আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী) , choose another chapter
আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)
Chapter 86, 17 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৭, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৭প্রত্যেক ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্র করছে, আমিও কৌশল করছি।
আবদুস শহীদ নাসিম
১ শপথ আকাশের আর রাত্রে আত্মপ্রকাশকারীর।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি অত্বত্বোয়া-রিক্বি।
বয়ান ফাউন্ডেশন
১ কসম আসমানের ও রাতে আগমনকারীর।
আবদুস শহীদ নাসিম
২ তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী (বস্ত্ত) কী?
সমকালীন বাংলা
২
এবং কী তোমাকে জানাবে রাতের আগন্তুক কী?
Arabic, with marks
٢ وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
বাংলা উচ্চারণ
২ অমা য় আদ্র-ক্ব মাত্ত্বোয়া-রিকুন্।
বয়ান ফাউন্ডেশন
২ আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
আবদুস শহীদ নাসিম
৩ তা হলো উজ্জ্বল তারকা।
সমকালীন বাংলা
৩
উজ্জ্বল নক্ষত্র,
Arabic, with marks
٣ النَّجْمُ الثَّاقِبُ
বাংলা উচ্চারণ
৩ নাজমুছ্ ছাক্বিবু
বয়ান ফাউন্ডেশন
৩ উজ্জ্বল নক্ষত্র।
আবদুস শহীদ নাসিম
৪ এমন কোনো প্রাণ (মানুষ) নেই, যার উপর একজন হিফাযতকারী (পাহারাদার) নিযুক্ত নেই।
সমকালীন বাংলা
৪ এমন কোনো প্রাণ নেই, যার ওপর একজন তত্ত্বাবধায়ক নেই।
Noteপ্রত্যেক প্রাণের ওপর একজন হিফাযতকারী রয়েছে,
Arabic, with marks
٤ إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
বাংলা উচ্চারণ
৪ ইন্ কুল্লু নাফ্সিল্লাম্মা-'আলাইহা- হা-ফিজ্।
বয়ান ফাউন্ডেশন
৪ প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
আবদুস শহীদ নাসিম
৫ মানুষ নজর করে দেখুক, তাকে সৃষ্টি করা হয়েছে কোন্ জিনিস থেকে?
সমকালীন বাংলা
৫ অতএব মানুষ লক্ষ্য করুক তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে,
Arabic, with marks
٥ فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
বাংলা উচ্চারণ
৫ ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু মিম্মা-খুলিক।
বয়ান ফাউন্ডেশন
৫ অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?
আবদুস শহীদ নাসিম
৬ তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যা নিঃসৃত হয়েছে প্রবল বেগে।
সমকালীন বাংলা
৬ তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত তরল থেকে,
Arabic, with marks
٦ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
বাংলা উচ্চারণ
৬ খুলিক্ব মিম্ মা-য়িন্ দা-ফিক্বিঁও
বয়ান ফাউন্ডেশন
৬ তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
আবদুস শহীদ নাসিম
৭ যা নির্গত হয় মেরুদন্ড এবং পাঁজরের মধ্যখান থেকে।
সমকালীন বাংলা
৭ যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে,
Arabic, with marks
٧ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
বাংলা উচ্চারণ
৭ ইয়াখ্রুজু মিম্ বাইনিছ্ ছুল্বি অত্তার-য়িব্।
বয়ান ফাউন্ডেশন
৭ যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
আবদুস শহীদ নাসিম
৮ অবশ্যি তিনি সক্ষম তাকে পুনরায় জীবিত করতে।
সমকালীন বাংলা
৮ নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম,
Arabic, with marks
٨ إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
বাংলা উচ্চারণ
৮ ইন্নাহূ 'আলা-রজ 'ইহী লাক্ব -র্দি।
বয়ান ফাউন্ডেশন
৮ নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।
আবদুস শহীদ নাসিম
৯ যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ,
সমকালীন বাংলা
৯ যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে,
Arabic, with marks
٩ يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
বাংলা উচ্চারণ
৯ ইয়াওমা তুব্লাস্ সার-য়িরু।
বয়ান ফাউন্ডেশন
৯ যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
আবদুস শহীদ নাসিম
১০ সেদিন তার কোনো শক্তিও থাকবেনা, সাহায্যকারীও থাকবেনা।
সমকালীন বাংলা
১০ তখন তার কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও না,
Arabic, with marks
١٠ فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
বাংলা উচ্চারণ
১০ ফামা-লাহূ মিন্ কুওয়াতিঁও অলা-না-র্ছি।
বয়ান ফাউন্ডেশন
১০ অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।
আবদুস শহীদ নাসিম
১১ শপথ (বৃষ্টির মেঘধারী) আকাশের, যা পুন পুন বৃষ্টিপাত করে।
সমকালীন বাংলা
১১ শপথ পুনরাগমনশীল আকাশের,
Arabic, with marks
١١ وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
বাংলা উচ্চারণ
১১ অস্সামা-য়ি যা-র্তি রাজ্ব্'ই
বয়ান ফাউন্ডেশন
১১ বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।
আবদুস শহীদ নাসিম
১২ শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)।
সমকালীন বাংলা
১২ এবং শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয়,
Noteযেমন মাটি বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)
Arabic, with marks
١٢ وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
বাংলা উচ্চারণ
১২ অল্ র্আদ্বি যা-তিছ্ ছোয়াদ্ই'।
বয়ান ফাউন্ডেশন
১২ কসম বিদীর্ণ যমীনের।
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই এ (কুরআন) এক সিদ্ধান্তকর বাণী।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই এটি সিদ্ধান্তমূলক বাণী,
Arabic, with marks
١٣ إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ লাক্বওলুন্ ফাছ্লুঁও।
বয়ান ফাউন্ডেশন
১৩ নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।
আবদুস শহীদ নাসিম
১৪ এ (কুরআন) হাসি ঠাট্টার বিষয় নয়।
সমকালীন বাংলা
১৪ এবং এটি অর্থহীন নয়।
Arabic, with marks
١٤ وَمَا هُوَ بِالْهَزْلِ
বাংলা উচ্চারণ
১৪ অমা-হুওয়া বিল্হায্ল্।
বয়ান ফাউন্ডেশন
১৪ আর তা অনর্থক নয়।
আবদুস শহীদ নাসিম
১৫ তারা চক্রান্ত করছে একটা চক্রান্ত।
সমকালীন বাংলা
১৫ নিশ্চয়ই তারা কৌশল করছে,
Arabic, with marks
١٥ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
বাংলা উচ্চারণ
১৫ ইন্নাহুম্ ইয়াকীদূনা কাইদাঁও।
বয়ান ফাউন্ডেশন
১৫ নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।
আবদুস শহীদ নাসিম
১৬ আর আমিও তৈরি করছি একটা পরিকল্পনা।
সমকালীন বাংলা
১৬ এবং আমিও কৌশল করছি,
Arabic, with marks
١٦ وَأَكِيدُ كَيْدًا
বাংলা উচ্চারণ
১৬ অআকীদু কাইদা-।
বয়ান ফাউন্ডেশন
১৬ আর আমিও ভীষণ কৌশল করছি।
আবদুস শহীদ নাসিম
১৭ তাই কাফিরদের কিছুটা অবকাশ দাও, কিছু কালের জন্যে দাও তাদের অবকাশ।
সমকালীন বাংলা
১৭ অতএব অবকাশ দাও অস্বীকারকারীদের; তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
Arabic, with marks
١٧ فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
বাংলা উচ্চারণ
১৭ ফামাহ্হিলিল্ কা-ফিরীনা আম্হিল্হুম্ রুওয়াইদা-।
বয়ান ফাউন্ডেশন
১৭ অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report