আল ইনফিতার (ফেটে যাওয়া) , choose another chapter
আল ইনফিতার (ফেটে যাওয়া)
Chapter 82, 19 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
Pickthall
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কিয়ামতের দৃশ্য।
০৬-১২মানুষকে তার মহান স্রষ্টার ব্যাপারে কিসে প্রতারিত করছে। মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্যে ফেরেশতা নিযুক্ত করা আছে।
১৩-১৯পুণ্যবানরা থাকবে মহা অনুগ্রহরাজির মধ্যে। পাপিষ্ঠরা থাকবে জাহান্নামে। সেদিনকার নিরংকুশ কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে।
আবদুস শহীদ নাসিম
১ যখন ফেটে যাবে আকাশ,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. When the heaven is cleft asunder,
ইসলামিক ফাউন্ডেশন
১ আকাশ যখন বিদীর্ণ হইবে,
আবদুস শহীদ নাসিম
২ যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে নক্ষত্ররাজি,
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ছিটকে পড়বে,
Arabic, with marks
٢ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
Pickthall
2 When the planets are dispersed,
ইসলামিক ফাউন্ডেশন
২ যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে,
আবদুস শহীদ নাসিম
৩ যখন ফাটিয়ে ফেলা হবে সমুদ্রগুলো,
সমকালীন বাংলা
৩
এবং যখন সমুদ্রসমূহ উত্তাল করে দেওয়া হবে,
Arabic, with marks
٣ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
Pickthall
3 When the seas are poured forth,
ইসলামিক ফাউন্ডেশন
৩ সমুদ্র যখন উদ্বেলিত হইবে,
আবদুস শহীদ নাসিম
৪ এবং যখন খুলে দেয়া হবে কবরগুলো,
সমকালীন বাংলা
৪
এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে,
Arabic, with marks
٤ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
Pickthall
4 And the sepulchres are overturned,
ইসলামিক ফাউন্ডেশন
৪ এবং যখন কবর উন্মোচিত হইবে,
আবদুস শহীদ নাসিম
৫ তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে, সে কী পাঠিয়েছে সামনের জন্যে, আর কী রেখে এসেছে পেছনে?
সমকালীন বাংলা
৫ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে এসেছে,
Arabic, with marks
٥ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
Pickthall
5 A soul will know what it hath sent before (it) and what left behind.
ইসলামিক ফাউন্ডেশন
৫ তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
আবদুস শহীদ নাসিম
৬ হে মানুষ! কোন্ জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে তোমার মহান প্রভুর ব্যাপারে?
সমকালীন বাংলা
৬ হে মানুষ! কী তোমাকে তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করেছে?
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
Pickthall
6 O man! What hath made thee careless concerning thy Lord, the Bountiful,
ইসলামিক ফাউন্ডেশন
৬ হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল?
আবদুস শহীদ নাসিম
৭ যিনি সৃষ্টি করেছেন তোমাকে, পূর্ণাংগভাবে সাজিয়েছেন, অতপর গড়ে তুলেছেন সুষম করে?
সমকালীন বাংলা
৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন এবং সামঞ্জস্যপূর্ণ করেছেন,
Arabic, with marks
٧ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
Pickthall
7 Who created thee, then fashioned, then proportioned thee ?
ইসলামিক ফাউন্ডেশন
৭ যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন,
আবদুস শহীদ নাসিম
৮ এবং যে সুরত - আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন তোমাকে।
সমকালীন বাংলা
৮ তিনি তোমাকে যে আকৃতিতে ইচ্ছা, তাতেই গঠন করেছেন,
Arabic, with marks
٨ فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
Pickthall
8 Into whatsoever form He will, He casteth thee.
ইসলামিক ফাউন্ডেশন
৮ যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন।
আবদুস শহীদ নাসিম
৯ না, কখনো নয়, বরং তোমরা শেষ বিচার ও প্রতিদানকেই (শাস্তি আর পুরস্কারকেই) অস্বীকার করছো।
সমকালীন বাংলা
৯ কখনোই নয়! বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা বলো,
Arabic, with marks
٩ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
Pickthall
9 Nay, but ye deny the Judgment.
ইসলামিক ফাউন্ডেশন
৯ না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক ;
আবদুস শহীদ নাসিম
১০ জেনে রাখো, অবশ্যি তোমাদের উপর নিযুক্ত রয়েছে পরিদর্শক।
সমকালীন বাংলা
১০ আর নিশ্চয়ই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক রয়েছে,
Arabic, with marks
١٠ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
Pickthall
10 Lo! there are above you guardians,
ইসলামিক ফাউন্ডেশন
১০ অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ ;
আবদুস শহীদ নাসিম
১১ তারা হলো মর্যাদাবান নিবন্ধনকারী (recorder)।
সমকালীন বাংলা
১১ সম্মানিত লিপিকারগণ,
Arabic, with marks
١١ كِرَامًا كَاتِبِينَ
Pickthall
11 Generous and recording,
ইসলামিক ফাউন্ডেশন
১১ সম্মানিত লিপিকরবৃন্দ ;
আবদুস শহীদ নাসিম
১২ তারা জানে তোমরা যা - ই করো।
সমকালীন বাংলা
১২ তারা জানে তোমরা যা করো,
Arabic, with marks
١٢ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
Pickthall
12 Who know (all) that ye do.
ইসলামিক ফাউন্ডেশন
১২ তাহারা জানে তোমরা যাহা কর।
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই সৎ - সত্যপন্থী লোকেরা (সেদিন) থাকবে ভোগ - বিলাসে।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা থাকবে পরম সুখে,
Arabic, with marks
١٣ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
Pickthall
13 Lo! the righteous verily will be in delight.
ইসলামিক ফাউন্ডেশন
১৩ পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে ;
আবদুস শহীদ নাসিম
১৪ আর সীমালংঘনকারী - পাপিষ্ঠরা থাকবে জাহিমে।
সমকালীন বাংলা
১৪ আর নিশ্চয়ই পাপাচারীরা থাকবে জাহিমে,
Arabic, with marks
١٤ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
Pickthall
14 And lo! the wicked verily will be in hell;
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে ;
আবদুস শহীদ নাসিম
১৫ তারা প্রবেশ করবে তাতে প্রতিদান দিবসে।
সমকালীন বাংলা
১৫ তারা তাতে প্রবেশ করবে প্রতিদান দিবসে,
Arabic, with marks
١٥ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
Pickthall
15 They will burn therein on the Day of Judgment,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে ;
আবদুস শহীদ নাসিম
১৬ সেখান থেকে গর - হাজির থাকার কোনো সুযোগ তাদের থাকবে না।
সমকালীন বাংলা
১৬ এবং তারা তা থেকে অনুপস্থিত থাকবে না,
Arabic, with marks
١٦ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
Pickthall
16 And will not be absent thence.
ইসলামিক ফাউন্ডেশন
১৬ এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না।
আবদুস শহীদ নাসিম
১৭ তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
সমকালীন বাংলা
১৭ এবং কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
Arabic, with marks
١٧ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
Pickthall
17 Ah, what will convey unto thee what the Day of Judgment is!
ইসলামিক ফাউন্ডেশন
১৭ কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
আবদুস শহীদ নাসিম
১৮ আবার বলছি তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
সমকালীন বাংলা
১৮ অতঃপর কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
Arabic, with marks
١٨ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
Pickthall
18 Again, what will convey unto thee what the Day of Judgment is!
ইসলামিক ফাউন্ডেশন
১৮ আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
আবদুস শহীদ নাসিম
১৯ এটা সেই দিন, যেদিন কোনো ব্যক্তির অপর ব্যক্তির জন্যে কিছু করার কোনো ক্ষমতা থাকবেনা। সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে।
সমকালীন বাংলা
১৯ সেদিন কোনো প্রাণ অন্য কোনো প্রাণের জন্য কিছুই করতে সক্ষম হবে না; এবং সেদিন সকল কর্তৃত্ব আল্লাহর।
Arabic, with marks
١٩ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
Pickthall
19 A day on which no soul hath power at all for any (other) soul. The (absolute) command on that day is Allah's.
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহ্ র।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report