আল লাইল (রাত) , choose another chapter
আল লাইল (রাত)
Chapter 92, 21 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Arabic, with marks
জহুরুল হক
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-২১আল্লাহ্ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের কর্মও ভালো-মন্দ দুই প্রকার। সত্যপন্থীদের সত্যপথে চলা সহজ, বাতিলপন্থীদের কঠিন পথে চলা সহজ। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তা থেকে রক্ষা পাবে কেবল মুত্তাকিরা।
আবদুস শহীদ নাসিম
১ রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
জহুরুল হক
১ ভাবো রাত্রির কথা, যখন তা ঢেকে দেয়,
আবদুস শহীদ নাসিম
২ দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
সমকালীন বাংলা
২ এবংদিনের, যখন তা আলো কিত হয় ,
বাংলা উচ্চারণ
২ অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-।
Arabic, with marks
٢ وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
জহুরুল হক
২ আর দিনের কথা যখন তা ঝলমল করে;
আবদুস শহীদ নাসিম
৩ এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
সমকালীন বাংলা
৩ এবং যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন,
বাংলা উচ্চারণ
৩ অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-।
Arabic, with marks
٣ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
জহুরুল হক
৩ আর তাঁর কথা যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন।
আবদুস শহীদ নাসিম
৪ নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
সমকালীন বাংলা
৪ নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের,
বাংলা উচ্চারণ
৪ ইন্না সা'ইয়াকুম্ লাশাত্তা-।
Arabic, with marks
٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
জহুরুল হক
৪ নিঃসন্দেহ তোমাদের কর্মপ্রচেষ্টা অবশ্য বিভিন্ন প্রকৃতির।
আবদুস শহীদ নাসিম
৫ তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
সমকালীন বাংলা
৫ অতএব, যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে,
বাংলা উচ্চারণ
৫ ফাআম্মা মান্ আ'ত্বোয়া-অত্তাক্ব-।
Arabic, with marks
٥ فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
জহুরুল হক
৫ সুতরাং যে কেউ দান করে ও ধর্মভীরুতা অবলন্বন করে,
আবদুস শহীদ নাসিম
৬ আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
সমকালীন বাংলা
৬ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
বাংলা উচ্চারণ
৬ অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-।
Arabic, with marks
٦ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
জহুরুল হক
৬ এবং সুষ্ঠু - সুন্দর বিষয়ে সত্যনিষ্ঠ থাকে,
আবদুস শহীদ নাসিম
৭ আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
সমকালীন বাংলা
৭ তাকে আমরা সহজ পথের জন্য সহজ করে দেবো,
বাংলা উচ্চারণ
৭ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-।
Arabic, with marks
٧ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
জহুরুল হক
৭ আমি শীঘই তার জন্য তবে সহজ করে দেব আরাম করার জন্য।
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
সমকালীন বাংলা
৮ আর যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
বাংলা উচ্চারণ
৮ অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-।
Arabic, with marks
٨ وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
জহুরুল হক
৮ কিন্ত তার ক্ষেত্রে যে কৃপণতা করে ও নিজেকে স্বয়ংসমৃদ্ধ জ্ঞান করে,
আবদুস শহীদ নাসিম
৯ আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
সমকালীন বাংলা
৯ এবং উত্তম বিষয়কে অস্বীকার করে,
বাংলা উচ্চারণ
৯ অ কায্যাবা বিল্হুস্না-।
Arabic, with marks
٩ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
জহুরুল হক
৯ এবং সুষ্ঠু - সুন্দর বিষয়ে মিথ্যারোপ করে,
আবদুস শহীদ নাসিম
১০ আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
সমকালীন বাংলা
১০ তাকে আমরা কঠিন পথের জন্য সহজ করে দেবো,
বাংলা উচ্চারণ
১০ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ 'উসরা।
Arabic, with marks
١٠ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
জহুরুল হক
১০ তার জন্য তবে আমি অচিরেই সহজ করে দেব কষ্ট ভোগের জন্য।
আবদুস শহীদ নাসিম
১১ তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
সমকালীন বাংলা
১১ এবং যখন সে পতিত হবে, তার সম্পদ তার কাজে আসবে না,
বাংলা উচ্চারণ
১১ অমা-ইয়ুগ্নী 'আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-।
Arabic, with marks
١١ وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
জহুরুল হক
১১ আর তার ধনসম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে অধঃপাতে পড়বে।
আবদুস শহীদ নাসিম
১২ সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথনির্দেশ দেওয়া,
বাংলা উচ্চারণ
১২ ইন্না 'আলাইনা- লাল্হুদা-।
Arabic, with marks
١٢ إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
জহুরুল হক
১২ নিঃসন্দেহ আমাদের কর্তব্য তো পথনির্দেশ করা চ
আবদুস শহীদ নাসিম
১৩ আর আমরাই তো মালিক আখিরাত এবং ইহকালের।
সমকালীন বাংলা
১৩ এবং নিশ্চয়ই আমাদেরই রয়েছে পরকাল ও ইহকাল,
বাংলা উচ্চারণ
১৩ অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-।
Arabic, with marks
١٣ وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
জহুরুল হক
১৩ আর নিঃসন্দেহ আমরাই তো মালিক পরকালের ও পূর্বকালের।
আবদুস শহীদ নাসিম
১৪ তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
সমকালীন বাংলা
১৪ অতএব আমি তোমাদেরকে এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছি,
বাংলা উচ্চারণ
১৪ ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-।
Arabic, with marks
١٤ فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
জহুরুল হক
১৪ সেজন্য তোমাদের সাবধান করে দিচ্ছি লেলিহান আগুন সন্বন্ধে,
আবদুস শহীদ নাসিম
১৫ তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
সমকালীন বাংলা
১৫ তাতে অতি হতভাগ্য ছাড়া কেউ প্রবেশ করবে না;
বাংলা উচ্চারণ
১৫ লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব।
Arabic, with marks
١٥ لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
জহুরুল হক
১৫ তাতে প্রবেশ করবে না নিতান্ত হতভাগ্য ব্যতীত - -
আবদুস শহীদ নাসিম
১৬ যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
সমকালীন বাংলা
১৬ যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়;
বাংলা উচ্চারণ
১৬ ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-।
Arabic, with marks
١٦ الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
জহুরুল হক
১৬ যে মিথ্যারোপ করে ও ফিরে যায়।
আবদুস শহীদ নাসিম
১৭ আর তা থেকে দূরে রাখা হবে অতীব মুত্তাকি (সদা সতর্ক) ব্যক্তিকে,
সমকালীন বাংলা
১৭
এবং তা থেকে দূরে রাখা হবে সে, যে সর্বাধিক তাকওয়াবান,
বাংলা উচ্চারণ
১৭ অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব।
Arabic, with marks
١٧ وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
জহুরুল হক
১৭ আর এর থেকে আলবৎ দূরে রাখা হবে তাকে যে পরম ধর্মভীরু - -
আবদুস শহীদ নাসিম
১৮ যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
সমকালীন বাংলা
১৮
যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
বাংলা উচ্চারণ
১৮ আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-।
Arabic, with marks
١٨ الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
জহুরুল হক
১৮ যে তার ধনদেলত দান করে, আত্মশুদ্ধি করে,
আবদুস শহীদ নাসিম
১৯ তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
সমকালীন বাংলা
১৯ এবং কারও প্রতি কোনো প্রতিদান প্রত্যাশা করে না,
বাংলা উচ্চারণ
১৯ অমা-লিআহাদিন্ 'ইন্দাহূ মিন্ নি'মাতিন্ তুজযা য়।
Arabic, with marks
١٩ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
জহুরুল হক
১৯ আর কারো ক্ষেত্রে তার জন্য এমন কোনো অনুগ্রহসামগ্রী নেই যার জন্যে সে প্রতিদান দাবি করতে পারে - -
আবদুস শহীদ নাসিম
২০ বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
সমকালীন বাংলা
২০ কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য,
বাংলা উচ্চারণ
২০ ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ 'আলা-।
Arabic, with marks
٢٠ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
জহুরুল হক
২০ তার মহিমান্বিত প্রভুর প্রসন্নবদন কামনা ব্যতীত।
আবদুস শহীদ নাসিম
২১ আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।
সমকালীন বাংলা
২১ এবং নিশ্চয়ই তিনি শীঘ্রই সন্তুষ্ট হবেন।
বাংলা উচ্চারণ
২১ অলাসাওফা ইর্য়াদ্বোয়া-।
Arabic, with marks
٢١ وَلَسَوْفَ يَرْضَىٰ
জহুরুল হক
২১ আর অচিরেই সে তো সন্তোষ লাভ করবেই।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report