Kitab

আহযাব (বাহিনী সমূহ)

Chapter 33, 73 verses

  • আবদুস শহীদ নাসিম
  • জহুরুল হক
  • বাংলা উচ্চারণ
About this chapter


মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৭৩, রুকু সংখ্যা: ০৯

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-০৮মুনাফিকদের আনুগত্য করার নিষেধাজ্ঞা। মুখবোলা ছেলেরা পুত্র নয়, তারা দীনি ভাই। নবীর স্ত্রীরা মুমিনদের মা। আল্লাহ্ সকল নবীর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। ০৯-২৭আহযাব যুদ্ধে আল্লাহর সাহায্যের বিবরণ। মুনাফিকদের পলায়ন ও মুনাফিকি। মুমিনদের আদর্শ আল্লাহর রসূল। মুমিনদের কর্মনীতি। ইহুদিদের মদিনা থেকে উৎখাত। ২৮-৩৪নবীর স্ত্রীদের জন্য উপদেশ ও বিশেষ বিধান। ৩৫-৩৬মুমিনদের বিশেষ গুণাবলি। ৩৭-৪৮নবীকে মুখবোলা পুত্রের স্ত্রী বিয়ে না করার ভ্রান্ত রসম ভাঙ্গার নির্দেশ, ফলে আল্লাহর নির্দেশে তিনি যায়েদের তালাক দেয়া স্ত্রীকে বিয়ে করেন। কারণ নবী ইসলামি আদর্শের প্রতীক। ৪৯তালাকের কিছু বিধান। ৫০-৫২নবীর জন্য চারের অধিক বিয়ে বৈধ, নবী কাদেরকে বিয়ে করতে পারবেন। ৫৩-৬২নবীর ঘরে দাওয়াত খাওয়া এবং নবীর স্ত্রীদের কাছে কিছু চাওয়ার প্রটোকল। নবীর পরে নবীর স্ত্রীদের বিয়ে করা নিষিদ্ধ। পর্দার কিছু বিধান। ৬৩-৭৩কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। পরকালে কাফিরদের দুরবস্থা। মুমিনদেরকে মূসার উম্মতের মতো আচরণ করার নিষেধাজ্ঞা। মুমিনদের প্রতি উপদেশ। মানুষের উপর আল্লাহর আমানতের ভার বহনের দায়িত্ব অর্পণের কারণ।
আবদুস শহীদ নাসিম

হে নবী! আল্লাহকে ভয় করো এবং আর মুনাফিকদের আনুগত্য করোনা। সর্বজ্ঞানী প্রজ্ঞাবান।

জহুরুল হক

হে প্রিয় নবী! ‌কে ভয় - ভক্তি করো আর অবিশ্বাসীদের ও মুনাফিকদের আজ্ঞাপালন করো না। নিঃসন্দেহ সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহান্নাবিইয়ুত্ তাক্বিল্লা-হা অলা-তুত্বি'ইল্ কা-ফিরীনা অল্মুনা-ফিকীন্ ইন্নাল্লা-হা কা-না 'আলীমান হাকীমা-।

আবদুস শহীদ নাসিম

তোমার প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যে অহি করা হচ্ছে তার ইত্তেবা করো। নিশ্চয়ই তোমরা যা আমল করো তার খবর রাখেন।

জহুরুল হক

আর তুমি অনুসরণ করো তোমার প্রভুর কাছ থেকে তোমার নিকট যা প্রত্যাদেশ করা হয়েছে। নিশ্চয়ই তোমরা যা কর সে - সন্বন্ধে পূর্ণ ওয়াকিফহাল।

বাংলা উচ্চারণ

অত্তাবি' মা-ইয়ূহা য় ইলাইকা র্মি রব্বিক্ ইন্নাল্লা-হা কা-না বিমা-তা'মালূনা খবীর-।

আবদুস শহীদ নাসিম

আর তাওয়াক্কুল করো আল্লাহর উপর। উকিল হিসেবে তোমার জন্যে আল্লাহ্ই কাফী।

জহুরুল হক

আর ‌র উপরে নির্ভর করো। বস্তুত কর্ণধাররূপে ‌ই যথেষ্ট।

বাংলা উচ্চারণ

অতাওয়াক্কাল্ 'আলাল্লা-হ্ অকাফা- বিল্লা-হি অকীলা-।

আবদুস শহীদ নাসিম

বানাননি কোনো ব্যক্তির জন্যে তার অভ্যন্তরে দুটি অন্তর। আর তোমরা তোমাদের যেসব স্ত্রীর সাথে যিহার করো তাদেরকে তোমাদের মা বানাননি এবং তোমাদের মুখডাকা পুত্রদেরকেও বানাননি তোমাদের পুত্র। এগুলো তো তোমাদের মুখের কথা। সত্য কথা বলেন এবং দেখান সঠিক পথ।

জহুরুল হক

কোনো মানুষের জন্য তার ধড়ের মধ্যে দুটি হৃদয় বানান নি, আর তোমাদের স্ত্রীদেরও যাদের থেকে তোমরা 'যিহার’ ক’রে ফিরে গেছ তাদের তিনি তোমাদের মা বানান নি, আর তোমাদের পোষ্য - সন্তানদেরও তোমাদের সন্তান বানান নি। এ - সব হচ্ছে তোমাদের মুখ দিয়ে তোমাদের কথা। আর ‌ই সত্যকথা বলেন, আর তিনিই পথে পরিচালিত করেন।

বাংলা উচ্চারণ

মা-জ্বা'লাল্লা-হু লিরজুলিম্ মিন্ ক্বল্বাইনি ফী জ্বাওফিহী অমা- জ্বা'আলা আয্ওয়া-জ্বাকুমুল্লা-য়ী তুজোয়া-হিরূনা মিন্হুন্না উম্মাহা-তিকুম্ অমা-জা'আলা আদ্'ইইয়া-য়াকুম্ আব্না-য়াকুম্ যা-লিকুম্ ক্বওলুকুম্ বিআফ্ওয়া- হিকুম্ অল্লা-হু ইয়াকুলুল্ হাকক্ব অ হুওয়া ইয়াহ্দিস্ সাবীল্।

আবদুস শহীদ নাসিম

তোমরা তাদের ডাকো তাদের পিতার পরিচয়ে। আল্লাহর দৃষ্টিতে এটাই ন্যায়সংগত। তোমরা যদি তাদের পিতার পরিচয় জানতে না পারো, তবে তারা তোমাদের দীনি ভাই এবং বন্ধু। ইতোপূর্বে তোমরা এ ব্যাপারে যে ভুল করেছো সেটার জন্যে তোমাদের অপরাধ ধরা হবেনা। তবে অপরাধ হতে পারে তোমাদের অন্তরের সংকল্পের কারণে। আর পরম ক্ষমাশীল দয়াবান।

জহুরুল হক

তোমরা তাদের সন্বোধন কর তাদের বাপেদের নামে, এটিই ‌র কাছে বেশি ন্যায়সংগত। কিন্তু যদি তোমরা তাদের পিতাদের না জানো তাহলে তারা তোমাদের ধর্ম - ভাই ও তোমাদের বন্ধুবান্ধব। আর তোমাদের উপরে কোনো অপরাধ হবে না সে - সবে যাতে তোমরা ভুল কর, কিন্তু যা তোমাদের হৃদয় মতলব আঁটে। আর পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

উদ্'ঊহুম্ লিআ-বা-য়িহিম্ হুওয়া আকসাতু 'ইন্দাল্লা-হি ফাইল্লাম্ তা'লামূ য় আ-বা-য়াহুম্ ফাইখ্ওয়া-নুকুম্ ফিদ্দীনি অমাওয়া-লিকুম্ অলাইসা 'আলাইকুম্ জুনা-হুন্ ফীমা য় আখ্ত্বোয়া'তুম্ বিহী অলা-কিঁম্ মা-তা'আম্মাদাত্ কুলূ বুকুম্ অকা-নাল্লা-হু গফূর্র রহীমা-।

আবদুস শহীদ নাসিম

এই নবী (মুহাম্মদ) মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীরা তাদের মা। আল্লাহর কিতাব অনুযায়ী ও মুহাজিরদের চেয়ে আত্মীয়রা পরস্পরের নিকটতর। তবে তোমরা যদি তোমাদের বন্ধু ও পৃষ্ঠপোষকদের প্রতি আনুকূল্য দেখাতে চাও, তাতে কোনো দোষ নেই। এসব বিধান কিতাবে লিপিবদ্ধ।

জহুরুল হক

এই নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক অন্তরঙ্গ, আর তাঁর পত্নীগণ হচ্ছেন তাদের মাতা। আর গর্ভজাত সম্পর্কধারীরা - - তারা ‌র বিধানে একে অন্যে অধিকতর নিকটবর্তী মুমিনদের ও মুহাজিরদের চাইতে, তবে তোমরা যেন তোমাদের বন্ধুবর্গের প্রতি সদাচার করো। এমনটাই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।

বাংলা উচ্চারণ

আন্নাবিয়্যু আওলা বিল্মু''মিনীনা মিন্ আন্ফুসিহিম্ অআয্ওয়া- জুহূ য় উম্মাহা-তুহুম্ অউলুল্ র্আহা-মি বা'দ্বুহুম্ আওলা- বিবা'দ্বিন্ ফী কিতাবিল্লা-হি মিনাল্ মুমিনীনা অল্ মুহা-জ্বিরীনা ইল্লা য় আন্ তাফ্'আলূ য় ইলা য় আওলিয়া-য়িকুম্ মা'রূফা- কা-না যা-লিকা ফিল্ কিতা-বি মাস্ত্ব র -।

আবদুস শহীদ নাসিম

স্মরণ করো, যখন আমরা নবীদের কাছ থেকে তাদের অংগীকার নিয়েছিলাম এবং তোমার থেকেও, নূহের থেকেও, ইবরাহিম, মূসা এবং ঈসা ইবনে মরিয়ম থেকেও। আমরা তাদের থেকে গ্রহণ করেছিলাম শক্ত অংগীকার,

জহুরুল হক

আর স্মরণ কর! আমরা নবীদের থেকে তাঁদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আর তোমার কাছ থেকেও, আর নূহ ও ইব্রাহীম ও মূসা ও মরিয়ম - পুত্র ঈসার কাছ থেকে, আর তাঁদের কাছ থেকে আমরা গ্রহণ করেছিলাম এক জোরালো অংগীকার - -

বাংলা উচ্চারণ

অইয্ আখায্না-মিনান্নাবিয়্যিনা মীছা-ক্বহুম্ অমিন্কা অমিন্ নূহিঁও অইব্রা-হীমা অমূসা- অ 'ঈসাব্নি র্মাইয়ামা অআখয্না-মিন্হুম্ মীছা-ক্বন্ গলীজোয়া-।

আবদুস শহীদ নাসিম

সত্যপন্থীদেরকে তাদের সত্য পথে অটল থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যে। তিনি কাফিরদের জন্যে তৈরি করে রেখেছেন বেদনাদায়ক আযাব।

জহুরুল হক

যেন তিনি সত্যবাদীদের জিজ্ঞাসা করতে পারেন তাঁদের সত্যবাদিতা সন্বন্ধে, আর অবিশ্বাসীদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।

বাংলা উচ্চারণ

লিইয়াস্য়ালাছ্ ছোয়া-দিক্বীনা 'আন্ ছিদ্ক্বিহিম্ ওয়াআ'আদ্দা

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! যিকির করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা, যখন তোমাদের দিকে শত্রুবাহিনী১ এসে গিয়েছিল, তখন আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঝড়ো হাওয়া এবং এমন এক বাহিনী, যাদের তোমরা দেখতে পাওনি। তোমরা যা করো তা আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তোমাদের উপরে ‌র অনুগ্রহ স্মরণ কর, যখন তোমাদের উপরে সৈন্যদল এসে পড়েছিল, তখন আমরা তাদের বিরুদ্ধে পাঠালাম এক ঝড় - ঝঞ্চা, আর এক বাহিনী যা তোমরা দেখতে পাও নি। আর তোমরা যা করছিলে সে - সন্বন্ধে সর্বদ্রষ্টা।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানুয্ কুরূ নি'মাতাল্লা-হি 'আলাইকুম্ ইয্ জ্বা-য়াত্কুম্ জুনূ দুন্ ফার্আসাল্না -'আলাইহিম্ রীহাঁও অজুনূ দাল্লাম্ তারওহা- অকা-নাল্লা-হু বিমা-তা'মালূনা বাছীর-।

আবদুস শহীদ নাসিম

যখন তারা এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে এবং (তাদের দেখে) তোমাদের চোখ বিস্ফারিত হয়ে পড়েছিল এবং তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত আর তোমরা আল্লাহর ব্যাপারে করছিলে নানা রকম ধারণা।

জহুরুল হক

স্মরণ করো! তারা তোমাদের উপরে এসে পড়েছিল তোমাদের উপর থেকে এবং তোমাদের চেয়ে নিচে থেকে, আর যখন চোখগুলো বিারিত হয়েছিল আর হৃৎপিন্ডগুলো পৌঁছেগিয়েছিল গলদেশে, আর তোমরা ‌র সন্বন্ধে নানান ভুল ধারণা ধারণ করেছিলে।

বাংলা উচ্চারণ

ইয্ জ্বা-য়ূকুম্ মিন্ ফাওক্বিকুম্ অমিন্ আস্ফালা মিন্কুম্ অইয্ যা-গত্বিল্ আব্ছোয়া-রু অ বালাগতিল্ কুলূ বুল্ হানা-জ্বির অ তাজুন্নুনা বিল্লা -হিজ্ জুনূনা-।

আবদুস শহীদ নাসিম

এখানেই পরীক্ষা করা হয়েছিল মুমিনদের। তাঁরা কেঁপে উঠেছিল ভীষণ কম্পনে।

জহুরুল হক

সেখানে মুমিনদের পরীক্ষা করা হয়েছিল, আর তাদের ঝাঁকানো হয়েছিল কঠিন ঝাঁকানিতে।

বাংলা উচ্চারণ

হুনা- লিকাব্ তুলিয়াল্ মুমিনূনা অযুল্ যিলূ যিল্যা-লান্ শাদীদা-।

আবদুস শহীদ নাসিম

এ অবস্থায় মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ ছিলো, তারা বলছিল: ‘ এবং তাঁর রসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন, সেটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

জহুরুল হক

আর স্মরণ করো! মুনাফিকরা ও যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তারা বলছিল - - '' ও তাঁর রসূল আমাদের কাছে প্রতারণা করা ছাড়া অন্য ওয়াদা করেন নি।’’

বাংলা উচ্চারণ

অইয্ ইয়াকু লুল্ মুনা-ফিকুনা অল্লাযীনা ফী কুলূ বিহিম্ মারদুম মা- অ 'আদানাল্লা-হু অরসূলুহূ য়ইল্লা-গুরূ র-।

আবদুস শহীদ নাসিম

তখন তাদেরই একটি দল বলেছিল: ‘হে ইয়াসরিববাসী! এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চলো।’ তাদের আরেকদল নবীর কাছে অব্যাহতির প্রার্থনা করে বলছিল: ‘আমাদের বাড়িঘর অরক্ষিত’, অথচ তাদের বাড়িঘর অরক্ষিত ছিলনা। আসলে তাদের উদ্দেশ্য ছিলো ভেগে যাওয়া।

জহুরুল হক

আর স্মরণ করো! তাদের মধ্যের একদল বলেছিল - - ''হে ইয়াছরিব - এর বাসিন্দারা! তোমাদের জন্য দাঁড়াবার জায়গা নেই, সেজন্য ফিরে যাও।’’ আর তাদের মধ্যের কোনো দল নবীর কাছে অনুমতি চাইছিল এই বলে - - ''আমাদের বাড়িঘর নিশ্চয়ই অনাবৃত।’’ কিন্তু সেগুলো অনাবৃত ছিল না। তারা তো চাইছিল কেবল পালিয়ে যেতে।

বাংলা উচ্চারণ

অইয্ ক্ব-লাত্ ত্বোয়া-য়িফাতুম্ মিন্হুম্ ইয়া য় আহ্লা ইয়াছ্রিবা লা -মুক্বা- মা লাকুম্ র্ফাজ্বি'ঊ অইয়াস্তাযিনু ফারীকুম্ মিন্হুমু ন্নাবিয়্যা ইয়াকুলূনা ইন্না বুইয়ূতানা- 'আওরহ্ অমা-হিয়া বি'আওরতিন্ ইঁইয়ুরীদূনা ইল্লা-ফির-র-।

আবদুস শহীদ নাসিম

শত্রুরা যদি চারদিক থেকে (মদিনা) আক্রমণ করতো এবং তাদেরকে বিদ্রোহের জন্যে প্ররোচিত করতো, তারা কালবিলম্ব না করে সহজেই তা করতো।

জহুরুল হক

আর যদি এর সীমানা থেকে তাদের উপরে অনুপ্রবেশ হত এবং তাদের বলা হত বিদ্রোহ করতে, তাহলে তারা অবশ্যই তাতে এসে পড়ত, আর তারা সেখানে অবস্থান করত না অল্পক্ষণ ছাড়া।

বাংলা উচ্চারণ

অলাও দুখিলাত্ 'আলাইহিম্ মিন্ আকত্বোয়া-রিহা-ছুম্মা সুয়িলুল্ ফিত্নাতা লাআ-তাওহা-অমা- তালাব্বাছূ বিহা য় ইল্লা-ইয়াসীর-।

আবদুস শহীদ নাসিম

অথচ ইতোপূর্বে তারা আল্লাহর সাথে অংগীকার করেছিল, তারা পিছু হটবে না। আল্লাহর সাথে অংগীকার সম্পর্কে অবশ্যি জিজ্ঞাসাবাদ করা হবে।

জহুরুল হক

আর ইতিপূর্বে তো তারা ‌র কাছে ওয়াদা করেছিল যে তারা পিঠ ফেরাবে না। আর ‌র সঙ্গের অংগীকার সন্বন্ধে সওয়াল করা হবে।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ কা-নূ 'আহাদু ল্লা-হা মিন্ ক্বব্লু লা-ইয়ু ওয়াল্লূনাল্ আদ্বার্- অ কা-না 'আহ্দুল্লা-হি মাস্য়ূলা-।

আবদুস শহীদ নাসিম

হে নবী! বলো: তোমাদের কোনোই ফায়দা হবেনা যদি তোমরা মউত কিংবা কতল হবার ভয়ে পলায়ন করো। তবে সেক্ষেত্রে তোমাদেরকে ভোগের সুযোগ খুব কমই দেয়া হবে।

জহুরুল হক

বলো - - ''পালিয়ে যাওয়া কখনো তোমাদের লাভবান করবে না, যদিও তোমরা মৃত্যু অথবা কাতল হওয়া থেকে পলায়ন কর, আর সে - ক্ষেত্রে তোমরা উপভোগ করতে পারবে না অল্পক্ষণ ছাড়া।’’

বাংলা উচ্চারণ

কুল্ লাইঁ ইয়্যান্ ফা'আকুমুল্ ফির-রু ইন্ ফার্রতুম্ মিনাল্ মাওতি আওয়িল্ ক্বত্লি অইযাল্ লা-তুমাত্তা'ঊনা ইল্লা-ক্বলীলা-।

আবদুস শহীদ নাসিম

বলো: কে তোমাদের রক্ষা করবে আল্লাহর থেকে যদি তিনি তোমাদের অমঙ্গল করার এরাদা করেন? অথবা তিনি যদি তোমাদের মঙ্গল করার এরাদা করেন, তবে কে তোমাদের ক্ষতি করবে? তারা নিজেদের জন্যে আল্লাহর পরিবর্তে কোনো অলি কিংবা সাহায্যকারী পাবেনা।

জহুরুল হক

তুমি বলো - - ''কে আছে যে তোমাদের ‌র থেকে বাধা দিতে পারে যদি তিনি তোমাদের জন্য অনিষ্ট ইচ্ছা করেন অথবা তোমাদের জন্য অনুগ্রহ চান?’’ আর তাদের জন্য ‌কে বাদ দিয়ে তারা পাবে না কোনো অভিভাবক, আর না কোনো সাহায্যকারী।

বাংলা উচ্চারণ

কুল্ মান্ যাল্লাযী ইয়া'ছিমুকুম্ মিনাল্লা-হি ইন্ আর-দা বিকুম্ সূ-য়ান্ আও আর-দা বিকুম্ রহ্মাহ্ অলা-ইয়াজ্বিদূনা লাহুম্ মিন্ দূনিল্লা-হি অলিয়্যাঁও অলা-নাছীর-।

আবদুস শহীদ নাসিম

অবশ্যি জানেন তোমাদের মধ্যে কারা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, আর কারা তাদের ভাইদের বলে: ‘আমাদের সাথে আসো।’ তারা যুদ্ধে অংশ নেয়না, সামান্য ছাড়া।

জহুরুল হক

আলবৎ জেনে গেছেন তোমাদের মধ্যের বাধাদান - কারীদের, আর যারা তাদের ভাই - বিরাদরের প্রতি বলে - - ''আমাদের সঙ্গে এখানে চলে এসো।’’ আর তারা যুদ্ধে আসে না অল্প কয়জন ছাড়া, - -

বাংলা উচ্চারণ

ক্বদ্ ইয়া'লামু ল্লা-হুল্ মু'আওঁওয়িক্বীনা মিন্কুম্ অল্ক্ব-য়িলীনা লিইখ্ওয়া-নিহিম্ হালুম্মা ইলাইনা-অলা- ইয়াতূনাল্ বাসা ইল্লা- ক্বলীলা-।

আবদুস শহীদ নাসিম

তোমাদের প্রতি সংকীর্ণ মনোভাবের কারণে। যখন ভয়ের সময় আসে, তুমি তাদের দেখো, মরণের ভয়ে মূর্ছা যাওয়া ব্যক্তির মতো তারা চোখ উল্টিয়ে তোমার দিকে তাকায়। আবার যখন ভয় চলে যায় তখন সম্পদের লোভে তারা তোমাদের প্রতি ভাষার তীর নিক্ষেপ করে। এরা ঈমান আনেনি। ফলে, তাদের আমল বিনষ্ট করে দিয়েছেন, আর এটা আল্লাহর জন্যে খুবই সহজ।

জহুরুল হক

তোমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে। কিন্তু যখন কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখতে পাবে তারা তোমার দিকে চেয়ে আছে, - - তাদের চোখ ঘুরছে তার মতো যে মৃত্যুর কারণে মূর্চ্ছা গেছে। তারপর যখন বিপদ চলে যায় তখন তারা তোমাদের আঘাত করে তীক্ষ জিহবা দিয়ে সৌভাগ্যের জন্য ঈর্ষান্বিত হয়ে। এরা বিশ্বাস করে নি, সেজন্য তাদের কীর্তিকলাপ বিফল করেছেন। আর এটি তো ‌র জন্য সহজ।

বাংলা উচ্চারণ

আশিহ্হাতান্ 'আলাইকুম্ ফাইযা-জ্বা-য়াল্ খাওফু রয়াইতাহুম্ ইয়ান্জুরূনা ইলাইকা তাদূরু আ'ইয়ূনুহুম্ কাল্লাযী ইয়ুগ্শা- 'আলাইহি মিনাল্ মাওতি ফা ইযা-যাহাবাল্ খওফু সালাকুকুম্ বিআল্সিনাতিন্ হিদা-দিন্ আশিহ্হাতান্ 'আলাল্ খর্ই উলা-য়িকা লাম্ ইয়ুমিনূ ফাআহ্বাত্বোয়াল্লা-হু আ'মা-লাহুম্ অকা-না যা-লিকা 'আলাল্লা-হি ইয়াসীর-।

আবদুস শহীদ নাসিম

তারা ধারণা করছিল সম্মিলিত বাহিনী চলে যায়নি। সম্মিলিত বাহিনী যদি আবার এসে পড়ে, তখন তারা কামনা করবে যে, ভালো হতো তারা যদি বেদুঈনদের সাথে থেকে তোমাদের খোঁজখবর নিতো! তোমাদের মাঝে অবস্থান করলেও তারা যুদ্ধ করতো সামান্যই।

জহুরুল হক

তারা ভেবেছিল যে জোট - বাঁধা ফৌজ চলে যাচ্ছে না, আর যদি জোট - বাধাঁ ফৌজ আসত তবে তারা কামনা করত - - যদি তারা আরবের বেদুইন হয়েও জিজ্ঞাসাবাদ করতে পারত তোমাদের খোঁজখবর সন্বন্ধে। আর যদি তারা তোমাদের সঙ্গেও থাকে তবু তারা যুদ্ধ করত না অল্প একটু ছাড়া।

বাংলা উচ্চারণ

ইয়াহ্সাবূ নাল্ আহ্যা-বা লাম্ ইয়ায্হাবূ অইঁ ইয়াতিল্ আহ্যা-বু ইয়াঅদ্দূ লাও আন্নাহুম্ বা-দূনা ফিল্ আ'র-বি ইয়াস্য়ালূনা 'আন্ আম্বা-য়িকুম্ অলাও কা-নূ ফীকুম্ মা-ক্ব-তালূ য় ইল্লা- ক্বলীলা।

আবদুস শহীদ নাসিম

তোমাদের যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের সাফল্যের আশা করে এবং বেশি বেশি যিকির করে তাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।

জহুরুল হক

তোমাদের জন্য নিশ্চয়ই ‌র রসূলের মধ্যে রয়েছে এক অত্যুৎকৃষ্ট দৃষ্টান্ত তার জন্য যে ‌কে ও আখেরাতের দিনকে কামনা করে আর ‌কে প্রচুর পরিমাণে স্মরণ করে!

বাংলা উচ্চারণ

লাক্বদ্ কা-না লাকুম্ ফী রসূলিল্লা-হি উস্ওয়াতুন্ হাসানাতুল্ লিমান্ কা-না ইর্য়াজুল্লা-হা অল্ইয়াওমাল্ আ-খির অযাকারল্লা-হা কাছীর-।

আবদুস শহীদ নাসিম

মুমিনরা যখন সম্মিলিত বাহিনী দেখেছিল, তারা বলে উঠেছিল: ‘এর ওয়াদাই তো এবং তাঁর রসূল আমাদের দিয়েছেন এবং ও তাঁর রসূল সত্য বলেছেন।’ ফলে তাদের ঈমান ও আত্মসমর্পণের মাত্রা বেড়ে গিয়েছিল।

জহুরুল হক

আর যখন মুমিনগণ জোট - বাঁধা ফৌজের দেখা পেল তারা বললে - - ''এটিই তো তাই যার কথা ও তাঁর রসূল আমাদের কাছে পূর্বাভাস দিয়েছিলেন, আর ও তাঁর রসূল সত্যকথাই বলেছিলেন। আর এটি তাদের বিশ্বাস ও আনুগত্য ব্যতীত অন্য কিছু বাড়ায় নি।

বাংলা উচ্চারণ

অলাম্মা- রয়াল্ মুমিনূনাল্ আহ্যা-বা ক্ব-লূ হাযা-মা-অ 'আদানাল্লা-হু অরসূলুহূ অছদাক্বাল্লা-হু অ রসূলুহূ অমা-যা-দাহুম্ ইল্লা য় ঈমা-নাঁও অতাস্লীমা-।

আবদুস শহীদ নাসিম

একদল আল্লাহর সাথে করা তাদের অংগীকার সত্যে পরিণত করেছে, তাদের কেউ কেউ নিজের নজরানা পূর্ণ করেছে, আর কিছু সংখ্যক অপেক্ষায় আছে। তারা তাদের নীতি কিছুমাত্র বদলায়নি।

জহুরুল হক

মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে যারা ‌র সঙ্গে তারা যা ওয়াদা করেছে সে - সন্বন্ধে সত্যপরায়ণতা অবলন্বন করে, সেজন্যে তাদের মধ্যে কেউ - কেউ তার ব্রত পূর্ণ করেছে, আর তাদের মধ্যে কেউ - কেউ প্রতীক্ষা করছে, আর তারা কোনো বদলানো বদলায় নি, - -

বাংলা উচ্চারণ

মিনাল্ মুমিনীনা রিজ্বা-লুন্ ছদাকু মা- 'আ-হাদুল্লা-হা 'আলাইহি ফামিন্ হুম্ মান্ ক্বদোয়া- নাহ্বাহূ অমিন্হুম্ মাইঁ ইয়ান্তাজিরু অমা-বাদ্দালূ তাব্দীলা-।

আবদুস শহীদ নাসিম

যাতে করে সত্যপন্থীদের পুরস্কৃত করেন তাদের সত্যবাদিতার জন্যে, আর ইচ্ছা করলে মুনাফিকদের শাস্তি দেন, কিংবা তাদের তওবা কবুল করেন। নিশ্চয়ই পরম ক্ষমাশীল, অতীব দয়াবান।

জহুরুল হক

যেন পুরস্কৃত করতে পারেন সত্যপরায়ণদের তাদের সত্যনিষ্ঠার জন্যে, আর তিনি ইচ্ছা করলে মুনাফিকদের শাস্তি দিতে পারেন অথবা তাদের প্রতি ফিরতেও পারেন। নিঃসন্দেহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

লিইয়াজযিয়াল্লা-হুছ্ ছোয়া- দিক্বীনা বিছিদ্ক্বিহিম্ অ ইয়ু'আয্যিবাল্ মুনা-ফিক্বীনা ইন্ শা-য়া আও ইয়াতূবা 'আলাইহিম্ ইন্নাল্লা-হা কা-না গফূর্রা রহীমা।

আবদুস শহীদ নাসিম

কাফিরদের ফিরিয়ে দিলেন তাদের ক্ষোভসহ। তারা কোনো ফায়দা হাসিল করেনি। যুদ্ধে মুমিনদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট। আর অতীব শক্তিধর মহাপরাক্রমশালী।

জহুরুল হক

আর প্রতিহত করেছিলেন তাদের যারা তাদের আক্রোশবশত অবিশ্বাস পোষণ করেছিল, তারা ভাল কিছুই লাভ করতে পারে নি। আর যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট ছিলেন। আর হচ্ছেন মহাবলীয়ান, মহাশক্তিশালী।

বাংলা উচ্চারণ

অ রদ্দাল্ লাহুল্ লাযীনা কাফারূ বি গইজিহিম্ লাম্ ইয়ানা-লূ খইর- অ কাফাল্লা- হুল্ মুমিনীনাল্ ক্বিতা-ল্ অ কা-না ল্লা-হু ক্বওয়িয়্যান্ 'আযীযা-।

আবদুস শহীদ নাসিম

আহলে কিতাবদের (ইহুদিদের) যারা তাদের সাহায্য করেছিল, তাদেরকে তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ঢুকিয়ে দিলেন ভয়। এখন তোমরা তাদের কিছু সংখ্যককে হত্যা করছো আর কিছু সংখ্যককে করছো বন্দী।

জহুরুল হক

আর গ্রন্থধারীদের মধ্যের যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদের তিনি নামিয়ে এনেছিলেন তাদের দুর্গ থেকে, আর তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করেছিলেন, একদলকে তোমরা হত্যা করেছিলে ও বন্দী করেছিলে আরেক দলকে।

বাংলা উচ্চারণ

অ আন্যালাল্লাযীনা জোয়াহারূ হুম্ মিন্ আহ্লিল কিতা-বি মিন্ ছোয়াইয়া-ছীহিম্ অ ক্বযাফা ফী কুলূ বিহির্মু রু'বা-ফারীক্বন্ তাক্বতুলূনা অ তাসিরূনা ফারীক্ব-।

আবদুস শহীদ নাসিম

আর তিনি তোমাদেরকে ওয়ারিশ বানিয়ে দিলেন তাদের জমিন, ঘরবাড়ি ও মাল - সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা কখনো আগমন করোনি। সব বিষয়ে সর্বশক্তিমান।

জহুরুল হক

আর তিনি তোমাদের উত্তরাধিকার করতে দিলেন তাদের জমিজমা ও তাদের বাড়িঘর ও তাদের ধনসম্পত্তি এবং এক দেশ যেখানে তোমরা অভিযান চালাও নি। আর সব - কিছুর উপরেই পরম ক্ষমতাবান।

বাংলা উচ্চারণ

অ আওরছাকুম্ র্আদ্বোয়াহুম্ অ দিয়া-রহুম্ অআমওয়া-লাহুম্ অ র্আদ্বোয়াল্লাম্ তাত্বোয়ায়ূহা- অকা-না ল্লা-হু 'আলা-কুল্লি শাইয়িন ক্বাদীর-।

আবদুস শহীদ নাসিম

হে নবী! তোমার স্ত্রীদের বলো: ‘‘তোমরা যদি দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো, তবে আসো আমি তোমাদের ভোগ - বিলাসের সামগ্রী দিয়ে সুন্দরভাবে বিদায় করে দেই।

জহুরুল হক

হে প্রিয় নবী! তোমার স্ত্রীগণকে বলো - - ''তোমরা যদি দুনিয়ার জীবনটা ও তার শোভা - সৌন্দর্য কামনা কর তাহলে এসো, আমি তোমাদের ভোগ্যবস্তুর ব্যবস্থা করে দেব এবং তোমাদের বিদায় দেব সৌজন্যময় বিদায়দানে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহান নাবিয়্যু কুল্ লিআয্ওয়া-জ্বিক্ব ইন্ কুন্তুন্না তুরিদ্নাল্ হাইয়া-তাদ্ দুন্ইয়া-অযীনাতাহা-ফাতা'আ-লাইনা উমাত্তি'কুন্না অ উর্সারিহ্কুন্না সারা-হান্ জ্বামীলা-।

আবদুস শহীদ নাসিম

আর যদি তোমরা ও তাঁর রসূলকে চাও এবং চাও, সেক্ষেত্রে তোমাদের মধ্যকার কল্যাণপরায়ণ নারীদের জন্যে প্রস্ত্তত রেখেছেন মহাপুরস্কার।’’

জহুরুল হক

আর যদি তোমরা ‌কে ও তাঁর রসূলকে এবং আখেরাতে আবাস কামনা করে থাক তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যের সৎকর্মশীলদের জন্য প্রস্তুত করেছেন এক বিরাট প্রতিদান।

বাংলা উচ্চারণ

অ ইন্ কুন্তুন্না তুরিদ্নাল্লা-হা অ রাসূলাহূ অদ্দা-রল্ আ-খিরতা ফাইন্নাল লা-হা আ'আদ্দা লিল্ মুহ্সিনা-তি মিন্কুন্না আজরান্ 'আজীমা-।

আবদুস শহীদ নাসিম

হে নবীর স্ত্রীরা! তোমাদের মধ্যে কেউ যদি সুস্পষ্ট ফাহেশা কাজ করে, তার আযাব (দন্ড) করা হবে দ্বিগুণ এবং এটা আল্লাহর জন্যে খুবই সহজ।

জহুরুল হক

হে নবীর পত্নীগণ! তোমাদের মধ্যের কেউ যদি স্পষ্ট অশালীনতা নিয়ে আসে, তারজন্য শাস্তিকে দ্বিগুণে বর্ধিত করা হবে। আর এটি ‌র জন্যে সহজ।

বাংলা উচ্চারণ

ইয়া-নিসা-য়ান্ নাবিয়্যি মাইঁ ইয়্যাতি মিন্কুন্না বিফা-হিশাতিম্ মুবায়্যিনাতিঁই ইয়ুদ্বোয়া-'আফ্ লাহাল্ 'আযা-বু দ্বি'ফাইন্ অ কা-না যা-লিকা 'আলাল্লা-হি ইয়াসীর-।

আবদুস শহীদ নাসিম

আর তোমাদের মধ্যে যে কেউ ও তাঁর রসূলের জন্যে বিনয়ী হবে এবং আমলে সালেহ্ করবে, তাকে আমরা পুরস্কার দেবো দুইবার, আর তার জন্যে আমরা প্রস্তুত রেখেছি সম্মানজনক জীবিকা।

জহুরুল হক

আর তোমাদের মধ্যে যে কেউ ‌র প্রতি ও তাঁর রসূলের প্রতি অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমরা তার প্রতিদান তাকে দেব দুই দফায়, আর আমরা তার জন্য প্রস্তুত রেখেছি এক সম্মানজনক জীবিকা।

বাংলা উচ্চারণ

অমাইঁ ইয়াকনুত্ মিন্কুন্না লিল্লা-হি অরসূলিহী অতা'মাল্ ছোয়া-লিহান্ নুতিহা য় আজরহা-র্মারতাইনি অ 'আতাদ্না-লাহা-রিয্ক্বন্ কারীমা-।

আবদুস শহীদ নাসিম

হে নবীর স্ত্রীরা! তোমরা অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পর পুরুষের সাথে এমন ললিত কণ্ঠে কথা বলোনা, যাতে করে এমন কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে পড়ে যার অন্তরে রোগ আছে। তোমরা প্রচলিত পন্থায় যথাযথ কথা বলো।

জহুরুল হক

হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য কোন স্ত্রীলোকদের মতন নও, যদি তোমরা ধর্মভীরুতা অবলন্বন কর তবে কথাবার্তায় তোমরা কোমল হয়ো না, পাছে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা বলো উত্তম কথাবার্তা।

বাংলা উচ্চারণ

ইয়া-নিসা-য়ান্ নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান্নিসা-য়ি ইনিত তাক্বাইতুন্না ফালা- তাখ্দ্বোয়া'না বিল্ ক্বাওলি ফাইয়াত্ব মা'আল্ লাযী ফী ক্বল্বিহী মারাদ্বুঁও অকুল্না ক্বওলাম্ মা'রূফা-।

আবদুস শহীদ নাসিম

তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। তোমরা পূর্বের জাহেলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবেনা, কায়েম করো, যাকাত প্রদান করো এবং ও তাঁর রসূলের আনুগত্য করো। চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে হে আহলে বাইত (নবীর পরিবার) এবং তোমাদের সম্পূর্ণরূপে পাক পবিত্র করতে।

জহুরুল হক

আর তোমাদের বাড়িতে তোমরা অবস্থান করবে, আর পূর্ববর্তী অজ্ঞানতার যুগের প্রদর্শনীর ন্যায় প্রদর্শন করো না, আর কায়েম করো ও যাকাত আদায় করো, আর ‌র ও তাঁর রসূলের আজ্ঞা পালন করো। নিঃসন্দেহে চান, হে গৃহবাসিনীগণ! তোমাদের পবিত্র করতে পবিত্রতার দ্বারা।

বাংলা উচ্চারণ

অর্ক্বনা ফী বুইয়ূতিকুন্না অলা-তার্বারজনা তার্বারুজ্বাল্ জ্বা-হিলিয়্যাতিল্ ঊলা-অআক্বিম্নাছ্ ছলা-তা অআ-তীনায্ যাকা-তা অআত্বি'না ল্লা-হা অরসূলাহ্ ইন্নামা-ইয়ুরীদুল্লা-হু লিইয়ুয্হিবা 'আন্কুর্মু রিজসা আহ্লাল্ বাইতি অইয়ুত্বোয়াহ্হিরকুম্ তাত্ব হীর-।

আবদুস শহীদ নাসিম

তোমরা যিকির করো (আলোচনা ও পাঠ করো) তোমাদের ঘরে যে আল্লাহর আয়াত ও হিকমতের কথা তিলাওয়াত করা হয়, তা। নিশ্চয়ই অতীব সূক্ষ্মদর্শী ও গভীরভাবে জ্ঞাত।

জহুরুল হক

আর স্মরণ রাখো তোমাদের ঘরে যা পাঠ করা হয় ‌র নির্দেশাবলী ও জ্ঞানভান্ডার থেকে। নিঃসন্দেহ হচ্ছেন গুপ্ত বিষয়ে জ্ঞাতা, পূর্ণ ওয়াকিফহাল।

বাংলা উচ্চারণ

অর্য্কুনা মা-ইয়ুত্লা-ফী বুইয়ূতিকুন্না মিন্ আ-ইয়া-তি ল্লা-হি অল্ হিক্মাহ্ ইন্নাল্লা-হা কা-না লাত্বীফান্ খবীর-।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই মুসলিম (আত্মসমর্পণকারী) পুরুষ ও মুসলিম নারী, পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌনাংগ হিফাযতকারী পুরুষ ও যৌনাংগ হিফাযতকারী নারী, বেশি বেশি আল্লাহর যিকিরকারী পুরুষ ও নারী, এদের জন্যে প্রস্তুত রেখেছেন মাগফিরাত আর শ্রেষ্ঠ প্রতিদান।

জহুরুল হক

নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী এবং পুরুষ ও নারী, এবং অনুগত পুরুষ ও অনুগত নারী, আর সত্যনিষ্ট পুরুষ ও সত্যনিষ্ট নারী, আর অধ্যবসায়ী পুরুষ ও অধ্যবসায়ী নারী, আর বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী আর দানশীল পুরুষ ও দানশীল নারী, আর রোযাদার পুরুষ ও রোযাদার নারী, আর নিজেদের আবরুরক্ষাকারী পুরুষ ও রক্ষাকারী নারী, আর ‌কে বহুলভাবে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী - - এদের জন্য ব্যবস্থা করেছেন পরিত্রাণ ও এক বিরাট প্রতিদান।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুস্লিমীনা অল্ মুস্লিমা-তি অল্ মুমিনীনা অল্মুমিনা-তি অল্ ক্ব-নিতীনা অল্ ক্ব-নিতা-তি অছ্ ছোয়া-দ্বিকীনা অছ্ ছোয়া-দিক্ব-তি অছ্ছোয়াবিরীনা অছ্ছোয়াবির-তি অল্খ-শি'ঈনা অল্ খা-শি'আ-তি-অল্মুতাছোয়াদ্দিক্বীনা অল্ মুতাছোয়াদ্দি ক্ব-তি অছ্ছোয়া-য়িমীনা অছ্ছোয়া-য়িমা-তি অল্ হা- ফিজীনা ফুরূজ্বাহুম্ অল্ হা-ফিজোয়া-তি অয্যা-কিরীনা ল্লা-হা কাছীরঁও অয্যা-কির-তি আ'আদ্দাল্লা-হু লাহুম্ মাগ্ফিরতাঁও অ আজরন্ 'আজীমা-।

আবদুস শহীদ নাসিম

এবং তাঁর রসূল কোনো বিষয়ে ফায়সালা দেয়ার পর সে বিষয়ে কোনো পুরুষ বা নারীর ভিন্ন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। যে কেউ এবং তাঁর রসূলকে অমান্য করবে, সে হবে সুস্পষ্ট বিপথগামী।

জহুরুল হক

আর একজন মুমিনের পক্ষে উচিত নয় বা একজন নারীরও নয় যে যখন ও তাঁর রসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন তাদের সে ব্যাপারে তাদের জন্য কোনো মতামত থাকে। আর যে কেউ ‌কে ও তাঁর রসূলকে অমান্য করে সে তাহলে নিশ্চয়ই বিপথে গেছে স্পষ্ট বিপথ গমনে।

বাংলা উচ্চারণ

অমা-কা-না লিমুমিনিঁও অলা-মুমিনা-তিন্ ইযা-ক্বদ্বোয়াল্লা-হু অ রসূলুহূ য় আম্রন্ আইঁ ইয়াকূনা লাহুমুল্ খিয়ারতু মিন্ আম্রিহিম্ অমাইঁ ইয়া' ছিল্লা-হা অরসূলাহূ ফাক্বদ্ দ্বোয়াল্লা দ্বোয়ালা- লাম্ মুবীনা।-

আবদুস শহীদ নাসিম

স্মরণ করো, যাকে (যায়েদকে) অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছো, তুমি তাকে বলছিলে: ‘তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো।’ তুমি তোমার মনে যে কথা গোপন রাখছো সে কথা প্রকাশ করে দিচ্ছেন। তুমি ভয় করছো, পাছে লোক কিছু বলে। অথচ তোমার জন্যে অধিকতর সংগত হলো আল্লাহকে ভয় করা। তারপর যায়েদ যখন তার (যয়নবের) সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, যাতে করে মুমিনদের মুখডাকা পুত্ররা নিজেদের স্ত্রীর সাথে বিবাহ বন্ধন ছিন্ন করলে সেসব নারীদের বিয়ে করার ক্ষেত্রে মুমিনরা কোনো প্রকার সংকোচ না করে। আল্লাহর নির্দেশ অবশ্যি কার্যকর হতে হবে।

জহুরুল হক

আর স্মরণ করো! তুমি তাকে বলেছিলে যার প্রতি অনুগ্রহ করেছেন ও যার প্রতি তুমি অনুগ্রহ করেছ - - ''তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো, আর ‌কে ভয়ভক্তি করো, আর তুমি তোমার অন্তরে যা লুকিয়ে রেখেছিলে তা প্রকাশ করে দিচ্ছেন, আর তুমি মানুষকে ভয় করেছিলে, অথচ ‌রই বেশী অধিকার যে তুমি তাঁকেই ভয় করবে।’’ কিন্তু যায়েদ যখন তার থেকে বিবাহবন্ধন সন্বন্ধে মীমাংসা করে ফেলল তখন আমরা তাকে তোমার সাথে বিবাহ দিলাম - - যাতে মুমিনদের উপরে কোন বাধা না থাকে তাদের পালকপুত্রদের স্ত্রীদের ব্যাপারে, যখন তারা তাদের থেকে বিবাহবন্ধন সন্বন্ধে মীমাংসা করে ফেলে। আর ‌র নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে।

বাংলা উচ্চারণ

অইয্ তাকুলু লিল্লাযী য় আন্'আমাল্লা-হু 'আলাইহি অআন্'আম্তা 'আলাইহি আম্সিক্ 'আলাইকা যাওজ্বাকা অ ত্তাক্বিল্লা-হা অ তুখ্ফী ফী নাফ্সিকা মাল্লা-হু মুব্দীহি অ তাখ্শান্ না-সা অল্লাহু আহাককু আন্ তাখ্শা-হ্ ফালাম্মা-ক্বাদ্বোয়া-যাইদুম্ মিন্হা-অত্বোয়ারান্ যাওঅজনাকাহা-লিকাই লা-ইয়াকূনা 'আলাল্ মুমিনীনা হারাজুন্ ফী য়আয্ওয়া-জ্বি আদ্'ইয়া-য়িহিম্ ইযা-ক্বদ্বোয়াও মিন্হুন্না অত্বোয়ার- অ কা-না আম্রুল্লা-হি মাফ্'ঊলা-।

আবদুস শহীদ নাসিম

নবীর জন্যে যা ফরয (আইন সংগত) করে দিয়েছেন তা বাস্তবায়ন করতে তার কোনো বাধা নেই। যেসব নবী অতীত হয়েছে, তাদের ক্ষেত্রেও এটাই ছিলো আল্লাহর সুন্নত (নিয়ম)। আর আল্লাহর নির্দেশ অবশ্যি একটি সুনিশ্চিত ফায়সালা।

জহুরুল হক

নবীর জন্য কোনো বাধা নেই তাতে যা তাঁর জন্য বিধিবদ্ধ করেছেন। ‌র নিয়মনীতি তাদের ক্ষেত্রে যারা এর আগে গত হয়ে গেছে। আর ‌র বিধান হচ্ছে সুনির্দিষ্টভাবে নির্ধারিত, - -

বাংলা উচ্চারণ

মা-কা-না 'আলান নাবিয়্যি মিন্ হারাজ্বিন ফীমা- ফারাদ্বোয়াল্লা-হু লাহ্ সুন্নাতাল্লা-হি ফীল্লাযীনা খালাও মিন্ ক্বাব্ল্ অ কা-না আম্রুল্লাহি ক্বাদারাম্ মাকদূরা-নি।

আবদুস শহীদ নাসিম

তারা আল্লাহর রিসালাত (বার্তা) পৌঁছে দিতো, তাঁকে ভয় করতো এবং তাঁকে ছাড়া আর কাউকেও ভয় করতো না। আর হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ্ই কাফী (যথেষ্ট)।

জহুরুল হক

যারা ‌র বাণী পৌঁছে দেয় এবং তাঁকে ভয় করে, আর ছাড়া আর কাউকেও ভয় করে না। আর ‌ই যথেষ্ট হিসাব - রক্ষকরূপে।

বাংলা উচ্চারণ

ল্লাযীনা ইয়ুবাল্লিগূনা রিসা-লা-তি ল্লা-হি অ ইয়াখ্ শাওনাহূ অলা- ইয়াখ্শাওনা আহাদান্ ইল্লাল্লা-হ্ অকাফা-বিল্লা-হি হাসীবা-।

আবদুস শহীদ নাসিম

মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। প্রতিটি বিষয়ে জ্ঞাত।

জহুরুল হক

মুহাম্মদ তোমাদের লোকেদের মধ্যের কোন একজনেরও পিতা নন, বরং তিনি হচ্ছেন ‌র একজন রসূল, আর নবীগণের সীলমোহর। আর হচ্ছেন সব - কিছুতেই সর্বজ্ঞাতা।

বাংলা উচ্চারণ

মা-কা-না মুহাম্মাদুন্ আবা য় আহাদিম্ র্মি রিজ্বা-লিকুম্ অলা-র্কি রাসূলা ল্লা-হি অ খ-তামা ন্নাবিয়্যীনা অকা-না ল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীমা-।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা আল্লাহকে যিকির করো বেশি বেশি যিকির,

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! ‌কে স্মরণ করো প্রচুর স্মরণে,

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানুয্ কুরুল্লা-হা যিক্রন্ কাছীর-।

আবদুস শহীদ নাসিম

এবং তাঁর তসবিহ্ করো সকাল আর সন্ধ্যায় ।

জহুরুল হক

আর তাঁর মহিমা কীর্তন করো সকালে ও সন্ধ্যায়।

বাংলা উচ্চারণ

অ সাব্বিহূ হু বুক্রতাঁও অআছীলা-।

আবদুস শহীদ নাসিম

তিনি তোমাদের প্রতি (রহমত ও অনুগ্রহ) করেন আর তাঁর ফেরেশতারাও তোমাদের জন্যে তাঁর রহমত প্রার্থনা করে তোমাদেরকে অন্ধকাররাশি থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্যে। তিনি মুমিনদের প্রতি অতীব দয়াবান।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি তোমাদে প্রতি আশীর্বাদ করেছেন আর তাঁর ফিরিশ্‌তাগণও, যেন তিনি তোমাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোকের দিকে। আর তিনি মুমিনদের প্রতি অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

হুওয়াল্লাযী ইয়ুছোয়াল্লী 'আলাইকুম্ অমালা-য়িকাতুহূ লিইয়ুখ্রিজ্বাকুম্ মিনাজ্ জুলুমা-তি ইলান্ র্নূ অকা-না বিল্মুমিনীনা রহীমা-।

আবদুস শহীদ নাসিম

যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে ‘সালাম’ এবং তিনি তাদের জন্যে প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।

জহুরুল হক

যেদিন তারা তাঁর সঙ্গে মোলাকাত করবে সেদিন তাদের সম্ভাষণ হবে ''সালাম’’! আর তাদের জন্য তিনি তৈরী রেখেছেন এক মহান প্রতিদান।

বাংলা উচ্চারণ

তাহিয়্যাতুহুম্ ইয়াওমা ইয়াল্ক্বওনাহূ সালা-মুন্ অ'আদ্দা লাহুম্ আজরন্ করীমা-।

আবদুস শহীদ নাসিম

হে নবী! আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে,

জহুরুল হক

হে প্রিয় নবী! আমরা নিশ্চয়ই তোমাকে পাঠিয়েছি একজন সাক্ষীরূপে, আর একজন সুসংবাদদাতারূপে, আর একজন সতর্ককারীরূপে,

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহান্নাবিয়্যু ইন্না য় র্আসালনা-কা শা-হিদাঁও অ মুবাশ্শিরাঁও অ নাযীরা-।

আবদুস শহীদ নাসিম

আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহবানকারী হিসেবে এবং এক উজ্জ্বল প্রদীপ হিসেবে।

জহুরুল হক

আর আল্লাহর প্রতি তাঁর অনুমতিক্রমে একজন আহবায়করূপে, আর একটি উজ্জ্বল প্রদীপরূপে।

বাংলা উচ্চারণ

অ দা-'ইয়ান্ ইলাল্লা-হি বিইয্নিহী অ সিরা-জ্বাম্ মুনীর-।

আবদুস শহীদ নাসিম

তুমি মুমিনদের সুসংবাদ দাও যে, তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ।

জহুরুল হক

আর মুমিনদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ‌র কাছ থেকে রয়েছে এক বিরাট করুণাভান্ডার।

বাংলা উচ্চারণ

অ বাশ্শিরিল্ মুমিনীনা বিআন্না লাহুম্ মিনাল্লা-হি ফাদ্ব্লান্ কাবীর-।

আবদুস শহীদ নাসিম

তুমি এবং মুনাফিকদের আনুগত্য করোনা, তাদের দেয়া কষ্ট উপেক্ষা করো, আর তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আর উকিল হিসেবে আল্লাহ্ই কাফী।

জহুরুল হক

আর তুমি অবিশ্বাসীদের ও মুনাফিকদের আজ্ঞাপালন করো না, আর ওদের বিরক্তিকর ব্যবহার উপেক্ষা করো এবং আল্লাহর উপরে তুমি নির্ভর করো। আর আল্লাহই কর্ণধাররূপে যথেষ্ট।

বাংলা উচ্চারণ

অলা তুত্বি'ইল্ কা-ফিরীনা অল্ মুনা-ফিক্বীনা অদা' আযা-হুম্ অ তাওয়াক্কাল্ 'আলাল্লা-হ্ অকাফা-বিল্লা-হি অকীলা-।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা নারীদের বিয়ে করার পর, তাদের স্পর্শ করার আগেই যদি তালাক দাও, সেক্ষেত্রে তোমাদের জন্যে তাদের কোনো ইদ্দত পালন করতে হবেনা, যা তোমরা গণনা করবে। এ অবস্থায় তোমরা তাদেরকে কিছু অর্থ সামগ্রী দেবে এবং সুন্দরভাবে তাদের বিদায় করবে।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তোমরা যখন নারীদের বিবাহ করো এবং তাদের স্পর্শ করার আগেই যদি তাদের তোমরা তালাক দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য তাদের উপরে ইদ্দতের কোনো - কিছু নির্ধারণ করবার থাকবে না, কিন্তু তাদের জন্য সংস্থান করো এবং তাদের বিদায় দিয়ো সৌজন্যময় বিদায়দানে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানূ য় ইযা- নাকাহ্তুমুল্ মুমিনা-তি ছুম্মা ত্বোয়াল্লাকতুমূ হুন্না মিন্ ক্বব্লি আন্ তামাস্সূহুন্না ফামা-লাকুম্ 'আলাইহিন্না মিন্ 'ইদ্দাতিন্ তা'তাদ্দূনাহা- ফামাত্তি'ঊ হুন্না অর্সারিহূ হুন্না সার-হান্ জ্বামীলা-।

আবদুস শহীদ নাসিম

হে নবী! আমরা তোমার জন্যে হালাল করেছি তোমার স্ত্রীদের, যাদের তুমি মোহরানা দিয়ে বিয়ে করেছো এবং হালাল করেছি ফায় হিসেবে তোমাকে যা দিয়েছেন তা থেকে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে। (এছাড়া তোমার জন্যে বিয়ে করা হালাল করেছি) তোমার চাচার কন্যাদের, তোমার ফুফুর কন্যাদের, তোমার মামার কন্যাদের, তোমার খালার কন্যাদের - যারা তোমার সাথে হিজরত করেছে। আর যে নারী নিজেকে বিয়ে করার জন্যে নবীর কাছে নিবেদন (offer) করে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে (তাকে বিয়ে করাও হালাল করেছি)। এ বৈধতা বিশেষভাবে তোমার জন্যে, অন্য মুমিনদের জন্যে নয়, যাতে করে তোমার কোনো অসুবিধা না হয়। মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে যে বিধান (আগেই) দিয়েছি২, তা আমি জানি। পরম ক্ষমাশীল, অতীব দয়াবান।

জহুরুল হক

হে প্রিয় নবী! আমরা তোমার জন্য তোমার স্ত্রীদের বৈধ করেছি যাদের তুমি তাদের দেনমোহর আদায় করেছ, আর যাদের তোমার ডান হাত ধরে রেখেছে, তাদের মধ্য থেকে যাদের তোমাকে যুদ্ধের দানরূপে দিয়েছেন, আর তোমার চাচার মেয়েদের ও তোমার ফুফুর মেয়েদের এবং তোমার মামার মেয়েদের ও তোমার মাসীর মেয়েদের - - যারা তোমার সঙ্গে হিজরত করেছে, আর কোনো নারী যদি সে নবীর কাছে নিজেকে সমর্পণ করে, যদি নবীও তাকে বিবাহ করতে চান - - এটি বিশেষ করে তোমার জন্য, মুমিনগণকে বাদ দিয়ে। আমরা অবশ্যই জানি তাদের জন্য আমরা কী বিধান দিয়েছি তাদের স্ত্রীদের সন্বন্ধে আর তাদের ডান হাত যাদের ধরে রেখেছে তাদের সন্বন্ধে, যেন তোমার উপরে বাধা না থাকে। আর হচ্ছেন পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহান্নাবিয়্যু ইন্না য় আহ্লাল্না-লাকা আয্ওয়া-জ্বাকাল্ লা-তী য় আ-তাইতা উজুরহুন্না অমা-মালাকাত্ ইয়ামীনুকা মিম্মা য় আফা-য়াল্লা-হু 'আলাইকা অ বানা-তি 'আম্মিকা অ বানা-তি 'আম্মা-তিকা অ বানা-তি খ-লিকা অ বানা-তি খ-লা-তিকাল্ লাতী হা-র্জ্বানা মা'আকা ওয়াম্রয়াতাম্ মুমিনাতান্ ইঁও অহাবাত্ নাফ্সাহা-লিন্নাবিয়্যি ইন্ আর-দান্ নাবিয়্যু আইঁ ইয়াস্তান্কিহাহা- খ-লিছোয়াতাল্ লাকা মিন্ দূনিল্ মুমিনীন্ক্বদ্ 'আলিম্না-মা ফারদ্ব্না-'আলাইহিম্ ফী য় আয্ওয়া-জ্বিহিম্ অমা- মালাকাত্ আইমা-নুহুম্ লিকাইলা-ইয়াকূনা 'আলাইকা হারাজ্ব্ অ কা-নাল্লা-হু গাফূর্রা রহীমা-।

আবদুস শহীদ নাসিম

তুমি তাদের (নিজ স্ত্রীদের) যাকে ইচ্ছা (নিয়ম মাফিক) দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারো। আর তুমি যাকে দূরে রেখেছো তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ হবেনা। এটাই সহজতর, যাতে তোমার স্ত্রীদের চক্ষু শীতল হয়, তারা দুঃখ না পায় এবং তুমি যা দেবে তাতে তাদের প্রত্যেকেই সন্তুষ্ট থাকে। জানেন তোমাদের অন্তরে কী আছে? সর্বজ্ঞানী, সহনশীল।

জহুরুল হক

তাদের মধ্য থেকে যাকে তুমি চাও মুলতুবী রাখতে পার এবং যাকে তুমি চাও তোমার কাছে গ্রহণ করতে পার, আর যাদের তুমি দূরে রেখেছিলে তাদের মধ্যের যাকে তুমি কামনা কর, তাতে তোমার কোনো দোষ হবে না। এটিই বেশী ভাল যেন তাদের চোখ হর্ষোৎফুল্ল হতে পারে ও তারা দুঃখ না করে, আর তারা সন্তষ্ট থাকে তুমি যা তাদের দিচ্ছ তাতে - - তাদের সব - ক’জনকে। আর জানেন যা তোমাদের অন্তরে রয়েছে। আর হচ্ছেন সর্বজ্ঞাতা, অতি অমায়িক।

বাংলা উচ্চারণ

র্তুজ্বী মান্ তাশা-য়ু মিন্হুন্না অ তু'ওয়ী য় ইলাইকা মান্ তাশা-য়্ অমানিব্ তাগইতা মিম্মান্ 'আযাল্তা ফালা-জুনা-হা 'আলাইক্ যা-লিকা আদ্না য় আন্ তার্ক্বার আ'ইয়ুনুহুন্না অলা- ইয়াহ্যান্না অ ইর্য়াদ্বোয়াইনা বিমা য় আ-তাইতাহুন্না কুল্লুহুন্ অল্লা-হু ইয়া'লামু মা-ফী কুলূ বিকুম্ অ কা-নাল ল্লা-হু 'আলীমান্ হালীমা-।

আবদুস শহীদ নাসিম

এর পর তোমার জন্যে আর কোনো নারীকে বিয়ে করা বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তন করে অন্য স্ত্রী গ্রহণ করাও বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয়। প্রতিটি বিষয়ে সূক্ষ্মভাবে দৃষ্টিদাতা।

জহুরুল হক

এরপরে নারীরা তোমার জন্য বৈধ নয়, আর তাও নয় যে তাদের স্থলে অন্য স্ত্রীদের তুমি বদলে নিতে পারবে, যদিও বা তাদের সৌন্দর্য তোমাকে তাজ্জব বানিয়ে দেয় - - তোমার ডান হাতে যাদের ধরে রেখেছে তাদের ব্যতীত। আর হচ্ছেন সব - কিছুর উপরে তীক্ষদৃষ্টিধারী।

বাংলা উচ্চারণ

লা-ইয়াহিল্ল লাকান্নিসা-য়ু মিম্ বা'দু অলা য় আন্ তাবাদ্দালা বিহিন্না মিন্ আয্ওয়া জ্বিওঁ অলাও আ'জ্বাবাকা হুস্নুহুন্না ইল্লা-মা-মালাকাত্ ইয়ামীনুক্ অকা-নাল্লা-হু 'আলা-কুল্লি শাইর্য়ি রক্বীবা-।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমাদের অনুমতি না দেয়া পর্যন্ত খাবার প্রস্তুতির জন্যে অপেক্ষা না করে খাবার গ্রহণের জন্যে নবীর ঘরে প্রবেশ করোনা। তবে যখন ডাকা হয় তখন প্রবেশ করো। আর যখনই খাবার গ্রহণ শেষ হয়, তখন চলে যেয়ো কথাবার্তায় মশগুল না হয়ে। কারণ তোমাদের এ ধরণের আচরণ নবীকে কষ্ট দেয় এবং তোমাদের উঠিয়ে দিতে সে সংকোচ বোধ করে। তবে সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইলে হিজাবের অন্তরাল থেকে চাইবে। এ পন্থাই তোমাদের এবং তাদের অন্তরের জন্যে অধিকতর পবিত্র। তোমাদের কারো জন্যে সংগত নয় আল্লাহর রসূলকে কষ্ট দেয়া এবং তাঁর মৃত্যুর পর কখনো তাঁর স্ত্রীদের বিয়ে করা। আল্লাহর দৃষ্টিতে তোমাদের এসব কাজে জড়ানো গুরুতর অপরাধ।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তোমরা নবীর ঘরগুলোয় প্রবেশ করো না তোমাদের খানাপিনার জন্য অনুমতি না দেওয়া হলে - - রান্নাবান্না শেষ হবার অপেক্ষা না করে, বরং যখন তোমাদের ডাকা হয় তখন তোমরা প্রবেশ করো, তারপর যখন তোমরা খেয়ে নিয়েছ তখন চলে যেও, এবং গড়িমসি করো না বাক্যালাপের জন্য। নিঃসন্দেহ এইসব নবীকে কষ্ট দিয়ে থাকে, অথচ তিনি সংকোচ বোধ করেন তোমাদের জন্য, কিন্তু সত্য সন্বন্ধে সংকোচ করেন না। আর যখন তোমরা তাদের কাছে কোনো - কিছু চাও তখন পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবে। এটিই অধিকতর পবিত্র তোমাদের হৃদয়ের জন্য এবং তাদের হৃদয়ের জন্যেও। এটি তোমাদের জন্য নয় যে তোমার নবীকে উত্ত্যক্ত করবে, আর এটিও নয় যে তার পরে তোমরা কখনো তাঁর পত্নীদের বিবাহ করবে। নিঃসন্দেহে এটি ‌র কাছে গুরুতর ব্যাপার!

বাংলা উচ্চারণ

ইয়া য় আই ইয়ুহাল্ লাযীনা আ-মানূ লা-তাদ্খুলূ বুইয়ূতান্ নাবিয়্যি ইল্লা য় আইঁ ইয়ুযানা লাকুম্ ইলা-ত্বোয়া'আ-মিন্ গইর না-জিরীনা ইনা-হু অলা-কিন্ ইযা-দু'ঈতুম্ ফাদ্খুলূ ফাইযা-ত্বোয়া'ইম্তুম্ ফান্তাশিরূ অলা-মুস্তানিসীনা লিহাদীছ্ ইন্না যা-লিকুম্ কা-না ইয়ুযিন্নাবিয়্যা ফাইয়াস্তাহ্য়ী মিন্কুম্ অল্লা-হু লা-ইয়াস্তাহ্য়ী মিনাল্ হাক অইযা-সায়াল্তুমূহুন্না মাতা-'আন্ ফাস্য়ালূহুন্না মিঁও অর-য়ি হিজ্বা-ব্ যা-লিকুম্ আত্ব হারু লিকলূ বিকুম্ অ কুলূ বিহিন্ অমা-কা-না লাকুম্ 'আন্ তু'যূ রাসূলাল্লা-হি অলা য় আন্ তান্কিহূ য় আয্ওয়া-জ্বাহূ মিম্ বা'দিহী য় আবাদা- ইন্না যা-লিকুম্ কা-না 'ইন্দা ল্লা-হি 'আজীমা-।

আবদুস শহীদ নাসিম

তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো, জেনে রাখো, সব বিষয়ে জ্ঞানী।

জহুরুল হক

তোমরা যদি কোনো - কিছু প্রকাশ কর অথবা তা গোপনই রাখ, কিন্তু নিশ্চয়ই সব - কিছু সন্বন্ধে সর্বজ্ঞাতা।

বাংলা উচ্চারণ

ইন্ তুব্দূ শাইয়ান্ আও তুখ্ফূহু ফাইনাল্লা-হা কা-না বিকুল্লি শাইয়িন্ 'আলীমা-।

আবদুস শহীদ নাসিম

তবে তাদের (নবীর স্ত্রীদের) জন্যে দোষ হবেনা (হিজাব না করলে) তাদের পিতা, কিংবা সন্তান, কিংবা ভাই, অথবা ভাইয়ের ছেলে, নতুবা বোনের ছেলে, তাদের সেবিকা এবং অধিকারভুক্ত দাসদাসীদের সামনে। তোমরা আল্লাহকে ভয় করো। প্রতিটি বিষয়ে প্রত্যক্ষদর্শী।

জহুরুল হক

তাদের জন্য কোনো অপরাধ নেই তাদের পিতাদের ক্ষেত্রে, আর তাদের পুত্রদের বেলায়ও নয়, আর তাদের ভাইদের ক্ষেত্রেও নয়, আর ভাইদের পুত্রদেরও নয়, আর তাদের বোনদের পুত্রদের সঙ্গেও নয়, আর তাদের মেয়েলোকদের ক্ষেত্রেও নয়, আর তাদের ডান হাত যাদের ধরে রেখেছ তাদেরও নয়, আর ‌কে ভয়ভক্তি করো। নিশ্চয় সব - কিছুর উপরেই প্রত্যক্ষদর্শী।

বাংলা উচ্চারণ

লা-জ¦ ুনা-হা 'আলাইহিন্না ফীয়'আ-বা-য়িহিন্না অলা য় আবনা-য়িহিন্না অলা য় ইখ্ওয়া- নিহিন্না অলা য় আব্না-য়ি ইখ্ওয়া-নি হিন্না অলা য় আব্না-য়ি আখাওয়া- তিহিন্না অলা-নিসা-য়িহিন্না অলা-মা-মালাকাত্ আইমানুহুন্না অত্তাক্বীনাল্লা-হ্ ইন্নাল্লা-হা কা-না 'আলা-কুল্লি শাইয়িন্ শাহীদা-।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই তাঁর নবীর প্রতি (অনুগ্রহ, অনুকম্পা, মর্যাদাদান) করেন এবং তাঁর ফেরেশতারা নবীর জন্যে (অনুগ্রহ) প্রার্থনা করে। হে লোকেরা! তোমরাও নবীর জন্যে (অনুগ্রহ ও মর্যাদা) প্রার্থনা করো এবং তাঁকে যথার্থভাবে সালাম জানাও।

জহুরুল হক

নিঃসন্দেহ ও তাঁর ফিরিশ্‌তাগণ নবীর উপরে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওহে যারা ঈমান এনেছ! তোমরাও তাঁর প্রতি শুভেচ্ছা নিবেদন করো এবং সালাম জানাও সশ্রদ্ধভাবে।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা অমালা-য়িকাতাহূ ইছোয়াল্লুনা 'আলান্নাবিয়্যি ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানূ ছল্লূ 'আলাইহি অসাল্লিমূ তাস্লীমা-।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তাঁর রসূলকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের লা’নত করেন এবং তাদের জন্যে তিনি প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব।

জহুরুল হক

নিঃসন্দেহ যারা ও তাঁর রসূল - সন্বন্ধে মন্দ কথা বলে, তাদের ধিক্কার দিয়েছেন ইহলোকে ও পরলোকে, আর তাদের জন্য তৈরি করেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীনা ইয়ুযূনাল্লা-হা অরসূলাহূ লা'আনাহুমু ল্লা-হু ফিদ্ দুন্ইয়া- অল্ আ-খিরতি অআ'আদ্দা লাহুম্ 'আযা-বাম্ মুহীনা-।

আবদুস শহীদ নাসিম

যারা বিনা অপরাধে পুরুষ এবং নারীদের কষ্ট দেয়, তারা নিজেদের ঘাড়ে বহন করে অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা।

জহুরুল হক

আর যারা পুরুষ ও নারীদের গালমন্দ করে তারা তা অর্জন না করলেও, তারা তাহলে কুৎসা রটনার ও স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইয়ুযূনাল্ মুমিনীনা অল্ মুমিনাতি বিগইরি মাক্তাসাবূ ফাক্বাদিহ্তামালূ বুহ্তা-নাঁও অইছ্মাম্ মুবীনা-।

আবদুস শহীদ নাসিম

হে নবী! তোমার স্ত্রী, কন্যা এবং মুমিনদের নারীদের বলো, তারা যেনো তাদের চাদরের অংশ তাদের উপর টেনে দেয়। এতে করে তাদের পরিচয় জানতে সহজতর হবে এবং তাদের উত্যক্ত করা হবেনা। অতীব ক্ষমাশীল, পরম দয়াবান।

জহুরুল হক

হে প্রিয় নবী! তোমার স্ত্রীগণকে ও কন্যাদের ও - লোকের স্ত্রীলোকদের বলো যে তারা যেন তাদের বহির্বাস থেকে তাদের উপরে টেনে রাখে। এটিই বেশী ভাল হয় যেন তাদের চেনা যায়, তাহলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আর পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহা ন্নাবিয়্যু কুল্ লিআয্ওয়া-জ্বিকা অবানা-তিকা অ নিসা-য়িল্ মুমিনীনা ইয়ুদ্নীনা 'আলাইহিন্না মিন্ জ্বালা-বীবিহিন্ যা-লিকা আদ্না য় আইঁ ইয়ু'রফ্না ফালা-ইয়ুযাইন্ অকা-নাল্লা-হু গফূর্রা রহীমা-।

আবদুস শহীদ নাসিম

মুনাফিকরা, যাদের অন্তরে রোগ আছে তারা, আর যারা শহরে গুজব রটায় তারা নিজেদের অপতৎপরতা থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আমরা তোমাকে প্রবল করে তুলবো, তারপর এই নগরীতে তারা তোমার প্রতিবেশি হিসেবে খুব কম সময়ই থাকতে পারবে।

জহুরুল হক

যদি মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা, আর শহরে গুজব রটনাকারীরা না থামে তাহলে আমরা নিশ্চয়ই তোমাকে তাদের উপরে ক্ষমতা দেব, তখন তারা সেখানে তোমার প্রতিবেশী হয়ে থাকবে না অল্পকাল ছাড়া - -

বাংলা উচ্চারণ

লায়িল্লাম্ ইয়ান্তাহিল্ মুনা-ফিকুনা অল্লাযীনা ফী কুলূ বিহিম্ মারাদ্বুঁও অর্ল্মুজ্বিফূনা ফিল্ মাদীনাতি লানুগ্রিয়ান্নাকা বিহিম্ ছুম্মা লা-ইয়ুজ্বা-ওয়িরূ নাকা ফীহা য় ইল্লা-ক্বলীলা-।

আবদুস শহীদ নাসিম

অভিশপ্ত হবে তারা। যেখানেই তাদের পাওয়া যাবে, ধরা হবে এবং হত্যা করা হবে হত্যা করার মতো।

জহুরুল হক

অভিশপ্ত অবস্থায়, যেখানেই তাদের পাওয়া যাবে তাদের পাকড়াও করা হবে এবং হত্যা করা হবে হত্যার মতো।

বাংলা উচ্চারণ

মাল্'ঊ নীনা আইনামা-ছুক্বিফূ য় উখিযূ অকুত্তিলূ তাকতীলা।-

আবদুস শহীদ নাসিম

যারা অতীত হয়েছে, তাদের ব্যাপারেও এটাই ছিলো আল্লাহর সুন্নত (নিয়ম), তুমি কখনো আল্লাহর সুন্নতে পরিবর্তন পাবেনা।

জহুরুল হক

‌র নিয়ম - নীতি এর আগে যারা গত হয়ে গেছে তাদের ক্ষেত্রে। আর তুমি কখনো ‌র বিধানে পরিবর্তন পাবে না।

বাংলা উচ্চারণ

সুন্নাতাল্লা-হি ফিল্লাযীনা খলাও মিন্ ক্বব্লু অলান্ তাজ্বিদা লিসুন্নাতিল্লা-হি তাব্দীলা-।

আবদুস শহীদ নাসিম

লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলো: ‘সেটার জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে।’ সেটা তুমি জানবে কী করে? হয়তো বা কিয়ামত খুব শীঘ্রি অনুষ্ঠিত হবে।

জহুরুল হক

লোকে তোমাকে ঘড়িঘন্টা সন্বন্ধে জিজ্ঞাসা করছে। তুমি বলো - - ''তার জ্ঞান তো কেবল ‌রই কাছে।’’ আর কেমন করে তোমাকে বোঝানো যাবে - - হতে পারে সেই ঘড়িঘন্টা নিকটবর্তী হয়ে গেছে?

বাংলা উচ্চারণ

ইয়াস্য়ালুকা ন্না-সু 'আনিস্ সা আহ্ কুল্ ইন্নামা-'ইল্মুহা-'ইন্দাল্লা-হ্ অমা-ইয়ুদ্রীকা লা'আল্লাস্ সা-'আতা তাকূনূ ক্বরীবা-।

আবদুস শহীদ নাসিম

লা’নত করেছেন কাফিরদের এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন।

জহুরুল হক

নিশ্চয়ই অবিশ্বাসীদের ধিক্কার দিয়েছেন আর তাদের জন্য প্রস্তুত করেছেন এক জ্বলন্ত আগুন - -

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা লা'আনাল্ কা-ফিরীনা অআ'আদ্দা লাহুম্ সা'ঈরা-।-

আবদুস শহীদ নাসিম

সেখানেই থাকবে তারা অনন্তকাল। তারা কোনো অলিও পাবেনা, সাহায্যকারীও পাবেনা।

জহুরুল হক

যাতে তারা থাকবে সুদীর্ঘকাল, তারা পাবে না কোনো অভিভাবক, আর না কোনো সহায়ক।

বাংলা উচ্চারণ

খ-লিদীনা ফীহা য় আবাদান্ লা-ইয়াজ্বিদূনা অলিয়্যাঁও অলা-নাছীর-।

আবদুস শহীদ নাসিম

যেদিন তাদের মুখমন্ডল আগুনে ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে: ‘‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রসূলকে মেনে চলতাম!’

জহুরুল হক

সেইদিন যখন তাদের মুখ আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে তারা বলবে - - ''হায় আমাদের দুর্ভোগ! আমরা যদি ‌কে মেনে চলতাম ও রসূলের আজ্ঞাপালন করতাম!’’

বাংলা উচ্চারণ

ইয়াওমা তুকাল্লাবু উজ্ব হুহুম্ ফীন্না-রি ইয়াকু লূনা ইয়া-লাইতানা য় আত্বোয়া'না ল্লা-হা অ আত্বোয়া'র্না রসূলা-।

আবদুস শহীদ নাসিম

তারা আরো বলবে: ‘আমাদের প্রভু! আমরা আমাদের নেতা এবং মুরুব্বিদের আনুগত্য করেছি, কিন্তু তারা আমাদের পথভ্রষ্ট করেছে,

জহুরুল হক

তারা আরো বলবে - - ''আমাদের প্রভু! আমরা তো আমাদের নেতাদের ও আমাদের বড়লোকদের আজ্ঞাপালন করেছিলাম, সুতরাং তারা আমাদের পথ থেকে বিপথে নিয়েছিল।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লু রব্বানা য় ইন্না য় আত্বোয়া'না-সা-দাতানা-অকুবার-য়ানা- ফাআদ্বোয়াল্লূনাস্ সাবীলা-।

আবদুস শহীদ নাসিম

আমাদের প্রভু! তুমি তাদের দ্বিগুণ শাস্তি দাও, আর তাদের লা’নত করো গুরুতর লা’নত।’’

জহুরুল হক

''আমাদের প্রভু! দ্বিগুণ পরিমাণ শাস্তি তাদের প্রদান করো, আর তাদের ধিক্কার দাও বিরাট ধিক্কারে।’’

বাংলা উচ্চারণ

রব্বানা য় আ-তিহিম্ দ্বি'ফাইনি মিনাল্ 'আযা-বি অল্'আন্হুম্ লা'নান্ কাবীর-।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা ঐসব লোকদের মতো হয়োনা, যারা মূসাকে কষ্ট দিয়েছিল। তারা যা রটিয়েছিল, তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন এবং সে ছিলো আল্লাহর কাছে মর্যাদাবান।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তাদের মতো হয়ো না যারা মূসার নিন্দা করেছিল, কিন্তু তাঁকে নির্দোষ ঠাওরে ছিলেন তারা যা বলেছিল তা থেকে। আর তিনি ‌র সমক্ষে সম্মানিত ছিলেন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইইয়ুহাল্লাযীনা আ-মানূ লা-তাকূনূ কাল্লাযীনা আ-যাও মূসা-ফার্বারয়াহুল্লা-হু মিম্মা-ক্ব-লূ অকা-না 'ইন্দাল্লা-হি অজ্বীহা-।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! ‌কে ভয় - ভক্তি করো, আর সরল - সঠিক কথা বলো,

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্লাযীনা আ-মানুত্তাকু ল্লা-হা অকুলূ ক্বওলান্ সাদীদা-।

আবদুস শহীদ নাসিম

(তাহলে) তিনি তোমাদের জন্যে ইসলাহ করে দেবেন তোমাদের আমল এবং ক্ষমা করে দেবেন তোমাদের অপরাধ। যে কেউ এবং তাঁর রসূলের আনুগত্য করবে, অবশ্যি সে সাফল্য অর্জন করবে মহাসাফল্য।

জহুরুল হক

তিনি তোমাদের জন্য তোমাদের ক্রিয়াকর্ম সুসম্পাদিত করতে পারেন আর তোমাদের দোষত্রুটি তোমাদের জন্য ক্ষমা করতে পারেন। আর যে কেউ ‌কে ও তাঁর রসূলকে মেনে চলে সে তাহলে অবশ্যই অর্জন করেছে বিরাট মুনাফা।

বাংলা উচ্চারণ

ইয়ুছ্লিহ্ লাকুম্ আ'মা-লাকুম্ অইয়ার্গ্ফি লাকুম্ যুনূবাকুম্ অমাইঁ ইয়ুত্বি'ইল্লা-হা অ রসূলাহূ ফাক্বদ্ ফা-যা ফাওযান্ 'আজীমা-।

আবদুস শহীদ নাসিম

আমরা মহাকাশ, পৃথিবী এবং পাহাড় - পর্বতের কাছে এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অপারগতা প্রকাশ করে এবং শংকিত হয়ে পড়ে। কিন্তু মানুষ তা বহন করলো। সে তো ভীষণ যালিম, অতিরিক্ত অজ্ঞ।

জহুরুল হক

নিঃসন্দেহ আমরা আমানত অর্পণ করেছিলাম মহাকাশমন্ডলী ও পৃথিবী ও পর্বতমালার উপরে, কাজেই তারা এটি অমান্য করতে অস্বীকার করেছিল এবং এতে ভয় করছিল, কিন্তু মানুষ এটিকে অস্বীকার করছে। নিঃসন্দেহে সে হচ্ছে অত্যন্ত অন্যায়াচারী, বড়ই অজ্ঞ, - -

বাংলা উচ্চারণ

ইন্না আরদ্ব্নাল্ আমা-নাতা 'আলাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অল্জ্বিবা-লি ফাআ বাইনা আইঁ ইয়াহ্মিল্নাহা-অ আশ্ফাক্ব্না মিন্হা-অহামালাহাল্ ইন্সা-ন্ ইন্নাহূ কা-না জোয়ালূমান জ্বাহূলা-।

আবদুস শহীদ নাসিম

পরিণামে আযাব দেবেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষ আর মুশরিক নারীদের। আর তওবা কবুল করবেন পুরুষ আর নারীদের এবং তো পরম ক্ষমাশীল অতীব দয়াবান আছেনই।

জহুরুল হক

সেজন্য শান্তি দেবেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের, এবং বহুখোদাবাদী পুরুষ ও বহুখোদাবাদী নারীদের আর ফিরবেন পুরুষ ও নারীদের প্রতি। আর হচ্ছেন পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

বাংলা উচ্চারণ

লিইয়ু'আয্যিবা ল্লা-হুল্ মুনা-ফিক্বীনা অল্মুনা-ফিক্বতি অল্মুশ্রিকীনা অল্ মুশ্রিকা-তি অ ইয়াতূবাল্লা-হু 'আলাল্ মুমিনীনা অল্মুমিনা-ত্ অকা-নাল্লা-হু গফূরার রহীমা-।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme