আল কিয়ামা (কিয়ামত) , choose another chapter
আল কিয়ামা (কিয়ামত)
Chapter 75, 40 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-৩০কিয়ামতের ব্যাপারে মানুষের অবিশ্বাস। কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন কারো মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল, আর কারো মুখমন্ডল হবে মলিন।
৩১-৪০তাওহীদ ও আখিরাতের যুক্তি।
আবদুস শহীদ নাসিম
১ আমি শপথ করছি কিয়ামত কালের।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমি শপথ করছি কিয়ামতের দিনের।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি।
ইসলামিক ফাউন্ডেশন
১ আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
আবদুস শহীদ নাসিম
২ আমি আরো শপথ করছি তিরস্কারকারী নফসের।
সমকালীন বাংলা
২ এবং আমি শপথ করছি আত্মসমালোচনাকারী আত্মার।
বাংলা উচ্চারণ
২ অলা য় উকসিমু বিন্নাফ্সিল্ লাওয়্যা-মাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২ আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার।
Arabic, with marks
٢ وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
আবদুস শহীদ নাসিম
৩ মানুষ কি ধারণা করে নিয়েছে যে, আমরা তার হাড়গোড় জমা (পুনর্গঠিত) করবোনা?
সমকালীন বাংলা
৩ মানুষ কি মনে করে যে আমরা তার অস্থিসমূহ একত্র করব না?
বাংলা উচ্চারণ
৩ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আল্লান্ নাজমা'আ ই'জোয়া-মাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
৩ মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না?
Arabic, with marks
٣ أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
আবদুস শহীদ নাসিম
৪ হ্যাঁ, আমরা তার আংগুলের জোড়াগুলোও পুনর্গঠন করতে সক্ষম।
সমকালীন বাংলা
৪ হ্যাঁ, অবশ্যই; আমরা তার আঙুলের অগ্রভাগসমূহও সুগঠিত করতে সক্ষম।
বাংলা উচ্চারণ
৪ বালা-ক্ব-দিরীনা 'আলা য় আন্ নুসাওয়্যিয়া বানা-নাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
৪ বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনবিন্যস্ত করিতে সক্ষম।
Arabic, with marks
٤ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
আবদুস শহীদ নাসিম
৫ বরং মানুষ তার সামনের দিনগুলোতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়।
সমকালীন বাংলা
৫ বরং মানুষ তার সম্মুখের জীবনেও সীমালঙ্ঘন করতে চায়।
বাংলা উচ্চারণ
৫ বাল্ ইয়ুরীদুল্ ইন্সা-নু লিইয়াফ্জুরা আমা-মাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
৫ তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায়।
Arabic, with marks
٥ بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
আবদুস শহীদ নাসিম
৬ সে প্রশ্ন করে, কখন আসবে কিয়ামতকাল?
সমকালীন বাংলা
৬ সে জিজ্ঞেস করে, “কিয়ামতের দিন কবে?”
বাংলা উচ্চারণ
৬ ইয়াস্য়ালু আইইয়া-না ইয়াওমুল্ ক্বিয়ামাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
৬ সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসিবে?’
Arabic, with marks
٦ يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
আবদুস শহীদ নাসিম
৭ (হাঁ) তখনই আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে,
সমকালীন বাংলা
৭ অতঃপর যখন দৃষ্টি স্তম্ভিত হবে,
বাংলা উচ্চারণ
৭ ফাইযা-বারিক্বল্ বাছোর্য়া।
ইসলামিক ফাউন্ডেশন
৭ যখন চক্ষু স্থির হইয়া যাইবে,
Arabic, with marks
٧ فَإِذَا بَرِقَ الْبَصَرُ
আবদুস শহীদ নাসিম
৮ চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন,
সমকালীন বাংলা
৮ এবং চাঁদ ম্লান হয়ে যাবে,
বাংলা উচ্চারণ
৮ অখসাফাল্ ক্বর্মা।
ইসলামিক ফাউন্ডেশন
৮ এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন,
Arabic, with marks
٨ وَخَسَفَ الْقَمَرُ
আবদুস শহীদ নাসিম
৯ এবং যখন জমা (একত্রিত) করে দেয়া হবে সূর্য ও চাঁদকে।
সমকালীন বাংলা
৯ এবং সূর্য ও চাঁদ একসাথে করা হবে,
বাংলা উচ্চারণ
৯ অজুমি'আশ্ শাম্সু অল্ ক্বর্মা।
ইসলামিক ফাউন্ডেশন
৯ যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে -
Arabic, with marks
٩ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
আবদুস শহীদ নাসিম
১০ তখন মানুষ বলবে: পালাবার জায়গা কোথায়?
সমকালীন বাংলা
১০ সেদিন মানুষ বলবে, “পালাবার জায়গা কোথায়?”
বাংলা উচ্চারণ
১০ ইয়াকুলুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিন্ আইনাল্ মার্ফা।
ইসলামিক ফাউন্ডেশন
১০ সেদিন - মানুষ বলিবে, ‘আজ পালাইবার স্থান কোথায়?’
Arabic, with marks
١٠ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
আবদুস শহীদ নাসিম
১১ না, কখনো নয়, পালাবার কোনো জায়গা হবেনা।
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! কোনো আশ্রয় নেই।
বাংলা উচ্চারণ
১১ কাল্লা-লা- অর্যা।
ইসলামিক ফাউন্ডেশন
১১ না, কোন আশ্রয়স্থল নাই।
Arabic, with marks
١١ كَلَّا لَا وَزَرَ
আবদুস শহীদ নাসিম
১২ সেদিন তো কেবল তোমার প্রভুর কাছেই হবে ঠিকানা।
সমকালীন বাংলা
১২ সেদিন তোমার প্রতিপালকের কাছেই হবে চূড়ান্ত অবস্থান।
বাংলা উচ্চারণ
১২ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মুস্তার্ক্বা।
ইসলামিক ফাউন্ডেশন
১২ সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট।
Arabic, with marks
١٢ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
আবদুস শহীদ নাসিম
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে, আর কী রেখে এসেছে পেছনে।
সমকালীন বাংলা
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে গেছে।
বাংলা উচ্চারণ
১৩ ইয়ুনাব্বায়ুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিম্ বিমা-ক্বাদ্দামা অআর্খ্খ।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
Arabic, with marks
١٣ يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
আবদুস শহীদ নাসিম
১৪ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে অবহিত।
সমকালীন বাংলা
১৪ বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী,
বাংলা উচ্চারণ
১৪ বালিল্ ইন্সা-নু 'আলা-নাফ্সিহী বাছীরতুঁও।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত,
Arabic, with marks
١٤ بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
আবদুস শহীদ নাসিম
১৫ যদিও সে পেশ করে থাকে নানা রকম ওজর।
সমকালীন বাংলা
১৫ যদিও সে তার অজুহাতসমূহ পেশ করে।
বাংলা উচ্চারণ
১৫ অলাও আল্ক্ব-মা'আযীরহ্।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
Arabic, with marks
١٥ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
আবদুস শহীদ নাসিম
১৬ তুমি বারবার জিহ্বা নাড়বেনা তাড়াহুড়া করে অহি আয়ত্ত্ব করার জন্যে।
সমকালীন বাংলা
১৬ তুমি তা তাড়াতাড়ি করার জন্য তোমার জিহ্বা নাড়িয়ো না।
বাংলা উচ্চারণ
১৬ লা-তুর্হারিক্ বিহী লিসা-নাকা লিতা'জ্বালা বিহ্।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না।
Arabic, with marks
١٦ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
আবদুস শহীদ নাসিম
১৭ এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের।
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই তা একত্র করা এবং পাঠ করানো আমাদের দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৭ ইন্না 'আলাইনা- জ্বাম্'আহূ অ কুরআ-নাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই।
Arabic, with marks
١٧ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
আবদুস শহীদ নাসিম
১৮ সুতরাং আমরা যখন তা (কুরআন) পাঠ করি, তুমি তখন সেই পাঠের অনুসরণ করো।
সমকালীন বাংলা
১৮ অতঃপর যখন আমরা তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ করো।
বাংলা উচ্চারণ
১৮ ফাইযা-ক্বার”না-হু ফাত্তাবি' কুরআ-নাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,
Arabic, with marks
١٨ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
আবদুস শহীদ নাসিম
১৯ তারপর তার বিশদ ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের।
সমকালীন বাংলা
১৯ অতঃপর তার ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৯ ছুম্মা ইন্না 'আলাইনা- বাইয়া-নাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
Arabic, with marks
١٩ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
আবদুস শহীদ নাসিম
২০ কখনো নয়, বরং তোমরা দ্রুত পেতে (অর্থাৎ দুনিয়ার জীবনকে) পছন্দ করো।
সমকালীন বাংলা
২০ কখনোই নয়! বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো,
বাংলা উচ্চারণ
২০ কাল্লা-বাল্ তুহিব্বূনাল্ 'আ-জ্বিলাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২০ না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস;
Arabic, with marks
٢٠ كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
আবদুস শহীদ নাসিম
২১ এবং তোমরা উপেক্ষা করছো আখিরাতকে।
সমকালীন বাংলা
২১ এবং পরকালকে উপেক্ষা করো।
বাংলা উচ্চারণ
২১ অতাযারূনাল্ আ-খিরাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২১ এবং আখিরাতকে উপেক্ষা কর।
Arabic, with marks
٢١ وَتَذَرُونَ الْآخِرَةَ
আবদুস শহীদ নাসিম
২২ সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল,
সমকালীন বাংলা
২২ সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে,
বাংলা উচ্চারণ
২২ উজু হুঁই ইয়াওমায়িযিন্ না-দ্বিরাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২২ সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে,
Arabic, with marks
٢٢ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৩ তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে।
সমকালীন বাংলা
২৩ তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে;
বাংলা উচ্চারণ
২৩ ইলা-রব্বিহা- না -জিরাহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে।
Arabic, with marks
٢٣ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৪ আর কিছু চেহারা হবে মলিন,
সমকালীন বাংলা
২৪ এবং সেদিন কিছু মুখমণ্ডল মলিন হবে,
বাংলা উচ্চারণ
২৪ অ উজুহুইঁ ইয়াওমায়িযিম্ বা-সিরহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ,
Arabic, with marks
٢٤ وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৫ তারা আশংকা করবে তাদের সাথে ধ্বংসকর আচরণের।
সমকালীন বাংলা
২৫ ধারণা করবে যে তাদের ওপর এক মহাবিপদ আপতিত হবে।
বাংলা উচ্চারণ
২৫ তাজুন্নূ আইঁ ইয়ুফ্'আলা বিহা-ফা-ক্বিরহ্।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আশংকা করিবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে।
Arabic, with marks
٢٥ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৬ কখনো নয়, যখন প্রাণ হবে কন্ঠাগত,
সমকালীন বাংলা
২৬ কখনোই নয়! যখন প্রাণ গলার কাছে পৌঁছবে,
বাংলা উচ্চারণ
২৬ কাল্লা য় ইযা-বালাগতিত্তারা-ক্বিইয়া।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে,
Arabic, with marks
٢٦ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
আবদুস শহীদ নাসিম
২৭ এবং বলা হবে, ‘কে রক্ষা করবে তাকে?’
সমকালীন বাংলা
২৭ এবং বলা হবে, “কে আরোগ্যকারী?”
Note
বাংলা উচ্চারণ
২৭ অক্বীলা মান্ রাক্বিঁন।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ এবং বলা হইবে, ‘কে তাহাকে রক্ষা করিবে?’
Arabic, with marks
٢٧ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
আবদুস শহীদ নাসিম
২৮ তখন সে বিশ্বাস করবে, তার বিদায়ের সময় উপস্থিত
সমকালীন বাংলা
২৮ এবং সে নিশ্চিত হবে যে তার বিচ্ছেদের ক্ষণ,
বাংলা উচ্চারণ
২৮ অজোয়ান্না আন্নাহুল্ ফিরা-কু।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ।
Arabic, with marks
٢٨ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
আবদুস শহীদ নাসিম
২৯ তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে।
সমকালীন বাংলা
২৯ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে,
বাংলা উচ্চারণ
২৯ অল্ তাফ্ফাতিস্ সা-কু বিস্সা-ক্বি।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে।
Arabic, with marks
٢٩ وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
আবদুস শহীদ নাসিম
৩০ সেদিন সব কিছু নিয়ে যাওয়া হবে তোমার প্রভুর কাছে।
সমকালীন বাংলা
৩০ সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
বাংলা উচ্চারণ
৩০ ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মাসা-ক্ব্।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে।
Arabic, with marks
٣٠ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
আবদুস শহীদ নাসিম
৩১ সে সত্য বলে মেনে নেয়নি এবং সালাতও আদায় করেনি।
সমকালীন বাংলা
৩১ অতঃপর সে সত্য গ্রহণ করেনি এবং সালাতও আদায় করেনি,
বাংলা উচ্চারণ
৩১ ফালা-ছোয়াদ্দাক্ব অলা-ছোয়াল্লা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই।
Arabic, with marks
٣١ فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩২ বরং সে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
সমকালীন বাংলা
৩২ বরং সে অস্বীকার করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
বাংলা উচ্চারণ
৩২ অলা-কিন্ কায্যাবা অতাওয়াল্লা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
Arabic, with marks
٣٢ وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৩ তারপর সে ফিরে গেছে পরিবার পরিজনের কাছে দম্ভভরে।
সমকালীন বাংলা
৩৩ অতঃপর সে তার পরিবারের কাছে গিয়েছিল অহংকারভরে।
বাংলা উচ্চারণ
৩৩ ছুম্মা যাহাবা ইলা য় আহ্লিহী ইয়াতাম্মাত্ত্বোয়া-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ অতঃপর সে তাহার পরিবার - পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে,
Arabic, with marks
٣٣ ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৪ (হে অবিশ্বাসী!) দুর্ভোগ তোর, দুর্ভোগ,
সমকালীন বাংলা
৩৪ ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বাংলা উচ্চারণ
৩৪ আওলা-লাকা ফাআওলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
Arabic, with marks
٣٤ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৫ আবারো দুর্ভোগ তোর, দুর্ভোগ,
সমকালীন বাংলা
৩৫ আবার ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বাংলা উচ্চারণ
৩৫ ছুম্মা আওলা-লাকা ফাআওলা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
Arabic, with marks
٣٥ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৬ মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?
সমকালীন বাংলা
৩৬ মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে?
বাংলা উচ্চারণ
৩৬ আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আইঁ ইয়ুত্রাকা সুদা।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ মানুষ কি মনে করে যে, তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে?
Arabic, with marks
٣٦ أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
আবদুস শহীদ নাসিম
৩৭ সে কি একটি নিক্ষিপ্ত নোতফা (শুক্রবিন্দু) ছিলনা?
সমকালীন বাংলা
৩৭ সে কি নিক্ষিপ্ত বীর্যের এক বিন্দু ছিল না?
বাংলা উচ্চারণ
৩৭ আলাম্ ইয়াকু নুতফাতাম্ মিম্ মানিয়্যিঁই ইয়ুম্না-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?
Arabic, with marks
٣٧ أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৮ তারপর সে পরিণত হয় আলাকায় (একটি আটকানো জিনিসে)। তারপর তিনি তাকে দান করেছেন আকৃতি এবং করেছেন সুগঠিত।
সমকালীন বাংলা
৩৮ অতঃপর সে জমাট রক্তপিণ্ড হলো; তারপর তিনি সৃষ্টি করলেন ও সুগঠিত করলেন,
বাংলা উচ্চারণ
৩৮ ছুম্মা কা-না 'আলাক্বাতান্ ফাখলাক্ব ফাসাওয়অ-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
Arabic, with marks
٣٨ ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৯ তারপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন জোড়া - পুরুষ ও নারী।
সমকালীন বাংলা
৩৯ অতঃপর তা থেকে সৃষ্টি করলেন যুগল, পুরুষ ও নারী।
বাংলা উচ্চারণ
৩৯ ফাজ্বা'আলা মিন্হুয্ যাওজ্বাইনিয্ যাকারা অল্ উন্ছা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল - নর ও নারী।
Arabic, with marks
٣٩ فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
আবদুস শহীদ নাসিম
৪০ তারপরও কি সেই মহান স্রষ্টা মৃতকে জীবিত করতে সক্ষম নন?
সমকালীন বাংলা
৪০ তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
বাংলা উচ্চারণ
৪০ আলাইসা যা-লিকা বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়ুহ্য়িইয়াল্ মাওতা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪০ তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?
Arabic, with marks
٤٠ أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report