Kitab

আয্ যারিয়াত (উড়ন্ত অণু বা ধূলা)

Chapter 51, 60 verses

  • আবদুস শহীদ নাসিম
  • জহুরুল হক
  • বাংলা উচ্চারণ
  • মুহিউদ্দীন খান
About this chapter


মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৬০, রুকু সংখ্যা: ০৩

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-২৩প্রতিদান দিবস অবশ্যই আসবে। সন্দেহ পোষণকারীরা অবশ্যই শাস্তি ভোগ করবে। মহত গুণের অধিকারী মুত্তাকিরা অবশ্যই জান্নাতে যাবে। ২৪-৪৬নবীদের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের ধ্বংস করে দেয়া হয়েছে। ৪৭-৫১আল্লাহ্ মহাকাশের পরিধি বৃদ্ধি করে চলেছেন। প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় । তাঁর কোনো শরিক নেই। ৫২-৫৫অতীতের সব রসূলকেই ম্যাজিসিয়ান কিংবা পাগল বলা হয়েছে। উপদেশ দিয়ে যাও, উপদেশ মুমিনদের জন্য উপকারি। ৫৬-৬০জিন ও মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। প্রতিশ্রুত দিনটিতে কাফিরদের জন্য হবে ধ্বংস।
আবদুস শহীদ নাসিম

শপথ অণু ঝড়ের,

জহুরুল হক

ভাবো - - বিক্ষেপকারীদের বিক্ষেপের কথা, - -

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অয্যা-রিয়া-তি র্যাওয়ান্।

মুহিউদ্দীন খান

কসম ঝঞ্ঝাবায়ুর।

আবদুস শহীদ নাসিম

শপথ ভারি পানি বহনকারী মেঘমালার,

জহুরুল হক

তারপর বহনকারীদের বোঝার কথা, - -

বাংলা উচ্চারণ

ফাল্হা-মিলা-তি ওয়িকরন্।

মুহিউদ্দীন খান

অতঃপর বোঝা বহনকারী মেঘের।

আবদুস শহীদ নাসিম

শপথ সহজ গতির নৌযানের,

জহুরুল হক

তারপর চলমানদের স্বচ্ছন্দগমনের কথা, - -

বাংলা উচ্চারণ

ফাল্জ্বা-রিয়া-তি ইয়ুস্রন্।

মুহিউদ্দীন খান

অতঃপর মৃদু চলমান জলযানের,

আবদুস শহীদ নাসিম

শপথ কাজ বণ্টনকারী (ফেরেশতা)দের,

জহুরুল হক

তারপর বিতরণকারীদের কাজকর্মের কথা, - -

বাংলা উচ্চারণ

ফাল্ মুক্বাস্সিমা-তি আম্রান্।

মুহিউদ্দীন খান

অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,

আবদুস শহীদ নাসিম

তোমাদের যে ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্য অবশ্যি সত্য।

জহুরুল হক

নিঃসন্দেহ তোমাদের প্রতি যা ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই সত্য, - -

বাংলা উচ্চারণ

ইন্নামা-তূআদূনা লাছোয়া-দিক্ব।

মুহিউদ্দীন খান

তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।

আবদুস শহীদ নাসিম

প্রতিফল দিবস অবশ্যি সংঘটিত হবে।

জহুরুল হক

আর নিঃসন্দেহ ন্যায়বিচার অবশ্যাম্ভাবী।

বাংলা উচ্চারণ

অ ইন্নাদ্দীনা লাওয়া-ক্বিউ'ন্।

মুহিউদ্দীন খান

ইনসাফ অবশ্যম্ভাবী।

আবদুস শহীদ নাসিম

শপথ অনেক পথ বিশিষ্ট আসমানের,

জহুরুল হক

ভাবো আকাশের কথা - - অজস্র পথ বিশিষ্ট,

বাংলা উচ্চারণ

অস্সামা - য়ি যা-তিল্ হুবুকি।

মুহিউদ্দীন খান

পথবিশিষ্ট আকাশের কসম,

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই তোমরা লিপ্ত (আল্লাহর রসূল ও কুরআন সম্পর্কে) পরস্পর বিরোধী কথাবার্তায়।

জহুরুল হক

তোমরা তো নিশ্চয়ই পরস্পর বিরোধী কথায় রয়েছ,

বাংলা উচ্চারণ

ইন্নাকুম্ লাফী ক্বওলিম্ মুখ্তালিফিঁ।

মুহিউদ্দীন খান

তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।

আবদুস শহীদ নাসিম

তা থেকে (কুরআন থেকে) মুখ ফিরিয়ে নেয় তো ঐ ব্যক্তি যে সত্যভ্রষ্ট।

জহুরুল হক

যে মুখ ফিরিয়ে থাকে তাকে এ থেকে ফিরিয়েই রাখা হয়।

বাংলা উচ্চারণ

ইয়ুফাকু 'আন্হু মান্ উফিক্।

মুহিউদ্দীন খান

যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,

আবদুস শহীদ নাসিম

মিথ্যাবাদীরা মারা পড়েছে,

জহুরুল হক

কোতল হোক মিথ্যারচনাকারীরা - -

বাংলা উচ্চারণ

কুতিলাল্ র্খরা-ছূনা।

মুহিউদ্দীন খান

অনুমানকারীরা ধ্বংস হোক,

আবদুস শহীদ নাসিম

যারা নিমজ্জিত অজ্ঞতা আর উদাসীনতায়।

জহুরুল হক

যারা খোদ গহবরে, বেখেয়াল!

বাংলা উচ্চারণ

অল্লাযীনা হুম্ ফী গম্রাতিন্ সা-হূনা।

মুহিউদ্দীন খান

যারা উদাসীন, ভ্রান্ত।

আবদুস শহীদ নাসিম

তারা তোমাকে জিজ্ঞাসা করে, কবে আসবে প্রতিদান দিবস?

জহুরুল হক

তারা জিজ্ঞাসা করে - - ''কবে আসবে বিচারের দিন?’’

বাংলা উচ্চারণ

ইয়াস্য়ালূনা আইয়্যা-না ইয়াওমুদ্দীন্ ।

মুহিউদ্দীন খান

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

আবদুস শহীদ নাসিম

সেদিন আসবে প্রতিদান দিবস, যেদিন তাদের শাস্তি দেয়া হবে জাহান্নামে।

জহুরুল হক

সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।

বাংলা উচ্চারণ

ইয়াওমা হুম্ 'আলান্না-রি ইয়ুফ্তানূ ন্।

মুহিউদ্দীন খান

যেদিন তারা অগ্নিতে পতিত হবে,

আবদুস শহীদ নাসিম

তোমরা আস্বাদন করো তোমাদের শাস্তি। এই আযাবই তোমরা দ্রুত চেয়েছিলে।

জহুরুল হক

''তোমাদের অত্যাচার তোমরা আস্বাদন কর। এইটিই সেই যেটি তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিল।’’

বাংলা উচ্চারণ

যূকু ফিত্নাতাকুম্ হা-যাল্লাযী কুন্তুম্ বিহী তাস্তা'জ্বিলূন্।

মুহিউদ্দীন খান

তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।

আবদুস শহীদ নাসিম

মুত্তাকিরা থাকবে জান্নাতে আর ঝরণা ধারায়,

জহুরুল হক

নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা - রাজিতে, - -

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুত্তাক্বীনা ফী জ্বান্না- তিঁও ওয়াউ'ইয়ূনিন্।

মুহিউদ্দীন খান

খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

আবদুস শহীদ নাসিম

তারা সেখানে উপভোগ করবে তাদের প্রভুর দেয়া নিয়ামতরাজি। কারণ ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা ছিলো কল্যাণপরায়ণ পুণ্যবান।

জহুরুল হক

তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করতে থাকবে। তারা এর আগে নিশ্চয়ই ছিল সৎকর্মশীল।

বাংলা উচ্চারণ

আ-খিযীনা মা য় আ-তা-হুম্ রব্বুহুম্ ইন্নাহুম্ কা-নূ ক্বব্লা যা-লিকা মুহ্সিনীন্।

মুহিউদ্দীন খান

এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,

আবদুস শহীদ নাসিম

তারা রাতের সামান্য অংশই ব্যয় করতো নিদ্রায়,

জহুরুল হক

তারা রাতের সামান্য সময়ই ঘুমিয়ে কাটাত।

বাংলা উচ্চারণ

কা-নূ ক্বলীলাম্ মিনাল্ লাইলি মা-ইয়াহ্জ্বা'ঊন্।

মুহিউদ্দীন খান

তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,

আবদুস শহীদ নাসিম

শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করতো,

জহুরুল হক

আর নিশিভোরে তারা পরিত্রাণ খুঁজত।

বাংলা উচ্চারণ

অবিল্ আস্হা-রি হুম্ ইয়াস্ তাগ্ফিরূন্।

মুহিউদ্দীন খান

রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,

আবদুস শহীদ নাসিম

তাদের অর্থ - সম্পদে ছিলো অধিকার সাহায্যপ্রার্থী এবং বঞ্চিতদের।

জহুরুল হক

আর তাদের ধনসম্পদের মধ্যে ভিখারীর জন্য ও বঞ্চিতের জন্য হক্ রেখেছে।

বাংলা উচ্চারণ

অফী য় আম্ওয়া-লিহিম্ হাককুল্ লিস্সা - য়িলি অল্ মাহ্রূম্।

মুহিউদ্দীন খান

এবং তাদের ধন - সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।

আবদুস শহীদ নাসিম

পৃথিবীতেই রয়েছে নিদর্শন বিশ্বাসীদের জন্যে,

জহুরুল হক

আর পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে নিশ্চিত - বিশ্বাসীদের জন্য, - -

বাংলা উচ্চারণ

অফিল্ র্আদ্বি আ-ইয়া-তু ল্লিল্ মূ ক্বিনীন।

মুহিউদ্দীন খান

বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,

আবদুস শহীদ নাসিম

এবং তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি ভেবে দেখবে না?

জহুরুল হক

আর তোমাদের নিজেদের মধ্যে। তবুও কি তোমরা চেয়ে দেখবে না?

বাংলা উচ্চারণ

অফী য় আন্ফুসিকুম্ আফালা-তুব্সিরূন্।

মুহিউদ্দীন খান

এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?

আবদুস শহীদ নাসিম

আর তোমাদের জীবিকা রয়েছে আসমানে এবং তোমাদের যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে সেগুলোও।

জহুরুল হক

আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে।

বাংলা উচ্চারণ

অ ফিস্ সামা - য়ি রিয্ক্বুকুম্ অমা-তূ'আদূন্ ।

মুহিউদ্দীন খান

আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।

আবদুস শহীদ নাসিম

আকাশ ও পৃথিবীর প্রভুর শপথ, তোমাদের পারস্পরিক কথাবার্তার মতোই এ (কুরআন) এক মহাসত্য।

জহুরুল হক

অতএব মহাকাশ ও পৃথিবীর প্রভুর শপথ - - নিঃসন্দেহ এ আলবৎ সত্য, যেমনটা তোমরা বস্তুত বাক্যালাপ কর।

বাংলা উচ্চারণ

ফা ওয়া রব্বিস্ সামা - য়ি অল্ র্আদ্বি ইন্নাহূ লাহাককুম্ মিছ্লা মা য় আন্নাকুম্ তান্ত্বিকুন্ ।

মুহিউদ্দীন খান

নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।

আবদুস শহীদ নাসিম

তোমার কাছে কি এসেছে ইবরাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা?

জহুরুল হক

তোমার কাছে ইব্রাহীমের সম্মানিত অতিথিদের সংবাদ এসেছে কি?

বাংলা উচ্চারণ

হাল্ আতা-কা হাদীছু দ্বোয়াইফি ইব্রা-হীমাল্ মুক্রমীন্।

মুহিউদ্দীন খান

আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?

আবদুস শহীদ নাসিম

তারা যখন তার ঘরে প্রবেশ করেছিল, বলেছিল: ‘সালাম।’ জবাবে সেও বলেছিল: ‘সালাম।’ সে আরো বলেছিল: আপনারা তো অপরিচিত লোক!’

জহুরুল হক

তারা যখন তাঁর দরবারে প্রবেশ করল তারা তখন বললে - - ''সালাম’’। তিনিও বললেন - - ''সালাম’’, অপরিচিত লোক।

বাংলা উচ্চারণ

ইয্ দাখালূ 'আলাইহি ফাক্ব-লূ সালা-মা- ক্ব-লা সালা-মুন্ ক্বওমুম্ মুন্কারূন্।

মুহিউদ্দীন খান

যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।

আবদুস শহীদ নাসিম

তখন সে তার পরিবারের (স্ত্রীর) কাছে ছুটে গেলো এবং একটি মাংসল গো - ভুনা করে নিয়ে এলো।

জহুরুল হক

তিনি তখন তাঁর পরিবারের কাছে নীরবে ছুটলেন এবং একটি পুষ্ট নিয়ে এলেন,

বাংলা উচ্চারণ

ফার-গা ইলা য় আহ্লিহী ফাজ্বা - য়া বি'ইজ্ব্ লিন্ সামীনিন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।

আবদুস শহীদ নাসিম

সেটি তাদের কাছে রাখলো। তারপর বললো: ‘আপনারা খাচ্ছেন না যে?’

জহুরুল হক

তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন - - ''আপনারা কি খাবেন না?’’

বাংলা উচ্চারণ

ফার্ক্বারবাহূ য় ইলাইহিম্ ক্ব-লা আলা-তাকুলূন্।

মুহিউদ্দীন খান

সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?

আবদুস শহীদ নাসিম

এতে করে তাদের ব্যাপারে তার মনে ভয়ের সঞ্চার হয়। তখন তারা বললো: ‘আপনি ভয় পাবেন না।’ তারা তাকে সুসংবাদ দিলো এক জ্ঞানী পুত্র সন্তানের।

জহুরুল হক

সুতরাং তাদের সম্পর্কে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে - - ''ভয় করো না।’’ পক্ষান্তরে তারা তাঁকে সুসংবাদ দিল এক জ্ঞানবান ছেলের।

বাংলা উচ্চারণ

ফাআওজ্বাছা মিন্হুম্ খীফাহ্ ক্ব-লূ লা-তাখফ্ অবাশ্শারূহু বিগুলা-মিন্ 'আলীম্।

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

আবদুস শহীদ নাসিম

তখন তার স্ত্রী চীৎকার করতে করতে সামনে এগিয়ে এলো এবং গাল চাপড়িয়ে বললো: ‘এই বৃদ্ধার সন্তান হবে?’

জহুরুল হক

তারপর তাঁর স্ত্রী এগিয়ে এলেন বিলাপ করতে - করতে, আর তিনি তাঁর গালে চাপড় মারছেন এবং বলছেন, ''এক বুড়ি, বন্ধ্যা!’’

বাংলা উচ্চারণ

ফাআকবালাতিম্ রায়াতুহূ ফী ছোর্য়ারতিন্ ফাছোয়াক্কাত্ অজ্ব হাহা-ওয়া ক্বা-লাত্ 'আজ্বু যুন্ 'আক্বীম্।

মুহিউদ্দীন খান

অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।

আবদুস শহীদ নাসিম

তারা বললো: ‘আপনার প্রভু একথাই বলেছেন, তিনি প্রজ্ঞাবান সর্বজ্ঞানী।’

জহুরুল হক

তারা বললে - - ''এমনটাই হবে, তোমার প্রভু বলেছেন।’’ নিঃসন্দেহ তিনি স্বয়ং পরমজ্ঞানী, সর্বজ্ঞাতা।

বাংলা উচ্চারণ

ক্ব-লূ কাযা-লিকি ক্ব-লা রব্বুক্ ইন্নাহূ হুওয়াল্ হাকীমুল্ 'আলীম্। মুজ্ব রিমীন্।

মুহিউদ্দীন খান

তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

আবদুস শহীদ নাসিম

ইবরাহিম বললো: ‘হে প্রেরিত ফেরেশতারা! আপনারা বিশেষ কী দায়িত্ব নিয়ে এসেছেন?’

জহুরুল হক

তিনি বললেন - - ''তাহলে তোমাদের বিশেষ বার্তা কি, হে বার্তাবাহকগণ?’’

বাংলা উচ্চারণ

কলা ফামা হাতুবকুম আইয়ূহাল মুরসালুন

মুহিউদ্দীন খান

ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?

আবদুস শহীদ নাসিম

তারা বললো: ‘‘আমাদের পাঠানো হয়েছে অপরাধী (লুত) সম্প্রদায়ের প্রতি

জহুরুল হক

তারা বললে - - ''আমাদের অবশ্য প্রেরণ করা হয়েছে এক অপরাধী লোকদের প্রতি, - -

বাংলা উচ্চারণ

কলু ইন্না আরসালনা ইলা কাউমিম মুজরিমিন

মুহিউদ্দীন খান

তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,

আবদুস শহীদ নাসিম

তাদের উপর পোড়া মাটির ঢিল নিক্ষেপ করার জন্যে,

জহুরুল হক

''যেন তাদের উপরে আমরা বর্ষণ করতে পারি মাটির পাথর,

বাংলা উচ্চারণ

লির্নুসিলা 'আলাইহিম্ হিজ্বা-রতাম্ মিন্ ত্বীন্।

মুহিউদ্দীন খান

যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।

আবদুস শহীদ নাসিম

সেগুলো সীমালংঘনকারীদের জন্যে চিহ্নিত আপনার প্রভুর পক্ষ থেকে।

জহুরুল হক

''যা অমিতাচারীদের জন্য নির্ধারিত রয়েছে তোমার প্রভুর কাছে।’’

বাংলা উচ্চারণ

মুসাওয়ামাতান্ 'ইন্দা রব্বিকা লিল্মুস্রিফীন্।

মুহিউদ্দীন খান

যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে।

আবদুস শহীদ নাসিম

সেখানে যারা ছিলো তাদেরকে আমরা বের করে এনেছিলাম,

জহুরুল হক

তারপর মুমিনদের মধ্যের যারা সেখানে রয়েছিল তাদের আমরা বের করে আনলাম,

বাংলা উচ্চারণ

ফাআখ্রাজ্ব না-মান্ কা-না ফীহা-মিনাল্ মুমিনীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সেখানে যারা ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।

আবদুস শহীদ নাসিম

আর সেখানে আমরা একটির বেশি মুসলিম পরিবার পাইনি।’’

জহুরুল হক

কিন্ত আমরা সেখানে মুসলিমদের একটি পরিবার ব্যতীত আর কাউকে পাইনি।

বাংলা উচ্চারণ

ফামা-অজ্বাদ্না-ফীহা-গইরা বাইতিম্ মিনাল্ মুস্লিমীন্।

মুহিউদ্দীন খান

এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।

আবদুস শহীদ নাসিম

যারা যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করে, তাদের জন্যে আমরা সেখানে একটি নিদর্শন রেখেছি।

জহুরুল হক

আর আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে।

বাংলা উচ্চারণ

অতারক্না-ফীহা য় আ-ইয়াতাল্ লিল্লাযীনা ইয়াখ-ফূনাল্ 'আযা-বাল্ আলীম্।

মুহিউদ্দীন খান

যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।

আবদুস শহীদ নাসিম

নিদর্শন রেখেছি আমরা মূসার ঘটনাতেও, যখন আমরা তাকে পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে।

জহুরুল হক

আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।

বাংলা উচ্চারণ

অফী মূসা য় ইয্ র্আসাল্না-হু ইলা-র্ফি'আউনা বিসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।

আবদুস শহীদ নাসিম

তখন সে (ফেরাউন) ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিয়ে বলেছিল: ‘এতো একজন ম্যাজেসিয়ান, কিংবা পাগল।’

জহুরুল হক

কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল - - ''একজন জাদুকর অথবা একজন পাগল।’’

বাংলা উচ্চারণ

ফাতাওয়াল্লা বিরুক্নিহী অক্ব-লা সা-হিরুন্ আও মাজ্ব নূন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।

আবদুস শহীদ নাসিম

ফলে আমরা পাকড়াও করেছিলাম তাকে এবং তার বাহিনীকে এবং তাদের নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। সে এক তিরস্কারযোগ্য ব্যক্তি।

জহুরুল হক

তখন আমরা তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদের নিক্ষেপ করলাম অথৈ জলে, আর সে ছিল দোষী।

বাংলা উচ্চারণ

ফাআখায্না-হু অজ্বুনূদাহূ ফানাবায্না-হুম্ ফিল্ ইয়াম্মি অহুওয়া মুলীম্।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।

আবদুস শহীদ নাসিম

নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের ঘটনাতেও। আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক বন্ধ্যা ঝড়।

জহুরুল হক

আর 'আদ জাতির ক্ষেত্রেও। দেখো! আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক বিধ্বংসী ঝড়।

বাংলা উচ্চারণ

অফী 'আ-দিন্ ইয্ র্আসাল্না- 'আলাইহিমরি রীহাল্ 'আক্বীম্।

মুহিউদ্দীন খান

এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।

আবদুস শহীদ নাসিম

তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল, সবই ধূলিস্যাত করে দিয়েছিল।

জহুরুল হক

এ যার উপরে এসে পড়েছিল তার কোনো কিছুই রেখে যায় নি, এটিকে তা করে দিয়েছিল ছাইয়ের মতো।

বাংলা উচ্চারণ

মা-তাযারু মিন্ শাইয়িন্ আতাত্ 'আলাইহি ইল্লা-জ্বা'আলাত্হু র্কারমীম্।

মুহিউদ্দীন খান

এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ - বিচুর্ণ করে দিয়েছিল।

আবদুস শহীদ নাসিম

সামুদ সম্প্রদায়ের ঘটনাতেও রয়েছে নিদর্শন। তাদের বলা হয়েছিল: ‘সামান্য ক’দিন ভোগ করে নাও।’

জহুরুল হক

আর ছামুদ - জাতির ক্ষেত্রেও। দেখো! তাদের বলা হয়েছিল - - ''কিছুকাল উপভোগ করে নাও।’’

বাংলা উচ্চারণ

অফী ছামূদা ইয্ ক্বীলা লাহুম্ তামাত্তাঊ' হাত্তা-হীন্।

মুহিউদ্দীন খান

আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।

আবদুস শহীদ নাসিম

কিন্তু তারা অমান্য করে তাদের প্রভুর নির্দেশ। ফলে তাদের পাকড়াও করে প্রচন্ড বজ্রাঘাত এবং তারা তা দেখছিল।

জহুরুল হক

তথাপি তাদের প্রভুর আদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, ফলে এক বজ্রনাদ তাদের পাকড়ালো, আর তারা তাকিয়ে রয়েছিল।

বাংলা উচ্চারণ

ফা'আতাও 'আন্ আম্রি রব্বিহিম্ ফাআখযাত্ হুমুছ্ ছোয়া-'ইক্বতু অহুম্ ইয়ান্জুরূন্।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।

আবদুস শহীদ নাসিম

তারা উঠেও দাঁড়াতে পারেনি এবং প্রতিরোধও করতে পারেনি।

জহুরুল হক

তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।

বাংলা উচ্চারণ

ফামাস্ তাত্বোয়া-'ঊ মিন্ ক্বিয়া-মিঁও অমা-কা-নূ মুন্তাছিরীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।

আবদুস শহীদ নাসিম

আরো আগে আমরা ধ্বংস করে দিয়েছিলাম নূহের জাতিকেও। তারা ছিলো এক ফাসিক (সীমালংঘনকারী সত্যত্যাগী) জাতি।

জহুরুল হক

আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।

বাংলা উচ্চারণ

অক্বওমা নূহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ ক্বা-নূ ক্বওমান্ ফা-সিক্বীন্।

মুহিউদ্দীন খান

আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

আবদুস শহীদ নাসিম

আমরা আকাশ বানিয়েছি শক্ত হাতে এবং নিশ্চয়ই আমরা এর বিস্তৃতি সম্প্রসারণ করতে সক্ষম।

জহুরুল হক

আর মহাকাশমন্ডল - - আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আমরাই বিশালতার নির্মাতা।

বাংলা উচ্চারণ

অস্সামা - য়া বানাইনা-হা- বিআইদিঁও অইন্না লামূসি'ঊন্।

মুহিউদ্দীন খান

আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।

আবদুস শহীদ নাসিম

আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি, কতো যে উত্তম প্রসারণকারী আমরা!

জহুরুল হক

আর পৃথিবী - - আমরা একে বিছিয়ে দিয়েছি, কাজেই কত সুন্দর এই বিস্তারকারী!

বাংলা উচ্চারণ

অল্র্আদ্বোয়া ফারশ্না-হা- ফানি'মাল্ মা-হিদূন্।

মুহিউদ্দীন খান

আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।

আবদুস শহীদ নাসিম

প্রতিটি বস্ত্তকে আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো।

জহুরুল হক

আর প্রত্যেক বস্তুর মধ্যে আমরা জোড়া - জোড়া সৃষ্টি করেছি, যেন তোমরা মনোনিবেশ করো।

বাংলা উচ্চারণ

অমিন্ কুল্লি শাইয়িন্ খলাকনা-যাওজ্বাইনি লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।

মুহিউদ্দীন খান

আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।

আবদুস শহীদ নাসিম

অতএব তোমরা দৌড়াও আল্লাহর দিকে, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট সতর্ককারী।

জহুরুল হক

''অতএব তোমরা বেগে ‌র দিকে ছুটো। আমি নিশ্চয়ই তোমাদের নিকট তাঁর কাছ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী।

বাংলা উচ্চারণ

ফার্ফিরূ য় ইলাল্লা-হ্ ইন্নী লাকুম্ মিন্হু নাযীরুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।

আবদুস শহীদ নাসিম

তোমরা আল্লাহর সাথে অপর কোনো ইলাহ্ সাব্যস্ত করোনা। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্যে এক সুস্পষ্ট সতর্ককারী।

জহুরুল হক

''আর ‌র সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করো না। নিঃসন্দেহ আমি তোমাদের নিকট তাঁর কাছ থেকে এক জন সুস্পষ্ট সতর্ককারী।’’

বাংলা উচ্চারণ

অলা- তাজ্ব 'আলূ মা'আল্লা-হি ইলা-হান্ আ-র্খ ইন্নী লাকুম্ মিন্হু নাযীরুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।

আবদুস শহীদ নাসিম

এভাবে তাদের আগেকার লোকদের কাছেও যখনই কোনো রসূল এসেছিল, তারা তাকে বলেছিল: ‘তুমি একজন ম্যাজেসিয়ান কিংবা পাগল।’

জহুরুল হক

এইভাবেই। এদের আগে যারা ছিল তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে তারা না বলেছিল - - ''একজন জাদুকর, না হয় একজন পাগল।’’

বাংলা উচ্চারণ

কাযা-লিকা মা য় আতাল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ র্মি রসূলিন্ ইল্লা-ক্ব-লূ সা-হিরুন্ আও মাজ্বনূন্।

মুহিউদ্দীন খান

এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।

আবদুস শহীদ নাসিম

তারা কি একে অপরকে (ধারাবাহিকভাবে) এই অসিয়তই করে আসছে? আসলে তারা একটি সীমালংঘনকারী কওম।

জহুরুল হক

এরা কি এটিকেই মৌরুসি বিষয় বানিয়েছে? না, তারা হচ্ছে সীমালংঘনকারী জাতি।

বাংলা উচ্চারণ

আতাওয়া ছোয়াও বিহী বাল্ হুম্ ক্বওমুন্ ত্বোয়া-গূন্।

মুহিউদ্দীন খান

তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।

আবদুস শহীদ নাসিম

সুতরাং তুমি তাদের উপেক্ষা করো। এর জন্যে তুমি তিরস্কৃত হবেনা।

জহুরুল হক

অতএব তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, কেননা তুমি তো দোষী নও।

বাংলা উচ্চারণ

ফাতাওয়াল্লা 'আনহুম্ ফামা য় আন্তা বিমালূম্।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।

আবদুস শহীদ নাসিম

তুমি উপদেশ দিতে থাকো। কারণ, উপদেশ মুমিনদের উপকারে আসে।

জহুরুল হক

তবুও তুমি উপদেশ দিতে থাকো, কেননা নিঃসন্দেহ উপদেশদান মুমিনদের উপকার করবে।

বাংলা উচ্চারণ

অযার্ক্কি ফাইন্নায্ যিক্রা তান্ফা'উল্ মু”মিনীন্।

মুহিউদ্দীন খান

এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।

আবদুস শহীদ নাসিম

আমরা জিন এবং ইনসানকে এজন্যেই সৃষ্টি করেছি যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে।

জহুরুল হক

আর আমি জিন ও মানুষকে, তারা আমাকে উপাসনা করুক - - এইজন্য ছাড়া সৃষ্টি করি নি।

বাংলা উচ্চারণ

অমা-খলাকতুল্ জ্বিন্না অল্ ইন্সা ইল্লা-লিইয়া'বুদূন্।

মুহিউদ্দীন খান

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

আবদুস শহীদ নাসিম

আমি তো তাদের কাছে রিযিক চাইনা এবং এটাও চাইনা যে, তারা আমাকে খাবার খাওয়াবে।

জহুরুল হক

আমি তাদের থেকে কোনো জীবিকা চাই না, আর আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।

বাংলা উচ্চারণ

মা য় উরীদু মিন্হুম্ র্মি রিয্ক্বিঁও অমা য় উরীদু আইঁ ইয়ুত্ব্ 'ইমূন্।

মুহিউদ্দীন খান

আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই রাজজাক (রিযিক সরবরাহকারী) তো হলেন এবং তিনি মহাশক্তিধর, প্রবল পরাক্রান্ত।

জহুরুল হক

বরঞ্চ - - তিনিই বিরাট রিযেকদাতা, ক্ষমতার অধিকারী, শক্তিমান।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা হুওর্য়া রয্যা-কু যুল্ কুওয়্যাতিল্ মাতীন্।

মুহিউদ্দীন খান

তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।

আবদুস শহীদ নাসিম

যালিমদের ভাগ্যে তাই রয়েছে, অতীতে তাদের সমমতের লোকেরা যা ভোগ করেছিল। ফলে তারা যেনো তাড়াহুড়া না করে।

জহুরুল হক

সুতরাং যারা অন্যায়াচরণ করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে এক ঝুড়ি তাদের সাঙ্গোপাঙ্গদের ঝুড়ির ন্যায়, সেজন্য তারা যেন আমার কাছে তড়িঘড়ি না করে।

বাংলা উচ্চারণ

ফাইন্না লিল্লাযীনা জোয়ালামূ যানূবাম্ মিছ্লা যানূবি আছ্হা-বিহিম্ ফালা-ইয়াস্তা'জ্বিলূন্।

মুহিউদ্দীন খান

অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।

আবদুস শহীদ নাসিম

কাফিরদের জন্যে রয়েছে সেই দিনের দুর্ভোগ, যার ওয়াদা তাদের দেয়া হয়েছে।

জহুরুল হক

অতএব ধিক্ তাদের জন্য যারা অবিশ্বাস পোষণ করে - - তাদের সেই দিনটির কারণে যেটি তাদের ওয়াদা করা হয়েছে!

বাংলা উচ্চারণ

ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারূ মিঁই ইয়াওমিহিমুল্ লাযী ইয়ূ'আদূন্।

মুহিউদ্দীন খান

অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme