) অনন্ত পুরস্কারের বিবরণ। সাবিকিনরা আল্লাহর নৈকট্য লাভকারী।
২৭-৪০সৌভাগ্যবান লোকদের পুরস্কারের বিবরণ। সৌভাগ্যবান লোক হবে কারা?
৪১-৫৬দুর্ভাগা লোক হবে কারা? দুর্ভাগাদের পরকালীন কঠিন শাস্তির বিবরণ।
৫৭-৭৪পুনরুত্থানের পক্ষে অকাট্য যুক্তি।
৭৫-৮৭কুরআন আল্লাহর মর্যাদাবান কিতাব। এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামি।
৮৮-৯৬মুকাররাবিন এবং সৌভাগ্যবানদের শুভ পরিণতি। আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি।
আবদুস শহীদ নাসিম
১ যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
জহুরুল হক
১ যখন বিরাট ঘটনাটি ঘটবে, - -
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. When the event befalleth -
আবদুস শহীদ নাসিম
২ তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না।
জহুরুল হক
২ এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না।
বাংলা উচ্চারণ
২ লাইসা লিঅক'আতিহা-কা-যিবাহ্।
Arabic, with marks
٢ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
Pickthall
2 There is no denying that it will befall -
আবদুস শহীদ নাসিম
৩ সেটা কাউকে নামাবে নিচে, কাউকেও উঠাবে উপরে।
জহুরুল হক
৩ এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।
বাংলা উচ্চারণ
৩ খ-ফি দ্বোয়ার্তু র-ফি'আহ।
Arabic, with marks
٣ خَافِضَةٌ رَّافِعَةٌ
Pickthall
3 Abasing (some), exalting (others);
আবদুস শহীদ নাসিম
৪ যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকম।
জহুরুল হক
৪ যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে,
বাংলা উচ্চারণ
৪ ইযা- রুজ্জ্বাতিল্ র্আদু রজ্জ্বান্।
Arabic, with marks
٤ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
Pickthall
4 When the earth is shaken with a shock
আবদুস শহীদ নাসিম
৫ যখন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত,
জহুরুল হক
৫ আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ - বিচূর্ণ হয়ে - -
বাংলা উচ্চারণ
৫ অবুস্সাতিল্ জ্বিবা-লু বাস্সা-।
Arabic, with marks
٥ وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
Pickthall
5 And the hills are ground to powder
আবদুস শহীদ নাসিম
৬ ফলে সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো।
জহুরুল হক
৬ ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা,
বাংলা উচ্চারণ
৬ ফাকা-নাত্ হাবা-য়াম্ মুম্বাছ্ছাঁও।
Arabic, with marks
٦ فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
Pickthall
6 So that they become a scattered dust,
আবদুস শহীদ নাসিম
৭ তখন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন ভাগে।
জহুরুল হক
৭ আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে - -
বাংলা উচ্চারণ
৭ অকুন্তুম্আয্ওয়া-জ্বান্ ছালা-ছাহ্।
Arabic, with marks
٧ وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
Pickthall
7 And ye will be three kinds:
আবদুস শহীদ নাসিম
৮ একটি হবে ডানদিকের দল। কী যে ভাগ্যবান হবে ডানদিকের দল!
জহুরুল হক
৮ যথা ডান দিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
বাংলা উচ্চারণ
৮ ফাআছ্হা-বুল্ মাইমানাতি মা য় আছ্হা-বুল্ মাইমানাহ্।
Arabic, with marks
٨ فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
Pickthall
8 (First) those on the right hand; what of those on the right hand ?
আবদুস শহীদ নাসিম
৯ একটি হবে বামদিকের দল। কী যে দুর্ভাগা হবে বামদিকের দল!
জহুরুল হক
৯ আর বাঁদিকের দল, - - কেমনতর এই বাঁদিকের দল!
বাংলা উচ্চারণ
৯ অআছ্হা-বুল্ মাশ্য়ামাতি মা য় আছ্হা-বুল্ মাশ্য়ামাহ্।
Arabic, with marks
٩ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
Pickthall
9 And (then) those on the left hand; what of those on the left hand ?
আবদুস শহীদ নাসিম
১০ আরেকটি হবে অগ্রগামী দল। তারা তো থাকবে অগ্রগামীই।
জহুরুল হক
১০ আর অগ্রগামীগণ তো অগ্রগামী,
বাংলা উচ্চারণ
১০ অস্সা-বিকু নাস্ সা-বিকুন।
Arabic, with marks
١٠ وَالسَّابِقُونَ السَّابِقُونَ
Pickthall
10 And the foremost in the race, the foremost in the race:
আবদুস শহীদ নাসিম
১১ তারা হবে সান্নিধ্য প্রাপ্ত,
জহুরুল হক
১১ এরাই হবে নৈকট্যপ্রাপ্ত,
বাংলা উচ্চারণ
১১ উলা-য়িকাল্ মুর্ক্বরাবূন্।
Arabic, with marks
١١ أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
Pickthall
11 Those are they who will be brought nigh
আবদুস শহীদ নাসিম
১২ থাকবে জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
জহুরুল হক
১২ আনন্দময় উদ্যানে।
বাংলা উচ্চারণ
১২ ফী জ্বান্না-তিন্ না'ঈম্।
Arabic, with marks
١٢ فِي جَنَّاتِ النَّعِيمِ
Pickthall
12 In gardens of delight;
আবদুস শহীদ নাসিম
১৩ তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
জহুরুল হক
১৩ প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
বাংলা উচ্চারণ
১৩ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীন।
Arabic, with marks
١٣ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
Pickthall
13 A multitude of those of old
আবদুস শহীদ নাসিম
১৪ স্বল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
জহুরুল হক
১৪ আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়।
বাংলা উচ্চারণ
১৪ অক্বালীলুম্ মিনাল্ আ-খিরীন্।
Arabic, with marks
١٤ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
Pickthall
14 And a few of those of later time.
আবদুস শহীদ নাসিম
১৫ তারা থাকবে সোনা ও মনিমুক্তা খচিত আসনে।
জহুরুল হক
১৫ কারুকার্যময় সিংহাসনে,
বাংলা উচ্চারণ
১৫ 'আলা- সুরুরিম্ মাওদ্বূনাতিম্।
Arabic, with marks
١٥ عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
Pickthall
15 On lined couches,
আবদুস শহীদ নাসিম
১৬ তাতে তারা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে।
জহুরুল হক
১৬ তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।
বাংলা উচ্চারণ
১৬ মুত্তাকিয়ীনা 'আলাইহা-মুতাক্ব-বিলীন্।
Arabic, with marks
١٦ مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
Pickthall
16 Reclining therein face to face.
আবদুস শহীদ নাসিম
১৭ তাদের (সেবায়) তাওয়াফ করতে থাকবে চির বালকেরা,
জহুরুল হক
১৭ তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা - -
বাংলা উচ্চারণ
১৭ ইয়াতুফু 'আলাইহিম্ ওয়িল্দা-নুম্ মুখাল্লাদূন।
Arabic, with marks
١٧ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
Pickthall
17 There wait on them immortal youths
আবদুস শহীদ নাসিম
১৮ পানপাত্র, কুঁজা এবং বহমান ঝর্ণা থেকে নেয়া সুরার পাত্র নিয়ে।
জহুরুল হক
১৮ পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।
বাংলা উচ্চারণ
১৮ বিআক্ওয়া-বিঁও অআবা-রীক্বা অকাসিম্ মিম্ মা'ঈনিল্।
Arabic, with marks
١٨ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
Pickthall
18 With bowls and ewers and a cup from a pure spring
আবদুস শহীদ নাসিম
১৯ সেই সুরা পানে তাদের মাথাব্যথাও হবেনা এবং তারা জ্ঞান হারিয়ে মাতালও হবেনা।
জহুরুল হক
১৯ তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না।
বাংলা উচ্চারণ
১৯ লা-ইয়ুছোয়াদ্দা'ঊনা 'আন্হা-অলা- ইয়ুন্যিফূন।
Arabic, with marks
١٩ لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Pickthall
19 Wherefrom they get no aching of the head nor any madness,
আবদুস শহীদ নাসিম
২০ থাকবে বিপুল ফলফলারি বেছে বেছে পছন্দসইটি গ্রহণ করার,
জহুরুল হক
২০ আর ফল - মূল যা তারা পছন্দ করে;
বাংলা উচ্চারণ
২০ অফা-কিহাতিম্ মিম্মা-ইয়াতাখাইয়্যারূন।
Arabic, with marks
٢٠ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
Pickthall
20 And fruit that they prefer
আবদুস শহীদ নাসিম
২১ থাকবে পাখির গোশ্ত যেটা তাদের মন চাইবে,
জহুরুল হক
২১ আর পাখির মাংস যা তারা কামনা করে,
বাংলা উচ্চারণ
২১ অলাহ্মি ত্বোয়াইরিম্ মিম্মা-ইয়াশ্তাহূন।
Arabic, with marks
٢١ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
Pickthall
21 And flesh of fowls that they desire.
আবদুস শহীদ নাসিম
২২ থাকবে আয়তলোচনা হুর (সুন্দরী নারীকুল)
জহুরুল হক
২২ আর আয়তলোচন হূরগণ - -
বাংলা উচ্চারণ
২২ অহূরুন্ 'ঈনুন্।
Arabic, with marks
٢٢ وَحُورٌ عِينٌ
Pickthall
22 And (there are) fair ones with wide, lovely eyes,
আবদুস শহীদ নাসিম
২৩ (ঝিনুকের মধ্যে) লুকানো মুক্তার মতো,
জহুরুল হক
২৩ আবৃত মুক্তার উদাহরণের ন্যায়; - -
বাংলা উচ্চারণ
২৩ কাআম্ছা-লিল্ লুলুয়িল্ মাক্নূন্ ।
Arabic, with marks
٢٣ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
Pickthall
23 Like unto hidden pearls,
আবদুস শহীদ নাসিম
২৪ তাদের আমলের প্রতিদান হিসেবে।
জহুরুল হক
২৪ যা তারা করতো তার পুরস্কার।
বাংলা উচ্চারণ
২৪ জ্বাযা-য়াম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।
Arabic, with marks
٢٤ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
Pickthall
24 Reward for what they used to do.
আবদুস শহীদ নাসিম
২৫ তারা সেখানে শুনবেনা কোনো অর্থহীন কথা কিংবা পাপালাপ।
জহুরুল হক
২৫ তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য, - -
বাংলা উচ্চারণ
২৫ লা-ইয়াস্মাঊ'না ফীহা-লাগ্ওয়াঁও অলা-তাছীমান্।
Arabic, with marks
٢٥ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
Pickthall
25 There hear they no vain speaking nor recrimination
আবদুস শহীদ নাসিম
২৬ শুনবে কেবল সালাম আর সালাম।
জহুরুল হক
২৬ শুধু এই কথা ছাড়া - - ''সালাম! সালাম!’’
বাংলা উচ্চারণ
২৬ ইল্লা-ক্বীলান্ সালা-মান্ সালা-মা-।
Arabic, with marks
٢٦ إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
Pickthall
26 (Naught) but the saying: Peace, (and again) Peace.
আবদুস শহীদ নাসিম
২৭ আর ডানদিকের দল, কী যে ভাগ্যবান ডানদিকের দল!
জহুরুল হক
২৭ আর ডানদিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
বাংলা উচ্চারণ
২৭ অআছ্হা-বুল্ ইয়ামীনি মা য় আছ্হা-বুল্ ইয়ামীন্।
Arabic, with marks
٢٧ وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
Pickthall
27 And those on the right hand; what of those on the right hand ?
আবদুস শহীদ নাসিম
২৮ তারা থাকবে কাঁটাবিহীন কুল বাগানে,
জহুরুল হক
২৮ কাঁটা বিহীন সিদরাহ - গাছের নীচে,
বাংলা উচ্চারণ
২৮ ফী সিদ্রিম্ মাখ্দ্বুদিঁও।
Arabic, with marks
٢٨ فِي سِدْرٍ مَّخْضُودٍ
Pickthall
28 Among thornless lote - trees
আবদুস শহীদ নাসিম
২৯ কাঁদিভরা কলার বাগানে,
জহুরুল হক
২৯ আর সারি সারি সাজানো কলাগাছ,
বাংলা উচ্চারণ
২৯ অত্বোয়াল্হিম্ মান্দ্বুদিঁও।
Arabic, with marks
٢٩ وَطَلْحٍ مَّنضُودٍ
Pickthall
29 And clustered plantains,
আবদুস শহীদ নাসিম
৩০ বিস্তীর্ণ ছায়ার মাঝে,
জহুরুল হক
৩০ আর সুদূরবিস্তৃত ছায়া,
বাংলা উচ্চারণ
৩০ অজিল্লিম্ মামদূদিঁও।
Arabic, with marks
٣٠ وَظِلٍّ مَّمْدُودٍ
Pickthall
30 And spreading shade,
আবদুস শহীদ নাসিম
৩১ সদা বহমান পানির মধ্যে,
জহুরুল হক
৩১ আর উছলে ওঠা পানি,
বাংলা উচ্চারণ
৩১ অমা-য়িম্ মাস্কূবিঁও।
Arabic, with marks
٣١ وَمَاءٍ مَّسْكُوبٍ
Pickthall
31 And water gushing,
আবদুস শহীদ নাসিম
৩২ এবং বিপুল ফলমূলের মাঝে,
জহুরুল হক
৩২ আর প্রচুর পরিমাণে ফলমূল,
বাংলা উচ্চারণ
৩২ অ ফা- কিহাতিন্ কাছীরাতিল্।
Arabic, with marks
٣٢ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
Pickthall
32 And fruit in plenty
আবদুস শহীদ নাসিম
৩৩ যা কখনো শেষও হবেনা, নিষিদ্ধও হবেনা।
জহুরুল হক
৩৩ ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।
বাংলা উচ্চারণ
৩৩ লা-মাকতুআতিঁও অলা-মাম্নূ'আতিঁও ।
Arabic, with marks
٣٣ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
Pickthall
33 Neither out of reach nor yet forbidden,
আবদুস শহীদ নাসিম
৩৪ তারা থাকবে উঁচু উঁচু শয্যায়,
জহুরুল হক
৩৪ আর উঁচুদরের গালিচা।
বাংলা উচ্চারণ
৩৪ অফুরুশিম্ মারফূ'আহ্।
Arabic, with marks
٣٤ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
Pickthall
34 And raised couches;
আবদুস শহীদ নাসিম
৩৫ আমরা তাদের (পৃথিবীর জান্নাতি স্ত্রীদের) সৃষ্টি করবো অপরূপ সৃষ্টিতে,
জহুরুল হক
৩৫ নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে;
বাংলা উচ্চারণ
৩৫ ইন্না য় আন্শানা-হুন্না ইন্শা-য়ান্।
Arabic, with marks
٣٥ إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
Pickthall
35 Lo! We have created them a (new) creation
আবদুস শহীদ নাসিম
৩৬ তাদের বানিয়ে দেবো কুমারী,
জহুরুল হক
৩৬ আর তাদের বানিয়েছি চিরকুমারী,
বাংলা উচ্চারণ
৩৬ ফাজ্বা'আল্না-হুন্না আব্কা-রন্।
Arabic, with marks
٣٦ فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
Pickthall
36 And made them virgins,
আবদুস শহীদ নাসিম
৩৭ স্বামীগত প্রাণ এবং সমবয়স্কা,
জহুরুল হক
৩৭ সোহাগিনী, সমবয়স্কা, - -
বাংলা উচ্চারণ
৩৭ উ'রুবান্ আত্র-বাল্
Arabic, with marks
٣٧ عُرُبًا أَتْرَابًا
Pickthall
37 Lovers, friends,
আবদুস শহীদ নাসিম
৩৮ ডানদিকের লোকদের জন্যে।
জহুরুল হক
৩৮ দক্ষিণপন্থী লোকদের জন্য।
বাংলা উচ্চারণ
৩৮ লিআছ্হা-বিল্ ইয়ামীন্।
Arabic, with marks
٣٨ لِّأَصْحَابِ الْيَمِينِ
Pickthall
38 For those on the right hand;
আবদুস শহীদ নাসিম
৩৯ তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের থেকে,
জহুরুল হক
৩৯ প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
বাংলা উচ্চারণ
৩৯ ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীনা।
Arabic, with marks
٣٩ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
Pickthall
39 A multitude of those of old
আবদুস শহীদ নাসিম
৪০ এবং অনেকেই হবে পরবর্তী লোকদের থেকে।
জহুরুল হক
৪০ আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।
বাংলা উচ্চারণ
৪০ অছুল্লাতুম্ মিনাল্ আ-খিরীন্।
Arabic, with marks
٤٠ وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
Pickthall
40 And a multitude of those of later time.
আবদুস শহীদ নাসিম
৪১ আর বামদিকের লোকেরা, কী যে হতভাগ্য বামদিকের লোকেরা!
জহুরুল হক
৪১ কিন্তু বামপন্থীদল - - কেমনতর এই বামপন্থী দল।
বাংলা উচ্চারণ
৪১ অআছ্হা-বুশ্ শিমা- লি মা য় আছ্হা-বুশ্ শিমা-ল্।
Arabic, with marks
٤١ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
Pickthall
41 And those on the left hand: What of those on the left hand ?
আবদুস শহীদ নাসিম
৪২ তারা থাকবে প্রচন্ড গরম বাতাস আর টগবগে ফুটন্ত গরম পানির মধ্যে,
জহুরুল হক
৪২ উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে,
বাংলা উচ্চারণ
৪২ ফী সামূমিঁও অহামীমিঁও।
Arabic, with marks
٤٢ فِي سَمُومٍ وَحَمِيمٍ
Pickthall
42 In scorching wind and scalding water
আবদুস শহীদ নাসিম
৪৩ থাকবে কালো ধুঁয়ার ছায়ায়,
জহুরুল হক
৪৩ আর কালো ধোঁয়ার ছায়ায়,
বাংলা উচ্চারণ
৪৩ অজিল্লিম্ মিঁ ইয়াহ্মূমিল্।
Arabic, with marks
٤٣ وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Pickthall
43 And shadow of black smoke,
আবদুস শহীদ নাসিম
৪৪ তা ঠান্ডাও হবেনা, আরামদায়কও হবেনা।
জহুরুল হক
৪৪ শীতল নয় এবং সম্মানজনকও নয়।
বাংলা উচ্চারণ
৪৪ লা-বা-রিদিঁও অলা-কারীম্।
Arabic, with marks
٤٤ لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
Pickthall
44 Neither cool nor refreshing.
আবদুস শহীদ নাসিম
৪৫ ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা তো মত্ত ছিলো ভোগ বিলাসে
জহুরুল হক
৪৫ অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন,
বাংলা উচ্চারণ
৪৫ ইন্নাহুম্ ক্বা-নূ ক্বব্লা যা-লিকা মুত্রাফীন্।
Arabic, with marks
٤٥ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
Pickthall
45 Lo! heretofore they were effete with luxury
আবদুস শহীদ নাসিম
৪৬ এবং তারা অবিরাম লিপ্ত ছিলো গুরুতর পাপ কাজে।
জহুরুল হক
৪৬ আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত,
বাংলা উচ্চারণ
৪৬ অকা-নূ ইয়ুর্ছিরূ-না 'আলাল্ হিন্ছিল্ 'আজীম্।
Arabic, with marks
٤٦ وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
Pickthall
46 And used to persist in the awful sin.
আবদুস শহীদ নাসিম
৪৭ তারা বলতো: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে?
জহুরুল হক
৪৭ আর তারা বলত - - ''কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব, - -
বাংলা উচ্চারণ
৪৭ অ কা-নূ ইয়াকু লূনা আইযা-মিত্না-অকুন্না-তুরা-বাঁও অই'জোয়া-মান্ য়াইন্না-লামাব্ঊছূনা।
Arabic, with marks
٤٧ وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
Pickthall
47 And they used to say: When we are dead and have become dust and bones, shall we then, forsooth, be raised again,
আবদুস শহীদ নাসিম
৪৮ আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
জহুরুল হক
৪৮ এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?
বাংলা উচ্চারণ
৪৮ আ ওয়া আ-বা-য়ু নাল্ আওয়ালূন্।
Arabic, with marks
٤٨ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
Pickthall
48 And also our forefathers ?
আবদুস শহীদ নাসিম
৪৯ বলো: পূর্বের এবং পরের সবাইকে,
জহুরুল হক
৪৯ তুমি বলো - - ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা - -
বাংলা উচ্চারণ
৪৯ কুল্ ইন্নাল্ আউয়্যালীনা অল্আ-খিরীনা
Arabic, with marks
٤٩ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
Pickthall
49 Say (unto them, O Muhammad): Lo! those of old and those of later time
আবদুস শহীদ নাসিম
৫০ একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে,
জহুরুল হক
৫০ ''অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে - ক্ষণে,
বাংলা উচ্চারণ
৫০ লামাজ্ব্ মূ'ঊ না ইলা-মীক্ব-তি ইয়াওমিম্ মা'লূম্।
Arabic, with marks
٥٠ لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
Pickthall
50 Will all be brought together to the tryst of an appointed day.
আবদুস শহীদ নাসিম
৫১ তারপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
জহুরুল হক
৫১ ''তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ!
বাংলা উচ্চারণ
৫১ ছুম্মা ইন্নাকুম্ আইয়ুহাদ্দোয়া-ল্লূনাল্ মুকায্যিবূন।
Arabic, with marks
٥١ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
Pickthall
51 Then lo! ye, the erring, the deniers,
আবদুস শহীদ নাসিম
৫২ তোমরা অবশ্যি খাবে যাক্কুম গাছ থেকে,
জহুরুল হক
৫২ ''তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে,
বাংলা উচ্চারণ
৫২ লাআ-কিলূনা মিন্ শাজ্বারিম্ মিন্ যাককুমিন্
Arabic, with marks
٥٢ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
Pickthall
52 Ye verily will eat of a tree called Zaqqum
আবদুস শহীদ নাসিম
৫৩ এবং তা দিয়ে পূর্ণ করবে তোমাদের উদর!
জহুরুল হক
৫৩ ''এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,
বাংলা উচ্চারণ
৫৩ ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্ ।
Arabic, with marks
٥٣ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
Pickthall
53 And will fill your bellies therewith;
আবদুস শহীদ নাসিম
৫৪ তার উপর পান করবে টগবগে ফুটন্ত গরম পানি।
জহুরুল হক
৫৪ ''তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি,
বাংলা উচ্চারণ
৫৪ ফাশা-রিবূনা 'আলাইহি মিনাল্ হামীম্।
Arabic, with marks
٥٤ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
Pickthall
54 And thereon ye will drink of boiling water,
আবদুস শহীদ নাসিম
৫৫ আর তা তোমরা পান করবে তৃষার্ত উটের মতো।
জহুরুল হক
৫৫ ''আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’
বাংলা উচ্চারণ
৫৫ ফাশা-রিবূনা র্শুবাল্ হীম্।
Arabic, with marks
٥٥ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
Pickthall
55 Drinking even as the camel drinketh.
আবদুস শহীদ নাসিম
৫৬ প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
জহুরুল হক
৫৬ এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।
বাংলা উচ্চারণ
৫৬ হা-যা-নুযুলুহুম্ ইয়াওমাদ্দীন্।
Arabic, with marks
٥٦ هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
Pickthall
56 This will be their welcome on the Day of Judgment.
আবদুস শহীদ নাসিম
৫৭ আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, কেন তোমরা তা স্বীকার করছো না?
জহুরুল হক
৫৭ আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না?
বাংলা উচ্চারণ
৫৭ নাহ্নু খলাকনা-কুম্ ফালাওলা তুছোয়াদ্দিক্বূন্।
Arabic, with marks
٥٧ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
Pickthall
57 We created you. Will ye then admit the truth ?
আবদুস শহীদ নাসিম
৫৮ তোমরা যে বীর্যপাত করো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
জহুরুল হক
৫৮ তোমরা কি তবে ভেবে দেখেছ - - যা তোমরা স্খলন কর?
বাংলা উচ্চারণ
৫৮ আফারায়াইতুম্ মা তুম্নূন্।
Arabic, with marks
٥٨ أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
Pickthall
58 Have ye seen that which ye emit ?
আবদুস শহীদ নাসিম
৫৯ তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
জহুরুল হক
৫৯ তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা?
বাংলা উচ্চারণ
৫৯ আআন্তুম্ তাখ্লুকু নাহূ য় আম্ নাহ্নুল 'খ-লিকুন্ ।
Arabic, with marks
٥٩ أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
Pickthall
59 Do ye create it or are We the Creator ?
আবদুস শহীদ নাসিম
৬০ আমরা তোমাদের জন্যে নির্ধারণ করে রেখেছি মউত এবং আমরা অক্ষম নই
জহুরুল হক
৬০ আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না, - -
বাংলা উচ্চারণ
৬০ নাহ্নু ক্বার্দ্দানা-বাইনাকুমুল্ মাওতা অমা-নাহ্নু বিমাস্বূক্বীন।
Arabic, with marks
٦٠ نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
Pickthall
60 We mete out death among you, and We are not to be outrun,
আবদুস শহীদ নাসিম
৬১ তোমাদের বদল করে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্যদের নিয়ে আসতে এবং তোমাদের এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না।
জহুরুল হক
৬১ যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না।
বাংলা উচ্চারণ
৬১ 'আলা য় আন্ নুবাদ্দিলা আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ ফীমা-লা-তা'লামূন্।
Arabic, with marks
٦١ عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
Pickthall
61 That We may transfigure you and make you what ye know not.
আবদুস শহীদ নাসিম
৬২ তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো। তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করোনা?
জহুরুল হক
৬২ আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না?
বাংলা উচ্চারণ
৬২ অলাক্বদ্ 'আলিম্তুমুন্ নাশ্য়াতাল্ ঊলা-ফালাওলা- তাযাক্কারূন্।
Arabic, with marks
٦٢ وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
Pickthall
62 And verily ye know the first creation. Why, then, do ye not reflect ?
আবদুস শহীদ নাসিম
৬৩ তোমরা যে (ক্ষেত খামারে) বীজ বপন করে আসো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
জহুরুল হক
৬৩ তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর?
বাংলা উচ্চারণ
৬৩ আফারায়াইতুম্ মা-তাহারুছূন্।
Arabic, with marks
٦٣ أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
Pickthall
63 Have ye seen that which ye cultivate ?
আবদুস শহীদ নাসিম
৬৪ সেটি অংকুরিত করো কি তোমরা, নাকি আমরাই অংকুর সৃষ্টিকারী?
জহুরুল হক
৬৪ তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী?
বাংলা উচ্চারণ
৬৪ আআন্তুম্ তায্রঊ'নাহূ য় আম্ নাহ্নুয্ যা-রিঊ'ন্।
Arabic, with marks
٦٤ أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
Pickthall
64 Is it ye who foster it, or are We the Fosterer ?
আবদুস শহীদ নাসিম
৬৫ আমরা ইচ্ছা করলে তা খড় কুটায় পরিণত করে দিতে পারি, তাতে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে (এবং বলবে:)
জহুরুল হক
৬৫ আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড় - কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে,
বাংলা উচ্চারণ
৬৫ লাও নাশা-য়ু লাজ্বা'আল্না-হু হুত্বোয়া-মান্ ফাজোয়াল্তুম্ তাফাক্কাহূন্।
Arabic, with marks
٦٥ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
Pickthall
65 If We willed, We verily could make it chaff, then would ye cease not to exclaim:
আবদুস শহীদ নাসিম
৬৬ ‘‘আমরা তো দেউলিয়া হয়ে পড়েছি।
জহুরুল হক
৬৬ ''আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম,
বাংলা উচ্চারণ
৬৬ ইন্না-লামুগ্রমূন্।
Arabic, with marks
٦٦ إِنَّا لَمُغْرَمُونَ
Pickthall
66 Lo! we are laden with debt!
আবদুস শহীদ নাসিম
৬৭ বরং আমরা বঞ্চিত হয়ে গেছি।’’
জহুরুল হক
৬৭ ''বরং আমরা বঞ্চিত হলাম।’’
বাংলা উচ্চারণ
৬৭ বাল্ নাহ্নু মাহ্রূমূন্।
Arabic, with marks
٦٧ بَلْ نَحْنُ مَحْرُومُونَ
Pickthall
67 Nay, but we are deprived!
আবদুস শহীদ নাসিম
৬৮ তোমরা যে পানি পান করো সে বিষয়ে ভেবে দেখেছো কি?
জহুরুল হক
৬৮ তোমরা যে পানি পান কর সে - সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ?
বাংলা উচ্চারণ
৬৮ আফারয়াইতুমুল্ মা-য়াল্ লাযী তাশ্রবূন্।
Arabic, with marks
٦٨ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
Pickthall
68 Have ye observed the water which ye drink ?
আবদুস শহীদ নাসিম
৬৯ মেঘ থেকে তা কি তোমরা নাযিল করো, নাকি আমরা নামিয়ে আনি?
জহুরুল হক
৬৯ তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী?
বাংলা উচ্চারণ
৬৯ আআন্তুম্ আন্ যাল্তুমূহু মিনাল্ মুয্নি আম্ নাহ্নুল্ মুন্যিলূন্।
Arabic, with marks
٦٩ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
Pickthall
69 Is it ye who shed it from the raincloud, or are We the Shedder ?
আবদুস শহীদ নাসিম
৭০ আমরা ইচ্ছা করলে তা লোনা লবণাক্ত রেখে দিতে পারি, তবু কেন তোমরা শোকর আদায় করোনা?
জহুরুল হক
৭০ আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
বাংলা উচ্চারণ
৭০ লাও নাশা-য়ু জ্বা'আল্না-হু উজ্বা-জ্বান্ ফালাওলা- তাশ্কুরূ ন্।
Arabic, with marks
٧٠ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
Pickthall
70 If We willed We verily could make it bitter. Why then, give ye not thanks ?
আবদুস শহীদ নাসিম
৭১ তোমরা যে আগুন জ্বালাও, তার প্রতি লক্ষ্য করে দেখেছো কি?
জহুরুল হক
৭১ তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ?
বাংলা উচ্চারণ
৭১ আফারয়াইতুমু ন্না-র ল্লাতী তূরূন্।
Arabic, with marks
٧١ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
Pickthall
71 Have ye observed the fire which ye strike out;
আবদুস শহীদ নাসিম
৭২ তোমরাই কি তার জ্বালানি সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
জহুরুল হক
৭২ তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী?
বাংলা উচ্চারণ
৭২ আ-আন্তুম্ আন্শাতুম্ শাজ্বারতাহা য় আম্ নাহ্নুল্ মুন্শিয়ূন্।
Arabic, with marks
٧٢ أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
Pickthall
72 Was it ye who made the tree thereof to grow, or were We the grower ?
আবদুস শহীদ নাসিম
৭৩ আমরা এটাকে করেছি একটি নিদর্শন এবং মরুচারীদের জন্যে অতীব প্রয়োজনীয়।
জহুরুল হক
৭৩ আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী।
বাংলা উচ্চারণ
৭৩ নাহ্নু জ্বা'আল্না-হা তায্কিরতাঁও অমাতা-'আল্ লিল্মুকওয়ীন্।
Arabic, with marks
٧٣ نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
Pickthall
73 We, even We, appointed it a memorial and a comfort for the dwellers in the wilderness.
আবদুস শহীদ নাসিম
৭৪ অতএব তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে তসবিহ করো।
জহুরুল হক
৭৪ অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
বাংলা উচ্চারণ
৭৪ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
Arabic, with marks
٧٤ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Pickthall
74 Therefor (O Muhammad), praise the name of thy Lord, the Tremendous.
আবদুস শহীদ নাসিম
৭৫ আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের,
জহুরুল হক
৭৫ না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, - -
বাংলা উচ্চারণ
৭৫ ফালা য় উক্বসিমু বিমাওয়া-ক্বি'ইন্ নুজুমি।
Arabic, with marks
٧٥ ۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
Pickthall
75 Nay, I swear by the places of the stars -
আবদুস শহীদ নাসিম
৭৬ অবশ্যি এটা একটা বড় শপথ, যদি তোমরা এর গুরুত্ব বুঝতে!
জহুরুল হক
৭৬ আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে, - -
বাংলা উচ্চারণ
৭৬ অইন্নাহূ লাক্বাসামু ল্লাও তা'লামূনা 'আজীম।
Arabic, with marks
٧٦ وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
Pickthall
76 And lo! that verily is a tremendous oath, if ye but knew -
আবদুস শহীদ নাসিম
৭৭ নিশ্চয়ই এটি একটি সম্মানিত কুরআন।
জহুরুল হক
৭৭ নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন,
বাংলা উচ্চারণ
৭৭ ইন্নাহূ লা কুর আ-নুন্ কারীমুন্।
Arabic, with marks
٧٧ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
Pickthall
77 That (this) is indeed a noble Qur'an
আবদুস শহীদ নাসিম
৭৮ এটি রয়েছে সুরক্ষিত কিতাবে (উম্মুল কিতাবে)।
জহুরুল হক
৭৮ এক সুরক্ষিত গ্রন্থে।
বাংলা উচ্চারণ
৭৮ ফী কিতা-বিম্ মাক্নূনিল্।
Arabic, with marks
٧٨ فِي كِتَابٍ مَّكْنُونٍ
Pickthall
78 In a Book kept hidden
আবদুস শহীদ নাসিম
৭৯ পবিত্ররা (ফেরেশতারা) ছাড়া কেউ এটি স্পর্শ করেনা (নবীর কাছে বহন করে আনেনা)।
জহুরুল হক
৭৯ কেউ তা স্পর্শ করবে না পূত - পবিত্র ছাড়া।
বাংলা উচ্চারণ
৭৯ লা ইয়া স্সুহূ য় ইল্লাল্ মুত্বোয়াহ্ হারূন্।
Arabic, with marks
٧٩ لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
Pickthall
79 Which none toucheth save the purified,
আবদুস শহীদ নাসিম
৮০ এটি নাযিল হচ্ছে রাববুল আলামিনের পক্ষ থেকে।
জহুরুল হক
৮০ এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
বাংলা উচ্চারণ
৮০ তান্যীলুম্ র্মি রব্বিল্ 'আ-লামী ন্।
Arabic, with marks
٨٠ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
Pickthall
80 A revelation from the Lord of the Worlds.
আবদুস শহীদ নাসিম
৮১ এই মহাবাণীকে তোমরা তুচ্ছ মনে করছো?
জহুরুল হক
৮১ তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন,
বাংলা উচ্চারণ
৮১ আফাবিহা-যাল্ হাদীছি আন্তুম্ মুদ্হিনূনা।
Arabic, with marks
٨١ أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
Pickthall
81 Is it this Statement that ye scorn,
আবদুস শহীদ নাসিম
৮২ আর মিথ্যা বলে প্রত্যাখ্যান করাকেই কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের উপজীব্য?
জহুরুল হক
৮২ এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে?
বাংলা উচ্চারণ
৮২ অতাজ্ব 'আলূনা রিয্ক্বকুম্ আন্নাকুম্ তুকায্যিবূন্।
Arabic, with marks
٨٢ وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
Pickthall
82 And make denial thereof your livelihood ?
আবদুস শহীদ নাসিম
৮৩ যখন তোমাদের প্রাণ এসে পড়বে কণ্ঠনালীতে,
জহুরুল হক
৮৩ তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায়,
বাংলা উচ্চারণ
৮৩ ফালাওলা য় ইযা-বালাগতিল্ হুল্ক্বুম্।
Arabic, with marks
٨٣ فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
Pickthall
83 Why, then, when (the soul) cometh up to the throat (of the dying)
আবদুস শহীদ নাসিম
৮৪ তখন তোমরা তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে,
জহুরুল হক
৮৪ এবং তোমরা যে - সময়ে তাকিয়ে থাকো,
বাংলা উচ্চারণ
৮৪ অআন্তুম্ হীনায়িযিন্ তান্জুরূনা।
Arabic, with marks
٨٤ وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
Pickthall
84 And ye are at that moment looking
আবদুস শহীদ নাসিম
৮৫ আর আমরা তোমাদের চাইতেও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
জহুরুল হক
৮৫ আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না।
বাংলা উচ্চারণ
৮৫ অনাহ্নু আকরাবু ইলাইহি মিন্কুম্ অলা-কিল্লা-তুব্ছিরূন্।
Arabic, with marks
٨٥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
Pickthall
85 - And We are nearer unto him than ye are, but ye see not -
আবদুস শহীদ নাসিম
৮৬ তোমরা যদি পুনরুত্থান ও প্রতিদান দিবসকে মেনে না নাও,
জহুরুল হক
৮৬ যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না - -
বাংলা উচ্চারণ
৮৬ ফালাওলা য় ইন্ কুন্তুম্ গইর মাদীনীন।
Arabic, with marks
٨٦ فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Pickthall
86 Why then, if ye are not in bondage (unto Us),
আবদুস শহীদ নাসিম
৮৭ তবে তোমরা তা (জীবন) ফিরাও না কেন তোমরা সত্যবাদী হয়ে থাকলে?
জহুরুল হক
৮৭ তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও?
বাংলা উচ্চারণ
৮৭ র্তাজ্বি'ঊনাহা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
Arabic, with marks
٨٧ تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
Pickthall
87 Do ye not force it back, if ye are truthful ?
আবদুস শহীদ নাসিম
৮৮ সে যদি সান্নিধ্যপ্রাপ্তদের একজন হয়,
জহুরুল হক
৮৮ আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।
বাংলা উচ্চারণ
৮৮ ফা আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুর্ক্বারবীন।
Arabic, with marks
٨٨ فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
Pickthall
88 Thus if he is of those brought nigh,
আবদুস শহীদ নাসিম
৮৯ তবে তখন তার জন্যে থাকবে সুরভিত এবং ফুলেল উদ্যান আর জান্নাতুন নায়ীম (নিয়ামতে ভরা জান্নাত)।
জহুরুল হক
৮৯ তাহলে আয়েশ - আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান।
বাংলা উচ্চারণ
৮৯ ফারওহুঁও অরইহা-নুঁও অজ্বান্নাতু না'ঈম্।
Arabic, with marks
٨٩ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
Pickthall
89 Then breath of life, and plenty, and a Garden of delight.
আবদুস শহীদ নাসিম
৯০ আর সে যদি হয় ডানদিকের লোকদের একজন,
জহুরুল হক
৯০ আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়,
বাংলা উচ্চারণ
৯০ অ আম্মা য় ইন্ কা-না মিন্ আছ্হা-বিল্ ইয়ামীন।
Arabic, with marks
٩٠ وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Pickthall
90 And if he is of those on the right hand,
আবদুস শহীদ নাসিম
৯১ তাহলে তাকে বলা হবে: ‘হে ডান পাশবর্তী! তোমার প্রতি সালাম।’
জহুরুল হক
৯১ তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে - - ''তোমার প্রতি সালাম।’’
বাংলা উচ্চারণ
৯১ ফাসালা-মুল্ লাকা মিন্ আছহা-বিল্ ইয়ামীন্।
Arabic, with marks
٩١ فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Pickthall
91 Then (the greeting) "Peace be unto thee" from those on the right hand.
আবদুস শহীদ নাসিম
৯২ আর সে যদি হয় বিভ্রান্ত মিথ্যাবাদীদের একজন,
জহুরুল হক
৯২ আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, - -
বাংলা উচ্চারণ
৯২ অ আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুকায্যিবীনাদ্ব্ দ্বোয়া-ল্লীন।
Arabic, with marks
٩٢ وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
Pickthall
92 But if he is of the rejecters, the erring,
আবদুস শহীদ নাসিম
৯৩ তাহলে তার আতিথ্য হবে টগবগে ফুটন্ত গরম পানি,
জহুরুল হক
৯৩ তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে,
বাংলা উচ্চারণ
৯৩ ফা নুযুলুম্ মিন্ হামীমিঁও।
Arabic, with marks
٩٣ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
Pickthall
93 Then the welcome will be boiling water
আবদুস শহীদ নাসিম
৯৪ আর জাহান্নামের দহন।
জহুরুল হক
৯৪ এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন!
বাংলা উচ্চারণ
৯৪ অ তাছ্লিয়াতু জ্বাহীম্।
Arabic, with marks
٩٤ وَتَصْلِيَةُ جَحِيمٍ
Pickthall
94 And roasting at hell - fire.
আবদুস শহীদ নাসিম
৯৫ এ এক নিশ্চিত সত্য বিষয়।
জহুরুল হক
৯৫ নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।
বাংলা উচ্চারণ
৯৫ ইন্না হা-যা-লাহুওয়া হাককুল্ ইয়াক্বীন্।
Arabic, with marks
٩٥ إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
Pickthall
95 Lo! this is certain truth.
আবদুস শহীদ নাসিম
৯৬ অতএব, তুমি তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের।
জহুরুল হক
৯৬ সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
বাংলা উচ্চারণ
৯৬ ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
Arabic, with marks
٩٦ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Pickthall
96 Therefor (O Muhammad) praise the name of thy Lord, the Tremendous.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report