আন নাসর (সাহায্য)
Chapter 110, 3 verses
-
আবদুস শহীদ নাসিম
-
সমকালীন বাংলা
-
বাংলা উচ্চারণ
About this chapter
মদীনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৩বিজয় আসার পর নবীর কর্তব্য।
আবদুস শহীদ নাসিম
যখন এসেছে আল্লাহর সাহায্য ও বিজয়,
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়,
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-জ্বা-য়া নাছ্রুল্লা-হি অল্ফাত্হু
আবদুস শহীদ নাসিম
এবং তুমি দেখতে পাচ্ছো, লোকেরা দলে দলে প্রবেশ করছে আল্লাহর দীনে,
সমকালীন বাংলা
এবং তুমি দলে দলে মানুষদের আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,
বাংলা উচ্চারণ
অরয়াইতান্না-সা ইয়াদ্খুলূনা ফী দীনিল্ লা-হি আফ্ওয়া-জ্বা-।
আবদুস শহীদ নাসিম
তখন তোমার প্রভুর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ক্ষমা প্রার্থনা করো তাঁর কাছে, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।
সমকালীন বাংলা
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করবে এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে; নিশ্চয়ই তিনি তাওবা গ্রহণকারী।
বাংলা উচ্চারণ
ফাসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা অস্তার্গ্ফিহু ইন্নাহূ কা-না তাওয়্যা-বা-।