আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু) , choose another chapter
আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু)
Chapter 96, 19 verses
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫এই পাঁচটি আয়াত মুহাম্মদ সা.-এর প্রতি অবতীর্ণ সর্বপ্রথম অহি।
০৬-১৯মানুষ নিজেকে স্বয়ম্ভর মনে করে, অথচ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রসূলকে সালাতে বাধা দান করে, তাকে পাকড়াও করে হাজির করা হবে আল্লাহর কাছে।
আবদুস শহীদ নাসিম
১ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,
জহুরুল হক
১ তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, - -
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্।
আবদুস শহীদ নাসিম
২ সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
জহুরুল হক
২ সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।
সমকালীন বাংলা
২ তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে,
বাংলা উচ্চারণ
২ খলাকাল্ ইন্সা-না মিন্ 'আলাক্।
আবদুস শহীদ নাসিম
৩ পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত,
জহুরুল হক
৩ পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত - -
সমকালীন বাংলা
৩ পড়, আর তোমার প্রতিপালক সর্বাধিক সম্মানিত,
বাংলা উচ্চারণ
৩ ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু।
আবদুস শহীদ নাসিম
৪ যিনি তালিম (শিক্ষা) দিয়েছেন কলমের সাহায্যে।
জহুরুল হক
৪ যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,
সমকালীন বাংলা
৪ যিনি কলমের দিয়ে শিক্ষা দিয়েছেন,
বাংলা উচ্চারণ
৪ ল্লাযী 'আল্লামা বিল্ক্বলামি।
আবদুস শহীদ নাসিম
৫ তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানতোনা।
জহুরুল হক
৫ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।
সমকালীন বাংলা
৫ তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না,
বাংলা উচ্চারণ
৫ 'আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া'লাম্।
আবদুস শহীদ নাসিম
৬ না, মানুষ সীমালংঘন করেই চলেছে।
জহুরুল হক
৬ বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।
সমকালীন বাংলা
৬ কখনোই না; নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে,
বাংলা উচ্চারণ
৬ কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়।
আবদুস শহীদ নাসিম
৭ কারণ, সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
জহুরুল হক
৭ কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।
সমকালীন বাংলা
৭ কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
বাংলা উচ্চারণ
৭ র্আরয়াহুস্ তাগ্না-।
আবদুস শহীদ নাসিম
৮ তোমার প্রভুর কাছে (তাদের) প্রত্যাবর্তন নিশ্চিত।
জহুরুল হক
৮ নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।
সমকালীন বাংলা
৮ নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।
বাংলা উচ্চারণ
৮ ইন্না ইলা- রব্বির্কা রুজ'আ-।
আবদুস শহীদ নাসিম
৯ তুমি কি দেখেছো তাকে , যে বাধা দেয়,
জহুরুল হক
৯ তুমি কি তাকে দেখেছ যে বারণ করে - -
সমকালীন বাংলা
৯ তুমি কি দেখেছ তাকে, যে বাধা দেয়
বাংলা উচ্চারণ
৯ আরয়াইতাল্লাযী ইয়ান্হা-।
আবদুস শহীদ নাসিম
১০ (আমার) দাসকে (মুহাম্মদকে), যখন সে সালাতে দাঁড়ায়?
জহুরুল হক
১০ একজন বান্দাকে যখন সে নামায পড়ে?
সমকালীন বাংলা
১০ একজন বান্দাকে, যখন সে সালাত করে?
বাংলা উচ্চারণ
১০ 'আব্দান্ ইযা-ছোয়াল্লা-।
আবদুস শহীদ নাসিম
১১ বলো দেখি, যদি সে (মুহাম্মদ) থাকে হিদায়াতের উপর,
জহুরুল হক
১১ তুমি কি লক্ষ্য করেছ - - সে সৎপথে রয়েছে কি না,
সমকালীন বাংলা
১১ তুমি কি ভেবেছ, যদি সে সঠিক পথে থাকে,
বাংলা উচ্চারণ
১১ আরয়াইতা ইন্ কা-না 'আলাল্ হুদা য়।
আবদুস শহীদ নাসিম
১২ অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার!
জহুরুল হক
১২ অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?
সমকালীন বাংলা
১২ অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
বাংলা উচ্চারণ
১২ আও আমার বিত্তাকওয়া-।
আবদুস শহীদ নাসিম
১৩ বলো দেখি, আর যদি ঐ (বাধাদানকারী) ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ?
জহুরুল হক
১৩ তুমি কি দেখেছ - - সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?
সমকালীন বাংলা
১৩ তুমি কি ভেবেছ, যদি সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়,
বাংলা উচ্চারণ
১৩ আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা-।
আবদুস শহীদ নাসিম
১৪ সে কি জানেনা যে, আল্লাহ দেখেন (সে যা করছে)?
জহুরুল হক
১৪ সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন?
সমকালীন বাংলা
১৪ সে কি জানে না যে আল্লাহ দেখেন?
বাংলা উচ্চারণ
১৪ আলাম্ ইয়া'লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার-।
আবদুস শহীদ নাসিম
১৫ সাবধান, সে যদি (তার এ কাজ থেকে) বিরত না হয়, তবে আমি অবশ্যি তাকে নিয়ে যাবো তার কপালের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে,
জহুরুল হক
১৫ না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা - -
সমকালীন বাংলা
১৫ কখনোই না; যদি সে বিরত না হয়, তবে অবশ্যই আমরা তাকে কপালের চুল ধরে টেনে নেব—
বাংলা উচ্চারণ
১৫ কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা'আম্ বিন্না-ছিয়াতি
আবদুস শহীদ নাসিম
১৬ মিথ্যাবাদী পাপিষ্ঠের কপালের দিকের চুল (ধরে)।
জহুরুল হক
১৬ মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!
সমকালীন বাংলা
১৬ মিথ্যাবাদী, পাপী কপাল;
বাংলা উচ্চারণ
১৬ না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্।
আবদুস শহীদ নাসিম
১৭ তারপর সে তার চারপাশের সমর্থক - সহচরদের ডেকে আনুক।
জহুরুল হক
১৭ তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,
সমকালীন বাংলা
১৭ অতএব, সে তার সভা ডাকুক;
বাংলা উচ্চারণ
১৭ ফাল্ ইয়াদ্'উ না-দিয়াহূ।
আবদুস শহীদ নাসিম
১৮ আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের (এবং তাকে সোপর্দ করে দেবো তাদের হাতে)।
জহুরুল হক
১৮ আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।
সমকালীন বাংলা
১৮ আমরা ডেকে আনবো প্রহরীদের,
বাংলা উচ্চারণ
১৮ সানাদ্'উয্ যাবা-নিয়াতা।
আবদুস শহীদ নাসিম
১৯ কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনোনা। (বরং) সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর। (সাজদা)
জহুরুল হক
১৯ না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।
সমকালীন বাংলা
১৯ কখনোই না; তুমি তার কথা মানো না, বরং সিজদা কর এবং নিকটবর্তী হও।
বাংলা উচ্চারণ
১৯ কাল্লা- লা তুত্বি'হু অস্জুদ্ ওয়াকতারিব্।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report