আল কিয়ামা (কিয়ামত) , choose another chapter
আল কিয়ামা (কিয়ামত)
Chapter 75, 40 verses
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-৩০কিয়ামতের ব্যাপারে মানুষের অবিশ্বাস। কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন কারো মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল, আর কারো মুখমন্ডল হবে মলিন।
৩১-৪০তাওহীদ ও আখিরাতের যুক্তি।
আবদুস শহীদ নাসিম
১ আমি শপথ করছি কিয়ামত কালের।
জহুরুল হক
১ না, আমি শপথ করছি কিয়ামতের দিনের।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমি শপথ করছি কিয়ামতের দিনের।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
আবদুস শহীদ নাসিম
২ আমি আরো শপথ করছি তিরস্কারকারী নফসের।
জহুরুল হক
২ আর না, আমি শপথ করছি আত্মসমালোচনাপরায়ণ আত্মার।
সমকালীন বাংলা
২ এবং আমি শপথ করছি আত্মসমালোচনাকারী আত্মার।
বাংলা উচ্চারণ
২ অলা য় উকসিমু বিন্নাফ্সিল্ লাওয়্যা-মাহ্।
Arabic, with marks
٢ وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
আবদুস শহীদ নাসিম
৩ মানুষ কি ধারণা করে নিয়েছে যে, আমরা তার হাড়গোড় জমা (পুনর্গঠিত) করবোনা?
জহুরুল হক
৩ মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না?
সমকালীন বাংলা
৩ মানুষ কি মনে করে যে আমরা তার অস্থিসমূহ একত্র করব না?
বাংলা উচ্চারণ
৩ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আল্লান্ নাজমা'আ ই'জোয়া-মাহ্।
Arabic, with marks
٣ أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
আবদুস শহীদ নাসিম
৪ হ্যাঁ, আমরা তার আংগুলের জোড়াগুলোও পুনর্গঠন করতে সক্ষম।
জহুরুল হক
৪ হাঁ, আমরা তার আঙুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
সমকালীন বাংলা
৪ হ্যাঁ, অবশ্যই; আমরা তার আঙুলের অগ্রভাগসমূহও সুগঠিত করতে সক্ষম।
বাংলা উচ্চারণ
৪ বালা-ক্ব-দিরীনা 'আলা য় আন্ নুসাওয়্যিয়া বানা-নাহ্।
Arabic, with marks
٤ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
আবদুস শহীদ নাসিম
৫ বরং মানুষ তার সামনের দিনগুলোতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়।
জহুরুল হক
৫ তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে।
সমকালীন বাংলা
৫ বরং মানুষ তার সম্মুখের জীবনেও সীমালঙ্ঘন করতে চায়।
বাংলা উচ্চারণ
৫ বাল্ ইয়ুরীদুল্ ইন্সা-নু লিইয়াফ্জুরা আমা-মাহ্।
Arabic, with marks
٥ بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
আবদুস শহীদ নাসিম
৬ সে প্রশ্ন করে, কখন আসবে কিয়ামতকাল?
জহুরুল হক
৬ সে প্রশ্ন করে - - ''কখন কিয়ামতের দিন আসবে?’’
সমকালীন বাংলা
৬ সে জিজ্ঞেস করে, “কিয়ামতের দিন কবে?”
বাংলা উচ্চারণ
৬ ইয়াস্য়ালু আইইয়া-না ইয়াওমুল্ ক্বিয়ামাহ্।
Arabic, with marks
٦ يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
আবদুস শহীদ নাসিম
৭ (হাঁ) তখনই আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে,
জহুরুল হক
৭ কিন্ত যখন দৃষ্টি দিশাহারা হয়ে যাবে,
সমকালীন বাংলা
৭ অতঃপর যখন দৃষ্টি স্তম্ভিত হবে,
বাংলা উচ্চারণ
৭ ফাইযা-বারিক্বল্ বাছোর্য়া।
Arabic, with marks
٧ فَإِذَا بَرِقَ الْبَصَرُ
আবদুস শহীদ নাসিম
৮ চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন,
জহুরুল হক
৮ আর চন্দ্র হবে অন্ধকারাচ্ছন্ন,
সমকালীন বাংলা
৮ এবং চাঁদ ম্লান হয়ে যাবে,
বাংলা উচ্চারণ
৮ অখসাফাল্ ক্বর্মা।
Arabic, with marks
٨ وَخَسَفَ الْقَمَرُ
আবদুস শহীদ নাসিম
৯ এবং যখন জমা (একত্রিত) করে দেয়া হবে সূর্য ও চাঁদকে।
জহুরুল হক
৯ আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে,
সমকালীন বাংলা
৯ এবং সূর্য ও চাঁদ একসাথে করা হবে,
বাংলা উচ্চারণ
৯ অজুমি'আশ্ শাম্সু অল্ ক্বর্মা।
Arabic, with marks
٩ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
আবদুস শহীদ নাসিম
১০ তখন মানুষ বলবে: পালাবার জায়গা কোথায়?
জহুরুল হক
১০ মানুষ সেইদিন বলবে - - ''কোথায় পালানোর স্থান?’’
সমকালীন বাংলা
১০ সেদিন মানুষ বলবে, “পালাবার জায়গা কোথায়?”
বাংলা উচ্চারণ
১০ ইয়াকুলুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিন্ আইনাল্ মার্ফা।
Arabic, with marks
١٠ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
আবদুস শহীদ নাসিম
১১ না, কখনো নয়, পালাবার কোনো জায়গা হবেনা।
জহুরুল হক
১১ কিছুতেই না, কোনো আশ্রয়স্থল নেই।
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! কোনো আশ্রয় নেই।
বাংলা উচ্চারণ
১১ কাল্লা-লা- অর্যা।
Arabic, with marks
١١ كَلَّا لَا وَزَرَ
আবদুস শহীদ নাসিম
১২ সেদিন তো কেবল তোমার প্রভুর কাছেই হবে ঠিকানা।
জহুরুল হক
১২ সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই।
সমকালীন বাংলা
১২ সেদিন তোমার প্রতিপালকের কাছেই হবে চূড়ান্ত অবস্থান।
বাংলা উচ্চারণ
১২ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মুস্তার্ক্বা।
Arabic, with marks
١٢ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
আবদুস শহীদ নাসিম
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে, আর কী রেখে এসেছে পেছনে।
জহুরুল হক
১৩ মানুষকে সেইদিন জানানো হবে কী সে আগবাড়িয়েছে এবং সে ফেলে রেখেছে।
সমকালীন বাংলা
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে গেছে।
বাংলা উচ্চারণ
১৩ ইয়ুনাব্বায়ুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিম্ বিমা-ক্বাদ্দামা অআর্খ্খ।
Arabic, with marks
١٣ يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
আবদুস শহীদ নাসিম
১৪ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে অবহিত।
জহুরুল হক
১৪ বস্তুত মানুষ তার নিজের সত্ত্বা সন্বন্ধে চক্ষুষ্মান,
সমকালীন বাংলা
১৪ বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী,
বাংলা উচ্চারণ
১৪ বালিল্ ইন্সা-নু 'আলা-নাফ্সিহী বাছীরতুঁও।
Arabic, with marks
١٤ بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
আবদুস শহীদ নাসিম
১৫ যদিও সে পেশ করে থাকে নানা রকম ওজর।
জহুরুল হক
১৫ যদিও সে তার অজুহাত দেখায়।
সমকালীন বাংলা
১৫ যদিও সে তার অজুহাতসমূহ পেশ করে।
বাংলা উচ্চারণ
১৫ অলাও আল্ক্ব-মা'আযীরহ্।
Arabic, with marks
١٥ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
আবদুস শহীদ নাসিম
১৬ তুমি বারবার জিহ্বা নাড়বেনা তাড়াহুড়া করে অহি আয়ত্ত্ব করার জন্যে।
জহুরুল হক
১৬ এর দ্বারা তোমার জিহবা নাড়াচাড়া করো না একে ত্বরান্বিত করতে।
সমকালীন বাংলা
১৬ তুমি তা তাড়াতাড়ি করার জন্য তোমার জিহ্বা নাড়িয়ো না।
বাংলা উচ্চারণ
১৬ লা-তুর্হারিক্ বিহী লিসা-নাকা লিতা'জ্বালা বিহ্।
Arabic, with marks
١٦ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
আবদুস শহীদ নাসিম
১৭ এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের।
জহুরুল হক
১৭ নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব।
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই তা একত্র করা এবং পাঠ করানো আমাদের দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৭ ইন্না 'আলাইনা- জ্বাম্'আহূ অ কুরআ-নাহ্।
Arabic, with marks
١٧ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
আবদুস শহীদ নাসিম
১৮ সুতরাং আমরা যখন তা (কুরআন) পাঠ করি, তুমি তখন সেই পাঠের অনুসরণ করো।
জহুরুল হক
১৮ সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো,
সমকালীন বাংলা
১৮ অতঃপর যখন আমরা তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ করো।
বাংলা উচ্চারণ
১৮ ফাইযা-ক্বার”না-হু ফাত্তাবি' কুরআ-নাহ্।
Arabic, with marks
١٨ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
আবদুস শহীদ নাসিম
১৯ তারপর তার বিশদ ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের।
জহুরুল হক
১৯ তারপর নিশ্চয় আমাদেরই উপরে রয়েছে এর ব্যাখ্যাকরণ।
সমকালীন বাংলা
১৯ অতঃপর তার ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৯ ছুম্মা ইন্না 'আলাইনা- বাইয়া-নাহ্।
Arabic, with marks
١٩ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
আবদুস শহীদ নাসিম
২০ কখনো নয়, বরং তোমরা দ্রুত পেতে (অর্থাৎ দুনিয়ার জীবনকে) পছন্দ করো।
জহুরুল হক
২০ না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী,
সমকালীন বাংলা
২০ কখনোই নয়! বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো,
বাংলা উচ্চারণ
২০ কাল্লা-বাল্ তুহিব্বূনাল্ 'আ-জ্বিলাহ্।
Arabic, with marks
٢٠ كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
আবদুস শহীদ নাসিম
২১ এবং তোমরা উপেক্ষা করছো আখিরাতকে।
জহুরুল হক
২১ আর অবহেলা কর পরকালকে।
সমকালীন বাংলা
২১ এবং পরকালকে উপেক্ষা করো।
বাংলা উচ্চারণ
২১ অতাযারূনাল্ আ-খিরাহ্।
Arabic, with marks
٢١ وَتَذَرُونَ الْآخِرَةَ
আবদুস শহীদ নাসিম
২২ সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল,
জহুরুল হক
২২ সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল, - -
সমকালীন বাংলা
২২ সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে,
বাংলা উচ্চারণ
২২ উজু হুঁই ইয়াওমায়িযিন্ না-দ্বিরাহ্।
Arabic, with marks
٢٢ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৩ তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে।
জহুরুল হক
২৩ তাদের প্রভুর দিকে চেয়ে থাকবে,
সমকালীন বাংলা
২৩ তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে;
বাংলা উচ্চারণ
২৩ ইলা-রব্বিহা- না -জিরাহ্।
Arabic, with marks
٢٣ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৪ আর কিছু চেহারা হবে মলিন,
জহুরুল হক
২৪ আর কতকগুলো মুখ সেইদিন বিবর্ণ হয়ে যাবে, - -
সমকালীন বাংলা
২৪ এবং সেদিন কিছু মুখমণ্ডল মলিন হবে,
বাংলা উচ্চারণ
২৪ অ উজুহুইঁ ইয়াওমায়িযিম্ বা-সিরহ্।
Arabic, with marks
٢٤ وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৫ তারা আশংকা করবে তাদের সাথে ধ্বংসকর আচরণের।
জহুরুল হক
২৫ এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে।
সমকালীন বাংলা
২৫ ধারণা করবে যে তাদের ওপর এক মহাবিপদ আপতিত হবে।
বাংলা উচ্চারণ
২৫ তাজুন্নূ আইঁ ইয়ুফ্'আলা বিহা-ফা-ক্বিরহ্।
Arabic, with marks
٢٥ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৬ কখনো নয়, যখন প্রাণ হবে কন্ঠাগত,
জহুরুল হক
২৬ না, যখন এটি গলায় এসে পৌঁছুবে,
সমকালীন বাংলা
২৬ কখনোই নয়! যখন প্রাণ গলার কাছে পৌঁছবে,
বাংলা উচ্চারণ
২৬ কাল্লা য় ইযা-বালাগতিত্তারা-ক্বিইয়া।
Arabic, with marks
٢٦ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
আবদুস শহীদ নাসিম
২৭ এবং বলা হবে, ‘কে রক্ষা করবে তাকে?’
জহুরুল হক
২৭ এবং বলা হবে - - ''কে সেই জাদুকর?’’
সমকালীন বাংলা
২৭ এবং বলা হবে, “কে আরোগ্যকারী?”
Note
বাংলা উচ্চারণ
২৭ অক্বীলা মান্ রাক্বিঁন।
Arabic, with marks
٢٧ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
আবদুস শহীদ নাসিম
২৮ তখন সে বিশ্বাস করবে, তার বিদায়ের সময় উপস্থিত
জহুরুল হক
২৮ আর সে বুঝতে পারে যে, এ হচ্ছে বিদায় বেলা,
সমকালীন বাংলা
২৮ এবং সে নিশ্চিত হবে যে তার বিচ্ছেদের ক্ষণ,
বাংলা উচ্চারণ
২৮ অজোয়ান্না আন্নাহুল্ ফিরা-কু।
Arabic, with marks
٢٨ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
আবদুস শহীদ নাসিম
২৯ তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে।
জহুরুল হক
২৯ এবং এক পায়ের হাড় অন্য পায়ের হাড়ে ঠোকর খেতে থাকবে,
সমকালীন বাংলা
২৯ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে,
বাংলা উচ্চারণ
২৯ অল্ তাফ্ফাতিস্ সা-কু বিস্সা-ক্বি।
Arabic, with marks
٢٩ وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
আবদুস শহীদ নাসিম
৩০ সেদিন সব কিছু নিয়ে যাওয়া হবে তোমার প্রভুর কাছে।
জহুরুল হক
৩০ তোমার প্রভুর দিকেই সেইদিন হবে চালিয়ে নেওয়া।
সমকালীন বাংলা
৩০ সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
বাংলা উচ্চারণ
৩০ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মাসা-ক্ব্।
Arabic, with marks
٣٠ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
আবদুস শহীদ নাসিম
৩১ সে সত্য বলে মেনে নেয়নি এবং সালাতও আদায় করেনি।
জহুরুল হক
৩১ সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি,
সমকালীন বাংলা
৩১ অতঃপর সে সত্য গ্রহণ করেনি এবং সালাতও আদায় করেনি,
বাংলা উচ্চারণ
৩১ ফালা-ছোয়াদ্দাক্ব অলা-ছোয়াল্লা-।
Arabic, with marks
٣١ فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩২ বরং সে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
জহুরুল হক
৩২ বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিল এবং ফিরে এসেছিল,
সমকালীন বাংলা
৩২ বরং সে অস্বীকার করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
বাংলা উচ্চারণ
৩২ অলা-কিন্ কায্যাবা অতাওয়াল্লা-।
Arabic, with marks
٣٢ وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৩ তারপর সে ফিরে গেছে পরিবার পরিজনের কাছে দম্ভভরে।
জহুরুল হক
৩৩ তারপর সে তার স্বজনগণের কাছে গিয়েছিল গর্ব করতে করতে।
সমকালীন বাংলা
৩৩ অতঃপর সে তার পরিবারের কাছে গিয়েছিল অহংকারভরে।
বাংলা উচ্চারণ
৩৩ ছুম্মা যাহাবা ইলা য় আহ্লিহী ইয়াতাম্মাত্ত্বোয়া-।
Arabic, with marks
٣٣ ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৪ (হে অবিশ্বাসী!) দুর্ভোগ তোর, দুর্ভোগ,
জহুরুল হক
৩৪ ''তুমি নিপাত যাও! তবে নিপাত যাও!
সমকালীন বাংলা
৩৪ ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বাংলা উচ্চারণ
৩৪ আওলা-লাকা ফাআওলা-।
Arabic, with marks
٣٤ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৫ আবারো দুর্ভোগ তোর, দুর্ভোগ,
জহুরুল হক
৩৫ ''আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!’’
সমকালীন বাংলা
৩৫ আবার ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বাংলা উচ্চারণ
৩৫ ছুম্মা আওলা-লাকা ফাআওলা-।
Arabic, with marks
٣٥ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৬ মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?
জহুরুল হক
৩৬ মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেয়া হবে বাঁধনছাড়াভাবে?
সমকালীন বাংলা
৩৬ মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে?
বাংলা উচ্চারণ
৩৬ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আইঁ ইয়ুত্রাকা সুদা।
Arabic, with marks
٣٦ أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
আবদুস শহীদ নাসিম
৩৭ সে কি একটি নিক্ষিপ্ত নোতফা (শুক্রবিন্দু) ছিলনা?
জহুরুল হক
৩৭ সে কি ছিল না এক শুক্রকীট এক সবেগে নির্গত স্খলনের মধ্যেকার?
সমকালীন বাংলা
৩৭ সে কি নিক্ষিপ্ত বীর্যের এক বিন্দু ছিল না?
বাংলা উচ্চারণ
৩৭ আলাম্ ইয়াকু নুতফাতাম্ মিম্ মানিয়্যিঁই ইয়ুম্না-।
Arabic, with marks
٣٧ أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৮ তারপর সে পরিণত হয় আলাকায় (একটি আটকানো জিনিসে)। তারপর তিনি তাকে দান করেছেন আকৃতি এবং করেছেন সুগঠিত।
জহুরুল হক
৩৮ তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন।
সমকালীন বাংলা
৩৮ অতঃপর সে জমাট রক্তপিণ্ড হলো; তারপর তিনি সৃষ্টি করলেন ও সুগঠিত করলেন,
বাংলা উচ্চারণ
৩৮ ছুম্মা কা-না 'আলাক্বাতান্ ফাখলাক্ব ফাসাওয়অ-।
Arabic, with marks
٣٨ ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৯ তারপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন জোড়া - পুরুষ ও নারী।
জহুরুল হক
৩৯ তারপর তিনি তা হতে সৃষ্টি করলেন তার যুগল - - পুরুষ ও নারী।
সমকালীন বাংলা
৩৯ অতঃপর তা থেকে সৃষ্টি করলেন যুগল, পুরুষ ও নারী।
বাংলা উচ্চারণ
৩৯ ফাজ্বা'আলা মিন্হুয্ যাওজ্বাইনিয্ যাকারা অল্ উন্ছা-।
Arabic, with marks
٣٩ فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
৪০ তারপরও কি সেই মহান স্রষ্টা মৃতকে জীবিত করতে সক্ষম নন?
জহুরুল হক
৪০ তবুও কি তিনি ক্ষমতাবান নন মৃতকে পুনর্জীবিত করতে?
সমকালীন বাংলা
৪০ তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
বাংলা উচ্চারণ
৪০ আলাইসা যা-লিকা বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়ুহ্য়িইয়াল্ মাওতা-।
Arabic, with marks
٤٠ أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report