আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু) , choose another chapter
আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু)
Chapter 96, 19 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
Arabic
মুহিউদ্দীন খান
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫এই পাঁচটি আয়াত মুহাম্মদ সা.-এর প্রতি অবতীর্ণ সর্বপ্রথম অহি।
০৬-১৯মানুষ নিজেকে স্বয়ম্ভর মনে করে, অথচ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রসূলকে সালাতে বাধা দান করে, তাকে পাকড়াও করে হাজির করা হবে আল্লাহর কাছে।
আবদুস শহীদ নাসিম
১ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
Arabic
١ بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق
মুহিউদ্দীন খান
১ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
আবদুস শহীদ নাসিম
২ সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
সমকালীন বাংলা
২ তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে,
Arabic, with marks
٢ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
Arabic
٢ خلق الإنسان من علق
মুহিউদ্দীন খান
২ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
আবদুস শহীদ নাসিম
৩ পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত,
সমকালীন বাংলা
৩ পড়, আর তোমার প্রতিপালক সর্বাধিক সম্মানিত,
Arabic, with marks
٣ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
Arabic
٣ اقرأ وربك الأكرم
মুহিউদ্দীন খান
৩ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
আবদুস শহীদ নাসিম
৪ যিনি তালিম (শিক্ষা) দিয়েছেন কলমের সাহায্যে।
সমকালীন বাংলা
৪ যিনি কলমের দিয়ে শিক্ষা দিয়েছেন,
Arabic, with marks
٤ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
মুহিউদ্দীন খান
৪ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
আবদুস শহীদ নাসিম
৫ তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানতোনা।
সমকালীন বাংলা
৫ তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না,
Arabic, with marks
٥ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
Arabic
٥ علم الإنسان ما لم يعلم
মুহিউদ্দীন খান
৫ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
আবদুস শহীদ নাসিম
৬ না, মানুষ সীমালংঘন করেই চলেছে।
সমকালীন বাংলা
৬ কখনোই না; নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে,
Arabic, with marks
٦ كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
Arabic
٦ كلا إن الإنسان ليطغى
মুহিউদ্দীন খান
৬ সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
আবদুস শহীদ নাসিম
৭ কারণ, সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
সমকালীন বাংলা
৭ কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
Arabic, with marks
٧ أَن رَّآهُ اسْتَغْنَىٰ
মুহিউদ্দীন খান
৭ এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
আবদুস শহীদ নাসিম
৮ তোমার প্রভুর কাছে (তাদের) প্রত্যাবর্তন নিশ্চিত।
সমকালীন বাংলা
৮ নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।
Arabic, with marks
٨ إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
Arabic
٨ إن إلى ربك الرجعى
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
আবদুস শহীদ নাসিম
৯ তুমি কি দেখেছো তাকে , যে বাধা দেয়,
সমকালীন বাংলা
৯ তুমি কি দেখেছ তাকে, যে বাধা দেয়
Arabic, with marks
٩ أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
মুহিউদ্দীন খান
৯ আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
আবদুস শহীদ নাসিম
১০ (আমার) দাসকে (মুহাম্মদকে), যখন সে সালাতে দাঁড়ায়?
সমকালীন বাংলা
১০ একজন বান্দাকে, যখন সে সালাত করে?
Arabic, with marks
١٠ عَبْدًا إِذَا صَلَّىٰ
মুহিউদ্দীন খান
১০ এক বান্দাকে যখন সে নামায পড়ে?
আবদুস শহীদ নাসিম
১১ বলো দেখি, যদি সে (মুহাম্মদ) থাকে হিদায়াতের উপর,
সমকালীন বাংলা
১১ তুমি কি ভেবেছ, যদি সে সঠিক পথে থাকে,
Arabic, with marks
١١ أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ
Arabic
١١ أرأيت إن كان على الهدى
মুহিউদ্দীন খান
১১ আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
আবদুস শহীদ নাসিম
১২ অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার!
সমকালীন বাংলা
১২ অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
Arabic, with marks
١٢ أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
মুহিউদ্দীন খান
১২ অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
আবদুস শহীদ নাসিম
১৩ বলো দেখি, আর যদি ঐ (বাধাদানকারী) ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ?
সমকালীন বাংলা
১৩ তুমি কি ভেবেছ, যদি সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়,
Arabic, with marks
١٣ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Arabic
١٣ أرأيت إن كذب وتولى
মুহিউদ্দীন খান
১৩ আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
আবদুস শহীদ নাসিম
১৪ সে কি জানেনা যে, আল্লাহ দেখেন (সে যা করছে)?
সমকালীন বাংলা
১৪ সে কি জানে না যে আল্লাহ দেখেন?
Arabic, with marks
١٤ أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
Arabic
١٤ ألم يعلم بأن الله يرى
মুহিউদ্দীন খান
১৪ সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
আবদুস শহীদ নাসিম
১৫ সাবধান, সে যদি (তার এ কাজ থেকে) বিরত না হয়, তবে আমি অবশ্যি তাকে নিয়ে যাবো তার কপালের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে,
সমকালীন বাংলা
১৫ কখনোই না; যদি সে বিরত না হয়, তবে অবশ্যই আমরা তাকে কপালের চুল ধরে টেনে নেব—
Arabic, with marks
١٥ كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
Arabic
١٥ كلا لئن لم ينته لنسفعا بالناصية
মুহিউদ্দীন খান
১৫ কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -
আবদুস শহীদ নাসিম
১৬ মিথ্যাবাদী পাপিষ্ঠের কপালের দিকের চুল (ধরে)।
সমকালীন বাংলা
১৬ মিথ্যাবাদী, পাপী কপাল;
Arabic, with marks
١٦ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
Arabic
١٦ ناصية كاذبة خاطئة
মুহিউদ্দীন খান
১৬ মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
আবদুস শহীদ নাসিম
১৭ তারপর সে তার চারপাশের সমর্থক - সহচরদের ডেকে আনুক।
সমকালীন বাংলা
১৭ অতএব, সে তার সভা ডাকুক;
Arabic, with marks
١٧ فَلْيَدْعُ نَادِيَهُ
মুহিউদ্দীন খান
১৭ অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
আবদুস শহীদ নাসিম
১৮ আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের (এবং তাকে সোপর্দ করে দেবো তাদের হাতে)।
সমকালীন বাংলা
১৮ আমরা ডেকে আনবো প্রহরীদের,
Arabic, with marks
١٨ سَنَدْعُ الزَّبَانِيَةَ
মুহিউদ্দীন খান
১৮ আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
আবদুস শহীদ নাসিম
১৯ কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনোনা। (বরং) সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর। (সাজদা)
সমকালীন বাংলা
১৯ কখনোই না; তুমি তার কথা মানো না, বরং সিজদা কর এবং নিকটবর্তী হও।
Arabic, with marks
١٩ كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
Arabic
١٩ كلا لا تطعه واسجد واقترب ۩
মুহিউদ্দীন খান
১৯ কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report